Home Blog Page 448

অভিনেত্রী সামান্থার জীবনে নতুন প্রেমিক পুরুষ

২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও অভিনেত্রী কাউকে মন দিতে পারেননি এতদিন।

মুখে না বললেও বিবাহ বিচ্ছেদের পর বেশ মনমরা হয়ে থাকতেন তিনি। ভক্তরাও চাইতেন যাতে অভিনেত্রী নতুন কারও প্রেমে পড়ুক। অবশেষে দ্বিতীয়বার প্রেমে পড়লেন সামান্থা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী, যেখানে একটিতে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর কাঁধে মাথা রেখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সামান্থার হাসি মুখ দেখেই আর বুঝতে বাকি ছিল না যে নায়িকার জীবনে এসেছে দ্বিতীয় বসন্ত।

সামান্থার নতুন প্রেমিক রাজের বিয়ে হয়েছিল ২০১৫ সালে সালে। শ্যামলী দে- এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। তবে ২০২২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।

বাজারভিত্তিক বিনিময় হার চালুর তিন দিনেই বাড়ল ডলারের দাম

বাজারভিত্তিক বিনিময় হার চালুর তিন কার্যদিবসের মধ্যেই দাম বাড়তে শুরু করেছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স রেটে শনিবার ডলারের দাম ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ২০ পয়সা, যা প্রায় পাঁচ মাস পর সর্বোচ্চ।

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ডলারের দাম বৃদ্ধির প্রভাবে মূলত এই রেফারেন্স রেট বেড়েছে। শনিবার বেশিরভাগ ব্যাংক সর্বোচ্চ ১২২ টাকা দরে ডলার কেনাবেচা করলেও, কিছু ব্যাংক বেশি দামে রেমিট্যান্স কেনায় ১২২ টাকা ২০ পয়সা থেকে ১২৩ টাকা পর্যন্ত দামে ডলার বিক্রি করেছে।

তবে খোলা বাজার ও মানিচেঞ্জার্সগুলোতে ডলারের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। শনিবার খোলা বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২৬ টাকা, যেখানে বৃহস্পতিবার এই দাম ছিল ১২৫ টাকা ৬০ পয়সা।

উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা বেচাকেনার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসাথে ডলারের সরবরাহ ও দেনা পরিস্থিতির ওপরও নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের মাধ্যমে ডলারের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের দাম স্বাভাবিক রয়েছে। তবে ব্যাংকগুলোর ডলার কেনাবেচার ক্ষেত্রে ক্রয়-বিক্রয় মূল্যের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলো এখনও সর্বোচ্চ ১২২ টাকা দরে ডলার বিক্রি করছে।

বাজার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন দুই দফায় (বেলা ১১টা ও বিকাল ৫টা) ডলারের রেফারেন্স রেট প্রকাশ করছে এবং ব্যাংকগুলোকে এই হারের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করতে নিষেধ করেছে। অতিরিক্ত দাম হাঁকালে তার কারণ অনুসন্ধানের কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার বেলা ১১টায় প্রকাশিত রেফারেন্স রেট ছিল ১২১ টাকা ৯১ পয়সা, যা বিকাল ৫টায় বেড়ে ১২২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারভিত্তিক বিনিময় হার কার্যকরের ফলে ভবিষ্যতে ডলারের দামে আরও পরিবর্তন আসতে পারে।

কর্ণফুলির দক্ষিণে হচ্ছে বিদেশিদের জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল: বিডা

কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এই লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করেছে। প্রকল্পটি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা দেখালেও, এর দীর্ঘমেয়াদি সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করছেন পরিকল্পনাবিদরা।

বিডার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কর্ণফুলি টানেল পেরিয়ে আনোয়ারা উপজেলার দক্ষিণে প্রায় ৪০০ একর জমিতে এই মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হবে। কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, তেমনি সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই প্রসঙ্গে বলেন, ‘এখানে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা যাবে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রচলিত আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে যেতে পারবেন এবং একইসাথে বাংলাদেশের শ্রমশক্তির ব্যবহার করতে পারবেন। এটি উভয় পক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করবে।’

এই প্রকল্পের সামগ্রিক পর্যালোচনা ও বাস্তবায়নের রূপরেখা তৈরিতে বিডা একটি জাতীয় কমিটি গঠন করেছে এবং চলতি বছরের মধ্যেই পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ব্যবসায়ীরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়াডার্স এসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম সুজন মনে করেন, ‘যারা বাংলাদেশে শিল্পভিত্তিক বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য এই মুক্ত বাণিজ্য অঞ্চলে অনেক সুবিধা থাকবে। ফলে তারা বাংলাদেশমুখী হবেন এবং এটিকে তাদের আগ্রহের কেন্দ্র হিসেবে বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি।’

সমুদ্র ও বিমান বন্দরের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে বিদেশি বিনিয়োগের ভালো সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে চট্টগ্রামের দীর্ঘমেয়াদি উন্নয়নকে প্রাধান্য দেওয়া উচিত।

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, ‘এই উন্নয়ন পরিকল্পনা যেন আগামী অন্তত ১০০ বছর শহরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো ব্যাঘাত না ঘটায়, সেটি নিশ্চিত করতে হবে। যদি এ বিষয়ে পর্যাপ্ত সমীক্ষা করা না হয়ে থাকে, তবে এখনই তা করা জরুরি। শহরের ভবিষ্যৎ বৃদ্ধি এবং প্রসারের বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিকল্পনা করলে কোনো সংকট তৈরি হবে না।’

উল্লেখ্য, প্রায় এক দশক আগে এই অঞ্চলে একটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা করা হলেও, সেটি এখনও পর্যন্ত আলোর মুখ দেখেনি। এই প্রেক্ষাপটে নতুন এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন দেখার বিষয়, সরকার অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই নতুন মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে কতটা সক্ষম হয়।

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২০০

ইসরায়েলি সেনাবাহিনী গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে উপত্যকার সরকারি মিডিয়া অফিস। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে, “ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ।”

গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা শহরে ঠেলে দেয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে প্রায় ১৪০ জনের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।

এছাড়া উত্তর গাজার জাবালিয়ার তেল আল-জাতার এলাকা, বাইত লাহিয়া শহর ও আশপাশের এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো। গাজার মিডিয়া অফিস বলছে, এই ঘটনার সময় আন্তর্জাতিক মহলের নীরবতা ও নির্লজ্জ সহযোগিতা গভীর উদ্বেগজনক।

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ফিনল্যান্ডে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারিয়েছেন পাঁচজন আরোহী। স্থানীয় সময় শনিবার ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

 

 

প্রতিবেদন অনুযায়ী, মাঝ আকাশে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায় হেলিকপ্টার দুটি। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

ফিনিশ গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টার দুটির একটিতে দুজন এবং অন্যটিতে তিনজন ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

ওই প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে যায়। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন।

বিদেশে কী চুক্তি করেছেন?; প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন

মানবিক করিডোর ও চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশি কোম্পানির হাতে দেয়ার নামে প্রধান উপদেষ্টা বিদেশে কী চুক্তি করেছেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার খুলনা সার্কিট হাউজ মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ তিনি এই মন্তব্য করেন। এ সময় সরকারের প্রতি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া চলমান থাকবে, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন। যারা আপনাকে বিভ্রান্ত করছে, সেই ফ্যাসিবাদী দোসরদের আপনার উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিন।”

তিনি দুই ছাত্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে বলেন, “যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে ওই এনসিপি মার্কা দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলুন। যদি তারা পদত্যাগ না করে, তবে আপনি তাদের বিদায় করুন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হয় নিজে পদত্যাগ করতে হবে, না হয় আপনাকে তাকে বিদায় করতে হবে। বিদেশি নাগরিকের হাতে দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব থাকতে পারে না।”

তিনি আরও বলেন, সংস্কার ও বিচারের অজুহাতে দেশের গণতন্ত্রকে আটকে রাখা যাবে না।

সালাহউদ্দিন আহমেদ রাখাইনে মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান।

এনসিপি নেতাদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে: ফরহাদ মজহার

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরুণ নেতাদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ‘সংবিধান সংস্কার প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার: কোরআন কী বলে’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে কোরআন পাঠ আন্দোলন।

ফরহাদ মজহার বলেন, এক সময় সেক্যুলার বনাম ইসলামপন্থি বিরোধ দেখা গেলেও এখন ইসলামপন্থিদের মধ্যে বিরোধ দেখা যাচ্ছে। ধর্ম নিয়ে বিভিন্ন বিরোধ দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এনসিপির তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে। এটি ক্ষতিকর। এ জন্য গণঅভ্যুত্থানের মর্ম বুঝতে হবে। এনসিপির মধ্যে এ বিরোধের বড় কারণ হলো গণঅভ্যুত্থানকে পূর্ণ বিজয়ে নিয়ে যেতে না পারা। তার আগেই ছাত্র-তরুণদের বিরাট আত্মত্যাগকে নস্যাৎ করার জন্য একটি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে।

বৈঠকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ফ্যাসিস্ট শাসনামল এবং বিগত ৫৩ বছরের শাসনামলে আদালতকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে।

কোরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খানের সভাপতিত্বে এবং দি ইক্বরার প্রতিষ্ঠাতা সাদিক মোহাম্মদ আলমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, আইনজীবী আবু হেনা রাজ্জাকী, বিইউপির সাবেক সহযোগী অধ্যাপক মেজর (অব.) আলমগীর হোসেন প্রমুখ।

জুলকারনাইনের পোস্টে ‘স্যাড’ রিয়েক্ট, পাঁচ মৎস্য কর্মকর্তাকে শোকজ

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুকে দেয়া একটি পোস্টে প্রতিক্রিয়া (রিঅ্যাক্ট) জানানো ও মন্তব্য করায় মৎস্য অধিদফতরের পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়েছে।

গত ১৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেনকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে ‘স্যাড’ রিয়েক্ট দেওয়ার কারণে এবার শোকজ (কারণ দর্শানোর নোটিশ) পেলেন একই মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা।

অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুর রউফ গত ৪ মে ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা হচ্ছেন—

১. অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম সানোয়ার রাসেল,

২. সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান,

৩. ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. ফরিদ হোসেন,

৪. মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সালমুন হাসান বিপ্লব এবং

৫. ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ স্বাক্ষরিত ৪ মে জারি করা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনাব মোঃ তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিবকে পদোন্নতি প্রদানপূর্বক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়নের জন্য জনাব ফরিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যথাযথ প্রক্রিয়ায় একটি পত্র প্রেরণ করা হয়। উক্ত পত্রটি একজন আন্তর্জাতিক প্রবাসী সাংবাদিক জনাব Zulkarnain Saer তার ভেরিফাইড ফেইসবুক পেইজে পোস্ট করেন। আপনি জনাব এ, এস, এম সানোয়ার রাসেল, সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা উক্ত ফেইসবুক পোস্টে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭ মে ২০২০ তারিখের ০৫.০০,০০০০,১৭৩.০৮.০১৪.০৭-১৩৬ সংখ্যক পরিপত্রের (জ) অনুযায়ী কোন রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। আপনি উক্ত নির্দেশনা অমান্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত কর্মকর্তা সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর পরিপন্থী।

উল্লেখ্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ২৭/০৪/২০২৫ তারিখের মাসিক সমন্বয় সভার কার্যপত্রের সিদ্ধান্ত মোতাবেক আপনার বিরুদ্ধে এহেন কর্মকান্ডের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে।

এমতাবস্থায়, এহেন আচরনের জন্য আপনার বিরুদ্ধে কেন সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এর আগে ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছিলেন, তোফাজ্জেল হোসেন (অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়)। যিনি দুই দফায় (একান্ত সচিব স্বাস্থ্যমন্ত্রী- ২০১০ থেকে ২০১৩ সাল ও একান্ত সচিব পানি সম্পদ মন্ত্রী- ২০১৪ থেকে ২০১৬ সাল) দুজন আওয়ামী মন্ত্রীর পিএস ছিলেন (৬ বছর)। তাকেই সচিব পদে পদোন্নতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বানানোর জন্য ডিও লেটার দিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি আরও অনুরোধ করেছেন সিদ্ধান্ত গ্রহণে সময় লাগলে অন্য কাউকে পদায়ন না করে এই তোফাজ্জলকেই এ পদে রাখার জন্যে।

দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয়

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিদের ব্যবহার করতে দেওয়া হবে না। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামীর জন্য নয়। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী নীতিমালা ও কমিশন বাতিল এবং গাজায় ফিলিস্তিন মুসলিম নিধন বন্ধের দাবিতে এ সমাবেশ হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক আরও বলেন, ২০২৪ সাল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এদেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি। আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

নেপালকে হারিয়ে যুব সাফের ফাইনালে বাংলাদেশ

একের পর পর আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ দু’দলের কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে শুক্রবার সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলাদেশ সেমিফাইনালে পা রেখেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। নেপাল অপরগ্রুপের রানার্সআপ হলেও বাংলাদেশকে ঠিকই চাপে ফেলতে শুরু করে। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে সুজন দাঙ্গোলের শট লাফিয়ে ওঠে ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।

২২ মিনিটে পাল্টা আক্রমণে যায় বাংলাদেশ। নাজমুলের দারুণ এক পাস ধরে বক্সে ঢুকে পড়েন রিফাত কাজী। কিন্তু তাঁর বাঁ পায়ের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন নেপাল গোলরক্ষক ভক্ত বাহাদুর পরিয়ার।

৩০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নেপালের ফুটবলারের শট পোস্টে লেগে বাইরে চলে যায়। ৩৭ মিনিটে নাজমুলের ডান পায়ের শট ঠেকিয়ে দেন বাহাদুর। বিরতির পর ৫৮ মিনিটে নাজমুলের কর্নার থেকে মিঠুর চৌধুরীর হেড জালে যাওয়ার আগেই ফিরিয়ে দেয় নেপাল। তবে ৭৩ মিনিটে আশিকুর রহমানের আর আটকাতে পারেনি তারা। নাজমুলের কর্নার থেকে দারুণ এক হেডে জাল কাঁপান আশিকুর।

পিছিয়ে পড়ার পর হতাশায় কিছুটা নুয়ে পড়ে নেপাল। বাংলাদেশও এর সুযোগ নিতে কোনো ভুল করেনি। তাই তো দ্বিতীয় গোলটি এসেছে মাত্র ৮ মিনিটের ব্যবধানে। দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সের ভেতর ফাঁকা জায়গায় নাজমুলের উদ্দেশে বল বাড়ান মোহাম্মদ মানিক। বাহাদুর সামনে এসে তাঁকে প্রতিরোধ করার চেষ্টা করলেও ডান পায়ের ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।

৮৭ মিনিটে সুজনের গোলে নেপাল ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বটে। কিন্তু পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। অপর সেমিফাইনালে ঘণ্টাখানেক পর মুখোমুখি হবে স্বাগতিক