নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য পদ গ্রহনের শেষ সময় গত ৩০ জুন ছিল। এই সময়ের মধ্যে যারা সদস্য হয়েছেন তারাই আগামী ২৭ অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ভোটধিকার প্রয়োগ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে সোসাইটির মোট ভোটার সংখ্যা ১৮,৬০০ প্রকাশের পর ২৮২ জন ভোটার নিয়ে আপত্তি তোলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি সেলিম-আলী পরিষদ। ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আরও ৩০৭ ভোটার সংযোজন দেখিয়ে নতুন ভোটার তালিকা প্রকাশ করে। এতে তীব্র আপত্তি তোলেন আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী। তারা লিখিতভাবে বাংলাদেশ সোসাইটি ও নির্বাচন কমিশনের কাছে এই ৩০৭ ভোট তালিকা থেকে বাদ দেবার দাবি জানান। এ প্রেক্ষিতে সোসাইটির কার্যকরি কমিটি ও ট্রাস্টি বোর্ড ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার যৌথ সভায় মিলিত হয়। সেখানে আলোচনার পর যৌথ কমিটি ৩০৭ ভোট বাতিলের ঘোষণা দেয়। নতুন ভোটার তালিকা প্রকাশের ঘোষণা করা হয়। উল্লেখ্য, এটি হবে সোসাইটির তৃতীয় সংশোধিত ভোটার তালিকা।
এ ব্যাপারে সোসাটির সাবেক কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনী ইতিহাসে একটি কলংকজনক অধ্যায় রচিত হলো। এর আগে ২টি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এখন তৃতীয়টি প্রকাশিত হবে। গত ৩০ জুন ভোটার হবার শেষ সীমা পার হয়। এরপর ২৮২ ভোট যোগ করে বর্তমান কার্যকরি কমিটি। এর প্রতিবাদে ২৮ আগষ্ট নির্বাচন কমিশন ও কার্যকরি কমিটিকে চিঠি দেই। তার জবাব পাইনি। ১৮ সেপ্টেম্বর ৩০৭ জন নতুন ভোটার দেখিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। এর প্রতিবাদ করে আমরা আবার চিঠি লিখি। এর প্রেক্ষিতেই গত বৃহস্পতিবার যৌথ কমিটি এই ৩০৭ ভোট বাতিল করে। তবে ২৮২ ভোটের বাপারে তারা কোন জবাব দেন নি।
মোহাম্মদ আলী বলেন, অবাধ ও সুষ্ঠূ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা দাবি করছি। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সোসাইটির ভাবমূর্তি রক্ষা আমাদের সকলের দায়িত্ব।
এ ব্যাপারে বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি মোহাম্মদ রব মিয়া বলেন, আপত্তিকৃত ৩০৭ ভোট বাতিল করেছে যৌথ কমিটি। যাদের ভোট বাতিল করা হয়েছে তারা চাঁদা ফেরত দাবি করলে ফেরত দেয়া হবে। নইলে তা সংঠনের তহবিলে জমা থাকবে। আর ২৮২ ভোটের বিষয়টি যৌথ কমিটি সার্বিক বিবেচনায় বাতিল করেন নি। তবে এ কথা র্নিদ্বিধিায় বলতে পারি, তারা সোসাইটির জেনুইন সদস্য ও বাংলাদেশি কমিউনিটিরই মানুষ। তারা প্রকাশিত প্রথম লিস্ট থেকেই ভোটার হিসেবে গণ্য হয়েছেন। সবারই মনে রাখতে হবে এই সংগঠনটি আমাদের। এ সংগঠন নিয়ে বাংলাদেশী কমিিউনিটি গর্বিত। আসুন সবাই মিলে একটি সুন্দর ও দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠান করি। নির্বাচিত নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করুন। যৌথ কমিটির সভায় সভাপতি মোহাম্মদ রব মিয়া, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ অধিকাংশ সদস্য উপস্তিত ছিলেন। ট্রাস্টি বোর্ড সদস্যদের মধ্যে উপস্তিত ছিলেন আব্দুল আজিজ, আখতার হোসেন, আজিমুর রহমান বোরহান, আব্দুল হাসিম হাসনু, মফিজুল ইসলাম, শাহজাহান সিরাজী, খোকন মোশাররফ, কামাল পাশা বাবুল, ওয়াসী চৌধুরী ও জহির মোল্লা।
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে বিতর্কিত ৩০৭ ভোট বাতিল
প্রয়োজনে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব : চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব।
বুধবার (২ অক্টোবর) বিকেলে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলীতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক আবু তাহের মো: তুরাবের পরিবারের সাথে সিলেটের যতরপরুরে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। একইসাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
সাংবাদিকদের সাথে আলাপকালে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় কাজ করবে। নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে, এখনো কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। মানুষ এখনো মুক্তি পায়নি। আমরা চাই জুলুম-নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক।
উল্লেখ্য, গত ১৯ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে (বর্তমান শহীদ সাংবাদিক তুরাব চত্বরে) পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলীতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এ টি এম তুরাব।
ইরানি পরমাণু স্থাপনায় ইসরাইলি হামলার বিরোধী যুক্তরাষ্ট্র
ইরানের পরমাণু কর্মসূচির ওপর ইসরাইলি হামলাকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাইডেন এ ধরনের পদক্ষেপকে সমর্থন করার কোনো সম্ভাবনার ওপর সরাসরি ‘না’ বলে দিয়েছেন।
তবে তিনি জোর দিয়ে বলেন যে ইসরাইলের ওপর সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়ার অধিকার ইসরাইলের আছে। তবে তিনি আনুপাতিকভাবে তা করার তাগিদ দেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একই অবস্থান প্রতিধ্বনিত করে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে ইরানকে অবশ্যই তাদের পদক্ষেপের ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে।
তারা বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের সাথে এই লক্ষ্য অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে একে ‘জঘন্য আগ্রাসন’ বলে অভিহিত করেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের শাসকরা ‘বড় ভুল’ করেছে এবং তারা ‘এর জন্য মূল্য দেবে’।
ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতের পর ইরান ইসরাইলের বিস্তীর্ণ এলাকায় প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর বেশিভাগই ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সহায়তায় ইসরাইলের বাহিনী ভূপাতিত করেছে। ইসরাইল ও ইরানের আঞ্চলিক প্রক্সিগুলোর মধ্যে বছরব্যাপী চলা সংঘাতের মধ্যে এ হামলা চালানো হলো।
মঙ্গলবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরাইলের প্রতিরক্ষায় সক্রিয়ভাবে সমর্থন দিয়েছে। আমরা এখনো এর প্রভাব মূল্যায়ন করছি, তবে এখন আমরা যা জানি তার ভিত্তিতে মনে হচ্ছে আক্রমণটি সফল হয়নি এবং তা অকার্যকর ছিল।’
সূত্র : আরব নিউজ, ভিওএ এবং অন্যান্য
আপিল করে জামিন চাইবেন মাহমুদুর রহমান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাজার বিরুদ্ধে আপিল করবেন। আজ বৃহস্পতিবার তার পক্ষে আপিল করে জামিন চাওয়া হবে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন।
তিনি বলেন, মাহমুদুর রহমানকে দেয়া সাজার বিরুদ্ধে আপিল করার জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করব। সেই সাথে তার জামিন চেয়ে আবেদন করব। আপিল আবেদন গৃহীত হওয়া সাপেক্ষে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুতি নিয়েছি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
ওই দিন আত্মসমর্পণের আগে মাহমুদুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজকে আত্মসমর্পণ করেছি। এ লড়াই অব্যাহত থাকবে। এ মামলা পুরোটাই সাজানো ও সম্পূর্ণ মিথ্যা মামলা। তৎকালীন সরকার ফ্যাসিবাদ ব্যবস্থা চালু রাখতে আমার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। আদালতে শুনানিতে আইনজীবীরা বলেন, ২০১৫ সালে এই মামলার জন্ম হয়। এটা একটা পাতানো মামলা। এখানে মাহমুদুর রহমান ও শফিক রেহমানকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। তারা বলেন, গত ১৬ বছর একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ওই সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন ছিল না। জোর করে তারা ক্ষমতায় ছিল। মাহমুদুর রহমান দৃঢ়ভাবে ওই সরকারের সমালোচনা করতেন। সেই কারণে মামলার মুখমুখি হতে হয়েছে। বহুবার কারাগারে যেতে হয়েছে। তাকে হত্যার মুখোমখি হতে হয়েছে। শুধু তাই নয়, একটা পর্যায়ে তাকে জোর করে দেশ থেকে বের করে দেয়া হয়েছে।
গত বছরের ১৭ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত অন্য চারজন হলেন- আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় এ মামলা দায়ের করেন। এ দিকে গত ২৭ সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হোচট
চ্যাম্পিয়নস লিগে হোচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের চমকে দিয়েছে ফরাসি ক্লাব লিলে। হারিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোজদের। তাতে প্রায় ১৮ মাস পর ইউরোপীয় এই প্রতিযোগিতায় হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বুধবার রাতে লিলের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। যেকোনো প্রতিযোগিতায় যা দল দু’টির প্রথম দেখা। প্রথম দেখাতেই প্রতিযোগিতার সর্বোচ্চ শিরোপাজয়ীদের হারিয়ে দিয়েছে লিলে। তাদের জয় ১-০ গোলে।
দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালকে যেন মাটিতে নামাল লিল। থামল চ্যাম্পিয়নদের সব প্রতিযোগিতা মিলে টানা ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রা। আর ২০২৩ সালের মে মাসের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে হারের তেতো স্বাদ পেল রিয়াল।
চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পে, বাভ ভিনিসিউস, রদ্রিগো, এন্দ্রিকরাও পারেননি দলকে পথ দেখাতে। বিবর্ণ পারফরম্যান্সে লিলের মাঠে হতাশাই বাড়িয়েছেন তারা। শেষের কয়েক মিনিট ছাড়া রিয়ালে পারফরম্যান্স ছিল সাদামাটা।
উল্টা লিলের আক্রমণে চাপে ছিল রিয়াল মাদ্রিদ। সেই চাপ থেকেই কিনা গোল আদায় করে নেয় স্বাগতিকেরা। প্রথমার্ধেই আসে ম্যাচে একমাত্র গোল। যা ব্যবধান করে দেয় জয়-পরাজয়ে।
বিরতির ঠিক আগে বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিডের নিখুঁত স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে এমবাপ্পে। শেষ দিকে অবশ্য রিয়াল মাদ্রিদ বেশ কিছু সুযোগ তৈরি করে, তবে ফল আসেনি।
বৈরুতের কাছে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা ইসরাইলের
ইসরাইলি বাহিনী বুধবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে গ্রুপটি বলেছে, সীমান্তের কাছে লেবাননের বেশ কয়েকটি শহরে ইসরাইলি সেনাসদস্যদের সাথে তাদের সংঘর্ষ হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরাইলি সেনা বিমান ও স্থল হামলা চালিয়েছে। এতে অন্তত ৫১ জন নিহত ও ৮২ জন আহত হয়েছে।
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ বুধবার এই অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসার প্রস্তুতি নিয়েছে। আলোচ্যসূচির মধ্যে এক দিন আগে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার গুতেরেসের পক্ষ থেকে এক বিবৃতিতে সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ না করে সহিংসতা বৃদ্ধি বন্ধের আহ্বান জানানো হয়েছে।
ফ্রান্স ও জার্মানির নেতারা বুধবার পৃথক বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানান। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ইরান ‘পুরো অঞ্চলে আগুন লাগিয়ে দেয়ার ঝুঁকি নিচ্ছে।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে একে ‘জঘন্য আগ্রাসন’ বলে অভিহিত করেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের শাসকরা ‘বড় ভুল’ করেছে এবং তারা ‘এর জন্য মূল্য দেবে’।
ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতের পর ইরান ইসরাইলের বিস্তীর্ণ এলাকায় প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর বেশিভাগই ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সহায়তায় ইসরাইলের বাহিনী ভূপাতিত করেছে। ইসরাইল ও ইরানের আঞ্চলিক প্রক্সিগুলোর মধ্যে বছরব্যাপী চলা সংঘাতের মধ্যে এ হামলা চালানো হলো।
মঙ্গলবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরাইলের প্রতিরক্ষায় সক্রিয়ভাবে সমর্থন দিয়েছে। আমরা এখনো এর প্রভাব মূল্যায়ন করছি, তবে এখন আমরা যা জানি তার ভিত্তিতে মনে হচ্ছে আক্রমণটি সফল হয়নি এবং তা অকার্যকর ছিল।’
সূত্র : ভিওএ
জাতিসঙ্ঘে ইউনূসের সফল কূটনীতিতে চিন্তায় ভারত!
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসঙ্ঘে দুর্দান্ত কূটনৈতিক সাফল্যে চিন্তায় পড়ে গেছে ভারত। সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ইউনূস। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমি দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে। আর এই সহায়তার কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে। ফলে ভারত আশঙ্কা করছে, ভারতের প্রতি দ্বিপক্ষীয় নির্ভরতার জায়গা সঙ্কুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কি না, সেই প্রশ্নও উঠে আসছে দিল্লির কূটনৈতিক মহলে। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের শুরুতে ভারতের পররাষ্ট্র দফতরের ক্ষোভের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তিকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে। সে কারণে মুহাম্মদ ইউনূস চাইলেও জাতিসঙ্ঘ সাধারণ সম্মেলনে তার সাথে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে মোদির সাথে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফলভাবেই আন্তর্জাতিক দৌত্য সারলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে।
এতে বলা হয়, সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ইউনূস। পাশাপাশি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রধান এবং এডিবি-র শীর্ষকর্তার সাথেও আলাদা করে আলোচনা হয়েছে তার। এই সব আলোচনার মূল সূর একটাই। শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমি দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে। যে সহায়তার কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে। এক কথায়, ভারতের প্রতি দ্বিপক্ষীয় নির্ভরতার জায়গা সঙ্কুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কি না, সেই প্রশ্নও উঠে আসছে কূটনৈতিক মহলে।
আনন্দবাজার জানায়, ভারতের পররাষ্ট্র দফতরের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইউনূসের দৌত্য তালিকা প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাথেও। সূত্রের খবর, সার্ক-কে জাগিয়ে তোলা ও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনূস-শরিফের। ভারত-সংশ্লিষ্ট কূটনৈতিক মহলের বক্তব্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১০০ দিনে কাজকর্মের খতিয়ানে বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সাথে সম্পর্কের কৌশল রচনাই মোদি সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট, বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামায়াতে ইসলামীকে আরো বেশি করে রাখতে চাইছে। যা স্বস্তির নয় নয়াদিল্লির কাছে। আপাতত দু’টি বিষয় স্পষ্ট। এক, এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গেছে সে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে। দুই, ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তা নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখন ভারতের হাতে নেই। তাৎপর্যপূর্ণ ভাবে, জাতিসঙ্ঘে বাংলায় বক্তৃতা দিয়েছেন ইউনূস। এই বার্তাই তিনি দিতে চেয়েছেন, ক্ষমতার বদল হলেও তাকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয়। বাংলাদেশের জাতিসত্তার স্বকীয়তাতেই তিনি বিশ্বাসী।
সুসম্পর্ক স্থাপনে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও ভারত একমত হয়েছে যে একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে হোসেন বলেন, তারা বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং তাদের নিজেদের স্বার্থে একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়ে উভয়েই সম্মত হয়েছেন।
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই নিজ নিজ স্বার্থ রয়েছে। সুতরাং, আমরা এই দৃষ্টিভঙ্গিতে কথা বলেছি।’
তিনি বলেন, নিরাপত্তা নিয়ে কিছু আলোচনা হয়েছে, তবে নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং সম্প্রতি তারা বিদেশীদের কাছ থেকে কোনো অভিযোগ পাননি।
উপদেষ্টা বলেন, ভারতীয় ভিসা কেন্দ্রগুলোর অনেক কর্মকর্তা অন্যত্র চলে গেছেন এবং তাদের কেন্দ্রগুলো এখনো পুরোপুরি চালু হয়নি।
তিনি আরো বলেন,‘কিছুদিনের মধ্যেই এটি চালু করা হবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত এখন হেলথ ভিসা দেয়া হচ্ছে।’
জসিম উদ্দিন এবং জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এসময় উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি
ইসরাইলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরাইলি সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান থেকে ছোড়া মিসাইল ইসরাইলের দিকে ধেয়ে এসেছে।আজকের হামলায় ইসরাইলকে লক্ষ্য করে একসাথে একশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান এমন দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম।মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের পর ইসরাইলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান।
এর আগে গত এপ্রিলে ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল ইরান। ওই মিসাইলগুলো ইরান থেকে ইসরাইলে পৌঁছাতে সময় লেগেছিল মাত্র ১২ মিনিট।বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দখলদার ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া সাইরেন শোনা যায় জেরুসালেমেও।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠে। ওই সময় অনেক মানুষ বাইরে বের হয়ে আসেন।ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একইসাথে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে।‘সাইরেন শুনলে আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে থাকতে হবে,’ বলা হয়েছে বার্তায়।
ইরানের মিসাইল হামলার মধ্যেই একটি বিবৃতি দিয়েছে দখলদার ইসরাইলের সেনাবাহিনী। এতে তারা বলেছে, ইরান এখনো মিসাইল ছুড়ছে এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাধারণ ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে।সেনাবাহিনী আরো বলেছে, যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে; সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে।
লেবাননে ইসরাইলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেয়ার ঘোষণা দিয়েছিল তেহরান।
ইসরাইলি বাহিনী আজ মঙ্গলবার লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরাইল। ৭ অক্টোবর থেকে তাদের নির্বিচার বোমা হামলায় এ পর্যন্ত গাজা উপত্যকায় ৪১ হাজার ৬৩৮ নিহত এবং ৯৬ হাজার ৪৬০ জন আহত হয়েছে। ওই যুদ্ধ শুরু হওয়ার পর আজ লেবাননে ইসরাইলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে।
সূত্র : আলজাজিরা, বিবিসি ও অন্যান্য
নির্ঘুম রাত ভাঙন আতঙ্কে,কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি
নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে বন্যায় পানি কমছে। তবে ভাঙন-আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরলেও ভাঙন আতঙ্কে রয়েছেন ডিমলা উপজেলার তিস্তাপাড়ের মানুষ। গতকাল সকাল থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। কিন্তু এখনো তলিয়ে রয়েছে চরাঞ্চলের আমন খেত ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পথঘাট। ফলে এখনো পানিবন্দি কয়েক হাজার পরিবার। এর মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
তিস্তার পানি কমায় ইতোমধ্যে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখরিবাড়ী, টেপাখরিবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। নির্ঘুম রাত কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ৩০ টন চাল ও ১ হাজার ৫৮০ প্যাকেট শুকনো খাবার বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪) জলকপাট খুলে দেওয়া হয়েছে। বর্তমানে পানি ধীরে ধীরে কমে যাচ্ছে। এ ছাড়া নদীপাড়ের পরিস্থিতির খোঁজখবর সার্বক্ষণিক রাখা হচ্ছে। এখন আর পানি বাড়ার আশঙ্কা নেই।
কুড়িগ্রাম : উজানের ঢল ও টানা বৃষ্টিতে গত তিন দিন ধরে কুড়িগ্রামের ধরলা ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। এসব নদনদীর পানি বৃদ্ধি পেলেও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছিল রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলের মানুষ। সকাল থেকে পানি কমে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের।
লালমনিরহাট : উজানের ঢল ও টানা কয়েকদিনে বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার পর বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি কমে যাওয়ায় ঘরবাড়িতে ফিরতে শুরু করছে বানভাসি মানুষ। তবে বন্যার কারণে লালমনিরহাট সদর উপজেলার ১১টি এবং আদিতমারী উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
রংপুর : রংপুরে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ৪৯ সেন্টিমিটার কমেছে। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচর থেকে পানি সরে যেতে শুরু করেছে। তবে এখনো কিছু এলাকার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। সাময়িক বন্যায় তিস্তাপাড়ে আবাদ করা ধান খেত, মরিচ ও বাদামের খেত পানিতে নিমজ্জিত রয়েছে। তবে ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ।


