Home Blog Page 554

কমলা মার্কিন রাজনীতি উত্তপ্ত করছেন : ট্রাম্প

রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ডেমোক্র্যাটিক প্রতিদ্ব›দ্বী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন। দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর ট্রাম্প কমলা হ্যারিসকে কমরেড অভিহিত করে অভিযোগ করেছেন যে, কমলা কমিউনিস্ট বামপন্থি ভাষ্য প্রচার করছেন। তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছেন কমলা। সোমবার সকালে যখন ট্রাম্প ফ্লোরিডার গলফ কোর্সে ছিলেন। সেখানে গুলির ঘটনা ঘটে। একই সঙ্গে সেখানে সিক্রেট সার্ভিস এজেন্টরা একজন সন্দেহভাজনকে আটক করেন। নাম তার রায়ান রাথ। পরে তাকে গ্রেপ্তার করা হয়, যার কাছে একটি একে-৪৭ রাইফেল পাওয়া যায়। রাথকে অবৈধ অস্ত্র রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে, তবে কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে তার রাইফেল থেকে কোনো গুলি চালানো হয়নি। ট্রাম্প জানান, এভাবে বারবার তাঁর ওপরে আক্রমণের চেষ্টা করা হলেও তাঁকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, অজানা স্থান থেকে লাখ লাখ মানুষকে আমাদের দেশে অনুপ্রবেশ করতে দেওয়া একটি অপরাধ। আমাদের সীমান্ত বন্ধ করতে হবে এবং সন্ত্রাসী, অপরাধী ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রে শহর ও গ্রাম থেকে সরিয়ে দিতে হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। হামলার চেষ্টার খবরে বিশেষ ভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ট্রাম্পের প্রতিদ্ব›দ্বী তথা যুক্তরাষ্ট্রে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী সামাজিক মাধ্যমে লিখেছেন- ‘আমি খুশি যে ট্রাম্প সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন’।
ট্রাম্পকে হত্যা করতে গলফ মাঠের কাছে ঝোপে ১২ ঘণ্টা ওতপেতে ছিলেন বন্দুকধারী : ফ্লোরিডার পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্পের ওপর দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। ট্রাম্প তাঁর নিজের গলফ ক্লাবে বন্ধু স্টিভ উইটকফের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। এমন সময় সন্দেহভাজন এক বন্দুকধারী প্রায় ১২ ঘণ্টা ধরে ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন। সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতায় ট্রাম্পকে দ্রæত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় রবিবার দুপুরে ট্রাম্প যখন পাম বিচ ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে খেলছিলেন, তখন সিক্রেট সার্ভিসের একজন সদস্য গলফ মাঠের পাশে ঝোপের ভিতরে একটি বন্দুকের নল লক্ষ্য করেন। সন্দেহভাজন ব্যক্তি সেখানে দুটি ডিজিটাল ক্যামেরা, একটি কালো প্লাস্টিকের ব্যাগ ও আধা-স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে অপেক্ষা করছিলেন। বন্দুকটি প্রায় ৪৪০ গজ দূরে থেকে গুলি করতে সক্ষম হলেও, সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রæত পদক্ষেপ নিয়ে ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন। ট্রাম্প জানিয়েছেন, গলফ খেলার সময় তিনি কাছাকাছি চার থেকে পাঁচটি গুলির শব্দ শুনেছিলেন। এই ঘটনার পর সিক্রেট সার্ভিস চারটি গুলি ছোড়ে, কিন্তু সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সন্দেহভাজনের গাড়ি শনাক্ত করা হয় এবং তাকে ফ্লোরিডার মার্টিন এলাকায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৫৮ বছর বয়সী রায়ান ওয়েসলি রুথের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুটি অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা জানান, রুথ দীর্ঘ সময় ধরে গলফ মাঠের পাশের ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন। সিক্রেট সার্ভিসের সদস্যরা তার সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করার আগেই সেখানে অবস্থান করছিলেন। এই হত্যাচেষ্টার ঘটনা ট্রাম্পের চলমান নির্বাচনি প্রচারের সময়কালে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। অতীতে রুথের ইউক্রেনে যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছার কথা জানা যায়। যদিও বয়সের কারণে তাকে সেই যুদ্ধে অংশ নিতে বাধা দেওয়া হয়েছিল। তবু তিনি ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়ার কথা বারবার বলেছিলেন। এর আগেও রুথ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০২২ সালে নর্থ ক্যারোলাইনার বাড়িতে একটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পাম বিচের স্থানীয় বাসিন্দারা এ ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ ট্রাম্পের জীবন আরও একবার গুরুতর হুমকির মুখে পড়েছিল। সিক্রেট সার্ভিসের তৎপরতায় সাবেক প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টার হাত থেকে রক্ষা পেয়েছেন, তবে এই ঘটনা ট্রাম্পের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

জুনিয়র ডাক্তারদের দাবি মানতেই হলো মমতাকে

ওদের (জুনিয়র ডাক্তারদের) চারটে দাবির মধ্যে প্রথমটা (ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত) সিবিআইয়ের হাতে। ওদের বাকি চারটে দাবি আমরা মেনে নিয়েছি
ঢাকা ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ‘দাবি’ কার্যত মেনে নিলেন মমতা ব্যানার্জি। পুলিশের কমিশনার ভিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য কর্মকর্তা দেবাশিস হালদার এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কৌস্তভ নায়েককে সরিয়ে দিয়েছেন তিনি। গতকাল বিকালেই কলকাতা পুলিশ কমিশনার ভিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন পুলিশ কমিশনার করা হয়েছে মনোজ কুমার বর্মাকে। গোয়েলকে স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান পদে নিয়োজিত করা হয়েছে।
অভিষেক গুপ্তাকে উত্তর কলকাতার ডেপুটি কমিশনার পদ থেকে সরিয়ে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের দ্বিতীয় ব্যাটালিয়নের প্রধান করা হয়েছে। কৌস্তভ নায়েককে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ ইনস্টিটিউটের নির্দেশক পদ দেওয়া হয়েছে। অন্যদিকে দেবাশিস হালদারকে সরিয়ে গণ স্বাস্থ্য বিভাগের অফিসার ও স্পেশাল ডিউটি পদে আনা হয়েছে।
এই তথ্য প্রকাশ হওয়ার পর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, এ পদক্ষেপ আমাদের দাবির ন্যায্যতাকে প্রমাণ করে।
তবে কলকাতা থেকে ডিডাবিøউ বাংলার সাংবাদিক স্যমন্তক ঘোষ জানান, পুলিশ কমিশনারের পদ থেকে ভিনীত গোয়েলকে সরিয়ে যে পদ দেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্মানজনক। সূত্র জানিয়েছে, তিনি এই পদটিই চেয়েছিলেন। স্পেশাল টাস্ক ফোর্স খুবই এলিট ফোর্স। কলকতা পুলিশে এটি খুবই গুরুত্বপূর্ণ পদ বলে পরিচিত।
বিবিসি জানায়, সোমবার দীর্ঘক্ষণ বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি মেনে প্রশাসনিক রদবদলের প্রতিশ্রæতি দেন মমতা ব্যানার্জি। আর গতকাল তা বাস্তবায়ন করেন।
সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ওদের (জুনিয়র ডাক্তারদের) চারটে দাবির মধ্যে প্রথমটা (ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত) সিবিআইয়ের হাতে। ওদের বাকি চারটে দাবি আমরা মেনে নিয়েছি। স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, ডিসি নর্থকেও সরানো হয়েছে। আমি ওদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছি।
‘নমনীয়’ রাজ্য সরকার : জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলন, সেখানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনসহ সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের সমর্থন এবং বিপুল পরিমাণে নাগরিক সমাজের শামিল হওয়ার ফলে কিছুটা হলেও অস্বস্তিতে রাজ্য সরকার সে কথা মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে তাদের অভিমত, দাবি মেনে রদবদলের প্রতিশ্রতির কিন্তু রাজনৈতিক দিকও আছে। এর মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল আশ্বাস দেন আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে না রাজ্য সরকার।
উল্লেখ্য, সোমবারের বৈঠকের দিকে তাকিয়ে ছিল পুরো দেশ। একাধিকবার রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের চেষ্টা হলেও তা বিফল হয়েছে। গত সপ্তাহে যে তিনবার নবান্নে বৈঠকের প্রস্তাব এসেছিল তার প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করেছেন বলে জানানো হয়েছিল। আন্দোলনকারীরা এ বৈঠক সরাসরি স¤প্রচারের দাবিতে অনড় থাকায় বৈঠক হয়নি।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত রাজনৈতিক খেল বলে অনেকে মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি বলেন, ‘এক ধাপ এগিয়ে দুই ধাপ পিছিয়ে আসার মতোই এটাও রাজনীতির একটা কৌশল।’ রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী অন্য একটা দিক উল্লেখ করেছেন।

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি মারলেনা। গতকাল অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর আম আদমি পার্টি সর্বসম্মতিক্রমে ৪২ বছরের আতিশিকে বিধায়ক দলের বৈঠকে নেতা নির্বাচিত করে। গত রবিবার কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে জনতার রায় নিয়ে মুখ্যমন্ত্রী হবেন। দিল্লির আবগারি নীতির দুর্নীতির কারণে কেজরিওয়ালকে দুর্নীতি দমনে সংস্থা সিবিআই গ্রেপ্তার করেছিল। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট তাকে জামিন দেন।

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে ইসরাইল দায়ী: হিজবুল্লাহ

লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে নিহতের সংখ্যা এ পর্যন্ত আট। আহত হয়েছেন ২ হাজার ৭৫০ জন।
হিজবুল্লাহ বলছে, সব তথ্য-প্রমাণ যাচাইয়ের পর আমরা বুঝতে পেরেছি যে, এ নৃশংস বিস্ফোণের জন্য ইসরাইল দায়ী।
এ সময় হিজবুল্লাহ জানায়, ফিলিস্তিনকে তারা সহায়তা করে যাবে। আর লেবাননে ইসরাইলের এমন কর্মকাণ্ডের জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এ বিস্ফোরণে দেশটিতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও আহত হয়েছেন। তিনি একটি পেজার ব্যবহার করতেন। দূতাবাস বলছে, রাষ্ট্রদূতের অবস্থা গুরুতর নয়।
লেবানন সরকারের এক মুখপাত্র এ বিস্ফোরণের জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করে বলেন, এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন। দেশটির তথ্যমন্ত্রীও ‘ইসরাইলি আগ্রাসনের’ নিন্দা জানিয়েছেন।
তবে এ ঘটনায় এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরাইল।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছেন।
গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় প্রিটোরিয়া বাংলাদেশ হাইকমিশনের অডিটিরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. কাজী জাকির হোসেনের সভাপতিত্বে ও দূতাবাসের দ্বিতীয় সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন হাফেজ শেখ মাসিদ।
দোয়া মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন মাওলানা ইয়াকুব ক্বাসেমী, রাসূল (সা.) আদর্শ ও গুণাবলী নিয়ে আলোচনা করেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, প্রবীণ কমিউনিটি নেতা সৈয়দ মকসুদ মওলা, বিএনপি নেতা কেএম আখতারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবীণ কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া, বিএনপি নেতা মমিনুল হক মমিন, নেক মানির প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল, ইসলামিক ফোরামের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আহমেদ, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইমরান আলী বাবুল, জহিরুল আলম তরুণ, ওমর ফারুক, সোয়াজিল্যান্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, কুমিল্লা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন, ইসলামিক ফোরামের নেতা আব্দুল মতিন, শরীফ উদ্দিন, আমানত উল্ল্যাহ ফারুক, নিজাম উদ্দিন, শাহেদ মাহমুদ, সোয়াজিল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জাফর ইমাম রিয়াদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
আরও উপস্থিত ছিলেন- যমুনা টিভির আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, শাপলা টিভির সিও নোমান মাহমুদ, আফ্রো বাংলার বার্তা সম্পাদক আব্দুল মনিম মুন্না, হাইকমিশনের কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ।

লেবাননে পেজার বিস্ফোরণে আহত ইরানের রাষ্ট্রদূত

লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে দেশটিতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও আহত হয়েছেন। তিনি একটি পেজার ব্যবহার করতেন।
দূতাবাস বলছে, রাষ্ট্রদূতের অবস্থা গুরুতর নয়।
লেবাননে ওই বিস্ফোরণে আটজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও দুই হাজার ৭৫০ জন। নিহতের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এক সংবাদ সম্মেলনে বলেন, দেশজুড়ে পেজার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
লেবানন সরকারের এক মুখপাত্র এ বিস্ফোরণের জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন। তিনি বলেন, পেজার বিস্ফোরণের জন্য ইসরাইল দায়ী। এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন।
রয়টার্সের তিমুর আজহারি জানান, লেবাননের তথ্যমন্ত্রীও ‘ইসরাইলি আগ্রাসনের’ নিন্দা জানিয়েছেন।
হিজবুল্লাহ বলছে, লেবাননজুড়ে গোষ্ঠীটির সদস্যদের ব্যবহৃত যোগাযোগ ডিভাইস (পেজার) একযোগে বিস্ফোরণে এক মেয়ে ও তাদের দুই যোদ্ধা নিহত ও বহু লোক আহত হয়েছে। তারা বলছে, এ ঘটনার সঙ্গে সরাসরি ইসরাইলের হাত আছে।
এ ঘটনায় এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরাইল।

নববধূকে বাড়িতে এনে যে কাণ্ড ঘটালেন বর

টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল এবং তিন লাখ রুপির যৌতুকের দাবি পূরণ না করায় এক নববধূকে পিটিয়ে হত্যা করেছেন বর। সোমবার এ ঘটনা ঘটে ভারতের উত্তর প্রদেশের আমরোহা এলাকায়।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের আমরোহা এলাকায় এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। যৌতুক হিসেবে একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল ও তিন লাখ রুপি না দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
প্রতিবেদন বলছে, দুই বছর আগে আমরোহার বাসিন্দা মীনা নামের এক তরুণীকে বিয়ে করেন বাইখেদা গ্রামের তরুণ সুন্দর। তখন থেকেই শ্বশুরবাড়ির লোকজনের প্রতি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে আগেও কয়েকবার নববধূকে মারধর করেন স্বামী।
বিয়ের পর থেকেই সোহারকায় বাবার বাড়িতে থাকতেন নববধূ মীনা। নববধূর পরিবারের একজন সদস্য বলেন, সুন্দর প্রত্যেক দিন তার শ্বশুরবাড়িতে আসতেন এবং সেখানে খাবার খেতেন। রোববার রাতেও শ্বশুরবাড়িতে যান সুন্দর এবং নববধূকে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।
বাড়িতে আনার পরপরই নববধূর সঙ্গে যৌতুক নিয়ে কথা-কাটাকাটি হয়। যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন সুন্দর। একপর্যায়ে নববধূকে শ্বাসরোধে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি।
পরে স্থানীয় বাসিন্দারা টেলিফোনে এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশকে জানান। এ সময় ওই নববধূর পরিবারের সদস্যরা থানায় হাজির হয়ে সুন্দরকে গ্রেফতারের দাবি জানান।
নববধূর বাবা বিজয় খাদক বানসি এই হত্যাকাণ্ডের ঘটনায় সুন্দর, তার মা, বোন এবং অন্য চারজনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আমরোহা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, নববধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা নিয়েছে।
পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

৫০ জনকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর পর স্বামী বললেন

ফ্রান্সের আদালতে হাজির হয়ে ৭১ বছর বয়সি দমিনিক পেলিকত বললেন, ‘আমি ধর্ষক’। অভিযোগ, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত নিজের স্ত্রী জিসেল পেলিকতকে নেশাগ্রস্ত করে যৌন নিপীড়ন চালিয়েছেন দমিনিক এবং আরও প্রায় অর্ধশত ব্যক্তি। অবশেষে নিজের অপরাধ মেনে নিয়েই আদালতে ওই স্বীকারোক্তি দেন দমিনিক।
আদালতে অভিযুক্ত ৫০ জনের দিকে ইঙ্গিত করে পেলিকত বলেন, ‘এই রুমে অন্য সবার মতো আমিও ধর্ষক। তারা সবাই জানত। এটা তার (জিসেল) প্রাপ্য ছিল না।’
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জিসেলকে দুশ্চিন্তার জন্য ওষুধ দিতেন দমিনিক। সে ওষুধের প্রভাবে যখন জিসেল নিস্তেজ হয়ে পড়তেন, তখন নানাভাবে তার ওপর যৌন সহিংসতা চালাতেন দমিনিক। একটা সময় অনলাইনে পরিচয় হওয়া ব্যক্তিদের দিয়েও স্ত্রীকে ধর্ষণ করিয়েছেন তিনি।
এই ঘটনা জানাজানি হওয়ার পর ফ্রান্সের ধর্ষণবিরোধী আন্দোলন শুরু হয়েছে। সামাজিক নানা সংগঠন জিসেলের পাশে দাঁড়িয়ে তাকে ন্যায়বিচার পেতে আইনি লড়াইয়ে সহায়তা করছে।

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চাই,এনডিটিভিকে জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক ধরে রাখতে চাই। মঙ্গলবার তৃতীয় দফা নরেন্দ্র মোদি সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিন উপলক্ষ্যে এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, বাংলাদেশে যা ঘটেছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে আমরা সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। তাদের সঙ্গে আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে; আমাদের জনগণের সঙ্গে তাদের জনগণের সম্পর্কও ভালো। আমরা সম্পর্কটা এভাবেই ধরে রাখতে চাই।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। প্রাথমিকভাবে তিনি অল্প সময় ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন তিনি অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত তিনি এ বিষয়ে সফল হননি।
এর আগে গত মাসে ভারতীয় পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন, শেখ হাসিনা খুব স্বল্প নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন।
এদিকে ভারতের সঙ্গেও সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অর্ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৫ সেপ্টেম্বর ভারতের বার্তা সংস্থা পিটিআই-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের সবাই ইসলামপন্থি, বিএনপিপন্থি। ইসলামপন্থিরা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে। আর বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ। এসব ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশও অন্য প্রতিবেশীর মতো একটি প্রতিবেশী দেশ।
তবে শেখ হাসিনার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধান উপদেষ্টা বলেন, তার প্রত্যর্পণ না চাওয়া পর্যন্ত দুই দেশের সম্পর্কের আপস প্রতিরোধে তাকে অবশ্যই নীরব থাকতে হবে। তিনি বলেন, ‘যদি ভারত তাকে রাখতে চায়, যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়, শর্ত হবে-তাকে চুপ থাকতে হবে।’

ঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে, অমিত শাহের মন্তব্যে জল্পনা, জাতগণনা নিয়ে কি সুর নরম কেন্দ্রের?

অতীতে জাতগণনার সম্ভাবনা খারিজ করতে দেখা গিয়েছে শাসক শিবিরকে। কিন্তু কার্যত প্রথম বার শাহ সেই সম্ভাবনা যে উড়িয়ে দিলেন না, তার পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন রাজনীতিকরা।
জনগণনার সঙ্গে জাতগণনার দাবি তুলে সরব সরকারের জোটসঙ্গী জেডিইউ ও টিডিপি। জাতগণনা প্রসঙ্গে সুর নরম করেছে আরএসএস-ও। এই আবহে আজ তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের একশো দিনের মাথায় কার্যত প্রথম বার জাতগণনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, ঠিক সময়ে এ নিয়ে জানানো হবে।
অতীতে জাতগণনার সম্ভাবনা খারিজ করতে দেখা গিয়েছে শাসক শিবিরকে। কিন্তু কার্যত আজ প্রথম বার শাহ সেই সম্ভাবনা যে উড়িয়ে দিলেন না, তার পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন রাজনীতিকরা। প্রথমত, বিরোধীরা দেশে জাতগণনার পক্ষে সমর্থনের চোরাস্রোত তৈরি করতে পেরেছেন। যে স্রোতের প্রতিকূলে গেলে জনসমর্থনে ধস নামতে পারে। দ্বিতীয়ত জাতগণনার পক্ষে শরিকি চাপও বাড়ছে। গতকাল সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বিহারের ধাঁচে দেশে জাতগণনার দাবি তুলেছেন জেডিইউয়ের কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা। বিহারের অপর দুই শরিক জিতনরাম মাঝি বা চিরাগ পাসোয়ানের দলও জাতগণনার পক্ষে আগেই সওয়াল করেছে। জাতগণনার পক্ষে প্রকাশ্যে সরব হয়েছে এনডিএ-র বড় শরিক টিডিপিও। তৃতীয় কারণ হল, আরএসএস এ বিষয়ে স¤প্রতি অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। দিনকয়েক আগে আরএসএসের মুখপাত্র সুনীল অম্বেকর বলেন, ‘‘জনকল্যাণের লক্ষ্যে জাতগণনার তথ্য সংগ্রহ করা যেতে পারে। কিন্তু সেই তথ্য যেন রাজনৈতিক লাভ-লোকসানের জন্য ব্যবহার না হয়। ’’
রাজনীতিকদের মতে, আরএসএসের পরিবর্তিত মনোভাবের প্রভাব পড়েছে বিজেপিতে। আজ শাহের বক্তব্য থেকেই তা স্পষ্ট। তিনি আজ প্রথমে বলেন, ‘‘দেশ জুড়ে খুব দ্রæত জনগণনার কাজ শুরু হয়ে যাবে।’’ আর জাতগণনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘জনগণনার বিষয়ে যখন ঘোষণা হবে, তখন সব জানানো হবে।’’ রাজনীতিকদের মতে, জাতগণনা সরাসরি হবেই এ কথা না বললেও, তিনি বিষয়টি উড়িয়ে দেননি। যদিও সরকারের কাছে সমস্যা হল, জাতগণনা হলে সম্ভবত স্পষ্ট হয়ে যাবে যে এ দেশে জনসংখ্যার পঞ্চাশ শতাংশের বেশি ওবিসি। সেই অনুপাতে সংরক্ষণ করতে হলে উচ্চ বর্ণের (জেনারেল) জন্য সংরক্ষণের সুবিধা কাটছাঁট করতে হবে।
তৃতীয় মোদী সরকারের প্রথম একশো দিনে আর যে বিষয়টি নিয়ে শাসক শিবির আতান্তরে, তা হল মণিপুরের পরিস্থিতি। আজ শাহ দাবি করেন, ‘‘মণিপুরের সঙ্গে মায়ানমারের সীমান্ত খোলা থাকায় জঙ্গি আনাগোনা বড় সমস্যা। গত একশো দিনে মণিপুর-মায়ানমার সীমান্তের ৩০ কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।’’ যুযুধান কুকি ও মেইতেই গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলেও তিনি জানান। অমিতের আশা, দ্রত সমাধানসূত্র পাওয়া যাবে। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের কটাক্ষ, ‘‘স্বঘোষিত চাণক্যের (অমিত শাহ) কথা অনুযায়ী সব যদি ঠিক থাকে, তা হলে কেন গত বছর মে মাসের পর থেকে আর সেখানে যাননি প্রধানমন্ত্রী?