Home Blog Page 562

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

দ্বিপক্ষীয় সিরিজ এবং বিশ্বকাপে অংশ নিতে প্রায় ২৬ ঘণ্টার ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রে ল্যান্ড করে টাইগারদের বহনকারী বিমান।
টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে বাংলাদেশ দল। বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত বিশ্বকাপের আগে ইউএসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছেন টাইগাররা।
এবারে আগভাগেই বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দল হিসেবেই যুক্তরাষ্ট্রে পা রেখেছেন তারা। এখানেই ১ জুন শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যেখানে আয়োজক হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজও।
অবশ্য আগভাগে উড়াল দেওয়ার কারণও আছে। বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
মূলত বিশ্বকাপের আগে ইউএসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছেন টাইগাররা। ২১ মে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ। ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।
এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে এই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেই, আগামী ২৮ মে টেক্সাসে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১ জুন ভারতের বিপক্ষে। যদিও এই ম্যাচের ভেন্যু এখনো নিশ্চিত করেনি আইসিসি।
৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

নিউইয়র্ক কমিউনিটি সংগঠক নাসেরের নামাজে জানাযা সম্পন্ন 

নিউইয়র্কঃ নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে আজীবন সংগ্রামী তরুণ প্রয়াত মোহাম্মদ নাসের আখতারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের ওজোন পার্কের ফরবেল মসজিদে। মঙ্গলবার আসর নামাজের আগে মসজিদের সম্মুখ বারান্দা ও সিঁড়িতে কয়েক’শ প্রবাসী বাংলাদেশি তার জানাযার নামাজে শরিক হন।

N 5

ওই সময়ে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও সংগঠক নাসের আখতারের মরদেহ দেশে পাঠানোসহ বিভিন্ন আনুষ্ঠানিকার ব্যয়ভারের বড় একটি অংশ বহন করার কথা জানান প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মানুষ স্যার ড. আবু জাফর মাহমুদ। তিনি ঘোষণা দেন, নাসের আমার ভাই। তার জন্য পরিবার ও নিকটজনের পক্ষ থেকে যা করনীয়, সেই দায়িত্ব আমাদের। তিনি বলেন, নাসের এর একটি পুত্র সন্তান রয়েছে। তার লেখাপড়ার চালানোর প্রয়োজনে যোগাযোগ করলে আমরা তার দায়ভার গ্রহণ করবো। 

N 3

জানাযায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে নাসেরের পরিচিত শুভার্থীরা অংশ নেন। তারা নাসেরের বন্ধু বৎস্যল আচরণ, তৎপরতা ও সেবামুলক তৎপরতার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বলেন, তার আকস্মিক মৃত্যূতে কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যা কখনোই পুরণ হবার নয়। 

যুক্তরাষ্ট্রে বিচারক হিসেবে শপথ নিলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত নুসরাত

ইমা এলিস, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে কেন্দ্রিয় আদালতের বিচারক হিসেবে শপথ নিলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত নুসরাত জাহান চৌধুরী। ২০২২ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল আদালতের বেঞ্চে নিয়োগের জন্য নুসরাতসহ আটজনকে মনোনয়ন দেন। নুসরাতের মনোনয়ন সিনেট অনুমোদন করায় তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফেডারেল আদালতের প্রথম মুসলিম নারী বিচারক। তিনি নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলা বিচারকের দায়িত্ব পালন করবেন। গত ১০ মে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি শপথ নেন। প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে ফেডারেল বেঞ্চে দায়িত্ব পালন করবেন তিনি। তাকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে বৈচিত্র আনার ক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য বাস্তবায়িত হলো।
শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সিনেটের মেজরিটি লীডার চাক শুমার বলেন, নিউ ইয়র্ক ইস্টার্ন ডিষ্ট্রিক-এর কেন্দ্রিয় আদালতে বিচারক (ফেডারেল জাজ) হিসেবে নুসরাত চৌধুরীকে শপথ নিতে সাহায্য করতে পেরে আমি খুবই সম্মানিত। ফেডারেল জাজ হিসাবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তার জন্য আমি তাকে সুপারিশ করতে পেরে গর্বিত।’ এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
নুসরাত জাহান চৌধুরী বর্তমানে ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ)আইনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শতবর্ষের পুরোনো আইনি প্রতিষ্ঠান এসিএলইউ সাধারণ মানুষের অধিকারের পক্ষে কাজ করে থাকে।
নুসরাত চৌধুরী ১৯৭৬ সালে ইলিনয়ে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৬ নম্বর দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল, প্রিন্সটন ইউনিভার্সিটি এবং কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন। তিনি ২০২০ সাল পর্যন্ত ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিউ ইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদে কাজ করেছেন। সর্বশেষ ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের ডেপুটি ডাইরেক্টর ছিলেন। নুসরাত চৌধুরী ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের সিনিয়র স্টাফ অ্যাটর্নি হিসেবেও দায়িত্ব পালন করেন।
ফেডারেল বেঞ্চে নুসরাত জাহান চৌধুরীর মনোনয়নকে ঐতিহাসিক উল্লেখ করে ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক কলিন কন্নেল এক বিবৃতিতে বলেন, প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে ফেডারেল বেঞ্চে দায়িত্ব পালন করবেন তিনি।
তিন বছর আগে ক্ষমতায় আসার পর বাইডেন এখন পর্যন্ত ১৩ বারের মতো বিচারক মনোনয়ন দিলেন। সবশেষ ৮ জনকে নিয়ে তিনি মোট ৮৩ জন বিচারককে মনোনয়ন দিয়েছেন। তার মনোনয়ন পাওয়া বিচারকদের মধ্যে অনেক নারী ও কৃষ্ণাঙ্গ রয়েছেন। নতুন মনোনয়ন দেওয়া আট বিচারকের মধ্যে সাতজনই নারী। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ৮৭০ জন বিচারক আছেন। এদের মধ্যে ৯ জন সুপ্রিম কোর্টে, ১৭৯ জন আপিল আদালতে এবং ৬৭৩ জন জেলা আদালতে নিযুক্ত।

স্যাংশন-ভিসা নীতি কেয়ার করে না সরকার: ওবায়দুল কাদের

সরকার স্যাংশন-ভিসা নীতি কেয়ার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আসা নিয়ে আমার কিছু বলার নেই। একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা নিয়ে এত মাতামাতি কিসের।’
মঙ্গলবার সচিবালয়ে অবস্থিত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি পাত্তা দিচ্ছে কি না আমি জানি না। তারা ওপরে ওপরে অনেক কিছুই পাত্তা দেয় না। আবার তলেতলে পাত্তা দেয়।’
ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপির লোকেরা ভারতীয় পণ্য বর্জন করবেন, এটা কি সম্ভব? ভারতীয় মসলা ছাড়া কি আমাদের চলে? শাড়ি কাপড় তো আসবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য আসবে। আমদানি-রপ্তানি চলবে। বিএনপির কাছে এখন কোনো ইস্যু নেই। তাই একটা ইস্যু তৈরি করছে।’
তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাদের এখন আন্দোলনের কথাটাই বলতে হবে। এখন আবার তাদের সমমনারা বলছে গরম কমে গেলে আন্দোলন। কত দিন পর বলবে কোরবানির ঈদের পর আন্দোলন। ইদানীং তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে, দুটিই ফ্লপ হয়েছে। তাদের কর্মীরা হতাশ। তাই তাদের কর্মীরা এখন আন্দোলনে যুক্ত হচ্ছে না।
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল আমাদের সড়ক উপদেষ্টা কমিটির মিটিং আছে। যেখানে সিটি করপোরেশনের মেয়র উপস্থিত থাকবে। মিটিং থেকে একটা সিদ্ধান্ত হবে। বাসের শৃঙ্খলার বিষয়ে মিটিংয়ে আলোচনা হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকট্রিক বাস ডাবল ডেকার দেওয়ার কথা ছিল। এখন তারা সিঙ্গেল ডেকার দিতে চাইছে। এটার আমদানি সহজ করার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। মহামারির কারণে দীর্ঘদিন আমরা উপদেষ্টা কমিটির কোনো মিটিং করতে পারিনি। এখন দেরিতে হলেও আমরা আগামীকাল মিটিং করতে পারছি। সেখানে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। এক্সপ্রেসওয়ের গুরুত্ব বেড়ে গেছে। ফার্মগেট থেকে বিমানবন্দর যেতে আগে দুই-আড়াই ঘণ্টা সময় লাগত। এখন ৮ থেকে ১০ মিনিটে যাওয়া যায়।’
মেট্রোরেলে ভ্যাট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের কোনো দেশে মেট্রোতে ১৫ শতাংশ ভ্যাট নেই। আমি সরকারের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে বলেছি, তিনি বিষয়টি দেখবেন বলেছেন।’
আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে বিআরটির পথে বাস চলবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এখন আর বিআরটি দুর্ভোগের সড়ক নয়। কাজ প্রায় শেষ। এখন শুধু বাস আনা বাকি। আমরা ভালো বাস আমদানি করব। বাস আমদানি করা হলে গেলে এই পথ চালু করে দেওয়া হবে।’

হজযাত্রীদের ভিসার সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্ববান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্ববান জানিয়েছেন। গতকাল সকালে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্ববান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো: নজরুল ইসলাম তাকে (প্রধানমন্ত্রী) উদ্ধৃত করে বলেন, ‘সৌদি আরবের উচিত হজযাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়ানো যাতে তারা পবিত্র হজ পালন করতে পারেন।’
নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর বিষয়টি উত্থাপন করেছেন।
রাষ্ট্রদূত বলেন, যে সব হজযাত্রী এখনো হজ পালনের জন্য ভিসা পাননি তাদের ভিসা প্রদানের উদ্যোগ নিচ্ছেন তিনি। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনো ভিসা পাননি ১০ হাজারের বেশি হজযাত্রী।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ প্রকাশ করেন এবং সে সব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
জবাবে শেখ হাসিনা বলেন, যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে। এ প্রসঙ্গে তিনি তাকে আশ্বস্ত করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ বিষয়টি খতিয়ে দেখবে।
ফিলিস্তিন ইস্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য আরেকটি চালান প্রস্তুত করছে এবং ইতোমধ্যে তার দেশ দুইবার সহায়তা পাঠিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের সাথে রয়েছে। সৌদি রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার দেশে প্রায় ৩২ লাখ বাংলাদেশী রয়েছেন যারা বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখছেন।
প্রধানমন্ত্রী সৌদি আরবে বসবাসরত বাংলাদেশীদের বৈধ পন্থায় ঢাকায় রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্ববান জানান। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

বিএনপিকে বিদেশি কেউ মদদ দেবে এমন পরিস্থিতি নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙা করবে-এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে, তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন, তার বাস্তবায়নটা আমরা দেখব। তবে এখানে কে আসছে, তা নিয়ে আমরা ভাবছি না। যাদের প্রেসিডেন্টের কথা ইসরাইলই শোনে না। আর আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার কাকে ভয় পাব? শরিকদের সঙ্গে বিএনপির আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা আন্দোলন করবে, শরিকদের সঙ্গে বসবে। সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায়, তাহলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কিন্তু তারা যদি অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে, তাহলে সেভাবেই মোকাবিলা করা হবে। আওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বী ও ক্ষমার অযোগ্য-বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পালাবে কেন? আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। আমাদের শক্তি দেশের জনগণ। রাজনীতি করব না বলে ২০০৭ সালে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাদের মূল নেতাই পালিয়ে আছে। যারা ২৮ অক্টোবরে বলেছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। কিন্তু দেখলাম পল্টনের ময়দান থেকে একে একে বিএনপির নেতারা অলিগলি দিয়ে কোথায় পালিয়ে গেল। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের (বিএনপি) পালিয়ে যেতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই। তাদের নেতিবাচক রাজনীতিই যথেষ্ট। নির্বাচনে না এসে বিএনপি যে মস্ত বড় ভুল করেছে, তার মাশুল তাদের দিতে হবে।
উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রী স্বজনদের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ৭৩ জন এমপি মনোনয়ন পাননি, ২৫ জন কেবিনেট থেকে বাদ পড়েছেন। শাস্তিটা অনেকভাবেই আসতে পারে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৪ দলীয় জোট আছে। জোটনেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, জোট আছে এবং যথাসময়ে আলাপ-আলোচনার জন্য বসবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও প্রধান বক্তা ছিলেন মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, পাশ্চাত্যের সহযোগিতায় মাসের পর মাস গাজা ও রাফায় সন্ত্রাসবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর নারকীয় গণহত্যা চালাচ্ছে। ৩৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে তারা হত্যা করেছে। ৮০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তবুও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলো ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। মূলত তাদের অস্ত্র সরবরাহ ও নিঃশর্ত সমর্থনের কারণেই মধ্যপ্রাচ্যে আজ অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুফতি ফয়জুল্লাহ বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার চিত্র দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মুসলমান ভাইবোনদের রক্ত ঝরছে। তাদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদের পাশবিক নির্যাতন করা হচ্ছে। হাসপাতাল, মসজিদ-মাদরাসা, বিদ্যালয়, কলেজ কোনোকিছুই হানাদার ইসরায়েলি দস্যুদের বোমা হামলা থেকে রক্ষা পাচ্ছে না। এই অবস্থায় আমরা নীরব বসে থাকতে পারি না।

পর্দা উঠছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের

ফ্রান্সের কান সৈকতে আবারও বসছে সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। ৭৭তম এই আসর ১২ দিনব্যাপী। চলবে ১৪ থেকে ২৫ মে পর্যন্ত। বরাবরের মতো এবারও লালগালিচায় আলো ছড়াবেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামি তারকারা। ‘ফুরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ ছবির উদ্বোধনী প্রদর্শনী থাকছেন ক্রিস হেমসওয়ার্থ।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে তুলে দেওয়া হবে ‘পাম ডি অর’ সম্মাননা।
এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি চলচ্চিত্র। এবারের উৎসবে আরও কিছু উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী হবেন সিনেপ্রেমীরা। দীর্ঘ ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’।
মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি। এটি নির্মাণ করেছেন পায়েল কাপাডিয়া। এ ছাড়া ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির সিনেমা ‘সন্তোষ’ উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমা দুটির পরিচালক দুজন নারী।
এর আগে ভারত থেকে একসঙ্গে শুধু নারী পরিচালকের মনোনয়নের খবর শোনা যায়নি। এবারের উৎসবে জায়গা করে নিয়েছে চীনের চলচ্চিত্রও। মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে নির্মাতা ঝাঁ জং কে পরিচালিত ‘কট বাই টাইড’।
এবার আসবেন দুবারের অস্কার বিজয়ী এমা স্টোন। তিনি ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবিটি নিয়ে কান উৎসবে হাজির হবেন। তার এই ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে। অতিথির তালিকায় থাকছেন কেট বø্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ তারকারা। প্রতি বছর ভারতীয় তারকারা কান উৎসবে হাজির হয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়ালের শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাঁটবেন। ঐশ্বরিয়া রাই কানে নিয়মিত হলেও, অদিতি গত দুই বছর ধরে এই উৎসবে আসছেন।

বিয়ে নিয়ে সোনাক্ষীর গলায় আক্ষেপের সুর

নেট দুনিয়ায় এ মুহূর্তে চর্চার কেন্দ্রে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ওয়েব সিরিজ হীরামন্ডি। স¤প্রতি কপিল শর্মার শোতে ‘হীরামন্ডি’র জন্য হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ ও শরমিন সেগাল। এ পর্বেই কথা ওঠে বিয়ে নিয়ে। সোনাক্ষী জানান, কীভাবে তার সমসাময়িক অভিনেতারা একের পরে এক বিয়ে করছেন। খবর আনন্দবাজার অনলাইনের।
কপিলই বিয়ে প্রসঙ্গে কথা তোলেন। কপিল আবার সোনাক্ষীকে মনে করিয়ে দেন আলিয়া ভাট ও কিয়ারা আদবানীও বিয়ে করে ফেলেছেন। উত্তরে সোনাক্ষী বলেন, ‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন?’ এর পর কপিলকে দেখিয়ে অন্যদের অভিনেত্রী বলেন, ‘ও জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।’
‘হীরামন্ডি’র অভিনেত্রীদের নিয়ে সোনাক্ষী বলেছেন, ‘আমাদের ‘হীরামন্ডি’র কাজ শেষ হয়ে গিয়েছে। আমার এখনও বিয়ে হয়নি। শরমিনেরও বিয়ে হয়ে গেল।’ মজা করেই মনীষা মনে করিয়ে দেন, ‘আর রিচারও বিয়ে হয়ে গিয়েছে। ও এ বার মা হতে চলেছে।’ এই ওয়েব সিরিজেরই আর এক অভিনেত্রী অদিতি রাও হায়দারিও স¤প্রতি বিয়ে করেছেন।
সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন। জল্পনা, খুব দ্রæতই সোনাক্ষী ও জাহিরকে বিয়ের পিঁড়িতে

সব চুল কেটে ফেললেন উরফি!

প্রতি মুহূর্তে আজব ফ্যাশনে নেটপাড়া চমক দিচ্ছেন সোশাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ। তার প্রত্যেকটা পোশাকই থাকে চর্চায়। কারণ তিনি কাপড় দিয়ে পোশাক প্রায় বানান না বললেই চলে! তবে এবার উরফি যেটা করলেন, তা দেখে সবাই হতবাক। মাথায় নেই একটিও চুল। হঠাৎ মাথা সম্পূর্ণ কামিয়ে ফেললেন উরফি। কিন্তু কেন? কী হয়েছে এই সোশ্যাল মিডিয়া তারকার? তিনি কি অসুস্থ নাকি নেপথ্যে আছে অন্য কোনও ঘটনা?
ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে বসে আছেন উরফি। সেখান থেকেই একটি সেলফি তুলে পোস্ট করেছেন তিনি। সেই ছবি দেখেই আঁতকে উঠলেন তার অনুরাগীরা। একজন মন্তব্য করলেন, ‘দয়া করে বলে দিন, এটা সত্যি নয়। আপনি কোনো ‘ফিলটার’ ব্যবহার করেছেন।’ উরফি তার চেনা মেজাজেই এ ছবির মাধ্যমে নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন।
সত্যিই কি উরফি সমস্ত চুল কেটে ফেললেন? অনেকেই মনে করছেন, উরফির জন্য এটা তেমন কঠিন কোনো কাজও নয়। তবে কয়েকজন অনুরাগীর চোখ এড়ায়নি আসল সত্যিটি। একজন মন্তব্য করেছেন, ‘বোঝাই যাচ্ছে ফিলটার ব্যবহার করেছেন। ঘাড়ের কাছে চুল দেখা যাচ্ছে।’
ছবিটি দেখলেই আন্দাজ করা যায়, উরফি মজার ছলে একটি ফিলটার ব্যবহার করে এ ছবি পোস্ট করেছেন।
প্রসঙ্গত বলা যায়, দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অওর ধোকা ২’ -তে আছেন উরফি। একটি খোলামেলা দৃশ্যে অভিনয় করছেন তিনি। তবে তার চরিত্রটি ‘ক্যামিয়ো’ বলে জানা যাচ্ছে।
পরিচালক বলেছেন, ‘আমার উরফির ‘ভার্চুয়াল অবতার’ বেশ লাগে। ওর সরাসরি চ্যালেঞ্জ করার দক্ষতা আছে। তিনি যেভাবে পোশাক পরে সাহসিকতার সঙ্গে- সেটা আমার ভালো লাগে।’ উরফির ব্যক্তিত্বও ভালো লাগে বলে জানিয়েছেন দিবাকর।