Home Blog Page 565

পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে: পুতিন

এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে জানালেন, পশ্চিমাদের যে কোনো উসকানির যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
এই রুশ নেতা সতর্ক করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ (রাশিয়া) কারও হুমকি বরদাশত করবে না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে পুতিন এ হুঁশিয়ারি দেন।
পুতিন দাবি করেছেন, পশ্চিমারা আবারও বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার উসকানি দিচ্ছে।
মস্কোর রেড স্কয়ারে সেনা সমাবেশের ওই অনুষ্ঠানে পুতিন আরও বলেছেন, ‘এ উচ্চাভিলাষের পরিণতির সম্পর্কে সবাই জানে। এ সময় রাশিয়া সব ধরনের বৈশ্বিক সংঘাত প্রতিরোধ করবে বলেও ঘোষণা দেন তিনি। জানিয়েছেন, রাশিয়ার স্ট্র্যাটেজিক (পরমাণু) ফোর্স সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত।
ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখছেন পশ্চিমাদের বিপক্ষে লড়াইয়ের অংশ হিসেবে। ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের পর এ ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলেছে বলে মনে করেন তিনি।
নাৎসি বাহিনীকে পরাজিত করতে যেসব মিত্র দেশ যুক্ত ছিল, তাদের সবাইকে রাশিয়া সম্মান করে উল্লেখ করে পুতিন বলেন, ‘পশ্চিমা নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে।’

এবার পুলিশের দারস্থ হলেন অপু বিশ্বাস

অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
জিডিতে অপু বলেছেন, ‘বেশ কিছু দিন ধরে ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।’
ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা অপুর জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘বুবলী ফ্যান, সীমান্ত, ভাইরাল নিউজ বাই তোমা, ফাইভ টিভি বাংলা ও রাইদ রবিসহ ৩৪টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু।
এ বিষয়ে মোবাইলে অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সালমানের নায়িকা হতে পেরে যা বললেন উচ্ছসিত রাশমিকা

বলিউডে ‘সিকান্দার’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি। সালমানের সঙ্গে জুটি বাঁধার সুযোগ পেয়ে দারুণ খুশি এই নায়িকা।
বৃহস্পতিবার সকালে প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন ‘সিকান্দার’ সিনেমার নায়িকা হিসেবে রাশমিকার নাম ঘোষণা দিয়েছে। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা।
এই খুশির সংবাদটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। এক্সে (টুইটার) রাশ্মিকা মান্দানা সালমান খান অভিনীত সিকান্দার-এ যোগ দেওয়ার বিষয়ে নিজের উচ্ছাস প্রকাশ করেছেন। তিনি নাদিয়াদওয়ালার পোস্টটি পুনরায় শেয়ার করে লিখেছেন, আপনারা অনেক দিন ধরে আমাকে পরবর্তী আপডেটের জন্য জিজ্ঞাসা করছেন এবং এখানে এটি। সারপ্রাইজ!’
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমানের দীর্ঘদিনের বন্ধু। এ প্রযোজকের ‘জুড়ওয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘জানেমান’ ও ‘কিক’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সালমান। কিক মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এ অভিনেতা-প্রযোজক জুটি।
অন্যদিকে ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা। এরপর তাকে দেখা গেছে ‘মিশন মজনু’-তে। তবে সবশেষ ‘অ্যানিমেল’ সিনেমা সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বলিউডেও তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে।
২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিকান্দার। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তাই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি।

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় অবসরের ঘোষণা দিলেন কলিন মুনরো

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার কলিন মুনরো। আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজারের বেশি রান করা নিউজিল্যান্ডের এই আগ্রাসী ব্যাটার গত ২০২০ সালের পর নিউজিল্যান্ডের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ১৫ সদ্যসের সেই স্কোয়াডে জায়গা হয়নি মুনরোর। তাতে খানিকটা অভিমানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই কিউই ওপেনার।
মুনরো বলেন, ‘বø্যাক ক্যাপসের হয়ে খেলা সবসময়ই আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন। আমি সেই জার্সিটি পরার চেয়ে অন্য কোনো কিছুতে বেশি গর্বিত বোধ করিনি। এটি সত্য যে, আমি সব ফরম্যাটে ১২৩ বার এটি করতে পেরেছি। তা নিয়ে আমি সর্বদা অবিশ্বাস্যভাবে গর্বিত হব।’
তিনি বলেন, ‘যদিও আমার শেষ ম্যাচের পর বেশ অনেকটা সময় চলে গেছে। তবে আমি কখনোই আশা ছাড়িনি। আমি মনে করেছি, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ফর্মে এসে জাতীয় ফিরতে পারবো। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বø্যাক ক্যাপস স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গে সেই দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ করার উপযুক্ত সময় এসেছে।’
বাঁ-হাতি এই ব্যাটসম্যান ২০১২ সালের ডিসেম্বরে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন।নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১২৩টি ম্যাচ খেলেছেন মুনরো। যেখানে একটি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৬৫ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। সাদা বলের ক্রিকেটে লম্বা সময় দলের নিয়মিত সদস্য ছিলেন এই ওপেনার।

অবশেষে বড় সুসংবাদ পেলেন আমির

দীর্ঘ সাড়ে ৪ বছর পর অবসর ভেঙে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। প্রত্যাবর্তনটা মন্দ হয়নি তার। তবে মাঠের বাইরে সমস্যায় পড়েছিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। দলে আছেন আমিরও। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে আয়ারল্যান্ডের বিমানে চড়া হয়নি তার। তাতে সিরিজটি খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সে সমস্যার সমাধান হয়েছে। দল চলে যাওয়ার দুই দিন পর আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির।
আমির পাকিস্তান দলের অন্যদের সঙ্গে গত মাসেই আয়ারল্যান্ডের ভিসা পেতে আবেদন করেন। তবে খেলোয়াড়, কোচিং স্টাফসহ দলের সবার ভিসা হলেও আমির পাননি। এরই মধ্যে মঙ্গলবার (৭ মে) আমিরকে দেশে রেখে আয়ারল্যান্ডে রওনা দেয় পাকিস্তান দল।
ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির। তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। পরে আইরিশ দূতাবাসে ভিসার জন্য আবারও কাগজপত্র জমা দেন আমির।
আসন্ন সিরিজের আগে ভিসা নিয়ে ঝামেলায় পড়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফও। তবে শেষ পর্যন্ত ভিসা নিশ্চিত হয়ে যাওয়ায় দলের সঙ্গেই আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দিতে পেরেছেন তিনি।

যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের

যারা দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করবে, সময়মতো তাদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ মে) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাওয়া মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের সাংগঠনিক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন। তারা সক্রিয় উদ্যোগে রয়েছেন।

দলের শৃঙ্খলা নিয়ে তিনি বলেন, যারা শৃঙ্খলা ভাঙবে, সময়মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতেই হবে। আমাদের অ্যাকশন কোনো না কোনোভাবে থাকেই। ৭০ জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেয়া, আগের মন্ত্রিপরিষদের ২৫ জনকে নতুন কেবিনেটে না রাখা কি এর উদাহরণ নয়?

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে ১৯৭৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ধ্বংস করেছে তারা। প্রহসনের নির্বাচন, এক কোটি ভুয়া ভোটার, হ্যাঁ-না ভোট তো তাদেরই সৃষ্টি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজ শেখ হাসিনাই করেছেন। বিএনপি মাগুরা-মার্কা আর ১৫ ফেব্রুয়ারির নির্বাচন করেছে। বিএনপিরই গণতন্ত্রে কোনোদিন আগ্রহ ছিল না।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপজেলা পর্যন্ত পালন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, থানা, জেলা, উপজেলা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিশেষ প্রার্থনা করা হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, গির্জা ও জাতীয় মন্দিরে। বিকেলে আলোচনা সভা হবে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে।

এছাড়া ১৬ মে অসচ্ছল ও গরিব মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। কোথায় কোথায় বিতরণ করা হবে সে স্থান পরে জানিয়ে দেয়া হবে।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সব অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতেও পাবে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলের প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব আগামী ২৩ জুন। আমরা ব্যাপকভাবে পালন করার চিন্তা-ভাবনা করছি। এটা থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করা হবে সেদিন। সেখানে প্রধানমন্ত্রীসহ দলের নেতা, বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানাবো। আলোচনা সভার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় আলোকসজ্জা বাদ দেয়া হয়েছে বিদ্যুৎ সংকটের কথা চিন্তা করে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি করবে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

এছাড়া ১৬ মে অসচ্ছল ও গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হবে। কোথায় কোথায় বিতরণ করা হবে সে স্থান পরে জানিয়ে দেয়া হবে।

এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা: দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন ও মির্জা আজম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাশ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী

ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটার এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন থেকেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে আবাহনী লিমিটেড।

দুই ম্যাচ হাতে রেখে আগেই ডিপিএল শিরোপা নিশ্চিত করেছিল আবাহনী। শিরোপা নিশ্চিত হওয়ার পর লিগে অপরাজিত থাকাই মূল লক্ষ্য ছিল আবাহনীর। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আবাহনীর প্রথম সারির ১০ জন খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাওয়ায় শেষ দুই ম্যাচে জয় পাওয়া চ্যালেঞ্জিং ছিল ধানমন্ডির দলটির।

তবে শেষ পর্যন্ত দারুন পারফরমেন্সে বাকি দুই ম্যাচ জিতে অপরাজিত থেকেই এবারের লিগ শেষ করল আবাহনী। এবারের লিগের প্রথম পর্বে ১১টি ও সুপার লিগে পাঁচটিসহ মোট ১৬টি ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৩২ পয়েন্ট পেয়েছে আবাহনী।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৪ রান করে শাইন পুকুর। দলের পক্ষে অমিত হাসান সর্বোচ্চ ৭৭ রান করেন। এছাড়া ওপেনার খালিদ হাসন ৫৮ এবং ইরফান শুক্কুর ৩৩ রান করে আহত অবসর হন। আবাহনীর বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ২৯ রানে ৩টি, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেয়া মোসাদ্দেক হোসেন ও আব্দুল রওশন ২টি করে উইকেট নেন।

জবাবে অষ্টম ওভারের মধ্যে ৩০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। তিন নম্বরে ব্যাট করতে নেমে এক প্রান্ত আগলে রানের চাকা ঘুড়িয়ে আবাহনীকে জয়ের বন্দরে পৌঁছে দেন বিজয়। ৪৬.১ ওভারে ৬ উইকেটে ২৩৫ রান তুলে জয় নিশ্চিত করে আবাহনী।

আবাহনীর পক্ষে ব্যাট হাতে ১২০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১১০ রান করেন বিজয়। সৈকত ২৯ ও মাজরাহুল ইসলাম সাগর ২৩ রান করেন।

আবাহনীর অপরাজিত চ্যাম্পিয়নের মৌসুমে রানার্স-আপ হয়েছে মোহামেডান। লিগের প্রথম পর্ব ও সুপার লিগ মিলিয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এবারের মৌসুম রানার্স-আপ হলো দলটি। সুপার লিগে ৫ ম্যাচের মধ্যে ১টিতে হেরেছে তারা। চ্যাম্পিয়ন আবাহনীর কাছে ৯ রানে হেরেছিল সাদা-কালো জার্সিধারীরা।
সূত্র : বাসস

বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিশু মাইশা খাতুন (৭) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে আগে দাবি হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ বলছে, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। শিশুটিকে অন্য কেউ নয়, হত্যা করেছেন তার আপন মা পপি খাতুন (২৫)। ঘাতক পপি খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।

সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এসব তথ্য জানান।

এর আগে, ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে এদিন ভোরে ঘটনাস্থল পরিদর্শনে (পিও ভিজিট) যান পুলিশ সুপার। এরপর কৌশলে পপি খাতুনকে নিজের গাড়িতে করেই পুলিশ হেফাজত নেন তিনি।

পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, শিশু মাইশা তার মায়ের সাথে আলমডাঙ্গার ভোগাইলবগাদী গ্রামে বসবাস করত। ২৯ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মাইশার মা পপি খাতুনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে যায় বাড়িতে। ওই সময় মাইশার গলায় মোবাইলফোনের চার্জারের তার জড়ানো ছিল। পপির প্রতিবেশীদের জানান, তার মেয়ে মাইশা বিদ্যুৎস্পর্শে মারা গেছে। প্রতিবেশীরা মাইশাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মাইশাকে মৃত ঘোষণা করেন। একই সাথে মাইশার গলায় দাগ থাকার কথাও পুলিশকে জানান কর্তব্যরত চিকিৎসকরা।

তিনি বলেন, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, মাইশা খাতুন বিদ্যুৎস্পর্শে মারা যায়নি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশ শিশুটির পরিবারকে জানালে মাইশার নানা ভোগাইলবগাদী গ্রামের মরহুম নূর হোসেনের ছেলে শহিদুল ইসলাম অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে ৩ মে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরো জানান, মাইশাকে তার মা পপি খাতুন গলা টিপে হত্যা করেন। ৫ মে আলমডাঙ্গার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহুরা বেগমের আদালতে হাজির হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন পপি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

তিনি জানান, পপি খাতুনের বিয়ে হয়েছিল কুষ্টিয়া জেলার মীরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের সাথে। স্বামীর সাথে দাম্পত্য কলহের কারণে আগেই তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়েছিল এবং পপি খাতুন তার মেয়ে মাইশাকে নিয়ে নিজের বাবার বাড়ি আলমডাঙ্গার ভোগাইলবগাদী গ্রামে বসবাস করছিলেন। পপি খাতুন পুলিশের কাছে মেয়েকে হত্যার কথা স্বীকার করে বলেন, মেয়ে মাইশা নাবালিকা। তার বাবা হয়তো আরেকটি বিয়ে করবেন। পপিরও অন্য জায়গায় বিয়ে হতে পারে। তখন মাইশাকে দেখার কেউ থাকবে না। মাইশার জীবন কাটবে কষ্টে। প্রতিবেশীদের একটি মেয়েকে এভাবে বড় হতে দেখেছেন পপি। এসব চিন্তাভাবনা থেকেই মাইশাকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, ডিআই-১ ইন্সপেক্টর জিহাদ খান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করে সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি নয় : যুক্তরাষ্ট্র

ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মাঝে প্রতিরক্ষা চুক্তির জন্য আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। একইসাথে ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপও নিতে হবে। এসব বিষয় একইসাথে হতে হবে। একটিকে অন্যটি থেকে আলাদা করা যাবে না।

তিনি আরো বলেন, ‘আমি আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের থেকে আরো অনেক কিছু শুনতে পাবেন। আমাদের বিশ্বাস, আমরা ইসরাইলসহ এই অঞ্চলকে আরো শান্তিপূর্ণ করে তুলতে পারব।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা। এই দৃষ্টিভঙ্গির সাথে এই অঞ্চলের যতগুলো দেশকে সম্ভব, সম্পৃক্ত করার চেষ্টা করা। তারপর এটি উপস্থাপন করা। তবে শেষ পর্যন্ত এটি ইসরাইলি নেতৃত্বের উপর নির্ভর করবে। স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরাইলিরাই সিদ্ধান্ত নেবে যে তারা কোন পন্থায় সমাধান চায়।’

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরও ওইসব প্রতিবেদনকে অস্বীকার করেছে যেগুলোতে দাবি করা হয়েছে যে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়টি উল্লেখ থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে।

সূত্র : টাইমস অব ইসরাইল

যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার প্রায় ২৫০০

মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইসরাইলবিরোধী সমাবেশ থেকে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সিএনএন জানিয়েছে, গত ১৮ এপ্রিল থেকে গ্রেফতারের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এদিকে, ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারের সংখ্যা ২ হাজার ৪০০ জনেরও বেশি।

ধারণা করা হচ্ছে, গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠানগুলো থেকে ইসরাইলবিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেতে পারে। ফলে আগামীতে সংখ্যাটি আরো বাড়তে পারে। সেজন্য অব্যশ্য ক্যাম্পাসের কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিরাপত্তা যোগ করছেন। কোনো কোনো স্থানে সূচনা অনুষ্ঠানগুলোও সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি