Home Blog Page 599

নিউ ইয়র্কে গোপালগঞ্জ ফাউন্ডেশনের জমকালো অভিষেক  

ইমা এলিস, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনক্-এর জমকালো অভিষেক ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরার পার্টি হলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে নতুন কমিটির সাধারন সভার পর নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান পৃষ্ঠপোষক দাউদ ভুঁইয়া।

Gopalgonj ny 02

পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে সুচনা হয় অনুষ্ঠানের। এরপর বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।
সংগঠনের সাবেক সভাপতি জি এইচ আরজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসান।
সভায় বতব্য দেন প্রধান পৃষ্ঠপোষক দাউদ ভুইয়া, সাবেক সভাপতি ও উপদেষ্টা খসরু আলম, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান খান, উপদেষ্টা শেখ শাহিন, নবনির্বাচিত সভাপতি রমাকান্ত বিশ্বাস ও নবনির্বচিত সাধারন সম্পাদক ইমতিয়াজ হোসেন (রিপন) প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি রমাকান্ত তার বক্তব্যে আগামী দিনে এ সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে পরিচালনা করবেন সে বিষয় নিয়ে তার মতামত ব্যক্ত করেন। এ জন্য গোপালগঞ্জের সকল প্রবাসীদের তিনি সহযোগিতা কামনা করেন।
নবনির্বচিত সাধারন সম্পাদক ইমতিয়াজ হোসেন (রিপন) বলেন শুভাকাঙ্খী ও পৃষ্ঠপোষকদের সহযোগিতা ছাড়া কোন সংগঠনেই অগ্রগতির পথে যেতে পারে না। সকল প্রকার মতানৈক্য ভুলে উদার মনে নতুন কমিটিকে সযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলকে আহবান জানান।
গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনক্-এ নতুন কার্যকরী কমিটির অভিষিক্ত সদস্যরা হলেন-সভাপতি রমাকান্ত বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি যথাক্রমে- মোঃ জাবের ইকবাল, আমুনুর রহমান প্রিন্স, মেজবাহ রেজা হোসেন, শেখ কামাল, ফরিদ আহমেদ, গাজী বদরুজ্জামান নান্টু, জন বাড়ৈ ও আবু তালেব শিকদার, সাধারন সম্পাদক ইমতিয়াজ হোসেন (রিপন), যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে-আরাফাত শেখ, বাবু অখিল উঝা ও নাজমুন কামাল মিনু।

Gopalgonj ny 03

কোষাধক্ষ্য সনজিত কুমার মৃধা, সহ-কষাধক্ষ্য গৌতম কুমার দাস, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ, দপ্তর সম্পাদক জোবায়ের জামান চৌধুরী, প্রচার সম্পাদক নাজমুল হোসাইন ভুঁইয়া, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক শেখ সুমন, যুব ও ক্রীড়া সম্পাদক সাইফ উজ্জামান নিশান, সহ যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান রাতুল, সমাজকল্যান সম্পাদক আশুতোষ দত্ত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাজী ওমর ফারুক বাবলু, প্রবাসী কল্যাণ সম্পাদক  শেখ সোহেল রাণা, সাংস্কৃতিক সম্পাদক মনিকা দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক মমতাজ বেগম, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা জামান, সহ মহিলা বিষয়ক সম্পাদক লুৎফুন নাহার রিতা, আন্তর্জাতিক সম্পাদক ইসতিয়াক হোসেন মনু, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাশিদ আহমেদ ও ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহসান খান।  
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

ঢাকায় কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা

দুদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকালে একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদার্পণ করেন। এ সময় তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিমানবন্দরে তাকে জানানো হয় লাল গালিচা সংবর্ধনা।
কাতারের আমিরের এ সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া ঢাকায় একটি সড়ক এবং একটি পার্কের নামকরণও আমিরের নামে করা হবে। দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে কাতার থেকে বাংলাদেশ গ্যাস (এলএনজি) আমদানি করে থাকে। তবে এবার ডলার সংকটের কারণে গ্যাসের দাম এক বছর পর্যন্ত বাকি রাখতে চায় বাংলাদেশ। এ প্রস্তাব কাতারের আমিরের সফরকালে দেওয়া হবে। তার সঙ্গে মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন। এটি কাতারের আমিরের এশিয়া সফরের অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মেয়াদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের এ গুরুত্বপূর্ণ নেতার সফর রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ।
সফরকালে যে ছয়টি চুক্তি সই হবে সেগুলো হলো : ১. দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, ২. আইনগত বিষয়ে সহযোগিতা, ৩. সাগরপথে পরিবহণ, ৪. উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত, ৫. দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিনিময় এবং ৬. যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।
এছাড়া যে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে, সেগুলো হলো : ১. শ্রমশক্তিবিষয়ক, ২. বন্দর পরিচালনা সংক্রান্ত, ৩. উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, ৪. যুব ক্রীড়া ক্ষেত্রে সমঝোতা স্মারক এবং ৫. কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।
এদিকে ঢাকায় কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়ক আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে।
২৩ এপ্রিল বিকালে তিনি নিজে দুটি স্থাপনা উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২২ ও ২৩ দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। পরে সন্ধ্যায় বিশেষ বিমানে তিনি ঢাকা ত্যাগ করবেন।
কাতারের আমিরের এ সফর তার এশিয়া সফরের অংশ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ কাতার সর্বোচ্চ গড় মাথাপিছু আয়ের দেশ। কাতারের শক্তিশালী অর্থনীতি, ভূরাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসাবে বিবেচিত।
কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মরত। পাশাপাশি বিপুল পরিমাণ সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসাবে বিবেচিত। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কাতারের আমিরের এ সফর তাই দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য এক বিরাট মাইলফলক।

কাতারের আমির ঢাকায় , সই হচ্ছে ছয় চুক্তি পাঁচ স্মারক

কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানিকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। দুদিনের সফরে আজ তিনি বিশেষ বিমানযোগে ঢাকা আসছেন। এ সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হচ্ছে। এ ছাড়া ঢাকায় একটি সড়ক এবং একটি পার্কের নামাকরণ কাতারের আমিরের নামে করা হবে।
দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে কাতার থেকে বাংলাদেশ গ্যাস (এলএনজি) আমদানি করে থাকে। তবে এবার ডলার সংকটের কারণে গ্যাসের দাম এক বছর পর্যন্ত বাকি রাখতে চায় বাংলাদেশ। এই প্রস্তাব কাতারের আমিরের সফরকালে দেওয়া হবে। তার সঙ্গে মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন। এটি কাতারের আমিরের এশিয়া সফরের অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মেয়াদের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নেতার সফরটি রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ।
সফরকালে যে ছয়টি চুক্তি সই হবে সেগুলো হলো-১. দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, ২. আইনগত বিষয়ে সহযোগিতা, ৩. সাগরপথে পরিবহণ, ৪. উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত, ৫. দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি এবং ৬. যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।
এ ছাড়া যে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে সেগুলো হলো-১. শ্রমশক্তি বিষয়ক, ২. বন্দর পরিচালনা সংক্রান্ত, ৩. উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, ৪. যুব ক্রীড়াক্ষেত্রে সমঝোতা স্মারক এবং ৫. কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।
এদিকে, ঢাকায় কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির নামে নামকারণ করা হবে। ২৩ এপ্রিল বিকালে কাতারের আমির নিজে উভয় স্থাপনার উদ্বোধন করবেন।
রাষ্টপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২২ ও ২৩ এপ্রিল ২০২৪ কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানি এই সফর করছেন। তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের দেশসমূহ হতে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর।
কাতারের আমিরের সফর উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত গভীর, বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী। কাতার বঙ্গবন্ধুর সময়কালীন সময়ে ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী অন্যতম মুসলিম রাষ্ট্র। গ্যাস আমদানির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব থেকে বাকিতে গ্যাস আমদানি করে বাংলাদেশ। কাতারের কাছ থেকেও বাকিতে গ্যাস আমদানির প্রস্তাব করা হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের মার্চ ও মে মাসে দুইবার কাতার সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় কাতারের আমির বাংলাদেশ সফর করছেন।
সা¤প্রতিককালে কাতারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি স¤প্রসারণের লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্বালানি, বিমান চলাচল, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়েছে।
কাতারের আমির আজ বিকালে বিশেষ বিমানে ঢাকায় আগমন করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। এ সময় তাকে গার্ড অব অনার জানানো হবে।
আগামী ২৩ এপ্রিল সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে। রাষ্ট্রপতি সাহাবউদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। ওই দিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন।
কাতারের আমিরের এই সফর তার এশিয়া সফরের অংশ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ কাতার সর্বোচ্চ গড় মাথাপিছু আয়ের দেশ। দেশটির শক্তিশালী অর্থনীতি, ভূ-রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসাবে বিবেচিত।
কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মরত। পাশাপাশি বিপুল পরিমাণ সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসাবে বিবেচিত। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কাতারের আমিরের আসন্ন সফর তাই দ্বিপক্ষীয় সম্পর্কের জন্যে এক বিরাট মাইলফলক।

গরমে নাভিশ্বাস দেশবাসীর, মৃত্যু ৫

দেশে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সারা দেশে গতকাল পাঁচজনের মৃত্যু হয়েছে। তাই এ সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল সচিবালয় থেকে সারা দেশের সরকারি হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল সভায় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গরমে হিটস্ট্রোকের ঝুঁকি থাকে। এ রোগী ব্যবস্থাপনায় নতুন নীতিমালা তৈরি করা হয়েছে এবং হাসপাতালগুলোতে এ নীতিমালা পৌঁছে দেওয়া হয়েছে। আমার কয়েকটা নির্দেশনা ছিল তার মধ্যে একটা হলো- বয়স্ক এবং শিশুরা প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়। হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করেছি। কোল্ড কেস অর্থাৎ এক মাস পর অপারেশন করলে অসুবিধা না হয়, সেটা দুই সপ্তাহ পরে করুক।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতাল খালি রাখার জন্য বলছি যে- যদি চাপ হয়, তাহলে শিশু এবং বয়স্কদের জন্য যেন ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েক দিন বন্ধ থাকবে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখার নির্দেশ আমরা দিয়েছি। হাসপাতালে ‘পর্যাপ্ত’ স্যালাইন ও ওষুধ মজুদ আছে। আমাদের ওরাল স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে- যেন আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রকৃতির সঙ্গে তো আমাদের কারও হাত নেই। তাই আমাদের প্রস্তুতি রাখতে হবে।’
বৈশাখের শুরু থেকেই বাড়তে থাকা তাপমাত্রা গত কয়েকদিন ধরে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। ঘর থেকে বের হলেই গরম বাতাস শরীরে জ্বালা ধরাচ্ছে। খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপদে। গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মানুষ। আমাদের প্রতিনিধিরা জানান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কাঁঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের মো. আফজাল তালুকদার (৪৫) হিটস্ট্রোকে মারা যান। চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের পাহাড়ি টিলা থেকে নিজাম উদ্দিন (৪৮)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১টায় বানারসপুর টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিজাম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন হলদিয়া ইউনিয়নে বসবাস করে আসছিলেন। রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, ‘নিজাম দিনমজুরের কাজ করতেন। লাশের শরীরে কোনো দাগ নেই। তবে মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে হিটস্ট্রোকে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ মেহেরপুরের গাংনীতে হিটস্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকালে গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী।
শিল্পি খাতুনের ছেলে রওনক হোসেন জানান, আমার মা সকালে বাড়িতে কাজ করছিলেন। এ সময় প্রচ- গরমে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। সিলেটে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু হয়েছে। মো. আবু হানিফ মিয়া (৩৪) নামের ওই যুবক পেশায় রিকশাচালক। গতকাল বেলা ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে তিনি মৃত্যুবরণ করেন। আবু হানিফ হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে। দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, আবু হানিফ মিয়া নামের ওই রিকশাচালক সকালে পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। গতকাল মাদবদী ভগীরথপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাফকাত জামিল ইবান (৩০) ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। স্ট্রোক করলে স্বজনরা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) মাহামুদুল কবির বাশার কমল জানিয়েছেন, বেলা ১২টার দিকে সাফকাত জামিল ইবান নামে একজনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় পায়। ওই মুহূর্তে রোগীর স্বজনরা বলছিলেন ইবান রোদে কাজ করছিল। ওই সময় সে প্রচুর ঘামছিল। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসে।

বেনজীরের সম্পদ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন ব্যারিস্টার সুমনের

অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন গতকাল রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে গিয়ে সংস্থার চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন। এ সময় তিনি বেনজীরকে নিয়ে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন আবেদনের সঙ্গে সংযুক্ত করেন। আবেদনে বেনজীর আহমেদের পাশাপাশি তার স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। পরে এ বিষয়ে ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্টে সাংবাদিকদের বলেন, বেনজীরের বিরুদ্ধে প্রায় হাজার কোটি টাকার যে রিপোর্ট আসছে, তার দুর্নীতির ব্যাপারে পত্রিকায় যে অভিযোগ আসছে, হেডলাইন হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারির (অনুসন্ধান) ব্যবস্থা না দেখে দুদকে এসে নাগরিক হিসেবে আবেদন করে বলেছি, এর (অভিযোগের) ইনকোয়ারি করা দরকার। কারণ হিসেবে তিনি বলেন, সাবেক আইজিপি মহোদয়ের যদি এত সম্পদ থাকে তবে বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাসট্রেটেড (হতাশাগ্রস্ত) হবেন এবং দেশে যারা সৎ আছেন তাদের ওপর ব্যাপক প্রভাব পড়বে। আর যারা অসৎ আছেন, তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন। যদি অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে তারা বলবেন আমরা সবাই বেনজীর হতে চাই। আমার কাছে মনে হয়েছে, দেশের জন্য এটা একটা ভয়ানক বিষয়! দুদক পদক্ষেপ না নিলে কী করবেন জানতে চাইলে সুমন বলেন হাই কোর্টে যাব। সুমনের আবেদনের পর সুপ্রিম কোর্টে দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, জানতে পেরেছি প্রাক্তন আইজিপি বেনজীর আহমেদের সম্পদ নিয়ে যে খবর ছাপা হয়েছে তার ওপর ভিত্তি করে ব্যারিস্টার সায়েদুল হক সুমন দুদকে একটি দরখাস্ত দাখিল করেছেন। তার এই দরখাস্তের পরিপ্রেক্ষিতে দুদক আইন ও বিধি অনুসারে যাচাই-বাছাই করবে। কমিশন যদি মনে করে এটি দুদকের আওতার মধ্যে পড়ে তাহলে দুদক আইন অনুসারে ব্যবস্থা নেবে। এক প্রশ্নে এ আইনজীবী বলেন, এখানে ব্যক্তি মুখ্য নয়। কে কী সেটি এখানে ইস্যু নয়। দুদক দেখে যে অভিযোগটি তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কি না। কমিশন দেখবে তথ্যে সত্যতা কতটুকু। দুদকে দেওয়া সুমনের আবেদনে বলা হয়েছে, বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের ৩০তম আইজি ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করেন। কিন্তু চাকরিতে থাকাকালে তার স্ত্রী ও মেয়েদের নামে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে খবর বেরিয়েছে, যে সম্পদগুলো তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পত্রিকায় প্রকাশিত তথ্যের বরাত দিয়ে সুমনের আবেদনে বলা হয়েছে, বেনজীর আহমেদের বৈধ আয়ের চেয়ে তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের পরিমাণ অনেক বেশি। ফলে বেনজীর আহমেদ চাকরিতে থাকাকালে পদ-পদবি, ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেছেন বলে মনে করার যথেষ্ট কারণ আছে। ফলে বেনজীর আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের সম্পদের তদন্তে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করছি। সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার নিয়ে স¤প্রতি দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ। দুটি প্রতিবেদনে উঠে এসেছে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে বেনজীর আহমেদের অঢেল সম্পদের খোঁজ। দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি, বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারকা হোটেলে শেয়ার, পূর্বাচলে সুবিশাল ডুপ্লেক্স বাড়ি, প্লট, গোপালগঞ্জ ও গাজীপুরে অভিজাত রিসোর্টের সন্ধান মিলেছে ওই প্রতিবেদন দুটিতে। প্রকাশিত প্রতিবেদন দুটি যুক্ত করে দুদকে আবেদন করেন সংসদ সদস্য সুমন।

মিয়ানমারে আবারও হামলা, থাইল্যান্ডে পালাল ১৩০০ মানুষ

বিদ্রোহীদের হামলায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে মিয়ানমার-থাই সীমান্তে। সংঘর্ষের একপর্যায়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। এবার প্রাণ বাঁচাতে থাইল্যান্ডে পালাল ১৩০০ মানুষ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন থাই কর্মকর্তারা।
স¤প্রতি বিদ্রোহীদের কারেন স¤প্রদায়ের গোষ্ঠী মিয়াবতি শেষ ফাঁড়িটি দখলের চেষ্টা চালাচ্ছিল। শহরটি মোই নদীর ওপর দুটি সেতুর মাধ্যমে থাইল্যান্ডের সঙ্গে যুক্ত। থাই এবং মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলের তিন প্রত্যক্ষদর্শী বলেছেন, শুক্রবার গভীর রাত থেকে একটি কৌশলগত সেতুর কাছে বিস্ফোরণ এবং ভারী মেশিনগানের গোলাগুলির শব্দ শুনেছেন তারা। এ ঘটনার পরই থাইল্যান্ডে পালানো শুরু করেন মিয়ানমারের বাসিন্দারা। এপি।
থাই স¤প্রচারকারী এনবিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে বলেছে, জান্তা সেনাদের লক্ষ্য করে প্রতিরোধ বাহিনী ৪০ মিলিমিটার মেশিনগান ব্যবহার করেছে এবং ড্রোন ব্যবহার করে ২০টি বোমা ফেলেছে। তাদের লক্ষ্যবস্তু হওয়া জান্তা সেনারা ৫ এপ্রিল থেকে মিয়াবতি এবং সেনা পোস্টে সম্মিলিত বিদ্রোহী হামলা থেকে বাঁচতে সীমান্তবর্তী একটি সেতু ক্রসিংয়ে আশ্রয় নিয়েছিল।
থাই কর্মকর্তারা জানিয়েছেন, মিয়াবতির বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষের পর শুক্রবার থেকে লোকজন পারাপার শুরু করেছেন। সেসময় শিশুসহ মধ্য বয়স্ক নারী-পুরুষদের একসঙ্গে পরিবারসহ নদী পার হতে দেখা যায়। তাদের কাছে ছিল প্রয়োজনীয় আসবাবপত্র, প্লাস্টিকের থলে এবং কাঁধে ব্যাগ। সীমান্তের এই অস্থিরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা বলেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। প্রয়োজনে তার দেশ মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘এই ধরনের কোনো সংঘর্ষ থাইল্যান্ডের আঞ্চলিক অখণ্ডতার ওপর কোনো প্রভাব ফেলুক তা আমরা দেখতে চাই না। আমাদের সীমানা এবং জনসাধারণের নিরাপত্তা রক্ষায় আমরা প্রস্তুত।’ তবে ওই পোস্টে উদ্বাস্তুদের বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি। মার্চ মাসে থাইল্যান্ড সরকার প্রায় ২০,০০০ বাস্তুচ্যুত মানুষের জন্য মিয়ানমারে মানবিক সহায়তার ব্যবস্থা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিকোর্ন্দেজ বালাঙ্গুরা শুক্রবার সাংবাদিকদের বলেছেন যে, থাইল্যান্ড বর্তমানে তার সাহায্য উদ্যোগ স¤প্রসারণের জন্য কাজ করছে। উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর থেকেই বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের। তবে সেনাবাহিনীর জন্য মিয়াবতির পতন একটি বড় ধাক্কা ছিল। এছাড়াও মিয়ানমারের একসময়ের পরাক্রমশালী সশস্ত্র বাহিনী গত অক্টোবর থেকে একের পর এক পরাজয়ের সম্মুখীন হয়েছে। সীমান্ত চৌকিসহ হারিয়েছে বেশ কিছু অঞ্চল। এদিকে মিয়ানমারে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এক বিবৃতি বলেন, মিয়ানমারে সেনাবাহিনী ও আরকান আর্মির (এএ) পাশাপাশি রোহিঙ্গা ও জাতিগত রাখাইন স¤প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে।

ভারতে ভোট নিয়ে পাল্টাপাল্টি, একতরফা ভাবে এনডিএর পক্ষে : মোদি উনি এতটা নিশ্চিত কীভাবে : রাহুল

শুক্রবার প্রথম দফায় লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ১০২টিতে ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশন প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়, ৭৯.৯০ শতাংশ। এর পরই ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৭৭.৫৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে, মাত্র ৪৭.৪৯ শতাংশ। গোটা দেশে গড় ভোটদানের হার ৬৪ শতাংশ। শুক্রবার সন্ধ্যা ৭টায় এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, গোটা দেশে তাপপ্রবাহের মধ্যেও এত বেশি সংখ্যায় ভোটদানের ঘটনা নজিরবিহীন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার প্রথম দফায় ৬৪ শতাংশ ভোট পড়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)’-এর পক্ষেই একতরফাভাবে এ ভোট পড়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, উনি (মোদি) এতটা নিশ্চিত হলেন কীভাবে? নির্বাচনের ফল তো এখনো বের হয়নি। গতকাল মহারাষ্ট্রের নানডের এলাকায় নির্বাচনি প্রচারসভায় বক্তৃতাকালে মোদি বলেন, ‘যারা গতকাল (শুক্রবার) ভোট দিয়েছিলেন, বিশেষ করে প্রথম ভোটারদের আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভোট প্রদানের পর বুথ লেভেল থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে এবং আমি যে তথ্য পাচ্ছি তাতে আমার বিশ্বাস মজবুত হচ্ছে যে প্রথম দফায় এনডিএ’র পক্ষেই একতরফাভাবে ভোটদান হয়েছে। এনডিএ’র জয় নিশ্চিত করায় আমি মাথা নত করে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে দেশবাসীকে আরও বেশি সংখ্যায় শামিল হওয়ার আহŸানও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কিন্তু যারা প্রথম দফায় ভোট দেননি তাদের বলব ভোট প্রদান গণতন্ত্রের শক্তিশালী মাধ্যম। আপনি যাকেই ভোট দিন না কেন, ভোট অবশ্যই দেবেন। ভোট দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনোরকম উদাসীনতা থাকা উচিত নয়। এটা ঠিক যে প্রচণ্ড গরম পড়েছে ফলে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তারপর একদিকে বিয়ের মৌসুম, অন্যদিকে চাষিরাও মাঠে কাজ করছেন। তার পরও আমরা যখন দেশের সেনা সদস্যদের দিকে তাকাই, তখন দেখব যে কোনো মৌসুমেই জওয়ানরা নিজেদের কর্তব্যে অবিচল থাকে, কারণ দেশের জন্য তারা এ কাজ করে। আমার মনে হয় ভোটারদের মধ্যেও এ রকম মনোভাব থাকা উচিত। তাদের ভাবা উচিত যে ভোট দিয়ে আমি কারও উপকার করছি না বরং আমি ভোট দিয়ে আমার দেশের ভবিষ্যৎ নিশ্চিত করছি।’ বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ না হলে কাল, কাল না হলে পরশু আপনারা নিশ্চয়ই সুযোগ পাবেন। তাই আমি বিরোধীরা, যাদের পরাজয় নিশ্চিত, তাদের দলের কর্মীদের বলতে চাই-ভোটারদের ভোট দিতে আপনারাও উদ্বুদ্ধ করুন। কেননা আগামী ২৫ বছর ভারতের মহত্ত¡ প্রমাণ করবে আর যার জন্য ভোটের শতকরা বৃদ্ধি করাটা খুবই জরুরি।’ বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’কে নিশানা করে প্রধানমন্ত্রী এও বলেছেন, ‘নিজেদের দুর্নীতি ঢাকতেই বিরোধীরা এ জোট গঠন করেছেন। ফলে প্রথম দফার নির্বাচনে ভোটাররা সম্পূর্ণভাবে তাদের প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে লড়াই করার মতো প্রার্থী তাদের নেই। জোটের নেতারাই একে অন্যের বিরুদ্ধে লড়ছেন।’
প্রধানমন্ত্রীর প্রশ্ন-‘যারা নিজেরাই একে অন্যকে বিশ্বাস করেন না, আপনারা কি তাদের বিশ্বাস করে ভোট দেবেন?’ প্রধানমন্ত্রীর এ মন্তব্যের পর তাঁকে পাল্টা নিশানা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। তাঁর প্রশ্ন-প্রধানমন্ত্রী কীভাবে বলতে পারেন যে প্রথম দফার ভোটে ভোটাররা কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করেছে? এদিন কেরালার ত্রিশূরে একটি নির্বাচনি প্রচারের ফাঁকে প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন-‘নির্বাচনের ফলাফল এখনো বের হয়নি, তার আগেই তিনি (প্রধানমন্ত্রী) কীভাবে এটা জানলেন? আমি জানি না তাঁরা এতটা আত্মবিশ্বাসী কীভাবে হলেন!’ কংগ্রেস নেত্রী এও প্রশ্ন তুলেছেন-‘কীভাবে প্রধানমন্ত্রী ও বিজেপি দাবি করে যে এ নির্বাচনে তারা ৪০০ আসন পাবেন? আমরা যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ বলছে তারা পরিবর্তন চায়। আমি নিশ্চিত যে পরিবর্তন এবার আসবেই।’

ট্রাম্পের বিচারঃ আদালতের সামনে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাশ মানি মামলার বিচারকাজ যে আদালতে শুরু হয়েছে, সেই নিউইয়র্ক কোর্ট হাউসের সামনে গায়ে আগুন দেওয়া ব্যক্তি ম্যাক্স আজারেলো মারা গেছেন। গতকাল তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
এর আগে স্থানীয় সময় গত শুক্রবার নিউইয়র্কে গায়ে আগুন দেন ওই ব্যক্তি। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার তারিক শেফার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, ত্রিশোর্ধ্ব ওই ব্যক্তি ট্রাম্পের নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডার সেন্ট অগাস্টিনের বাসিন্দা। পুলিশের মতে, আজারেলো ট্রাম্পকে লক্ষ্যবস্তু করেননি। তবে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রতত্ত¡’ বাস্তবায়নের অভিযোগ এনে তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ম্যাক্স তার পিঠে থাকা একটি ব্যাগ থেকে কিছু পুস্তিকা বের করে সব দিকে ছড়িয়ে দিতে থাকেন। নিজের গায়ে দাহ্য তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার আগে সেগুলো ওপরের দিকে ছুড়ে দেন। পুস্তিকায় লেখা আছে ‘শয়তান ধনকুবের’। বাকি অংশে কী লেখা ছিল তা আর স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে নিজের গায়ে আগুন দেওয়ার কয়েকদিন আগে আজারেলোকে একই আদালতের বাইরে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। সে সময় তিনি একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাতে লেখা ছিল, ‘ট্রাম্প বাইডেনের সঙ্গে আছেন এবং তারা আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী অভ্যুত্থান করতে চলেছেন।’
তদন্তকারীরা বলছেন, পরিবারের সঙ্গে ফ্লোরিডায় থাকতেন ম্যাক্স আজারেলো। তিনি গত সপ্তাহে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে এসেছিলেন। ম্যাক্স আজারেলোর সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কোনো তথ্য নিউইয়র্ক পুলিশের কাছে নেই। আরেক খবরে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে চলমান হাশ মানি মামলার বিচারকাজ পরিচালনার জন্য বিচারকদের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ গঠন করা হয়েছে। সোমবার ট্রাম্পের বিরুদ্ধে সেই মামলার কার্যক্রম শুরু হতে পারে। দুপুরে ম্যানহাটনের ওই আদালতে হাশ মানি মামলার শুনানিতে এজলাসে উপস্থিত ছিলেন ট্রাম্প। ম্যাক্সের গায়ে আগুন দেওয়ার ঘটনার পর শুনানি স্থগিত করা হয়, ট্রাম্পও আদালত ত্যাগ করেন। তবে এ ঘটনায় আদালতের নিরাপত্তাব্যবস্থায় কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি। কয়েক ঘণ্টা স্থগিত থাকার পর বিকালের দিকে ফের মামলার শুনানি কার্যক্রম শুরু করেন আদালত।

পঞ্চপল্লীর ঘটনাস্থল পরিদর্শনঃ ন্যায়বিচারের স্বার্থে যা দরকার তা দ্রুত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে মন্দিরে আগুন ও দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের ন্যায়বিচারের স্বার্থে যা করার দরকার দ্রæত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, একটি জিনিস শুধু আপনাদের বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়ে বলেছেন, ন্যায়বিচারের স্বার্থে যা করার দরকার দ্রæততম সময়ের মধ্যে তাই করুন।
গতকাল শনিবার দুপুরে মধুখালীর নওপাড়ার চোপেরঘাট গ্রামে নিহতদের বাড়ি পরিদর্শনকালে ধর্মমন্ত্রী এ কথা বলেন। তিনি নিহতদের বাড়িতে যান এবং তাদের বাবা-মায়ের সাথে কথা বলেন। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন। পরে তিনি পঞ্চপল্লীর মন্দির ও ঘটনাস্থল পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
ধর্মমন্ত্রী চোপেরঘাট গ্রামে বক্তব্যকালে বলেন, এই ধরনের অপকর্ম যেন আর কেউ না ঘটতে পারে। অন্য জায়গায় যেন এমন ঘটনা করার সাহস তারা না পায়। তারা যেই হোক, হিন্দু হোক আর মুসলমান হোক। তিনি বলেন, এই দেশ অসা¤প্রদায়িক দেশ। আমরা এই দেশে বসবাস করছি সবাই ঐক্যবদ্ধভাবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।
মন্ত্রী বলেন, আমরা চাই এই বাংলাদেশটা হবে অসা¤প্রদায়িক। এই বাংলাদেশে যাতে কোনো অঘটনমূলক কোনো কিছু না ঘটে এই জিনিসটা আমাদের বিবেচনায় আনতে হবে। তিনি হতাহতদের বিপদে-আপদে, সুখে-দুঃখে আজকে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি বৃহস্পতিবারে পঞ্চপল্লীতে উচ্ছৃঙ্খলদের হাতে নিহত দুইজনের প্রত্যেকের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা এবং আহতদের ২৫ হাজার করে টাকা করে প্রদান করা হবে বলে জানান। মন্ত্রী সবাইকে ধৈর্য ধরার আহŸান জানান।
পরে তিনি চোপেরঘাট কবরস্থানে নিহতদের কবর জিয়ারত করেন। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ: হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলমসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স¤প্রীতি রক্ষা কমিটির বিশেষ সভায় যোগ দেন।

নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দেশে কঠিন দুঃসময় চলছে উল্লেখ করে এ অবস্থার পরিবর্তনে নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক স্মরণসভায় তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আজকে ভয়াবহ দুঃশাসন আমাদের সব ভালো অর্জনকে কেড়ে নিয়েছে। আমাদেরকে পুরোপুরি একটা দাসে পরিণত করছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমরা আজ কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক সঙ্কট, অর্থনৈতিক সঙ্কট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে, অর্থনীতিতে চলছে লুটপাট, রাজনৈতিক ব্যবস্থাকে ধবংস করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে উপড়ে ফেলা হয়েছে। এখন আর কিছু অবশিষ্ট নেই।
বিএনপি মহাসচিব বলেন, আমরা ঐক্যের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। সেই চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই এখন। জাফরুল্লাহ চৌধুরীরা দেশের মুক্তির জন্য লড়াই করছিলেন। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আবার আমাদের ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই নতুন করে চিন্তা করতে হবে। জাফরুল্লাহ চৌধুরীর অনুপ্রেরণা ধারণ করে আমাদেরকে এগিয়ে আসতে হবে। নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা কে কী বলল সেটি ভাবার দরকার নেই, সবাই ঐক্যবদ্ধ হই।
মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দুঃশাসনের অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত-পা ছুড়ছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমি নিজেই নির্বিচারে নির্যাতিত হচ্ছি, অনেকে তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন। তার পরও এই দানবকে সরানো যাচ্ছে না। এখন প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে চান তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। তা হলেই হয়তোবা ডা: জাফরুল্লাহর যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা কিছুটা বাস্তবায়িত করতে পারব।
ডা: জাফরুল্লাহ সারাটা জীবন দেশের জন্য যুদ্ধ করে গেছেন উল্লেখ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।
গত বছরের ১১ এপ্রিল ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফরুল্লাহ চৌধুরী।
গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবুর সঞ্চালনায় স্মরণসভায় নাগরিক সমাজের মধ্যে ব্র্যাকের হোসেন জিল্লুর রহমান, সুজনের বদিউল আলম মজুমদার, ব্রতীর শারমিন মুরশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, অধ্যাপক আসিফ নজরুল, আলোকচিত্রী শহিদুল আলম, এফবিসিসিআইয়ের আবদুল হক, মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন, বেলার সৈয়দা রেজওয়ানা হাসান, সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম সভায় বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণফোরামের সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির তানিয়া রব, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর, মিয়া মশিউজ্জামান ও মরহুম জাফরুল্লাহ চৌধুরীর মেয়ে বৃষ্টি চৌধুরী।
মরহুম জাফরুল্লাহ চৌধুরীকে ‘আজীবন মুক্তিযোদ্ধা’ ও ‘অকুতভয় দেশপ্রেমিক’ অভিহিত করে দেশের মানুষের জন্য তার বর্ণাঢ্য কর্মকাণ্ডের কথা সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিভিন্ন পেশার নাগরিকরা। স্বজনরা ও গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন পেশার ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেন।