বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের মায়েরা ফ্যামিলি কার্ড পাবেন : শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যেকটি পরিবারের মায়েরা ও নারীরা ফ্যামিলি কার্ড পাবে। আর প্রত্যেকটি গ্রামের কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে। এই কার্ড ব্যবহার করে মায়েরা ও কৃষকরা সেবা এবং সুবিধা পাবেন। যদি আমরা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি তাহলে অনেক উন্নয়ন করা হবে।

বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া কাজী বাড়ি চত্বরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করার কারণে তিনি শুধু বিএনপির নয়, সারা বাংলাদেশের অভিভাবক হয়েছিলেন। আমরা তার আদর্শ ও কর্মের মাঝে তাকে খুঁজে পাবো।

বিএনপির এই নেত্রী বলেন, নির্বাচিত হলে আমি শুধু একা সংসদে যাবো না। আমি সালথা-নগরকান্দার সকলকে নিয়ে সংসদে যাবো না। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সকল মানুষকে ভালোবেসেছেন। দলমত নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়েছেন। আমিও বাবার মতো সকলকে ভালোবাসি এবং বাকি জীবন সকলের পাঁশে থেকে যাবো।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর