সবার উদ্দেশ্যে উমামার ছোট ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) মুখপাত্র উমামা ফাতেমা সবার উদ্দেশ্যে একটি ছোট ঘোষনা দিয়েছেন। তিনি বলেছেন, নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই।
সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টা ২ মিনিটের দিকে নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সঙ্গে আছেন।’
sa 1745869330
তবে, ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানান উমামা। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা তার কাছে উপস্থাপন না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
পোস্টে হাতজোড়া করা তিনটা ইমোজি জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।’
আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর