Home Blog

বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য

০

শিতাংশু গুহ, নিউইয়র্ক। ইতিহাস সাক্ষ্য দে যে, বাঙ্গালী হিন্দু কখনো বাঙ্গালী মুসলমানের ওপর আক্রমন করে নাই, দাঙ্গা লাগায়নি, বা হত্যাকান্ড চালায়নি। ইতিহাস বলে বাঙ্গালী মুসলমান বারবার বাঙ্গালী হিন্দু’র ওপর আক্রমন চালিয়েছে।

আগে বলা হতো, হিন্দু বা মুসলমান যাই হোক, ‘বাঙ্গালী দাঙ্গা করেনা’। কথাটা মিথ্যা। পূর্ব-পাকিস্তান বা বিশেষত: বাংলাদেশ সৃষ্টি হবার পর সেই ‘মিথ’ ভেঙ্গে গেছে। বাঙ্গালী মুসলমান বাঙ্গালী হিন্দু নির্যাতনে অন্য মুসলিমদের থেকে মোটেও পিছিয়ে নেই!

হিসাবটা সাদামাটা। ১৯৪৭’র পর হিন্দু-বাঙ্গালী সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। পক্ষান্তরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব-পাকিস্তান বা বাংলাদেশে ভুরিভুরি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে এবং সাম্প্রদায়িক নির্যাতন তো নিত্য-নৈমত্তিক ঘটনা। ১৯৪৬-এ কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়, যা ‘ডাইরেক্ট একশ্যান ডে’ নামে খ্যাত, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে এজন্যে ‘বুচার অফ কলকাতা (কলকাতার কসাই); বলা হয়। ঐ হত্যাযজ্ঞে বাঙ্গালী মুসলমানের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিলো।

এরপর একই বছর ১০ই অক্টবর লক্ষীপূজার দিন নোয়াখালী দাঙ্গার মূলহোতা একজন বাঙ্গালী মুসলমান। বীভৎস সেই হত্যাকান্ড। বাঙ্গালী মুসলমান প্রমান করে তারাও পারে? এ দু’টি হত্যাকাণ্ডের বিশদ ইন্টারনেটে পাওয়া যায়। ১৯৫০ সালের দাঙ্গার একটি বিশদ বিবরণ পাওয়া যায় তৎকালীন পাকিস্তানের শ্রমমন্ত্রী যোগেন মন্ডলের পদত্যাগপত্রে। ভদ্রলোক দলিত-মুসলমান অলীক ঐক্যের স্বপ্নে বিভোর হয়ে পাকিস্তানের পক্ষে জোরালো ভূমিকা রাখেন, তাঁকেও পালিয়ে কলকাতা গিয়ে প্রাণ বাঁচাতে হয়?

এরপর ১৯৬৪ সালের দাঙ্গা। সবুর খানের প্রত্যক্ষ তত্বাবধানে এ হত্যাকাণ্ডের তীব্রতা এতটাই ছিল যে, হিন্দুপ্রধান খুলনা রাতারাতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় এবং আগরতলা শহরে ‘বাঙ্গাল হিন্দু’ সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। এরপর ১৯৭১, মুক্তিযুদ্ধ, হিন্দুদের সেখানে টার্গেট করে হত্যা করা হয়। পূর্ব-পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় বিহারী মুসলমান নেতৃত্ব দিলেও বাঙ্গালী মুসলমান সাথী ছিলো। বাংলদেশ হবার পর সাম্প্রদায়িক দাঙ্গার পুরো কৃতিত্ব বাঙ্গালী মুসলমানের!

পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় বাঙ্গালী হিন্দু একটি মুসলিম পরিবারের জমি দখল করেনি, বাংলাদেশের চিত্রটি ঠিক উল্টো, বলা যায় হিন্দুর সম্পত্তি দখল করেনি কে? ভারত ভাগের সময় পূর্ব-বাংলার বেশিরভাগ সম্পত্তি ছিলো হিন্দুর। এখন প্রায় শূন্যের কোঠায়। জোর-জবরদস্তি, কমমূল্যে, বিনামূল্যে, ভয়ভীতি দেখিয়ে হিন্দুর সম্পত্তি বেদখল হয়েছে, আজো হচ্ছে। সাতচল্লিশে যদি আপনার বাড়ী না থাকে তাহলে আপনার পূর্ব-পুরুষ একই কায়দায় হিন্দু সম্পত্তি কমমূল্যে কিনেছে বা দখল নিয়েছে?

আমাজনে আমার সদ্য প্রকাশিত বই, ‘বাংলাদেশ: এক্সটিংশন অফ হিন্দুজ ইন গ্লোবাল কনটেক্সট’-এ ‘বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাঙ্গালীর বসবাস, মিল-অমিল’ শীর্ষক একটি নিবন্ধের বাংলা অনুবাদ কিছুটা এখানে দিলাম: হিন্দুরা মুর্ক্তিপূজা করে, মুসলমানরা মুর্ক্তি ভাঙ্গে, হুজুররা প্রতিনিয়ত মুর্ক্তিপূজার বিরুদ্ধে ও মুর্ক্তিভাঙ্গার পক্ষে ওয়াজ করেন, ব্রাহ্মণরা তা করেনা। হিন্দুরা গড়ে, মুসলমান ভাঙ্গে। হিন্দুরা বাঙ্গালী সংস্কৃতি লালন করে, মুসলমান করেনা। পশ্চিমবাংলায় মুসলমানের সংখ্যা বেড়ে দ্বিগুন, বাংলাদেশে হিন্দু কমে অর্ধেককেরও কম, কেন?

পাকিস্তান ১৯৫০ সালে জমিদারি প্রথা বাতিল করে (পশ্চিম পাকিস্তানে তা বাতিল হয়নি) হিন্দু জমি কেড়ে নেয়ার জন্যে। হিন্দু জমিদাররা ভারতে চলে যায়, জমিদারি দখল নেন প্রভাবশালী মুসলমানরা। মৌলানা ভাসানী’র সন্তোষের বাড়িটি তেমনই একটি। অবাক হবার কিছু নেই? হিন্দু সম্পত্তি দখলের মহোৎসব থেমে যায়নি, আজো চলছে? হিন্দু নারী অপহরণ, ধর্মান্তর গত ৭৯ বছর ধরে পূর্ব-বাংলায় বা বাংলাদেশে সমানে চলছে, পশ্চিমবঙ্গে উল্টোটা নেই, একেবারেই নেই?

একটি উদাহরণ দেই, বাংলাদেশের বিনোদন জগতে (৭৯ বছরে) প্রায় প্রতিটি হিন্দু রমণীকে ধর্মান্তরিত হতে হয়েছে, সেটি প্রথম নায়িকা পূর্ণিমা সেন থেকে শুরু করে অপু বিশ্বাস পর্যন্ত? পশ্চিমবঙ্গে এমন ঘটনা নেই। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার হয়, মুসলমান প্রতিবাদ করেনা। ভালুকায় দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারার পর ক’জন মুসলমান প্রতিবাদ করেছেন? পশ্চিমবাংলায় মুসলমানদের কিছু হলে হিন্দু বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পরে? শুধুমাত্র মমতা ব্যানার্জী’র মত একজন সংখ্যালঘু বান্ধব নেত্রী কি বাংলাদেশে আছে?

বাঙ্গালী হিন্দু অধ্যুষিত ত্রিপুরা রাজ্যে কোন ঘটনা নেই? পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলমানরা ভাল আছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে হিন্দুরা ভাল নেই? ধর্ম কি এর কারণ, নাকি গণতান্ত্রিক পরিবেশের অভাব? কেউ হয়তো বলতে চাইবেন, বাংলাদেশে তো মুসলমানও ভাল নেই? মুসলমানরা সত্যিকার অর্থে অ-মুসলমান দেশে ভাল থাকে এবং ভাল করে। অধিকাংশ মুসলিম দেশেই গন্ডগোল। বিশ্বে মুসলমানরা সবচেয়ে বেশি শরণার্থী, এঁরা কোন মুসলিম দেশে যাবেনা, বা মুসলিম দেশগুলোও নেবেনা।

কারণ কি? বাংলাদেশিদের জন্যে পাকিস্তান দুয়ার খুলে দিয়েছ, ক’জন মুসলমান দৌড়ে যাচ্ছেন? ইউরোপ দুয়ার খুলে দিক, বাংলাদেশ খালি হয়ে যাবে। নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে জেন-জি আন্দোলন করলো, সরকারের পতন ঘটলো। ছাত্ররা শিক্ষাঙ্গনে ফিরে গেলো। বাংলাদেশে জেন-জি আন্দোলন করে সরকারের পতন ঘটালো, এঁরা সরকারে গেলো, লুটপাট করলো, দেশদ্রোহিতা করলো। এমনকি গণভবন লুট করে সোনাদানা, হাঁস-মুরগি বা এমনকি একজন বয়স্ক মহিলার পেটিকোট পর্যন্ত নিয়ে গেলো!

কখনো কি ভেবেছেন এসবের কারণ? এই বিপরীত চরিত্রের বাঙ্গালী হিন্দু-মুসলমান কি একসাথে থাকতে পারবে? উত্তর হচ্ছে, হ্যাঁ ও না? পারবে যদি হিন্দুরা শাসন করে, দৃষ্টান্ত পশ্চিমবাংলা ও ত্রিপুরা, নেপাল। না, দৃষ্টান্ত বাংলাদেশ ও পাকিস্তান, বা যেকোন মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্রগুলো শুধুই মুসলমানের। অমুসলিম রাষ্ট্র সবার, এমনকি মুসলমানেরও। বাঙ্গালী হিন্দু ও বাঙ্গালী মুসলমানের এতটা চারিত্রিক বৈপরীত্য কেন তা হয়তো মনোবিজ্ঞানীরা বলতে পারবেন, এর কারণ কি ধর্ম? নাকি খাদ্যাভ্যাস? নাকি সমাজ ও রাষ্ট্র?

শিতাংশু গুহঃ লেখক, সাংবাদিক ও কলামিস্ট নিউইয়র্ক

নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

জন্মভূমি প্রতিবেদকঃ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে আলোচনা সভা আর দোয়া মাহফিলের মধ্যদিয়ে নিউইয়র্কে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, আফ্রো-এশিয়ার গণমানুষের অধিকার আদায়ের অবিসম্বাদিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবাষিকী পারিত হয়েছে। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্ট পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

সভায় ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে রাষ্ট্রীয়ভাবে মওলানার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন ছাড়াও জাতীয়ভাবে ভাসানী পুরষ্কার প্রবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানানো হয়েছে। অপরদিকে সভায় জহির উদ্দিন স্বপন এমপি বলেন, মওলানা ভাসানী এখন আর রাজনীতিক নন, তিনি একটি আদর্শে পরিণত হয়েছেন। তার আদর্শ বাস্তবায়নের জন্য অতীতের মতো বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, উত্তরসূরী হিসেবে মওলানার ধানের শীর্ষ বহন করে চলেছে বিএনপি। তিনি ফাউন্ডেশনের ওয়েবসাইটও উদ্বোধন করেন।

ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর কেন্দ্রীয় মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম। সভায় রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন ছাড়াও জাতীয়ভাবে ভাসানী পুরষ্কার প্রবর্তনের দাবী সহ ৮ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পাঠ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবীগুলো তুলে ধরার জন্য তার কপি জহির উদ্দিন স্বপনের কাছে হস্তান্তর এবং ওয়েবসাইট-এর বিস্তারিত তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। সভায় মওলানা ভাসানীর উপর রচিত মরহুম আতিকুর রহমান সালু’র লেখা কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এম এ সাদেক। অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব এস এম ফেরদৌস।

সভায় মওলানা ভাসানীর উপর স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক ও লেখক মনজুর আহমদ, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সিনিয়র সাংবাদিক তাসের মাহমুদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এপিএস আজিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিক গিয়াস আহমেদ, ফাউন্ডেশনের সহ সভাপতি মোস্তফা করিম ফরিদ ও নতুন প্রজন্মের সাইফান নিহান।

সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী কখনো ক্ষমতার রাজনীত করেননি। তিনি ক্ষমতায় না থেকেও ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন। শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের সকল নেতাই তাকে সম্মান ও সমিহ করতেন। তার তুলনা তিনি নিজেই। বক্তারা বলেন, বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর মতো নেতার বড় প্রয়োজন। বক্তারা মওলানা ভাসানীকে বাঁচিয়ে রাখতে তার স্মৃতি চিহ্ন সংরক্ষণ সহ তাঁর নবুবিয়াত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, মওলানা ভাসানী এমন একজন নেতা যার আদর্শ সকল দল ও নেতার আদর্শ হতে পারে। ভাসানী ছিলেন স্বাধীন বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের নেতা, অভিভাবক। তিনি বলেন, মওলানা ভাসানী যে আদর্শের রাজনীতি করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সেই রাজনীতির অনুসারী ছিলেন। তাঁদের উত্তরসূরী হিসেবে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শই সমুন্নত রেখে চলেছেন। মওলানার ধানের শীষ, বিএনপি’র ধানের শীষ। তিনি ভাসানী ফাউন্ডেশনের কর্মকান্ডকে স্বাগত জানিয়ে মওলানা ভাসানীকে নিয়ে আরো গবেষণা করতে হবে তার বুদ্ধিবিত্তিক রাজনৈতিক চিন্তা-চেতনা আর দর্শন নিয়ে গবেষণা করতে হবে, মওলানাকে জানতে হবে এবং জানাতে হবে।

সভার সভাপতি আলী ইমাম জহির উদ্দিন স্বপন এমপি-কে ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভূক্তির প্রস্তাব করতে তিনি আলী ইমামকে তার নেতা হিসেবে উল্লেখ করে প্রস্তাবটি সাদরে গ্রহণ করেন। এসময় তিনি বলেন, আমরা যখন ছাত্র তখন আমাদের নেতা ছিলেন আলী ইমাম ভাই সহ আরো অনেকেই।

ফাউন্ডেশনের স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উত্থাপিত দাবীগুলোর মধ্যে রয়েছে: মওলানা ভাসানীর মৃত্যুদিন ১৭ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণা, স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রস্টা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, দেশের জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা তাঁর নামে নামকরণ, মওলানা ভাসানী আন্তর্জাতিক গবেষণা ও স্মৃতি কেন্দ্র প্রতিষ্ঠা, জাতীয় পাঠ্যক্রমে তাঁর জীবন ও দর্শন অন্তর্ভূক্তি, রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন, আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রচার এবং মওলানা ভাসানী পদক প্রবর্তন।

সভায় সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, এটিএন বাংলা ইউএসএ’র পরিচালক ফখরুল আলম, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিশিষ্ট রাজনীতিক জসিম ভূইয়া, ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা এবিএম ওসমান গনি, আবু তালেব চৌধুরী চান্দু, শেখ সিরাজুল ইসলাম, সহ সভাপতি কাজী আযম, হাবিবুর রহমান সেলিম রেজা, সাপ্তাহিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং দলমত নির্বিশেষে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

জন্মভূমি প্রতিবেদকঃ ৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শুক্রবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিপাহি- জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের পথ তৈরি করেছিল।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মর্তুজা এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, এ দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির চেতনাকে ধারণ করে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে এ দিনের শিক্ষা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে কনস্যুলেট ও স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গবেষণার জন্য মরদেহ দান করা হবে ইউনিভার্সিটি অব মায়ামীতে কথাসাহিত্যিক ড. পূরবী বসু’র পরলোকগমন

জন্মভূমি প্রতিবেদকঃ বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রবন্ধিক ও বিজ্ঞানী এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক ড. পূরবী বসু আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পোর্ট সেন্ট লুসি শহরে তিনি পরলোকগমন করেন। ক্ষণজন্মা এই নারীর চির বিদায়ে বাংলা ভাষাভাষী সাহিত্যানুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার স্বামী বাংলা ছোটগল্পের বরপুত্র ড. জ্যোতিপ্রকাশ দত্ত। মৃত্যুকালে ড. পূরবী বসু’র বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা সহ বহু আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

ফ্লোরিডা থেকে প্রাপ্ত পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টায় ল্যাব এ্যাসিস্ট্যান্স ড. পূরবী বসু’র বাাড়িতে এসেছিলেন টেস্টের জন্য ব্লাড নিতে। তিনি ব্লাড নিয়ে চলে যাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। এর ঘন্টাখানেক পরে পরিবারের সদস্যরা জানতে পারেন যে পূরবী বসু আর নেই। ঘুমের মধ্যেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিকেল তিনটার দিকে তাঁর মরদেহ ফিউনেরাল হোমে নিয়ে যাওয়া হয়। ড. পূরবী বসু’র ইচ্ছা অনুযায়ী তার দেহ মেডিকেল সাইন্সের গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মায়ামীতে দান করা হবে। তিনি দীর্ঘদিন নিউইয়র্কেও বসবাস করেন।
এদিকে ড. পূরবী বসুর ছেলে দীপেন দত্ত মায়ের প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্টে এক আবেগঘন বার্তায় তার দীর্ঘ ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন। তিনি জানান, দীর্ঘদিন পারকিনসন্স রোগে ভুগছিলেন পূরবী। আগে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয়।

দীপেন দত্ত জানান, গত দুই বছর আগে বড় ধরনের স্ট্রোক করেন পূরবী বসু। পাঁচ বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এর ১২ বছর আগে ক্যানসার জয় করেছিলেন তিনি। প্রায় ২০ বছর আগে পারকিনসন্স রোগ ধরা পড়ার পরও অদম্য মনোবল নিয়ে বেঁচে ছিলেন পূরবী বসু।
মায়ের স্মৃতিচারণ করে দীপেন দত্ত বলেন, ‘আমার মা আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন। প্রকৃতির এক সত্যিকারের অপ্রতিরোধ্য শক্তি, যিনি তার সংস্পর্শে আসা প্রতিটি মানুষের মনে গভীর রেখাপাত করে গেছেন এবং অসংখ্য মানুষের জীবনকে উন্নত করেছেন।’

জীবনভর বিজ্ঞান ও মানবকল্যাণে ব্রতী থাকা এই মানুষটির আজীবনের ইচ্ছা অনুযায়ী, তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মায়ামিতে দান করার প্রক্রিয়া চলছে।
বাংলা সাহিত্য, বিজ্ঞান এবং নারী আন্দোলনের অঙ্গনে ড. পূরবী বসু এক দীপ্তময় ও বরেণ্য নাম। বহুমুখী প্রতিভার অধিকারী এই মহীয়সী নারী একাধারে একজন কৃতি বিজ্ঞানী, প্রাবন্ধিক, ছোটগল্পকার, কবি এবং ঔপন্যাসিক। তার লেখনিতে ফুটে উঠেছে বিজ্ঞানের শাণিত যুক্তি ও সূক্ষ্ম বিশ্লেষণ, বাংলার সমাজজীবনের গভীরে প্রোথিত অবহেলিত মানুষের বেদনাবোধ, নারীর আত্মোপলব্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বার্তা।

ড. পূরবী বসু ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। চতুর্থ শ্রেণিতে পড়াকালীন তার লেখা একটি গোয়েন্দা গল্প স্থানীয় দেয়াল পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং মুন্সিগঞ্জের একটি স্থানীয় দৈনিক পত্রিকার ছোটদের পাতা- যেমন ‘কচিকাঁচার আসর’, ‘সাত ভাই চম্পা’ এবং ‘খেলাঘর’-এ নিয়মিত লেখালেখি শুরু করেন।
১৯৫৯ সালে প্রখ্যাত সাহিত্যিক আহসান হাবীব সম্পাদিত তৎকালীন দৈনিক পাকিস্তান (অধুনালুপ্ত দৈনিক বাংলা) পত্রিকার সাহিত্য পাতায় তার একটি গল্প প্রকাশিত হয়, যা তার সাহিত্যিক জীবনে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী।

ড. পূরবী বসু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন। ফার্মেসিতে পড়াশোনা শেষ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা মেডিক্যাল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে প্রাণ-রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন এবং তার গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গবেষণা বৃত্তি লাভ করেন। তার বহু গবেষণা-প্রবন্ধ বিশ্বের নানা খ্যাতনামা বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে।

ড. পূরবী বসুর পেশাগত জীবন অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। বিজ্ঞানচর্চা ও গবেষণা ছিল তার পেশাগত জীবনের মূল ভিত্তি। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশ্ববিখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মজীবন শুরু করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনার সঙ্গ যুক্ত হন।
দীর্ঘকাল প্রবাসে বিজ্ঞান সাধনা ও অধ্যাপনা শেষে তিনি স্বদেশে ফিরে যান। বাংলাদেশে ফিরে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে উচ্চ পদে যোগদান করেন। এছাড়া তিনি বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর একুশে পদক বিজয়ী প্রখ্যাত সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদেরে এক মেয়ে ও এক ছেলে রয়েছেন।
ছোটবেলায় লেখালেখি শুরু করলেও পেশাগত জীবনের ব্যস্ততা পেরিয়ে ১৯৮৯ সালে সমবায় প্রকাশনী থেকে তার প্রথম মৌলিক গল্পের বই ‘পূরবী বসুর গল্প’ প্রকাশিত হয়। তার গল্পে, উপন্যাসে বিশেষভাবে ফুটে উঠেছে সমাজের অবহেলিত, নিপীড়িত, প্রান্তিক মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘু ও দরিদ্র জনগণের জীবনসংগ্রামের বাস্তব চিত্র।

তার রচনায় নারীর অধিকার, নারীবাদী ধ্যান-ধারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে। তার প্রবন্ধগ্রন্থের মধ্যে ২০১৩ সালে প্রকাশিত ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ অত্যন্ত প্রশংসিত হয়। এই বইটিতে ১৩টি প্রবন্ধে ১৮টি পুরাণ ও উপপুরাণসহ প্রাচ্যের রূপকথা ও উপকথার নারী চরিত্র এবং তাদের ঘটনাবলির সুগভীর মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

এছাড়া বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত তার ‘আমার এ দেহখানি’ গ্রন্থে পুরুষ ও পুরুষতন্ত্র, মাতৃত্ব এবং নারী-পুরুষের সৃষ্টির আদি রহস্য নিয়ে গভীর দার্শনিক ভাবনা প্রকাশ পেয়েছে।
২০১৪ সালে অন্য প্রকাশ থেকে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘অবিনাশী যাত্রা’ প্রবাসজীবনে একজন নারীর একা বেঁচে থাকার দীর্ঘ সংগ্রাম ও আত্মিক উপলব্ধির এক মর্মস্পর্শী দলিল।
বাংলা কথাসাহিত্যে ও মননশীল লেখায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. পূরবী বসু দেশের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অনন্যা সাহিত্য পুরস্কার (২০০৫) এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৫)।

শেখ হাসিনার সঙ্গে গ্লোবাল বেঙ্গলী হিন্দু কোয়ালিশনের ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত

জন্মভূমি প্রতিবেদকঃ নিউইয়র্ক ভিত্তিক নুতন একটি সংগঠনের আহবানে শনিবার ১৩ নভেম্বর সন্ধ্যায়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক নিয়ে নানান কথাবার্তা শোনা যাচ্ছে এবং সামাজিক মাধ্যমে কিছু বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে গ্লোবাল বেঙ্গলী হিন্দু কোয়ালিশনের বক্তব্য ও অবস্থান হচ্ছে, “ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো নেতার ক্ষমতায় ফিরে আসার হাতিয়ার বা নিছক রাজনৈতিক সমর্থনভিত্তি হিসেবে বিবেচনা করা যাবে না। তাঁদের নিরাপত্তা, সমতা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে সুনির্দিষ্ট নীতিমালা, কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনের যথাযথ প্রয়োগ এবং জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে। সংখ্যালঘুদের অধিকার কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়; এটি তাঁদের সাংবিধানিক ও মানবিক অধিকার। আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব যেকোনো ভবিষ্যৎ সরকারের। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—আমরা চাই কার্যকর পদক্ষেপ, দৃশ্যমান পরিবর্তন এবং স্থায়ী নিশ্চয়তা”।

বৈঠকে সংখ্যালঘু সুরক্ষা আইন ও মন্ত্রণালয় গঠন, ৫৬০টি মসজিদ নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর ছিলো গতানুগতিক। দুঃখজনকভাবে, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যথেষ্ট সুস্পষ্ট, সন্তোষজনক কিংবা বিশ্বাসযোগ্য মনে হয়নি। সংখ্যালঘুদের সমস্যা সমাধানে একটি পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরার পরিবর্তে শেখ হাসিনার বক্তব্য অনেক ক্ষেত্রেই অস্পষ্ট ছিল। কয়েকটি ক্ষেত্রে তাঁর উত্তর থেকে এমন ধারণা পাওয়া গেছে যে, অতীতে তাঁর শাসনামলে সংখ্যালঘুদের ওপর সংঘটিত অবিচার ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ভার স্বীকার বা তার কার্যকর সমাধান উপস্থাপনের পরিবর্তে তিনি রাজনৈতিক প্রতিপক্ষ ও অন্যান্য দলের ওপর দোষারোপের প্রচলিত ধারাই অনুসরণ করেছেন। তবে টরোন্টোর ইরা দত্ত-র উত্থাপিত সংখ্যালঘুদের জন্য নিরাপদ অঞ্চল বা ‘সেফ জোন’ প্রতিষ্ঠার প্রস্তাবটি প্রশংসা পেয়েছে। তিনি ঝুঁকিপূর্ণ ও বিপন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা অথবা এ ধরনের অন্য কোনো কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবির প্রতি শেখ হাসিনা’র অবস্থান জানতে চান।

আলোচনার আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল, বাংলাদেশের রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তন এবং পুনরায় সরকার গঠনের রাজনৈতিক আকাঙ্ক্ষার সমর্থনে আমেরিকান রাজনীতিবিদদের কাছে লবিং করার জন্য তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ব্যক্তিগত যোগাযোগ, পরিচিতি ও প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান। এখানে স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে যে, “বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের কি কোনো রাজনৈতিক নেতার পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য রাজনৈতিক সমর্থন প্রদান এবং আন্তর্জাতিক পর্যায়ে লবিং করার দায়িত্ব নেওয়া উচিত, যখন তাঁদের নিজেদের মৌলিক অধিকার, জানমালের নিরাপত্তা, সুরক্ষা এবং সমান নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়ে এখনো সুস্পষ্ট, বিশ্বাসযোগ্য ও কার্যকর নিশ্চয়তা দেওয়া হয়নি”? এ বৈঠক সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ ও দাবিগুলো সরাসরি তুলে ধরার একটি সুযোগ সৃষ্টি হয়েছিলো, কিন্তু সেটি কাজে লাগানো যায়নি। একই সঙ্গে আলোচনা এ কথাও স্পষ্ট করেছে যে, শুধু রাজনৈতিক আশ্বাস, পারস্পরিক দোষারোপ কিংবা ক্ষমতাকেন্দ্রিক নির্বাচনী হিসাব-নিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলে সংখ্যালঘুদের দীর্ঘদিনের সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা কেবল সহানুভূতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কিংবা মৌখিক প্রতিশ্রুতি চান না। তাঁরা চান: সকল নাগরিকের সমান মর্যাদা ও সমান নাগরিক অধিকার। সাংবিধানিক অধিকার ও আইনের সমান সুরক্ষা। জীবন, সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা। স্বাধীনভাবে ধর্ম পালনের পূর্ণ অধিকার। নিপীড়ন ও সহিংসতার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব নির্বিশেষে জবাবদিহির আওতায় আনা। আইনের শাসনের নিঃশর্ত ও কার্যকর বাস্তবায়ন। পরিশেষে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মূল প্রশ্নটি শুধু এই নয় যে, আগামী দিনে দেশ কে শাসন করবে; বরং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—ভবিষ্যতের যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা কি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের মর্যাদা, সমতা, নিরাপত্তা এবং মৌলিক অধিকার বাস্তবিক অর্থে নিশ্চিত করতে সক্ষম ও আন্তরিক হবে? শেখ হাসিনা’র সাথে এ বৈঠকে তেমন কোন দিক-নির্দেশনা ছিলোনা। বরং এটি অনেকাংশে আপোষকামী মনোভাব পরিলক্ষিত হয়েছে, এবং সংখ্যালঘু উন্নয়নের চেয়ে ব্যক্তি স্বার্থ প্রধান্য পেয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার অধিকার নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ

জন্মভূমি প্রতিবেদকঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ দেশে ফিরে আসার অধিকার নিশ্চিত করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে ভারতের মানবাধিকারবিষয়ক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ । সংস্থাটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদকদের এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর ৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতে নির্বাসিত অবস্থায় থাকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন। তবে ৫ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, শেখ হাসিনাকে নতুন সাধারণ পাসপোর্ট কিংবা দেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেওয়া হবে না। তাঁকে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে তিনি উল্লেখ করেন।

রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ এর পরিচালক সুহাস চাকমা বলেন, নিজ দেশে ফিরে আসার অধিকার একটি মৌলিক মানবাধিকার, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের সংবিধানেও স্বীকৃত। তিনি জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৩(২) অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (ওঈঈচজ) ১২(৪) অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। তাঁর মতে, এসব বিধানে প্রত্যেক ব্যক্তির নিজ দেশে ফিরে আসার অধিকার স্বীকৃত হয়েছে। সুহাস চাকমা আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের বাংলাদেশ ত্যাগ এবং পুনরায় দেশে প্রবেশের অধিকার নিশ্চিত করা হয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদেও নাগরিকদের আইনের সমান আশ্রয় ও সুরক্ষার বিষয়টি উল্লেখ রয়েছে।

তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২০২১ সালের ২৭ সেপ্টেম্বরের একটি রায়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, নাগরিকের চলাচলের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করতে হলে তার আইনগত ভিত্তি থাকতে হবে এবং তা জনস্বার্থে যুক্তিসংগত হওয়া প্রয়োজন। তাঁর দাবি, আইনি ভিত্তি ছাড়া নির্বাহী আদেশের মাধ্যমে এ ধরনের অধিকার সীমিত করা অসাংবিধানিক হতে পারে।
শেখ হাসিনার ভারতে অবস্থান ও প্রত্যর্পণ প্রসঙ্গে রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বাংলাদেশ থেকে ভারতে যান। পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্র্বতী সরকার এবং বর্তমান সরকারও ভারতকে তাঁর প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। সুহাস চাকমার দাবি, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে এমন কোনো বিধান নেই, যার মাধ্যমে প্রত্যর্পণের অনুরোধের মুখে থাকা কোনো ব্যক্তিকে পাসপোর্ট বা ভ্রমণ নথি দেওয়া থেকে বঞ্চিত করা যায়। তিনি চুক্তির ২০ অনুচ্ছেদ এবং ওঈঈচজ-এর ১২(৪) অনুচ্ছেদের প্রসঙ্গও তুলে ধরেন।
রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ এর মতে, কোনো নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে তার জাতীয়তা যাচাই করে পাসপোর্ট অথবা উপযুক্ত ভ্রমণ নথি দেওয়া আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি স্বাভাবিক প্রক্রিয়া। সংস্থাটি মনে করে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভ্রমণ নথি না দেওয়া তাঁর মৌলিক অধিকার বাধাগ্রস্ত করার শামিল।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাঁর বিরুদ্ধে দেশে বিচারিক রায় ও প্রত্যর্পণসংক্রান্ত বিষয় রয়েছে। ফলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে মানবাধিকার, সাংবিধানিক অধিকার, বিচারিক প্রক্রিয়া এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক—সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার অধিকার নিয়ে রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ এর জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়ার উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা

জন্মভূমি প্রতিবেদকঃ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ক্লাবের নিজস্ব ভবন ক্রয়, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন আর ফান্ড রেইজিং সহ আসন্ন রমজান মাসে ইফতার মাহফিল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত ১৪ নভেম্বর শনিবার দুপুরে জ্যামাইকার কাফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা এবং সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ্যের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মমিন মজুমদার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাকের আব্দুল্লাহ আল মোর্শেদ। এরপর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মনোয়ারুল ইসলাম। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ্যের রিপোর্ট সহ ক্লাব বিষয়ক সংশ্লিস্ট বিষয়ে আলোচনায় অংশ নেন ক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান ও এবিএম সালেউহদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম, রওশন হক, শাহ আহমেদ, সদস্য সালাহউদ্দিন আহমেদ, আজাদ শিশির, এমদাদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ কাজল, মোজাম্মেল হক, শাকের আব্দুল্লাহ আল মোর্শেদ, মোহাম্মদ তানবিরুল ইসলাম, সৈয়দ আজাদ, আফরোজা ইসলাম, রাশিদা আক্তার প্রমুখ।

গভায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক মাহাথির খান ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরী সদস্য ফারুক হোসেন, সদস্য নূরুল আমিন রোকন ও আবু সাইম।
সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ্যের রিপোর্ট সর্বম্মতিক্রমে গৃহীত হয় এবং ক্লাবের নিজস্ব ভবন ক্রয়, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন আর ফান্ড রেইজিং সহ আসন্ন রমজান মাসে ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগকে স্বাগত জানানো হয়। এছাড়াও সভায় সদস্যদের মধ্যকার সৌহার্দ-সম্প্রীতি আরো জোদারের উপর গুরুত্বারোপ এবং বর্তমান কার্যকরী কমিটির উদ্যোগে অফিস স্থাপনের জন্য ধন্যবাদ জানানো হয়।

টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া আলিয়া-আরিয়ান ছাড়া তালিকায় আরও যারা আছেন

০

ভারতের বিনোদন, ব্যবসা, বিজ্ঞান, খেলাধুলা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন—এমন উদীয়মান ব্যক্তিদের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সাময়িকী টাইম। এই তালিকায় জায়গা পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক আরিয়ান খান, সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।

তালিকায় আরও রয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া, থেজা রিও, অভিনেতা জিতেন্দ্র কুমার, সামান্থা রুথ প্রভু, আলি ফজল, সাই পল্লবী, ইশান খট্টর, নয়নতারা, ভিকি কৌশল, বেদাং রায়না ও জাহান কাপুর। বিনোদনজগতের বাইরে বিভিন্ন ক্ষেত্রের উদীয়মান ব্যক্তিদেরও স্বীকৃতি দিয়েছে সাময়িকীটি।

সংগীতাঙ্গন থেকে তালিকায় স্থান পেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, দিলজিৎ দোসাঞ্জ, অরিভু, ফাহিম আবদুল্লাহ, ইশান ঘোষ, জসলিন রয়্যাল ও প্রতীক কুহাদ। এ ছাড়া রয়েছেন স্কাইরুটের সহপ্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তা পবন কুমার চান্দনা।

তালিকা প্রকাশ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর মুম্বাইয়ে আয়োজন করা হবে ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া গালা’। অনুষ্ঠানে আলিয়া ভাট, পবন কুমার চান্দনা, পায়েল কাপাডিয়া, আরিয়ান খান ও থেজা রিওসহ তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ সংগীত পরিবেশনা করবেন ফাহিম আবদুল্লাহ।

গত বছর নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় আরিয়ান খানের। অন্যদিকে থেজা রিও তাঁর প্রথম সিনেমা ‘অ্যাংহ’-এর জন্য পরিচিতি পেয়েছেন। ২০২৬ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্ল্যাটফর্ম পুরস্কার জিতেছে।

পরিচালক পায়েল কাপাডিয়া ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য গ্রাঁ প্রি জিতে ইতিহাস গড়েন। এটি ছিল তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। সিনেমাটির জন্য গোল্ডেন গ্লোবের সেরা পরিচালকের পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন তিনি।

লিটনের স্টাম্প উড়িয়ে দিলেন রাবাদা

০

জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনে জয়ের কথা ভুলে এখন ম‍্যাচ বাঁচাতে লড়তে হচ্ছে সফরকারীদের। সর্বশেষ লিটনকে বোল্ড করে বাংলাদেশকে আরও চাপে ফেলেছেন কাগিসো রাবাদা। ৩৯ রান করে সাজঘরে ফিরেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। ৩৮ বলের ইনিংসে ৬টি চার মেরেছিলেন লিটন। রাবাদার গতিময় বল ড্রাইভ করতে গিয়েছিলেন তিনি। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল আছড়ে পড়ে স্টাম্পে। এর আগের বলেই লিটনের কাছে বাউন্ডারি হজম করেছিলেন রাবাদা। এই উইকেটের মাধ্যমে ম্যাচে তার শিকার দাঁড়াল ৮টি। লিটন ফেরার পর ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

মুশফিক-লিটন জুটির ২ হাজার

ম্যাচ শুরুর আগে ২ হাজার রানের মাইলফলক থেকে ২০ রান দূরে ছিল মুশফিক-লিটন জুটি। আগের দিন শেষ বিকেলে ১৩ রান যোগ করে অপরাজিত ছিলেন দুজন। বৃহস্পতিবার দ্বিতীয় ওভারে পূর্ণ হয় তাদের ২ হাজার রান।

টেস্টে বাংলাদেশের আরও দুটি জুটির ২ হাজার রানের কীর্তি আছে। মুশফিক ও সাকিব আল হাসান ৭০ ইনিংসে যোগ করেছেন ২ হাজার ৮৬৩ রান। ইমরুল কায়েস ও তামিম ইকবালের জুটি ৫৮ ইনিংসে করেছে ২ হাজার ৪৩৩ রান।

তবে মাইলফলকে পৌঁছাতে মুশফিক-লিটনের লেগেছে ৩৪ ইনিংস, যা আগের দুই জুটির চেয়ে অনেক কম। ২০১৭ সালে গলে শুরু করা এই জুটির ব্যাটিং গড় ৬০.৩৩।

তামিম-ইমরুলের লেগেছিল ৪০ ইনিংস, তাদের গড় ৪৩.৪৪। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের জুটি তাদের সর্বোচ্চ, যা এখনও ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ। সাকিব-মুশফিকের ২ হাজার পূর্ণ হয়েছিল ৪৬ ইনিংসে। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের জুটি গড়ার পথে মাইলফলক ছুঁয়েছিলেন তারা। যা এখনও যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

ম্যাচ বাঁচানোর লক্ষ্য বাংলাদেশের

চতুর্থ দিনের বিবর্ণ পারফরম্যান্সে জোহানেসবার্গ টেস্টে বিপাকে পড়েছে বাংলাদেশ। জয়ের চিন্তা ছেড়ে এখন ম্যাচ বাঁচানোর লড়াইয়ে সফরকারীরা। ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চেয়ে তখনো ৫৭ রানে পিছিয়ে ছিল নাজমুল হোসেন শান্তর দল। ১৫ বলে ১২ রানে ব্যাট করছিলেন লিটন, মুশফিক ছিলেন ১৪ বলে ৫ রানে।

প্রথম সেশনটা এই দুজনকে দিয়েই পার করতে চেয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে বাকি ছিলেন মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নিয়েছিলেন রাবাদা ও সাইমন হার্মার। এই দুজনই ছিলেন সবচেয়ে বড় হুমকি।

বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা

বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলমানরা। পিউ রিসার্চ সেন্টারের বুধবার প্রকাশিত এক প্রাক্কলনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মুসলিম নারীদের তুলনামূলক বেশি জন্মহার এবং জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির কারণে আগামী কয়েক দশকে বিশ্বে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়বে।

পিউর প্রাক্কলন অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা হতে পারে ২৫২ কোটি। আর বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ মুসলমানের সংখ্যা দাঁড়াতে পারে ৩৬০ কোটিতে। বিপরীতে, খ্রিস্টান জনসংখ্যা হতে পারে ৩০০ কোটি।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ ছিলেন মুসলমান। ২০৭০ সালে এ হার বেড়ে ৩৭ শতাংশ হতে পারে। অন্যদিকে, খ্রিস্টানদের অনুপাত প্রায় ২৯ শতাংশে স্থিতিশীল থাকতে পারে। ফলে মুসলমানরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন।

জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে মুসলিম নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হারকে চিহ্নিত করেছে পিউ। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত একজন মুসলিম নারীর গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে গড় জন্মহার ছিল ১ দশমিক ৬, যা জনসংখ্যার স্বাভাবিক প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ২ দশমিক ১-এর চেয়ে কম।

পিউর গবেষণায় বলা হয়েছে, মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর জনসংখ্যাগত পরিবর্তনে জন্ম ও মৃত্যুর ব্যবধানই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তবে ধর্ম পরিবর্তনের বিষয়টিও প্রভাব ফেলবে। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ধর্ম পরিবর্তনের কারণে ইসলাম থেকে প্রায় ৮০ লাখ অনুসারী কমতে পারে। খ্রিস্টধর্ম থেকে কমতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ অনুসারী।

গবেষণার প্রাক্কলন অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। এ সময়ে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ৮০ শতাংশ এবং খ্রিস্টানদের সংখ্যা ৩০ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই দুই ধর্মীয় জনগোষ্ঠীর বৃদ্ধির হার বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির সমান বা তার বেশি হতে পারে।

হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কিছুটা কমে ২০৭০ সালে ১৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। ইহুদিদের ক্ষেত্রে এ হার হতে পারে শূন্য দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা ও বৈশ্বিক জনসংখ্যায় তাদের অনুপাত—দুটিই কমতে পারে। ২০৭০ সালে তাদের অংশ দাঁড়াতে পারে ২ দশমিক ৫ শতাংশে।

বাহাই, তাওবাদী, জৈন, শিখ ও বিভিন্ন লোকধর্মের অনুসারীদের সংখ্যা কিছুটা বাড়লেও ২০৭০ সাল নাগাদ তাদের সম্মিলিত অংশ বিশ্ব জনসংখ্যার ২ শতাংশের নিচে নেমে আসতে পারে।

ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই—এমন মানুষের অনুপাতও বিশ্বব্যাপী কমার পূর্বাভাস দিয়েছে পিউ। নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ২০২০ সালে বিশ্ব জনসংখ্যার ২৪ শতাংশ ছিলেন ধর্মীয় পরিচয়হীন। ২০৭০ সালে এ হার কমে ১৭ শতাংশে দাঁড়াতে পারে।

গবেষণায় ধর্মীয় জনগোষ্ঠীর ভৌগোলিক অবস্থানেও পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৭০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে খ্রিস্টধর্ম বৃহত্তম ধর্ম হিসেবে থাকলেও দেশটিতে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ নাও থাকতে পারেন। এ ছাড়া খ্রিস্টানদের সর্বাধিক ঘনত্বের দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

পিউর পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে অধিকাংশ দেশে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়তে পারে। তবে চীনে জনসংখ্যা কমার সম্ভাবনা থাকায় বৈশ্বিক হিসাবে এই বৃদ্ধির প্রভাব কম দেখা যেতে পারে। কারণ, বর্তমানে বিশ্বের অধিকাংশ ধর্মীয় পরিচয়হীন মানুষের বসবাস চীনে।