সব রেকর্ড ভেঙ্গে সবচেয়ে জনপ্রিয় নেতা হতে যাচ্ছেন তারেক রহমান!

0
6

কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি, সাততলা ও ভাষানটেকে নারী ও শিশুদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে নতুন মানবিক উদ্যোগের সূচনা করেন তিনি। এসময় প্রটোকল ভেঙে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের খোঁজখবর নেন, যা সমসাময়িক বিশ্বনেতাদের মধ্যে বিরল নজির হিসেবে ধরা হচ্ছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়া। প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে প্রায় ৩৭,৫৬৭ জন মানুষ এই সুবিধা পাবেন। সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, পাইলট প্রকল্পের সফলতার পর জুনের মধ্যে এটি ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারিত হবে।

সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে সুবিধা পাবেন শুধুমাত্র হতদরিদ্র পরিবাররা, রাজনৈতিক পরিচয় নয়, এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হবে। ভবিষ্যতে দেশের ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে এক সমন্বিত ডিজিটাল কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনই সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই বিজয়কে অনেকেই দেখছেন স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে। নতুন সরকারের নেতৃত্বে দেশের মানুষের জন্য নতুন ধারা, নতুন সম্ভাবনা এবং প্রশাসনিক সংস্কৃতিতে নতুন উদাহরণ স্থাপন করা শুরু হয়েছে।

নিরীক্ষকরা বলছেন, এই উদ্যোগগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে এবং দেশের রাজনৈতিক ও সামাজিক দৃশ্যপটে এক নতুন অধ্যায় সূচনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here