হুথিদের হামলায় সরবরাহ নিয়ে শঙ্কা, তেলের দাম ছাড়াল ১১৫ ডলার

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন করে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। শুক্রবার দিনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়।

গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ১টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে হয় ১০২ ডলার ৭২ সেন্ট।

এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বাড়তে যাচ্ছে তেলের দাম। অক্টোবরে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে।

ইয়েমেনের হুথি বাহিনী দাবি করেছে, তারা সৌদি আরবের কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনা।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি পথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর