আসল কাজুবাদাম কেনার টিপস

পুষ্টিগুণের কথা বিবেচনা করে অনেকেই নিয়মিত কাজুবাদাম খান। কেউ সরাসরি খান, কেউ আবার মিষ্টি , সালাদ কিংবা বিভিন্ন রান্নায় ব্যবহার করেন। কিন্তু বাজার থেকে কাজুবাদাম কেনার সময় অনেকেই বুঝতে পারেন না, সেটি আসল নাকি নিম্নমানের বা ভেজাল মেশানো। শুধু প্যাকেটের চকচকে ভাব দেখে ভালো কাজুবাদাম চেনা সম্ভব নয়। এ কারণে কেনার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। যেমন-

রং দেখে চিনুন: যেসব কাজুবাদাম ভালো মানের সেগুলোর রং সাধারণত হালকা সাদা বা ক্রিমের মতো হয়। অতিরিক্ত হলদেটে, কালচে দাগযুক্ত কিংবা অস্বাভাবিক রঙের কাজুবাদাম দেখলে সতর্ক হন। এগুলি পুরনো বা নিম্নমানের হতে পারে।

গন্ধ পরীক্ষা করুন: কাজুবাদাম যদি আসল হয় তাহলে হালকা প্রাকৃতিক বাদামের গন্ধ থাকে। কিন্তু কেনার সময় যদি তেলচিটে, বাসি বা অস্বাভাবিক গন্ধ পান, তা হলে সেটা কেনা থেকে বিরত থাকুন।

দাম খুব কম হলে সতর্ক থাকুন: বাজারদরের তুলনায় দাম যদি অস্বাভাবিক কম হয় তাহলে তা কেনার ব্যাপারে সতর্ক থাকুন। অনেক সময় কম দামের নিম্নমানের কাজুবাদাম উন্নত মানের বলে বিক্রি করা হয়।

প্যাকেটের দিকে নজর দিন: প্যাকেটজাত কাজুবাদাম কেনার সময় সিল আছে কি না, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্রস্তুতকারক সংস্থার নাম দেখে নিন। প্যাকেট খোলা বা সিল নষ্ট থাকলে তা কেনা ঠিক নয়।

দাগ ও গঠন পরীক্ষা করুন: ভালো কাজুবাদামের চেহারা সাধারণত পরিষ্কার ও স্বাভাবিক থাকে। কালো দাগ, ছত্রাকের চিহ্ন কিংবা অস্বাভাবিক তেলতেলে ভাব থাকলে সেই কাজুবাদাম এড়িয়ে চলুন।

কী করবেন?

কাজুবাদাম কেনার ক্ষেত্রে সব সময় পরিচিত ও বিশ্বস্ত দোকানের উপর ভরসা করুন। শুধু দেখতে চকচকে হলেই সেটি ভালো হবে, এমনটা কোনো কথা নেই। মনে রাখবেন, চোখে দেখে বা হাতে পরীক্ষা করে সব ধরনের ভেজাল নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব নয়। তাই প্যাকেটের তথ্য, সংরক্ষণের অবস্থা এবং বিক্রেতার বিশ্বাসযোগ্যতাকেও সমান গুরুত্ব দেওয়া জরুরি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর