বন্ধ করে দেয়া হয়েছে হাসনাতের ফেসবুক প্রোফাইল, কারণ জানালেন নিজেই

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি বন্ধ (ডিসেবল) করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানান।

আইডিটি বন্ধ থাকায় গত কয়েক দিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না হাসনাত আবদুল্লাহ। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।’

হাসনাত আবদুল্লাহ জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই তিনি নিয়মিত সক্রিয় থাকবেন। ইতিপূর্বে এই পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন।

আইডি হারিয়ে ফেলায় যোগাযোগ সচল রাখতে হাসনাত আবদুল্লাহ তার সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, তার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুসারীরা যেন এই পেজটি শেয়ার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থানের কারণে কপিরাইট অভিযোগ এনে তার প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে মনে করছেন এই সংগঠক।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর