মেক্সিকোতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২১

মেক্সিকোর ওসাকা এবং পিউবলা রাজ্যে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। বুধবার এক হাইওয়েতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স

পিউবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি।

মেক্সিকান সংবাদমাধ্যম লা জর্নাদার প্রতিবেদনে বলা হয়েছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক অন্য যানবাহন ক্রসিং করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এরপর আরও একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, সংঘর্ষের পরই ট্রাকটি বিস্ফোরিত হয়ে ধোয়া উড়তে দেখা গেছে।

মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চলে আরও কিছু দুর্ঘটনা ঘটেছে। এদিকে গত মার্চে ওসাকাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লে ১১ জন নিহত হয়। এছাড়া ২০২৩ সালে দক্ষিণাঞ্চলীয় রাজ্যে একটি যাত্রীবাহী বাস সংঘর্ষের মুখে পড়লে এতে ২৯ জন নিহত হয়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর