Home Blog Page 149

ঈদের যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবে ট্রলারেট করা হবে না

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন উত্তর) মোহাম্মদ রফিকুল হাসান গনি বলেছেন ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবেই ট্রলারেট করা হবে না। দুঃখজনক বিষয় হলো ঈদ, রোজা এবং পূজার সময় গাড়ির মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করেন। এটা একটি দণ্ডনীয় অপরাধ, এ সময় গুলিতে বিআরটি, হাইওয়ে পুলিশ এবং প্রশাসনকে বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে, তারা যেন কোনভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে ।

গতকাল বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে নাওজোড় হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশের  আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি উল্লেখ করেন শ্রমিকরা ঈদ উপলক্ষে টাকা পয়সা রোজগার করে পরিবার পরিজন নিয়ে খরচ করার জন্য বাড়ি রওনা দেয় কিন্তু এ সময় পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায় করার ফলে পরিশ্রমিকদের টাকা অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে খরচ হয়ে যাচ্ছে। তারা পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হলে শ্রমিকরা তাদের টাকা পয়সা নিয়ে পরিবারসহ খরচ করতে পারবে। এজন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা করতে হবে পরিবহন শ্রমিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। যারা আইন অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবং পুলিশসহ-প্রশাসনের লোকজন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি উল্লেখ করেন এ সময় চন্দ্রা ত্রীমোড় এলাকায় যে সমস্ত কাউন্টার  রয়েছে ওই কাউন্টার গুলি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। যাত্রীদের উঠা নামা করানোর জন্য বাস চালকদের এক সারিতে বাস রাখার জন্য পরামর্শ প্রদান করেন। সড়কে দুই অথবা তিন সাড়িতে গাড়ি রেখে যাত্রী উঠানামা করানো হলে যানজটের সৃষ্টি হবে। এজন্য কোনভাবেই সড়কে দুই অথবা তিন সারিতে গাড়ি রেখে যাত্রী ওঠানো যাবে না।

এ সময় গাজীপুর রিজিওনের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে ও হাইওয়ে পুলিশের কোনাবাড়ী রিজিওনের ওসি মোঃ সওগাত আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার  মোঃ শরিফ উদ্দীন, গাজীপুর সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খ. মোঃ শরীফুল আলম, কালিয়াকুর উপজেলা সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার,
জনাব এ.এইচ.এম ফখরুল হোসাইন বিআরটিএ গাজীপুর সার্কেল সহকারি পরিচালক ইঞ্জিনিয়া এস এম মাহফুজুর রহমান, গাজীপুর জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ রাইজ উদ্দিন, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর উপজেলার প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমসহ অন্যান্যরা।
এছাড়া বাস মালিক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

জ্বালানি নিয়ে বড় সুসংবাদ!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব নিয়ে জ্বালানি সরবরাহে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার মধ্যেই দেশে ডিজেল আমদানিতে কিছুটা স্বস্তির খবর মিলেছে। অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় একটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বন্দর সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে আমদানি করা প্রায় ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ‘লিয়ান হুয়ান হু’ নামের ট্যাংকারটি মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম বন্দরে নোঙর করে। জাহাজটি ভিড়ার পর একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিজেল খালাসের কাজ শুরু হয়। এর আগে সোমবার (৯ মার্চ) ‘শিউ চি’ নামের আরেকটি জাহাজ প্রায় ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছায়।

পরপর দুটি চালান দেশে পৌঁছানোয় জ্বালানি মজুত পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। এর মধ্যে ‘এসপিটি থেমিস’ নামের একটি ট্যাংকার ১২ মার্চ প্রায় ৩০ হাজার ৪৮৪ মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা। এছাড়া ১৩ মার্চ ‘র‍্যাফেলস সামুরাই’ এবং ১৫ মার্চ ‘চাং হাং হং তু’ নামের আরও দুটি জাহাজ ভেড়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিটি জাহাজে গড়ে প্রায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল থাকবে। সব মিলিয়ে পাঁচটি ট্যাংকারের মাধ্যমে প্রায় ১ লাখ ৪৪ হাজার ২০৫ মেট্রিক টন পরিশোধিত ডিজেল দেশে আসবে।

বিপিসির হিসাব অনুযায়ী, এই পরিমাণ ডিজেল বর্তমান ব্যবহারের ধারা বজায় থাকলে প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করতে পারবে। তবে বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে সরকার গত ৮ মার্চ থেকে প্রতিদিনের সরবরাহ কমিয়ে প্রায় ৯ হাজার মেট্রিক টনে নামিয়ে এনেছে।

সরবরাহ সীমিত রাখার এই নীতি অব্যাহত থাকলে নতুন আমদানি করা জ্বালানি দিয়ে প্রায় ১৬ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে। বর্তমানে দেশে যে মজুত রয়েছে, তা দিয়েও আরও ১৬ থেকে ১৭ দিনের চাহিদা মেটানো যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে নতুন চালান যুক্ত হলে প্রায় এক মাসের ডিজেল চাহিদা পূরণের মতো মজুত নিশ্চিত হতে পারে।

বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথম জাহাজ পৌঁছানোর পরপরই খালাস কার্যক্রম শুরু করা হয়েছে এবং দ্বিতীয় জাহাজের কাজও চলছে। নির্ধারিত সময় অনুযায়ী বাকি জাহাজগুলো পৌঁছালে জ্বালানি পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

এর আগে গত ৬ জানুয়ারি মামলাটিতে ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছিল ডিবি পুলিশ। তবে ওই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নারাজি দেওয়া হয়। গত ১২ জানুয়ারি মামলাটি শুনানির জন্য ওঠার কথা থাকলেও বাদীপক্ষের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করে ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।

পরে ওই দিন ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে আনুষ্ঠানিকভাবে নারাজি আবেদন করা হলে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

পুনঃতদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তার করে। তাকে দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে শরিফ ওসমান হাদির ওপর হামলা হয়। দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

বড় চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর স্বার্থ জড়িয়ে থাকা এই সরু সমুদ্রপথে মাইন পাতা নিয়ে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সতর্কবার্তা, মার্কিন সামরিক সূত্রের দাবি এবং পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের হামলার তথ্য— সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত এই প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে সামান্য উত্তেজনাও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে কোনও মাইন পাতা হলে তা দ্রুত সরিয়ে নিতে হবে। তবে তার এই সতর্কবার্তাটি কিছুটা ঘুরিয়ে বলা ছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে না যে এমন কিছু করা হয়েছে, কিন্তু যদি করা হয়ে থাকে, তাহলে ‘ভালো হবে সেগুলো সরিয়ে ফেলো’।

ধারণা করা হচ্ছে, মার্কিন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের পরই এই সতর্কবার্তা দেয়া হয়েছে। ওই প্রতিবেদনে মার্কিন সামরিক সূত্রের বরাতে বলা হয়েছিল, ইরান হয়তো প্রণালিতে মাইন বসাচ্ছে অথবা বসানোর প্রস্তুতি নিচ্ছে।

এরপর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের প্রায় ১৬টি মাইন বসানোর নৌযানে তারা হামলা চালিয়েছে।

সব মিলিয়ে এই প্রণালি এখন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠছে।

মূলত হরমুজ প্রণালি একটি সরু সমুদ্রপথ— এর প্রস্থ মাত্র ৩৪ কিলোমিটার। এর এক পাশের নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে। কুয়েত, ইরাক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আন্তর্জাতিক বাজারে তেলবাহী ট্যাংকার যেতে হলে এই পথই ব্যবহার করতে হয়। উপসাগরীয় অঞ্চল থেকে সমুদ্রপথে বের হওয়ার জন্য এটিই একমাত্র পথ। ফলে এই প্রণালির ওপর ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তারা ইরানের নৌবাহিনীকে ধ্বংস করেছে বা ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, তেলবাহী জাহাজ চলাচলে হুমকি দিতে ইরানের প্রচলিত যুদ্ধজাহাজের প্রয়োজন নেই। ছোট সাবমেরিন বা দ্রুতগতির স্পিডবোট ব্যবহার করেও তারা এ ধরনের হুমকি তৈরি করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছিলেন, প্রণালিতে এমন ঘটনা ইতোমধ্যে ঘটতে শুরু করেছে। তবে পরে তাকে সেই পোস্ট মুছে ফেলতে হয়, কারণ দেখা যায় বাস্তবে তখনও তেমন কিছু ঘটেনি।

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ হামলা অবৈধ। এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করাকে ‘ইরানিদের পছন্দ’ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া।

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব কথা বলেন।

তিনি বলেন, তারা ইরানে হামলার কঠোর নিন্দা জানান। ইসরাইল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা নষ্ট করছে। ইরানে অবৈধ হামলা চালিয়ে বিশ্বব্যাপী তারা স্থিতিশীলতা নষ্ট করছে।

অন্য দেশের সরকারকে হেনস্তা করতে হুমকি ও হামলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দেশটি।

উত্তর কোরিয়া আরও বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে।

টানা দ্বিতীয় দিনের মতো আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানোর সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিওবার্তা নেতানিয়াহুর

মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওবার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধ করতে তাদের প্রচুর অর্থ লাগবে। এ জন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান।

নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু এ ক্ষেত্রে বড় বিষয়- যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।

ভিডিওবার্তায় তিনি বলেন, এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য, এই যুদ্ধের জন্য।

গত ১০ দিনে ইসরাইলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। এই আহতদের মধ্যে এখনো হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।

নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’: বাঞ্ছারামপুরে উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপু‌রে নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করেছেন বাংলা‌দেশ সরকা‌রের প‌রিকল্পনা প্রতিমন্ত্রী জোনা‌য়েদ সা‌কি। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করে‌ছে সরকার।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সা‌ড়ে ১০ টায় জোনা‌য়েদ সা‌কি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।

জোনা‌য়েদ সা‌কি ব‌লেন ব‌লেন, নির্বাচনের আগে জনগণের কাছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে প্রধানমন্ত্রী তা‌রেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের ২২ ‌দি‌নের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। তাই আজ একটি স্মরণীয় দিন। ঐতিহাসিক দিন। এখন ১৪ জায়গায় কার্যক্রম শুরু হলো এর ম‌ধ্যে ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে মোট ৮৬ টি ফ‌্যা‌মি‌লি কার্ড দেওয়া হয় । পর্যায়ক্রমে সবার কাছে তাঁরা এই কার্ড নিয়ে যেতে পারবেন বলে আশাবাদী।

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর ক্ষমতায়ন ছাড়া দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে এই কার্ড চালু করে‌ছে সরকার। এর আগে অনুষ্ঠানে তিনি বেশ কয়েকজন নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন।

অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীদের একজন ফ‌াতেমা তুল জে‌াহরা। উদ্বোধনের পর তিনি অনুষ্ঠানে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, তাঁর অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

পরীক্ষামূলক পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পেলে সেগুলো বাতিল হিসেবে গণ্য হবে। তবে পরিবারের অন্য সদস্যরা চলমান ভাতা নিতে পারবেন।

কোনো পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা, অনুদান, পেনশন পেয়ে থাকলে, নারী পরিবারপ্রধান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হিসেবে চাকরিরত থাকলে ওই পরিবার ভাতা পাওয়ার জন্য যোগ্য হবে না।

এ ছাড়া কোনো পরিবারের নামে বাণিজ্যিক লাইসেন্স বা বড় ব্যবসাপ্রতিষ্ঠান থাকলে বা বিলাসবহুল সম্পদ, যেমন গাড়ি, এসি থাকলে বা ৫ লাখ টাকার সঞ্চয়পত্র থাকলেও ওই পরিবার ভাতা পাবে না।

জেল‌া প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপ‌তি‌ত্বে এতে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আস‌নের সংসদ সদস্য  মোঃ খালেদ হোসেন মাহবুব শ‌্যামল,
জেলা পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ‌্যাড. জিয়া উদ্দিন জিয়া, জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, উপ‌জেল‌া বিএন‌পির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক, একে এম (ভি‌পি) মুসা প্রমুখ।

মামুনুল হকের স্ট্যাটাসে এমন এক ভয়াবহ তথ্য জানা গেল, যা শুনে সত্যিই গা শিউরে ওঠে

নাম উল্লেখ না করে কওমি অঙ্গনের এক মুহাক্কিক আলেমকে ঘিরে চাঞ্চল্যকর একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সেখানে তিনি দাবি করেন, ওই ব্যক্তি বিভিন্ন প্রভাবশালী দেশের গোয়েন্দা সংস্থার সোর্স হিসেবে কাজ করেন।

সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়টি তুলে ধরেন তিনি।

মামুনুল হক লিখেছেন, কয়েক মাস আগে তার এক অনুজ তাকে এ বিষয়ে সতর্ক করেছিলেন। ওই ব্যক্তি বাংলাদেশের একজন নির্ভরযোগ্য আলেম এবং কওমি অঙ্গনের হাতে গোনা কয়েকজন মুহাক্কিক আলেমের মধ্যে অন্যতম। আত্মীয়তা ও পরিচয়ের সূত্রে ইউরোপ ও আমেরিকায় তার ঘনিষ্ঠ অনেকের বসবাস রয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবস্থানে কাজ করেন।

তার ভাষ্য অনুযায়ী, ওই অনুজ হঠাৎ করে তাকে একজন ব্যক্তির সম্পর্কে প্রশ্ন করেন, যা তাকে কিছুটা বিস্মিত করে। পরে ওই অনুজ জানান, সংশ্লিষ্ট ব্যক্তি নাকি বিভিন্ন প্রভাবশালী দেশের গোয়েন্দা সংস্থার সোর্স হিসেবে কাজ করেন—যা শুনে তিনি বিস্মিত হন।

স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, অন্য একজন তাকে সরাসরি জানিয়েছেন যে ওই ব্যক্তির বাংলাদেশের এমন কিছু স্থানে প্রবেশাধিকার রয়েছে, যেখানে সাধারণ মানুষের যাওয়ার সুযোগ নেই এবং সাধারণত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছাড়া সেখানে প্রবেশ করা সম্ভব নয়। অথচ একজন সাধারণ ব্যক্তি হয়েও তিনি এসব সংরক্ষিত এলাকায় অবাধে চলাফেরা করেন। এমনকি তাকে অনেক জায়গায় দেখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বিস্মিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মামুনুল হক বলেন, তিনি যার বিষয়ে কথা বলছেন, তার নাম প্রকাশ করলে অনেকেই অবাক হতে পারেন যে এত সাধারণ একজন ব্যক্তিকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ব্যক্তিগত অবস্থানের কারণে নয়, বরং তার মতে, ওই ব্যক্তি এবং তার মতো আরও কয়েকজন মিলে বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি করে ভিন্ন মহলের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় রয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর বাসভবনে আলেম ও এতিমদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব ব্যক্তির প্রভাব ও নিয়ন্ত্রণ লক্ষ্য করা গেছে বলে তার ধারণা। তার দাবি, আগে যারা বিএনপির সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল, তাদের তুলনায় এখন এসব কথিত ‘এজেন্সি-চালিত’ ব্যক্তিরা সরকারি মহলে বেশি গুরুত্ব পাচ্ছেন।

মামুনুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে প্রভাব বিস্তার করলে তারা আলেম-ওলামাদের অঙ্গনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নিজেদের বিষয়গুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমন্বয় করা সম্ভব, কিন্তু তৃতীয় পক্ষের হয়ে কাজ করা ব্যক্তিরা অজান্তেই ঐক্য নষ্ট করতে পারে।

তেলের দাম বাড়ানো নিয়ে যে সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে আতঙ্ক ছড়াতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য রহমান অমিত ও জ্বালানি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব তুলে ধরা হলে তা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা বৈঠকে জানান, বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি করে সরকারের ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। তবে প্রধানমন্ত্রী দাম বাড়ানোর পরিবর্তে সরবরাহ ব্যবস্থাকে সচল রাখা এবং বাজারে স্বাভাবিকতা ফেরানোর ওপর গুরুত্ব দেন।

বৈঠকে জ্বালানি বিভাগ জানায়, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৯ মার্চ দুটি জাহাজে করে ডিজেল দেশে পৌঁছাবে এবং পরে আরও দুটি জাহাজ আসার কথা রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি আংশিকভাবে চালু হলে আন্তর্জাতিক বাজারেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

প্রধানমন্ত্রী নির্দেশ দেন কোনোভাবেই যাতে জ্বালানি তেলের মজুতদারি না হয়, সে জন্য কঠোর নজরদারি চালাতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে জ্বালানিমন্ত্রী বলেন, দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি সবাইকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানান।

মন্ত্রী আরও জানান, সরকার নির্ধারিত দামের বেশি নিয়ে কেউ তেল বিক্রি করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আজ রবিবার থেকে সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে অভিযান চালানো হবে, যাতে তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী তেল সরবরাহ করছে কি না তা যাচাই করা যায়।