Home Blog Page 238

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত: সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত। আমাদের প্রধান লক্ষ্য সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো।

বুধবার দুপুরে আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ‘বিএনসিসি’ অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় বিভিন্ন কৃতি বিএনসিসি সদস্যদের পুরষ্কার তুলে দেন সেনা প্রধান। পরে প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে বিএনসিসি ক্যাডেটরা।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিরতি কাটিয়ে আবারও এক হচ্ছেন রাজ-মিম

০

সরকারি অনুদানে নির্মিত আলভী আহমেদের ‘জীবন অপেরা’ সিনেমার মধ্য দিয়ে আবারও বড় পর্দায় জুটি বাধছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এর আগে রায়হান রাফির ব্যবসাসফল ছবি ‘পরাণ’-এ অভিনয় করে এই জুটি ব্যাপক আলোচনায় আসে। পরে একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দ্বিতীয়বারের মতো জুটি বাধেন তারা। কিন্তু এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে।

মাঝে কবছর বিরতির পর এই জুটির আবারও রুপালি পর্দায় ফেরা প্রসঙ্গে চলচ্চিত্র সমালোচকদের একাংশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় উঠে আসছে একটি বিষয়- শরীফুল রাজের জীবনে এখন আর নেই পরীমনি। অনেকের মতে, রাজের ব্যক্তিগত জীবনে সেই অধ্যায় শেষ হওয়ার প্রেক্ষিতেই নিজের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মিম।

এর আগে রাজ-মিম জুটির প্রথম দুই ছবি মুক্তির পর তাদের রসায়ন চলচ্চিত্র মহলে ব্যাপক প্রশংসিত হয়। ‘পরাণ’ মুক্তির পর পর্দার বাইরেও রাজ ও মিমের বন্ধুত্ব নিয়ে শুরু হয় নানা আলোচনা। ‘দামাল’ সিনেমার স্বত্ব সিয়াম আহমেদের সঙ্গে যৌথভাবে কেনার পর সেই সম্পর্ক ঘিরে বিতর্ক আরও তীব্র হয়।

তখন রাজের সাবেক স্ত্রী চিত্রনায়িকা পরীমনি তখন প্রকাশ্যে দাবি করেন, রাজ ও মিমের ঘনিষ্ঠতা তার সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিমকে নিয়ে কটূক্তির ঘটনাও ঘটে।

এ পরিস্থিতিতে সংসারে অশান্তি না চাওয়ায় এবং বিতর্ক এড়াতেই রাজের সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্ত নেন মিম। দুই সিনেমার পর সেখানেই থেমে যায় জনপ্রিয় এই জুটির পথচলা। পরবর্তী সময়ে রাজ ও পরীমনির সম্পর্কও টেকেনি। ২০২১ সালের অক্টোবরে প্রেম করে বিয়ে করা এই দম্পতির বিচ্ছেদ কার্যকর হয় ২০২৩ সালের শেষ দিকে।

চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মতে, রাজের জীবনে পরীমনির অধ্যায় শেষ হওয়ায় পরিবর্তিত পরিস্থিতি ও নতুন বাস্তবতার কারণেই আবারও একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন পর্দার আলোচিত এই জুটি।

‘জীবন অপেরা’র নির্মাতা আলভী আহমেদ নিশ্চিত করেছেন, রাজ ও মিম- দুজনের সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে এবং ঈদুল ফিতরের পর ছবির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

মাত্র ৫ মিনিটে লিভার ও কিডনির স্বাস্থ্য রক্ষা করুন এই সহজ ঘরোয়া উপায়ে!

০

লিভার ও কিডনি আমাদের দেহের প্রাকৃতিক ডিটক্স মেশিন। প্রতিদিন তারা টক্সিন বের করে, পুষ্টি প্রক্রিয়াজাত করে এবং শরীরের ভারসাম্য রক্ষা করে। তবে দীর্ঘমেয়াদি মানসিক চাপ, প্রক্রিয়াজাত খাবার, পানিশূন্যতা ও অনিয়মিত জীবনযাপন এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে দেয়। ভালো খবর হলো, প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করেই এই অঙ্গগুলোকে সুস্থ রাখা সম্ভব।
পেট ম্যাসাজ করুন, রক্তসঞ্চালন ও ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করবে। ডান পাশে লিভারের অংশে হাত রেখে দুই মিনিট হালকা বৃত্তাকার ম্যাসাজ করুন। এরপর কিডনি অঞ্চলে ধীরে ধীরে হাত নিয়ে হালকা চাপ দিয়ে ম্যাসাজ করুন। ধীরে নিঃশ্বাস নিতে করতে পুরো প্রক্রিয়া সম্পন্ন করুন। এটি রক্তপ্রবাহ বাড়িয়ে টক্সিন দূর করতে সাহায্য করে।
হালকা গরম পানিতে এক চিমটি হলুদ মিশিয়ে ৩০ সেকেন্ড ধরে গার্গল করুন। হলুদে থাকা কারকিউমিন উপাদান প্রদাহ কমায়, লিভার রক্ষা করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে।
লিভারের ওপর ক্যাস্টর অয়েল প্যাক দিন। একটি তুলো বা নরম কাপড়ে ঠান্ডা প্রেসড ক্যাস্টর অয়েল ভিজিয়ে ডান পাশে পেটের ওপর রাখুন। তার ওপর গরম তোয়ালে বা হিটিং প্যাড দিন। পাঁচ মিনিটেই এটি লিভারের পিত্ত প্রবাহ বাড়ায়, প্রদাহ কমায় এবং সেল রিজেনারেশন সহায়ক।
অ্যাকুপ্রেশার পয়েন্টে হালকা চাপ দিন। পায়ের বড় আঙুল ও পাশের আঙুলের মধ্যে LV3 পয়েন্টে চাপ দিয়ে লিভারের শক্তি প্রবাহ সচল করুন। KD1 পয়েন্টে পায়ের তলার নিচের দিকে চাপ দিয়ে কিডনির কর্মক্ষমতা বাড়ান ও ক্লান্তি কমান।
মৌরি চিবিয়ে খাওয়াও লিভার ও কিডনি ডিটক্সে কার্যকর। অর্ধ চা চামচ মৌরি চিবিয়ে খেলে লিভারের পিত্ত নিঃসরণ বৃদ্ধি পায় এবং কিডনির মাধ্যমে টক্সিন বের হয়। আরও ভালো ফলের জন্য রাতে মৌরি পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করতে পারেন।
শরীরকে সুস্থ রাখতে বড় সিদ্ধান্তের প্রয়োজন নেই। প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নিয়মিত এই ছোট ছোট ঘরোয়া অভ্যাসগুলো অনুসরণ করলে লিভার ও কিডনিকে সুস্থ রাখা সম্ভব এবং বড় অসুস্থতা প্রতিরোধ করা যায়।

শীতে হিটার ছাড়াও ঘর উষ্ণ রাখা সম্ভব, জানুন কীভাবে

০

শীত বাড়লে বাড়ির বয়স্কদের জন্য ঘর গরম রাখা গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদিও অনেকেই বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন, তবে হিটার ব্যবহার না করে ও ঘর উষ্ণ রাখা সম্ভব। বিশেষ করে বিদ্যুৎ খরচ বা স্বাস্থ্যজনিত কারণে হিটার ব্যবহার করতে অনিচ্ছুক পরিবারগুলোর জন্য কিছু সহজ কৌশল রয়েছে।

ঘর উষ্ণ রাখার পাঁচটি কার্যকর কৌশল:

রোদের ব্যবহার: সকালে সূর্যের আলো সরাসরি ঘরে ঢুকলে দেয়াল ও মেঝে ধীরে ধীরে গরম হয়। দুপুরে রোদের তেজ কমলে জানালা ও পর্দা বন্ধ রাখলে উষ্ণতা ঘরে ধরে থাকে।

ঘরে ছোট ফাঁক বন্ধ করা: দরজা ও জানালার নিচে ছোট ফাঁক থাকলে ঠান্ডা বাতাস প্রবেশ করে। পুরোনো তোয়ালে বা মোটা কাপড় দিয়ে ফাঁকগুলো বন্ধ করলে ঘরের তাপমাত্রা ধরে রাখা যায়।

গালিচা ব্যবহার: খালি মেঝে থেকে ঠান্ডা উঠে আসে। কার্পেট, মোটা গালিচা বা পাটের দড়ি দিয়ে তৈরি মাদুর বিছিয়ে রাখলে পায়ের তলায় ঠান্ডা কম লাগে এবং ঘর উষ্ণ থাকে।

রান্নাঘর উষ্ণ রাখা: রান্নার সময় গ্যাসের আগুন ও গরম পানি থেকে তাপ সৃষ্টি হয়। রান্নাঘরের দরজা খোলা রাখলে উষ্ণতা ঘরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। হেঁশেলের জানালা বন্ধ রাখলে তাপ বাইরে বের হয় না।

বিছানা উষ্ণ রাখা: মোটা কম্বল ও স্তরযুক্ত চাদর ব্যবহার করলে বিছানা গরম থাকে। ভেতরের উষ্ণতা বাইরে চলে যায় না এবং বাইরের ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে না।

এমএস রডের দাম বাড়ছে

০

বিশ্ববাজারে লোহার স্ক্র্যাপের (কাঁচামাল) দাম নতুন করে বাড়তে শুরু করায় বাংলাদেশে মাইল্ড স্টিল (এমএস) রডের দাম বাড়তে শুরু করেছে। কাঁচামাল আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় স্থানীয় রি-রোলিং মিলগুলো দাম বাড়াতে বাধ্য হচ্ছে, যা আবাসন নির্মাতা ও ঠিকাদারদের মধ্যে নির্মাণ ব্যয় নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
উদ্যোক্তারা জানান, গত এক সপ্তাহে আমদানিকৃত স্ক্র্যাপের দাম টনপ্রতি প্রায় ২৫ থেকে ৩০ ডলার বেড়েছে। এর মাধ্যমে গত এক বছর ধরে আন্তর্জাতিক বাজারে দাম কমার যে দীর্ঘ প্রবণতা ছিল, তাতে পরিবর্তন এলো। আমদানিতে অতিরিক্ত এই ব্যয় এখন স্থানীয় বাজারেও প্রভাব ফেলছে। দেশের বিভিন্ন অঞ্চলে বেশকিছু ছোট ও মাঝারি মিল ইতোমধ্যে রডের দাম টনপ্রতি ১ হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
জানা যায়, আন্তর্জাতিক বাজারদর পর্যালোচনাকারী সংস্থা আর্গাস-এর তথ্য অনুযায়ী, গ্রীষ্মকালীন মন্দার সময় তুরস্কে হেভি মেল্টিং স্টিল (এইচএমএস) ১/২ (৮০:২০) স্ক্র্যাপের দাম টনপ্রতি প্রায় ৩৩৬ ডলারে নেমে এসেছিল। তবে ডিসেম্বরের শুরুতে তা আবার ৩৬০-৩৭০ ডলারের ঘরে পৌঁছেছে। সমুদ্রপথে স্ক্র্যাপ আমদানিতে তুরস্ক বিশ্বের বৃহত্তম দেশ হওয়ায় তারাই মূলত বিশ্ববাজারের দামের গতিপ্রকৃতি নির্ধারণ করে। বাজার বিশ্লেষকরা বলছেন, তুরস্কের নতুন করে কেনাকাটা শুরু করা এবং ইউরোপ ও উত্তর আমেরিকায় শীতকালীন সরবরাহ বিঘিœত হওয়ার কারণে বাজারে স্ক্র্যাপের সংকট তৈরি হয়েছে। এতে দাম বেড়ে গেছে। করোনাকালে বিশ্বব্যাপী স্ক্র্যাপের সংকটের সময় বাংলাদেশে প্রিমিয়াম গ্রেডের রডের দাম টনপ্রতি সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত উঠেছিল।

যে হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

০

নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা বাড়লেও বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন সময়েও সরকারি চাকরিজীবীরা  বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা চলমান মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার ভরসা হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকার স্পষ্ট করেছে, নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে।
আর্থিক সংকট ও ঘনিয়ে আসা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এলেও এ উদ্দেশ্যে গঠিত পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি। বরং কমিশনকে কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা যায়। সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো ঘোষণা সম্ভব না হলেও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে, যা পরবর্তী নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হবে।
সরকারি সূত্রে জানা গেছে, সময়ের স্বল্পতা ও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কারণে নির্বাচন-পূর্ব সময়ে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। ফলে নতুন কাঠামো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরও গণমাধ্যমকে জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার প্রশ্নই ওঠে না। তাঁর মতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং সেখানে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, সময় উপযোগী একটি বেতন কাঠামো প্রণয়নই সরকারের লক্ষ্য, তবে নির্বাচন প্রস্তুতির কারণে সময় পাওয়া গেলে তবেই তা ঘোষণা করা সম্ভব হবে। বাস্তবায়নের দায়িত্ব থাকবে নতুন সরকারের ওপর।
পে কমিশনের প্রতিবেদনে শুধু বেতন বৃদ্ধির প্রস্তাব নয়, বরং লাগামহীন মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই পূর্ণাঙ্গ কাঠামোই ভবিষ্যৎ সরকারের জন্য বেতন নির্ধারণের মূল রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এই সুপারিশের ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের ঠিক আগেই প্রায় সমাপ্ত হবে।

ঢাবি শিক্ষক লাঞ্ছিত সংস্কারের নমুনা এটাই কি?

০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক ইউপি সদস্যের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একসময় আওয়ামী লীগের দাপুটে নেতা হিসেবে পরিচিত ওই জনপ্রতিনিধিকে এখন জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতির দায়িত্বে দেখা যাচ্ছে। তিনি উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের সময় তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। নিয়মিত অংশ নিতেন দলীয় সভা-সমাবেশ ও কর্মসূচিতে। তবে দলীয় কমিটিতে, ২০১৯ সালের ১০ মার্চ অনুমোদিত খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ৩১ নম্বর সদস্য ছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে তাকে সরাসরি জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হতে দেখা যাচ্ছে। এমনকি খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্ব পালন করছেন বলেও জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ ব্যাপারে বর্তমান জামায়েত ইসলামী নেতা ইউপি সদস্য মিজানুর রহমান জানান, আমি আগে মেম্বার ছিলাম, এখনো আছি। সে হিসেবে হয়তো আমাকে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাম দিয়ে রাখা হয়েছে। যখন যে সরকার থাকে, আমাদেরকে সাধারণত তার সাথেই থাকতে হয়। কে কখন নাম বসিয়েছে, এ বিষয়ে আমি জানি না।

এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। অনেকের অভিযোগ, অতীতের কর্মকাণ্ড ও বিতর্ক এড়াতেই তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। এতে ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মাঝেও প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী জানান, মিজান মেম্বার যে আওয়ামী লীগের সদস্য—এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। আপনার মাধ্যমেই জানতে পারলাম। যদি এলাকাবাসীর কোনো অভিযোগ থাকে, তাহলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদর্শের রাজনীতির পরিবর্তে সুবিধাবাদী অবস্থান পরিবর্তন স্থানীয় রাজনীতিতে আস্থার সংকট তৈরি করছে। এখন দেখার বিষয়, এ নিয়ে সংশ্লিষ্ট দলগুলো কী সিদ্ধান্ত নেয়।

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

০

হুমকি-ধমকি-ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সোমবার সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে মামলা থেকে অব্যাহতির এই আদেশ দেন।

মামলার বিষয়ে মেহজাবীন ও আলিসানের জবাব দাখিলের জন্য সোমবার (১২ জানুয়ারি) দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর শুনানি শেষে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।

জানা যায়, বাদী তার ঠিকানা নিয়ে মিথ্যাচার করেছেন।  তিনি নিজের ঠিকানায় থানা ‘ফেনী সদর’ আর জেলা ঢাকা দেখিয়েছেন। কিন্তু ঢাকা জেলায় ‘ফেনী সদর’ নামের কোনো থানা নাই। এছাড়া তিনি যে মোবাইল নম্বরটি উল্লেখ করেছেন সেটি ১২ সংখ্যার ভুল মোবাইল নম্বর, যেটি অকার্যকর। একইসঙ্গে বাদী তার আর্জিতে বিবাদির ঠিকানা উল্লেখ করেছেন সেটিও অস্পষ্ট। মামলায় একজন স্বাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে, যার কোনো পূর্ণাঙ্গ ঠিকানা নেই।

শুনানিতে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বাদী, যৌক্তিক কোনো বক্তব্যও আদালতে উপস্থাপন করতে পারেননি।

পরে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

যে ভুল করলে বাতিল হবে পোস্টাল ব্যালট: ভোটারদের জন্য জরুরি সতর্কবার্তা

০

জাতীয় সংসদ নির্বাচনের প্রবাসী, সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ও কয়েদিরা এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে যে, ভোট প্রেরণের ক্ষেত্রে কোনো ভুল হলে পোস্টাল ব্যালট বাতিল হয়ে যাবে।
সোমবার (১২ জানুয়ারি) কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা পোস্টাল ব্যালট ব্যবহার করবেন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ভোট ফেরত পাঠাতে হবে। অন্য কোনো চ্যানেল বা ব্যক্তিগত মাধ্যমে পাঠানো ব্যালট গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, এবার ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে বসবাসরত ভোটারের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি। তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।
নির্বাচন কমিশনের এই সতর্কবার্তা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ। নির্দেশনা না মানলে ভোট বাতিল হওয়ার ঝুঁকি থাকবে, তাই নির্দিষ্ট সময় ও পদ্ধতি অনুসরণ করাই নিরাপদ।

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

০

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনটি আজ শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা সচিব রেহানা পারভীন, বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।

সম্মেলনে সার্কভুক্ত দেশের ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক, কূটনীতিক উপস্থিত থাকবেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট ৮টি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ‘দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন ও গুণগতমান এবং অন্তর্ভুক্তি’ এবং ‘গবেষণা, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সামাজিক সম্পৃক্ততা’ শীর্ষক দু’টি সেশন থাকবে।

দ্বিতীয় দিনের আলোচনায় গুরুত্ব পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বয়, ডিজিটাল রূপান্তর এবং স্মার্ট লার্নিং ইকোসিস্টেম’, ‘গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’, উচ্চশিক্ষার ভবিষ্যৎ পথরেখা : সহযোগিতা, সহমর্মিতা এবং নেটওয়ার্কিং’, ‘উচ্চশিক্ষা রূপান্তরে অংশীজনদের সংলাপ : সুশীল সমাজের কণ্ঠস্বর’ এবং ‘উপাচার্যদের সাথে সংলাপ: হিট প্রকল্পের প্রেক্ষাপট’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের শেষ দিনে ‘উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু’ নিয়ে আলোচনা শেষে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।