Home Blog Page 393

বিএনপিসহ ৩১টি দলের নিবন্ধন বাতিল হওয়ার যোগ্য: জাতীয় পার্টি

নির্বাচনে অংশগ্রহণ করা অপরাধ হলে, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের দায়ে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়ার যোগ্য বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের একটি দলের দাবিকে আমলে নিচ্ছি না। জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোষর এই অভিযোগের সঙ্গে একমত নই। নির্বাচনে অংশগ্রহণ করা অপরাধ হলে, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের দায়ে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়ার যোগ্য। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। গণপ্রতিনিধত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সব শর্ত মেনে নিবন্ধন পেয়েছে জাতীয় পার্টি। কেবল আরপিওর শর্ত ও আইন লঙ্ঘন করলেই কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে। জাতীয় পার্টি এ ধরনের কোনো আইন লঙ্ঘন করেনি।

জাতীয় পার্টিসহ ১৪ দলকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে গণঅধিকার পরিষদ এর আগে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা হলে নিবন্ধিত দল হিসেবেই জাতীয় পার্টি গত তিনটি নির্বাচনে অংশ নিয়েছে। কোনো কোনো দল এসব নির্বাচনে অংশ নিয়েছে আবার বর্জনও করেছে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দল অংশ নিয়েছিল। নির্বাচনে অংশগ্রহণের দায়ে জাতীয় পার্টির নিবন্ধন যদি স্থগিত করতে হয়, তাহলে ওই ৩১টি দলের নিবন্ধনও স্থগিত হবে হওয়ার কথা।

আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড হলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। তবে এখন পর্যন্ত লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সরকার একটি বিশেষ দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবের তিনি বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা এখন পর্যন্ত পক্ষপাতমুক্ত কিংবা পক্ষপাতদুষ্ট এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচন হলে বোঝা যাবে তারা পক্ষপাতমুক্ত কিংবা পক্ষপাতদুষ্ট কিনা।

ডিসি আসবেন বলে বিদ্যালয়ের মাঠে রাতারাতি রাস্তা নির্মাণ

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমনে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের বুক চিরে রাতারাতি নির্মাণ করা হয়েছে রাস্তা। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রধান সড়কসংলগ্ন এই বিদ্যালয়ের মাঠে সড়কটি নির্মাণ করা হয়।

জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জয়ন্তী কর্নার, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন ও আলোচনা সভায় যোগ দেন। প্রধান সড়কের সঙ্গে স্কুলের প্রধান ফটক লাগোয়া হলেও ডিসিকে বহনকারী গাড়ির যাতে কাদা না মাড়াতে হয়, তাই গভীর রাতে বৃষ্টির মধ্যেই এই সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়। সকালে বিদ্যালয়ে এসে সড়কটি দেখে অনেক শিক্ষার্থীও অবাক হয়ে যায়। তবে ক্ষোভ জানান স্থানীয়রা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ সাংবাদিকদের বলেন, ’মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আমরা করিনি, তারা (প্রশাসন) করেছে।’

নাম প্রকাশ না করার শর্তে সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক ব্যক্তি বলেন, ’সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ৩৩ জন শ্রমিক এই সড়কটির নির্মাণকাজ করেন। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।’

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, ‌‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলেই সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। এই সড়ক নির্মাণে কোনো ব্যয় হয়নি। প্রজেক্টের মাধ্যমেই কাজটি করা হয়েছে।’

পৃথিবীর চেয়ে বড় নতুন গ্রহের সন্ধান, থাকতে পারে পানিও

সম্প্রতি আমাদের পৃথিবীর মতোই বিশাল আকৃতির একটি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই গ্রহটিতে পানি থাকার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

পৃথিবী থেকে প্রায় ১৫৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নতুন গ্রহটির নাম রাখা হয়েছে টিওআই-১৮৪৬বি (TOI-1846b)। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্রহটির বয়স প্রায় ৭২০ কোটি বছর। সৌরজগতের বাইরে থাকা এই বিশাল গ্রহটিকে বিজ্ঞানীরা সুপার-আর্থ অথবা বরফ-পানির বিশ্ব (Ice-water world) হিসেবে অনুমান করছেন, যা ভিনগ্রহে প্রাণের সন্ধানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

মরক্কোর ওউকাইমেডেন অবজারভেটরির আবদেরাহমানে সৌবকিউর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল গ্রহটি আবিষ্কার করেছেন। এ জন্য তাঁরা ব্যবহার করেন নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট। এ বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছে, তাঁরা স্যাটেলাইটের তথ্যাদি ও স্থলভিত্তিক ফটোমেট্রিক ডেটা আর ইমেজিং বর্ণালি পর্যবেক্ষণ ব্যবহার করে গ্রহটির সন্ধান পেয়েছেন। গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় ১ দশমিক ৭ গুণ। প্রতি ৯ দশমিক ৯৩ দিনে গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। গ্রহটির তাপমাত্রা ৫৬৮ কেলভিন বলে অনুমান করা হচ্ছে।

গ্রহটির মূল নক্ষত্র টিওআই-১৮৪৬ ধরে আবর্তন করছে। এই বছর এ নিয়ে দুটি সুপার আর্থের খোঁজ মিলল। আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত অপর সুপার-আর্থ গ্রহটির নাম এইচডি ২০৭৯৪ ডি। গ্রহটির ভর পৃথিবীর চেয়ে প্রায় ছয় গুণ বেশি।

মায়ামিতে যোগ দিলেন ডি পল, বেতন কত?

০

সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বিশ্বজয়ী লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার জাতীয় দলের এই তারকা মিডফিল্ডার এমএলএসের ফ্লোরিডাভিত্তিক ক্লাবটিতে নাম লেখাতে যাচ্ছেন। শনিবারএক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

বিশ্বজয়ী এই আর্জেন্টাইন মিডফিল্ডার (৩১ বছর বয়সী) এক বছরের জন্য ধারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তবে চুক্তিতে ২০২৬ সালে তাকে স্থায়ীভাবে দলে নেয়ার সুযোগ রাখা হয়েছে বলে ক্লাবটির এক বিবৃতিতে জানানো হয়।

মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম রদ্রিগো ডি পলকে দলে পেয়ে দারুণ খুশি। তিনি বলেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড়, যার প্রতি আমার বহুদিন ধরে গভীর শ্রদ্ধা রয়েছে। সে যেই দলে খেলেছে, সেখানেই নিজের ছাপ রেখে গেছে,আর্জেন্টিনার হয়ে তো বটেই। ইন্টার মায়ামিতে তার মতো অভিজ্ঞ, আবেগী ও দুর্দান্ত খেলোয়াড়কে পেয়ে আমরা আনন্দিত।’

এর আগে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে চার বছর খেলেছেন ডি পল। দিয়েগো সিমিওনের অধীনে ক্লাবটির হয়ে ১৮৭ ম্যাচে মাঠে নেমে ১৪টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। ডি পলের বিদায় জানিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ এক্সের এক পোস্টে লিখেছে, ‘রদ্রিগো ডি পলের ব্যক্তিগত ও পেশাদার জীবনের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি।’
মায়ামির হয়ে ডি পল মাঝমাঠে খেলবেন সার্জিও বুসকেটস, বেঞ্জামিন ক্রেমাশ্চি এবং স্বদেশী ফেদেরিকো রেদোন্দোর সাথে। তাকে ঘিরেই মায়ামির মাঝমাঠের ভারসাম্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ক্লাবটির। এমএলএসের সর্বোচ্চ মানের মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে। এতে বদলে যাবে মাঝ মাঠের চিত্র। খেলায় আসবে নতুন পরিবর্তন।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডি পলের দলবদল মূল্য ধরা হয়েছে প্রায় ১৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২০৭ কোটি ৪৬ লাখ টাকা। এমএলএসের আর্থিক কাঠামোর মধ্যে এই বিপুল অঙ্ক কীভাবে যোগান দেয়া হবে সে প্রশ্ন উঠলেও ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, মায়ামির জন্য এটি একটি বড় প্রাপ্তি।

এর আগে নেইমার জুনিয়র ও কেভিন ডি ব্রুইনার মতো তারকাদের মায়ামিতে যোগ দেয়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তার আর বাস্তবে রূপ নেয়নি। তবে এবার বিশ্বজয়ী অন্য তারকাকে দলে পেল মেসির মায়ামি। এতে মেসির জন্যও আনন্দের খবর। খেলায় পাবেন বাড়তি সুবিধা।

স্পেনকে হারিয়ে আবারও ইউরোপের সেরা ইংল্যান্ড

০

সদ্য সমাপ্ত উইমেন’স ইউরোর ফাইনালে স্পেন ও ইংল্যান্ডের মধ্যে এক দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এই ফাইনালে স্পেন বল দখল ও আক্রমণে দাপট দেখিয়ে খেলা শুরু করে এবং এক গোলের ব্যবধানে এগিয়েও যায়।

তবে, ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত, খেলা যখন পেনাল্টি শুটআউটে গড়ায়, সেখানে ইংল্যান্ড ৩-১ ব্যবধানে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখে। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

দুই বছর আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারলেও, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার সেই স্পেনকে হারিয়েই ইংল্যান্ডের মেয়েরা শিরোপা উৎসব করেছে। ১৯৮৪ সালে প্রথম আসরের পর এবারই প্রথম টাইব্রেকারে নিষ্পত্তি হলো উইমেন’স ইউরোর ফাইনাল।

টাইব্রেকারে ইংল্যান্ডের শুরুটা মোটেও ভালো ছিল না। বেথ মিড পা পিছলে পড়ে গিয়ে ‘ডাবল টাচ’ করার পর পুনরায় শট নিতে হয় তাকে। তবে তার শট ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক। কিন্তু এরপর ইংল্যান্ডের পরবর্তী চারটি শটের তিনটি খুঁজে পায় জাল।

স্পেনের তিনটি শটই ব্যর্থ হয়ে যায়, যার মধ্যে দুটি শট ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক হানাহ হ্যাম্পটন। এর মধ্যে বার্সেলোনা তারকা আইতানা বনমাতির শটও ঠেকানো হয়। ২০২৩ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ী স্পেন এবার প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠলেও শিরোপা অধরাই রয়ে গেল।

এদিকে, ইংল্যান্ড উইমেন’স ইউরোতে একাধিক শিরোপা জয়ের স্বাদ পাওয়া তৃতীয় দেশ হিসেবে চ্যাম্পিয়ন হলো। এই টুর্নামেন্টে একাধিক শিরোপা জয়ের তালিকায় আছে দুইবারের শিরোপাজয়ী নরওয়ে এবং রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জার্মানি।

স্পেন ম্যাচে প্রায় ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে এবং গোলমুখে ২২টি শট নেয়, যার মধ্যে ৫টি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে, ইংল্যান্ড ৮টি শটের মধ্যে ৫টি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের ২৫তম মিনিটে স্পেন এগিয়ে যায়। ডান দিকের বাইলাইনের কাছ থেকে ক্রসে হেডে গোল করেন আর্সেনাল ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে। বিরতির পর ৫৭তম মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকে বদলি নামা কেলির ক্রসে হেডে গোল করেন আর্সেনাল ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো।

এরপর আক্রমণ পাল্টা-আক্রমণে চলতে থাকে। তবে নিয়মিত সময়ের মধ্যে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়েও গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়ে ইংল্যান্ড শিরোপা ধরে রাখে।

ভাইকে হারিয়ে নায়ক জসীমের দুই ছেলের আবেগঘন পোস্ট

রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে তার বাবা চিত্রনায়ক জসীমের কবরে সমাহিত করা হয়েছে। রোববার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাতুল।

রাতুলের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন দুই ভাই এ কে সামী ও এ কে রাহুল। সকালে বাবার কবরে ভাইকে দাফনের পর সামাজিক মাধ্যমে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন তারা। রাতুলের ছোট ভাই এ কে সামী ফেসবুকে লিখেছেন, ‘আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।’

তবে বড় ভাই এ কে রাহুলের পোস্টটি ছিল একটু ভিন্ন। প্রয়াত বাবা ও ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বাবা জসীমের কোলে ছোট্ট শিশু রাতুল। হাসিমুখে দাঁড়িয়ে নায়ক জসীম। ক্যাপশনে দুই শব্দে রাহুল লিখলেন, ‘একসঙ্গে থেকো’।

 

 

শ্রোতাদের মধ্যে ওন্ড ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়েছে। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটিন’।

রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১ ’-এর সাউন্ডের কাজ করেছেন। জসীমের তিন সন্তানের মধ্যে রাতুল মেজ। বড় ছেলে এ কে সামী ‘ওন্ড’ ব্যান্ডের ড্রামার, ছোট ছেলে এ কে রাহুল ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গে ছিলেন।

নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই : হুম্মাম কাদের

ফেব্রুয়ারি মাসের পরে নির্বাচন করার চেষ্টা করা হলে কিংবা নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করা হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরের নিজস্ব বাস ভবনে রাঙ্গুনিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন,’ ইন্টেরিয়াম গর্ভমেন্টের দুর্বলতা যেখানে যেখানে ধরতে পেরেছি, সেগুলো নির্বাচন বাদে ঠিক করা সম্ভব হবে না।  আমাদের দেশের পক্ষ থেকে বাইরের রাষ্ট্রগুলোর সাথে নেগোসিয়েট করার মেন্ডেট কিন্তু বর্তমান সরকারের নেই। আইনশৃঙ্খলা বাহিনীরা বর্তমান সরকারের সিদ্ধান্ত নিয়েও দ্বন্ধে রয়েছে। কারণ এই সরকারের কোন মেন্ডেট নেই। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছে সেনাবাহিনীর ওপর। কিন্তু উনাদের তো ব্যারাকে ফিরে যেতে হবে এবং যে দায়িত্বটা পুলিশের করার কথা, সেটা পুলিশ করবে। এভাবে বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হয়, সেটা নির্বাচন ছাড়া কোন উপায় নেই। আর এটার জন্য যদি আবার রাজপথে নামতে হয়, তবে আমরা নামবো।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা শওকত আলী নূর, সৈয়দ ফজলুল করিম মিনা, ইলিয়াছ সিকদার, হেলাল উদ্দিন শাহ, নুরুল ইসলাম, মাকসুদুল চৌধুরী মাসুদ, ভিপি আনছুর উদ্দিন, যুবদল নেতা মো. ফারুকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়্যদ মো. সাবেরুল ইসলাম প্রমুখ।

হুম্মাম কাদের বলেন, ‘রাজনীতিবিদরা যখন ক্রিটিসিজমের বাইরে চলে যায়, তখন তারা যা ইচ্ছে, তাই করে ফেলে। নিজেদের রাজত্ব মনে করে সবকিছু। সাংবাদিকদের কাজ হচ্ছে রাজনীতিবিদরা কোথায় ভুল করছে, বাড়াবাড়ি করছে এগুলো ধরিয়ে দেয়ার দায়িত্ব সাংবাদিকদের। মিডিয়ার কাজ হচ্ছে চেক এন্ড ব্যালেন্স করা। কিন্তু আমাদের দেশে এগুলো চলে গিয়েছিলো। গত ১৭ বছর সাংবাদিকরা যেভাবে নির্যাতিত হয়েছে, আপনারা যে লিখবেন, কিছু তুলে ধরবেন সেটা আপনাদের সঠিকভাবে করতে দেয়া হয়নি। সৈরশাসন যখন শুরু হয়েছিলো, তার প্রথম ধাক্কাটা সাংবাদিকদের ওপর পড়েছিলো। আশাকরি এই নোংরা রাজনীতি থেকে দেশ বের হয়ে আসবে। সাংবাদিকদের মাধ্যমে রাজনীতিবিদরা ঠিক রাস্তায় ফেরত আসবে। অন্ততপক্ষে রাজনীতিবিদদের মনের মধ্যে যেনো সেই ভয়টা থাকে, কোন রাজনীতিবিদ যদি ইলিগ্যাল কাজে জড়িয়ে যায় তাহলে সাংবাদিকরা তুলে ধরবে। রাজনীতিবিদরা যেনো আপনাদের কাজের মাধ্যমে ঠিক রাস্তায় থাকেন সেই প্রত্যাশা করি।”

হুম্মাম কাদের বলেন, ‘রাঙ্গুনিয়ায় এনজিও ব্যবসা ছাড়া হাছান মাহমুদ আর কিছু করেনি। ডেভেলপমেন্ট প্রকল্প থেকে যে ফান্ডগুলো আনা হয়েছে তার এক টাকাও রাঙ্গুনিয়ার মানুষের কাছে ঠিকমতো পৌঁছেছে কিনা আমার সন্দেহ আছে। হাছান মাহমুদের নামে সম্ভবত ২২টা এনজিও রেজিস্ট্রার্ড আছে। ইনভায়রনমেন্ট মিনিস্টার থাকা অবস্থায় যত লুট হয়েছে, যে টাকা পাচার উনি করেছেন, তা দিয়ে মিনিমাম ২০ বছর রাঙ্গুনিয়া চালানো যেতো। এগুলো তদন্ত করতে হবে। রাঙ্গুনিয়ার যে রাস্তা দিয়ে যায়, মুরব্বিরা বলেন এই রাস্তা আপনার বাবা করেছেন। তাহলে হাছান মাহমুদ করলোটা কী? রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য কাপ্তাই সড়কসহ বিভিন্ন সড়ক প্রশস্ত, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে।’

রাঙ্গুনিয়ায় বিএনপির একাধিক গ্রুপে বিভক্ত ভোটে প্রভাব পড়বে কি না জানতে চাইলে হুম্মাম কাদের বলেন, ‘গত দুটি অবৈধ জাতীয় নির্বাচনে বিএনপি একটা প্লানিং নিয়ে এগিয়েছিলো। আওয়ামীলীগ প্রার্থীদের ডিসকোয়ালিফাই করার চেষ্টা করবে৷ তাই প্রতিটি আসনে তিনজন করে প্রার্থী রেডি করেছিল। যাতে একজনকে বাদ দিলে বিকল্প প্রার্থী পাওয়া যায়। এটার কারণে আমাদের কিছুটা গ্রুপিং সৃষ্টি হয়ে গেছে। যেটা এখন আমাদের ফেস করতে হচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, নির্বাচনে যখন একজন প্রার্থী নির্ধারিত হয়ে যাবে, তখন প্রতীক দেখে এবং দলকে ভালবেসে সবাই এক প্লাটফর্মে চলে আসবে।’

হুম্মাম কাদের বলেন, ‘জিয়া পরিবার যেভাবে নির্যাতনের স্বীকার হয়েছে। আমাদের নেত্রীকে ঘর থেকে বের করে দেয়া হল, উনাকে কারাগারে পাঠানো, তারেক রহমানকে নিয়ে ১/১১ থেকে শুরু হয়েছে, নানা নির্যাতন, এরপর উনি দেশছাড়া হয়েছেন। এরকম শত নির্যাতন করা হয়েছে। অনেকে মনে করছেন উনি দেশে ফিরে এলে এর বদলা নিবেন। কিন্তু আমি যতবার তারেক রহমানকে বলেছি, ভাইয়া ক্ষমতায় আসলে কিন্তু সব কটাকে দেখে নেবো। কিন্তু উনি আমাকে বলেছেন, হুমাম মাথা ঠান্ডা রাখো। যে জুলুম নির্যাতন আমাদের ওপর হয়েছে, তা আল্লাহ মাফ করবে না। উনি আসলেই ধৈয্যের প্রমাণ দিয়েছেন। এই যে আমরা কথা বলছি, সেটা ফেরেস্তা নিজে এসে আন্দোলন সফল করেছেন। কারণ মানুষ হিসেবে আমরা চেষ্টা করেছি, হুকুম আল্লাহর ছিলো বলেই এটা সম্ভব হয়েছে।’

নিজের পিতার মৃত্যুর বিচার প্রসঙ্গে হুম্মাম কাদের বলেন, ‘আপনারা আমার বাবার নামের আগে মরহুম বলেন। কিন্তু উনাকে সেভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, সেটা আদালতেই প্রমাণ হোক। আমাদের চাওয়া, উনাকে প্রহসনের বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে খুন করা হয়েছে, সেই প্রমাণ যেনো আদালতের মাধ্যমে হয়।’

১২৩ ‘চাঁদাবাজের’ তালিকা ঘিরে রাজশাহীতে তোলপাড়

রাজশাহী মহানগরের রাজনীতিতে হঠাৎ তোলপাড় ফেলে দিয়েছে একটি চাঞ্চল্যকর তালিকা। ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের পরিচয়ধারী নেতাকর্মীসহ ১২৩ জনের নাম উঠে এসেছে এই তালিকায়।

সোমবার সকাল থেকে তালিকাটি মানুষের হাতে হাতে ঘুরছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

যদিও তালিকার উৎস এখনো অস্পষ্ট। তবে বিএনপিসহ বিভিন্ন পক্ষের দাবি, এটি হয় পুলিশের কোনো গোয়েন্দা সংস্থা তৈরি করেছে, নয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা।

তালিকায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ ৪৪ জনের নাম রয়েছে। আওয়ামী লীগের ২৫ জন এবং জামায়াতের ছয়জনের নাম আছে। বাকি ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় দেওয়া হয়নি, তবে তাদের ‘সুবিধাবাদী’ হিসেবে বলা হয়েছে।

তালিকায় রয়েছেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনের নাম। তার সম্পর্কে বলা হয়েছে, তিনি ৫ অগাস্টের ঘটনার পর থেকে আওয়ামী লীগ অনুসারীদের মামলা দিয়ে ভয়ভীতি দেখিয়েছেন এবং কোচিং সেন্টার থেকে চাঁদা তুলেছেন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বচলুর রহমান মন্টু সম্পর্কে বলা হয়েছে, তিনিও ৫ অগাস্টের পর থেকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করেছেন।

একইভাবে, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল শেখ রবির বিরুদ্ধে নগরের ফুটপাত থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ আছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তালিকায় থাকা বিএনপি নেতারা। তালিকায় ছয় নম্বরে থাকা বজলুর রহমান মন্টু বলেন, “এটি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ তালিকা করে প্রকাশ করা হয়েছে।”

সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব (তালিকায় ৮ নম্বরে) এমদাদুল হক লিমন বলেন, “আমার নাম দেখে আমি হতবাক। আমি রাজনীতি করি আদর্শ নিয়ে, কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। কেউ বলতেও পারবে না।”

তালিকাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা।

তিনি বলেন, “কে করেছে, সেটি আমরা জানি না। তবে পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছি। তার কাছে যে কল রেকর্ড, তথ্য ছিল, তিনি সেগুলো দিয়ে বোঝাতে চেয়েছেন। আমি বলেছি, তদন্ত করে নিশ্চিত হোন, যেন নিরীহ কেউ হয়রানির শিকার না হয়।”

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, “তালিকায় যাদের নাম রয়েছে, তাদের আমরা আগেই দল থেকে বয়কট করেছি।”

এদিকে, তালিকায় থাকা অন্তত ১৮ জনের বিরুদ্ধে সম্প্রতি রাজশাহীতে দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় নাম রয়েছে। মামলার বাদী আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। গত শুক্রবার নগরের বোয়ালিয়া থানায় দায়ের করা তার মামলায় ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকে প্রধান আসামি করা হয়েছে। তারা এই মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, “তালিকা বড় বিষয় নয়। চাঁদাবাজি যে হচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই। তবে এমন তালিকা তৈরি করে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাও থাকে। যদি কেউ প্রকৃতপক্ষে চাঁদাবাজ হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার নিরীহ কারো হয়রানি আমরা চাই না।”

তালিকাটি পুলিশের তৈরি কি-না এ নিয়ে মতবিরোধ রয়েছে। বিএনপির এক নেতা দাবি করেন, “তালিকায় পুলিশের স্বাক্ষর ছিল, আমি নিজ চোখে দেখেছি।”

উগান্ডায় মামদানির বিয়ের অনুষ্ঠানে জমকালো আয়োজন

উগান্ডার রাজধানী কাম্পালায় অভিজাত এলাকা বুজিগা হিল। গত সপ্তাহে এলাকাটিতে নজর কেড়েছিল বিলাসবহুল একটি বাড়ি। তিন দিন ধরে অতিথি আগমন, পানাহার আর গভীর রাত পর্যন্ত আনন্দ–ফুর্তিতে মেতে ছিল বাড়িটি। চলছিল বিয়ের অনুষ্ঠান। যাঁর বিয়ে তিনিও মানুষটি যেনতেন কেউ নন জোহরান মামদানি। নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়র প্রার্থী হয়েছেন তিনি।

মামদানির বয়স ৩৩ বছর। ডেটিং অ্যাপে তাঁর পরিচয় হয়েছিল ২৭ বছর বয়সী রামা দুয়াজির সঙ্গে। সেখান থেকেই প্রেম। এরপর গত বছরের ডিসেম্বরে দুবাইয়ে বাগদান। ফেব্রুয়ারিতে নিউইয়র্কে ছোট পরিসরে একটি অনুষ্ঠানে বিয়ে করেন তাঁরা। এবার কাম্পালায় হলো বিশাল আয়োজন। গত মঙ্গলবার থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলেছে বৃহস্পতিবার পর্যন্ত। এর আগে রোববার উগান্ডা যান মামদানি।

এত জায়গা থাকতে উগান্ডায় বিয়ের অনুষ্ঠান কেন? মামদানির জন্ম আসলে আফ্রিকার এ দেশটিতেই। মাত্র সাত বছর বয়সে জন্মভূমি ছেড়ে নিউইয়র্কে চলে যান তিনি। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। কাম্পালার বুজিগা হিলের অভিজাত বাড়িটি তাঁর বাবা মাহমুদ মামদানির (৭৮)। পেশায় তিনি অধ্যাপক। আর মামদানির মা মীরা নায়ার (৬৭) একজন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা।

বুজিগা হিলে উগান্ডার ধনী ব্যক্তিদের বসবাস। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মামদানিদের বাড়িটিকে জমকালো রূপ দেওয়া হয়। বাগানের গাছগুলো সাজানো হয় রঙিন বাতি দিয়ে। ভেসে আসছিল সংগীতের সুর। মঙ্গলবার অনুষ্ঠানের শুরুর দিনে বাড়িটিতে হাজির হতে শুরু করে মার্সিডিজ ও রেঞ্জ রোভারের মতো নামীদামি ব্র্যান্ডের গাড়ি।

এদিন বাড়িটিতে নিরাপত্তাব্যবস্থা ছিল কড়া। সচরাচর নিরাপত্তা নিয়ে এলাকাটিতে এতটা তৎপরতা দেখা যায় না। প্রত্যক্ষদর্শী একজনের ভাষায়, ‘বাড়ির বাইরে ২০ জনের বেশি বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। তাঁদের অনেকের মুখে ছিল মুখোশ। মুঠোফোন জ্যাম করার ব্যবস্থা ছিল। এ সবকিছুই করা হয়েছিল মামদানির বিয়ের অনুষ্ঠানের জন্য। বাড়ির একটি ফটকেই ছিলেন নয়জন নিরাপত্তারর্ক্ষী।’

বৃহস্পতিবারের আয়োজন ছিল আরও জমকালো। ভারতীয় ধাঁচের অনুষ্ঠানে পরিবেশন করা হয় ফলের জুস। নাচ–গান মিলিয়ে অনুষ্ঠান গড়ায় মধ্যরাত পর্যন্ত। এর আগে অতিথিদের উদ্দেশে মাইক্রেফোনে কথা বলেন মামদানি। তিন দিনের অনুষ্ঠান শেষে শুক্রবার মামদানিদের বাড়ি থেকে অনুষ্ঠানের তাঁবুগুলো খুলে নেওয়া হয়। আর অনুষ্ঠানের ফুলগুলো স্তূপ করে রাখা হয় ফটকের বাইরে।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ম্যানহাটানের ওই এলাকায় বেশকিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে। খবর সিএনএনের।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, একজন পুলিশ কর্মকর্তাকে ‘আঘাত’ করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।

পুলিশ জানায়, ঘটনাস্থল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। তার নাম-পরিচয় এখনো জানানো হয়নি।