Home Blog Page 524

ঊর্মি শাবিপ্রবিতে গণজাগরণ মঞ্চের নেত্রী ও জাফর ইকবালের কাছের মানুষ ছিলেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে এবং ছাত্র-আন্দোলনে নিহত আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দেশজুড়ে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাময়িক বরখাস্তকৃত) তাপসী তাবাসসুম ঊর্মি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে সাফাই গেয়ে অনবরত লিখে গেছেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রী এই ঊর্মি বিতর্কিত শিক্ষক ও লেখক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গী ছিলেন। গণজাগরণ মঞ্চেও তিনি নেতৃত্ব দিয়েছেন। অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।

ঊর্মি শাবি থেকে থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে ২০২২ সালে সরকারি চাকরিতে ঢুকেন।

সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রোববার (৪ অক্টোবর)। এদিন সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুরের ০৬ অক্টোবর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপন নম্বর : ০৫.৪৭.০০০০.০০৬.০৮.০০৩.২২.৪০১ মোতাবেক তাপসী তাবাসসুম উর্মি (পরিচিতি নম্বর-১৯২৮৬), সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটকে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুরে বদলি করায় বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ০৬/১০/২০২৪ খ্রি. তারিখ অপরাহ্ণে অবমুক্ত করা হলো।

সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে রোববার ম্যাজিস্ট্রেট ঊর্মি গণমাধ্যমকে বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে।’ পরে তিনি বলেন, ‘এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।’

তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া, আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশকিছু পোস্টও করেছেন। একটি স্ট্যাটাসে তিনি ছাত্র আন্দোলনের নিহত শহীদ আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন।

জানা গেছে, তাপসী তাবাসসুম ঊর্মি নেত্রকোনা জেলার জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মো: ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। ঊর্মিরা কেউ গ্রামের বাড়িতে থাকেন না। তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন। মাঝে মধ্যে তারা বাড়িতে যান।

ঊর্মিদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, ‘ঊর্মি মেধাবী ছাত্রী ছিলেন। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে ২০২২ সালে সরকারি চাকরিতে যোগ দেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ঊর্মি বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তবে তাদের পরিবার কোনোদিন রাজনীতির সাথে সক্রিয় ছিলো- এমনটি জানা নেই।

আদালত প্রাঙ্গণে সাবের হোসেনকে ডিম নিক্ষেপ

আদালত প্রাঙ্গণে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ডিম নিক্ষেপ করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশের নিরাপত্তা ভেঙে তার ওপর হামলার চেষ্টা করেছে সেখানে উপস্থিত একদল মানুষ। একইসাথে তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগানও দিতে দেখা যায় তাদের।

আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর শারীরিকভাবে চড়াও হওয়ারও চেষ্টা করেন।

এদিন, বিএনপির কর্মী মৃত্যুর মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

সূত্র : বিবিসি

ইসরাইলকে শিগগির গাজা গণহত্যার মূল্য দিতে হবে : এরদোগান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেন, শিগগির গাজায় চালানো এই গণহত্যার মূল্য ইসরাইলকে অবশ্যই পরিশোধ করতে হবে।

তিনি এক এক্সবার্তা বলেন, ইসরাইল গত এক বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে। তাকে এই গণহত্যার মূল্য অবশ্যই দিতে হবে। যেভাবে হিটলারকে মানবিক জোট থামিয়েছিল, নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ক একইভাবে বন্ধ করা হবে।

এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এই গণহত্যার দায় এড়াতে পারবে না জানিয়ে বলেন, যে বিশ্বে গাজা গণহত্যার জন্য কোনো হিসাব রাখা হবে না, সে বিশ্ব কখনো শান্তি পাবে না।

এরদোগান গাজা এবং লেবাননে সঙ্ঘাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার সমালোচনা করার পর বলেন, ইসরাইলের গণহত্যা, দখলদারিত্ব এবং আক্রমণের দীর্ঘস্থায়ী নীতির এখনই অবসান ঘটানো উচিত।

সূত্র : টাইমস অফ ইসরাইল

‘সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই আমরা একই পরিবারের’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই আমরা একই পরিবারের। তাই বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না।

তিনি বলেন, ‘পূজাটা যেন নতুন বাংলাদেশের পূজা হয়। আমরা সবাই একটা পরিবারের মানুষ। কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে কোনো বৈষম্য নয়।’

সোমবার (৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেছেন, ঈদে আনন্দ করব পূজায় ভয়ে থাকব এটা হয় না। পূজায় কেন ভয়ে থাকতে হবে। পুলিশ-আনসার দিয়ে পাহারা দিয়ে পূজাটাকে আনন্দময় করব।

তিনি আরো বলেন, পূজায় সবাই মিলে আনন্দ করতে চাই। সেজন্য সামাজিকভাবে পরিস্থিতি তৈরি করতে হবে। যেন সবাই আনন্দটা করতে পরি। যদি চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো একটা পূজা করতে পারব।

উপদেষ্টা আরো বলেন, মানুষের মধ্যে বৈষম্য ও বঞ্চনা এবং পুঞ্জিভূত ক্ষোভের ফলে আন্দোলন তুঙ্গে উঠেছিল। এ আন্দোলন ছিল ছাত্র-জনতার সর্বোপরি সর্বস্তরের মানুষের আন্দোলন। এ আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানি হয় যাদের অধিকাংশই ছাত্র। কাজেই এ আন্দোলনের ফলে গঠিত অন্তর্বতী সরকার শুধু দায়িত্ব নয় বরং কর্তব্য বলে মনে করছে।

তিনি আন্দোলনে শহীদদের সংখ্যা সম্পর্কে বলেন, আমরা এখন পর্যন্ত যে তালিকা করেছি ৮০০ থেকে ৯০০ বলা হচ্ছে, কিন্তু অন্যান্য হিসাবে দেখা যায় যে ১ হাজারের বেশি মানুষ মারা গেছে। নিহতদের অধিকাংশই তরুণ।
সূত্র : ইউএনবি

বাংলাদেশ সফরে বাভুমার খেলা নিয়ে শঙ্কা

কনুইয়ের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। শঙ্কা জেগেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা নিয়েও।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথমটি। দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু ২ নভেম্বর, চট্টগ্রামে। আইরিশদের বিপক্ষে গত শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান বাভুমা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি ৩৫ রান করে। পরে ফিল্ডিংও করেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। দেশে ফিরে চোট নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বাভুমা। তখন হয়তো জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
বাভুমার অনুপস্থিতিতে আয়ারল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন রাসি ফন ডার ডুসেন। এরই মধ্যে ২-০ তে এগিয়ে যাওয়া এই সিরিজে বিশ্রামে আছেন টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম।
ওয়ানডে ও টেস্ট অধিনায়ক বাভুমার কনুইয়ের চোট অবশ্য নতুন নয়। ২০২২ সালে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের সময়ে একই কনুইয়ে আঘাত পেয়েছিলেন তিনি। যার ফলে ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান টপ অর্ডার এই ব্যাটসম্যান। পরে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন বাভুমা। তার নেতৃত্বে সেই আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান তিনি। এরপর থেকে বিভিন্ন চোটে নানা সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে বাভুমাকে। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে গত বছর বক্সিং ডে টেস্টে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েন প্রোটিয়া অধিনায়ক।
পুরোপুরি সেরে না ওঠায় গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে খেলতে পারেননি বাভুমা। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে কেবল একটি সিরিজই পুরোপুরি খেলা হয়েছে তার, গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট।
চলতি চক্রে দক্ষিণ আফ্রিকার এখনও ছয়টি টেস্ট বাকি আছে; দুটি বাংলাদেশ সফরে এবং দুটি করে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে। আগামী জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাদের কমপক্ষে পাঁচটি ম্যাচ জিততে হবে।

কীভাবে ১৮০ রান করতে হয় জানে না বাংলাদেশ: অধিনায়ক শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ। লক্ষ্য আগামী ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই নিজেদের প্রস্তুত করা। পুরনো ক্রিকেট থেকে সরে এসে আধুনিক ক্রিকেট খেলা। সেই লক্ষ্যের শুরুটা হলো ভয়াবহ। ভারতের বিপক্ষে ব্যাটিং উইকেটে বাংলাদেশের সংগ্রহ মোটে ১২৭। যেই লক্ষ্য কিনা মাত্র ১১.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত।
এমন হারের পর প্রশ্ন উঠেছে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। ব্যাটারদের সামর্থ্য নিয়ে। এই অবস্থায় ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, কীভাবে ১৮০ রান করতে হয় জানা নেই তার ব্যাটারদের। আর এর জন্য তিনি দায়টা চাপিয়েছেন বাংলাদেশের উইকেটের ওপর।
শান্ত বলেন, ‘আমাদের সামর্থ্য আছে। সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি। তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে। কিন্তু এই উন্নতি কীভাবে হবে? আমি যদি গত ১০ বছর দেখি, আমরা এ রকমই ব্যাটিং করে যাচ্ছি। মাঝেমধ্যে হয়তো ভালো ব্যাটিং করি।’
কীভাবে ব্যাটিংয়ে উন্নতি আনা যায়, সেটা জানাতে গিয়ে নাজমুল বলেন, ‘এটার জন্য আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তনৃকিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।’
আগামী ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শান্ত বলেন, ‘ঘুরে তো দাঁড়াতেই হবে। কীভাবে আমরা কামব্যাক করতে পারি, সেটা দেখতে হবে। আমার মনে হয়, আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।’

আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ ঘরে তুলল ব্রাজিল

ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। উজবেকিস্তানের সেই ফাইনালে অবশ্য শেষ হাসিটা হেসেছে ব্রাজিলই। আর্জেন্টিনার হৃদয় ভেঙে ২-১ গোলের জয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। তাতে হেক্সা মিশনও পূর্ণ হয়েছে ব্রাজিলের।
ফুটবলে ব্রাজিলের হেক্সা মিশন থমকে গেলেও বিচ সকারের পর এবার ফুটসালেও হেক্সা পূর্ণ করেছে ব্রাজিল। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধ নিয়ে।
সবশেষ আসরে ব্রাজিলকে হারিয়েই ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। যদিও পরে সেখান থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল আলবিসেলেস্তেদের। এবারই ফাইনালে উঠে সেই শূন্য হাতেই ফিরতে হলো তাদের। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে সেমিতে হারার সেই প্রতিশোধ নিয়ে রাখল ব্রাজিল।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় হওয়া ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ৪০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে ফুটবলপ্রেমীরা। যেখানে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। এদিন ম্যাচের পঞ্চম মিনিটে মার্সেনিওর বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। খেলায় ফেরার চেষ্টা চালিয়ে উল্টো ১২ মিনিটে এসে আরেক গোল হজম করে বসে আর্জেন্টিনা। রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিতে থাকে আর্জেন্টিনা। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। খেলার শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষক রোসার নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে। তবে তাতে ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।

ভারতের ‘বি টিমের’ কাছেই নাজেহাল বাংলাদেশ

ভারতের ‘বি টিমের’ সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ। দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই বাংলাদেশ সিরিজের স্কোয়াডে নেই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই হলো দুজন খেলোয়াড়ের অভিষেক। অথচ এই দলটির কাছে বাংলাদেশ হেরে গেল ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ৪৯ বল হাতে রেখেই তাড়া করল স্বাগতিকরা।
গোয়ালিয়রের সিনদিয়া স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১২৭ রান তুলতে সমর্থ হয় নাজমুল হোসেন শান্তর দল। সর্বোচ্চ ৩৫ রান আসে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাটে। ২৭ রান করেন অধিনায়ক শান্ত। এই দুজন বাদে ২০-এর ঘর ছুঁতে পারেননি আর কোনো ব্যাটার।
ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান পেসার আর্শদীপ সিং ও স্পিনার বরুণ চক্রবর্তী।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে খেলে ভারত। ওপেনার অভিষেক শর্মা ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হওয়ার আগে করেন ৭ বলে ১৬ রান। অন্য ওপেনার সঞ্জু স্যামসন এবং অধিনায়ক সূর্যকুমার যাদব দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটিতে দলকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দেন। ২৯ রান করে মোস্তাফিজুর রহমানের বলে বাউন্ডারিতে ধরা পড়েন সূর্যকুমার। অন্যদিকে মিরাজ তুলে নেন স্যামসনকে (২৯)।
পাঁচে নেমে হার্দিক পান্ডিয়া ১৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত। ৯ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

বচ্চন পরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য

জয়া বচ্চনকে নিয়ে বলিপাড়ায় আলোচনার শেষ নেই। তিনি নাকি বদমেজাজী, তার জন্য নাকি ভালো নেই ঐশ্বরিয়া-অভিষেক এ হেন হাজারো মন্তব্য কান পাতলেই শোনা যায়। তবে জানেন কি, একবার জয়াকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছিলেন সমাজবাদী পার্টিরই অন্যতম পরিচিত মুখ রাজনীতিবিদ অমর সিং। সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যেই বলেছিলেন, শাশুড়ি মা ও শ্বশুরমশাইয়ের সঙ্গে নাকি বিন্দুমাত্র বনিবনা হয় না জয়ার।
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তারা বিয়ে করেন ১৯৭৩ সালে। বিয়ের পরেই জয়া বচ্চন চলচ্চিত্র থেকে খানিক বিরতি নেন। পরিবার এবং সন্তানদের ঘিরেই তখন তার জীবন বলা চলে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, পরিবারের জন্য সিনেমা থেকে দূরে গেলেও শ্বশুর-শাশুড়ির সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল জয়ার। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন। ‘দৈনিক ভাস্কর’কে দেওয়া এক সাক্ষাৎকারে অধুনা প্রয়াত এই রাজনীতিবিদ দাবি করেন, জয়ার কারণেই নাকি আলাদা বাড়িতে আজীবন থেকে গিয়েছেন অমিতাভের বাবা-মা। আগে অমিতাভের বাবা-মা অর্থাৎ হরিবংশ রাই বচ্চন ও তেজি বচন থাকতেন দিল্লিতে। তবে শারীরিক অসুস্থতার কারণে ছেলে অমিতাভের কাছে চলে আসেন তারা। প্রথমে সবাই একসঙ্গেই ছিলেন।
অমর সিং দাবি করেন, জয়া নাকি শ্বশুর-শাশুড়ির এই আচমকাই অনুপ্রবেশ মেনে নিতে পারেননি। বাধ্য হয়েই অমিতাভের বাংলো প্রতীক্ষাতে থাকতে শুরু করেন অমিতাভের বাবা-মা। অমিতাভের আর এক বাংলো ‘জলসা’তে সন্তানদের নিয়ে থাকা শুরু করেন জয়া। অমিতাভ যদিও জলসা নয়, বেছে নেন বাবা-মাকেই। থাকতে শুরু করেন প্রতীক্ষাতে।
হরিবংশ রাই বচ্চন তার আত্মজীবনীতে জয়ার পরিবারকে নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন ছেলেকে বিয়ে দেওয়ার পর জয়ার বাবা তরুণ কুমার ভাদুড়ির কাছ থেকে ঠিক কী শুনতে হয়েছিল তাকে। হরিবংশ জানান, বিয়ে সবে শেষ হয়েছে। কিছুটা মজার ছলেই তিনি তরুণ কুমারের কাছে গিয়ে বলেন, ‘এত সুন্দর জামাই পাওয়ার জন্য আপনাদের অভিনন্দন’। উত্তরে নাকি তরুণ কুমার বলেছিলেন, ‘আমাদের পরিবারটাই শেষ হয়ে গেল।’

হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ও অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে মামলা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, রাসেল মিয়া হেলেনা জাহাঙ্গীরকে তার কথিত বোন বলে পরিচয় দেয়। নিজেকে অত্যন্ত প্রতাপশালী বিখ্যাত চিত্রনায়ক বলে দাবি করে। ২০২২ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যার সাড়ে ৭ টার দিকে হেলেনা জাহাঙ্গীরের পাপমুক্ত ছবির একটি বক্তব্য নেসার উদ্দিনের দৃষ্টিগোচর হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীর বলেন, ওযু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে নামায পড়তে পারবে। তার এধরণের বক্তব্য সমস্ত মুসলিমদের জন্য অত্যন্ত অপমানজনক ও ন্যক্কারজনক। যা ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে সচেতন অভিপ্রায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
এতে আরও বলা হয়, রাসেল মিয়া গত ২১ সেপ্টেম্বর তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে থানায় গিয়ে আবারও কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলতে দেখা যায়। এভাবে একাধিকবার কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যাকে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায় যা মুসলিম সমাজে কোরআন অবমাননা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারীর নিদর্শন। ধর্মকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে হেলেনা জাহাঙ্গীর ইসলাম ধর্ম বিরোধী কথা বলে এবং রাসেল মিয়া পবিত্র কোরআন ছুঁয়ে মিথ্যা শপথ করে সারা দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে সচেতন অভিপ্রায় নিয়ে আঘাত করে।