Home Blog Page 537

ছুটি বাড়ল ঈদ-পূজার

আগামী বছর ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় আগামী বছরের (২০২৫ সাল) জন্য সরকারি এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির সিদ্ধান্ত হয়।
জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ১২ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে পাঁচ দিন সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া বাংলা নববর্ষ ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তালিকা অনুযায়ী দুই ঈদে একদিন করে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে বিজয়া দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। বর্তমানে ঈদের ছুটি তিন দিন ও দুর্গাপূজার ছুটি একদিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ানো হয়েছিল। এই বছর দুর্গাপূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর প্রস্তাব করে, যা গতকাল উপদেষ্টা পরিষদের অনুমোদন পায়।

হামাস প্রধান ইয়াহয়িাকে হত্যা, বাইডনে বললনে ‘শুভ দিন’

চলমান উত্তজেনার মধ্যে এবার হামাস প্রধান ইয়াহয়িা সনিওয়ারকে হত্যা করছেে ইসরাইল। যার প্রশংসা করছেনে র্মাকনি প্রসেডিন্টে জো বাইডনে। বৃহস্পতবিার হামাস নতোর মৃত্যুর দনিকে ‘বশ্বিরে জন্য শুভ দনি’ হসিবেওে উল্লখ্যে করছেনে বাইডনে। সইে সঙ্গে জানয়িছে,ে ইয়াহয়িা নহিতরে ফলে গাজা যুদ্ধবরিতি ও জম্মিি চুক্তরি একটি মূল বাধা এখন সরে গছে।ে
এদকিে র্বতমান ভাইস প্রসেডিন্টে ও আসন্ন র্মাকনি নর্বিাচনে প্রসেডিন্টে র্প্রাথী কমলা হ্যারসি হামাস প্রধানরে মৃত্যু নয়িে বলছেনে, ৭ অক্টোবর ২০২৩ সালরে হামলার মাস্টারমাইন্ডকে ইসরাইলরে এ হত্যা ‘অবশষেে গাজা যুদ্ধরে অবসান’ করার একটি সুযোগ তরৈি করে দয়িছে।ে
এ ব্যাপারে এক লখিতি ববিৃততিে প্রসেডিন্টে বাইডনে ইসরাইলকে সর্মথন জানয়িে বলনে, ‘এটি ইসরাইলরে জন্য, র্মাকনি যুক্তরাষ্ট্ররে জন্য এবং বশ্বিরে জন্য একটি ভাল দনি।’ সইে সঙ্গে বাইডনে জানান, তনিি খুব শীঘ্রই ইসরাইলরে প্রধানমন্ত্রী বনেঞ্জামনি নতোনয়িাহুকে একটি অভনিন্দন র্বাতা পাঠাবনে। এবং জম্মিদিরে মুক্তি ও এই যুদ্ধ একবোরে শষে করার জন্য উপযুক্ত পথ নয়িে আলোচনা করবনে।
বাইডনে আরও বলনে, ‘গাজায় হামাসকে ক্ষমতায় না রাখার সুযোগ তরৈি হয়ছে।ে একটি রাজনতৈকি মীমাংসার মাধ্যমে ইসরাইলি ও ফলিস্তিনিদিরে জন্য একটি ভাল ভবষ্যিৎ প্রদান করা যাব।ে কনেনা, ইয়াহয়িা সনিওয়ার এতদনি সইে সব লক্ষ্য র্অজনরে পথে এক অপ্রতরিোধ্য বাধা ছলি। সইে বাধা আর নইে। কন্তিু আমাদরে সামনে অনকে কাজ বাকি আছ।ে’
এদকিে ইয়াহয়িার মৃত্যুর পর ফলিস্তিনিে মৃত্যু বন্ধ করার আহŸান জানয়িছেনে কমলা হ্যারসি। তার মত,ে ‘এই মুর্হূতটি আমাদরে গাজার যুদ্ধ শষে করার সুযোগ দয়ে। এর অবসান হওয়া উচতি যাতে ইসরাইল নরিাপদ থাক,ে জম্মিদিরে মুক্তি দওেয়া হয়, গাজার র্দুভােগ শষে হয় এবং ফলিস্তিনিি জনগণ তাদরে র্মযাদা, নরিাপত্তা, স্বাধীনতা এবং আত্মনয়িন্ত্রণরে অধকিার উপলব্ধি করতে পার।ে’

তিন দেশে হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্র

সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল সকালের দিকে এ হামলা চালানো হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। একই দিনে ইয়েমেনে অত্যাধুনিক বোমারু বিমান বি-৫২ থেকে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক মাস ধরে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে; এর মাঝেই ইয়েমেনে এ হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী। লেবাননেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
সিরিয়া, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম মিত্রশক্তি হিসেবে পরিচিত। ১ অক্টোবর ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ ছাড়া প্রায় প্রতিদিন ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি ভূখ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
এদিকে দক্ষিণ লেবাননের লাবোউনে গ্রামে নিজেদের পতাকা উত্তোলন করেছে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সেনারা। ভিডিওতে পতাকা উত্তোলনের সময় ইসরায়েলি সেনাদের উল্লাস করতে দেখা গেছে। ওই ফুটেজে এক সেনা হাত মুঠো করে উচ্ছ¡াস প্রকাশ এবং পতাকা উত্তোলন উদ্যাপন করেন। এর মাধ্যমে ইসরায়েলি সেনারা হয়তো প্রতীকীভাবে তাদের উপস্থিতি এবং শক্তির জানান দিতে চেয়েছে। খবরে বলা হয়, একটি স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটানো হয়, যেটি ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘটিত যুদ্ধের সমাপ্তির স্মারক হিসেবে স্থাপন করা হয়েছিল। খবরে এও আশঙ্কা করা হয়, এ ধরনের উসকানিমূলক কর্মকা সীমান্ত এলাকার উত্তেজনা আরও বাড়াবে। এদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা জানায়, ইসরায়েল-অধিকৃত শেবা ফার্মের লেবানন-সিরিয়া সীমান্তবরাবর আল-সাদানায় ইসরায়েলি সেনাদের সমাবেশ লক্ষ্য করে এক দফা হামলা চালিয়েছে তারা।
ইরানের হুঁশিয়ারি : ইরানের রেভল্যুশনারি গার্ডসের প্রধান হোসেন সালামি আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায় তবে দেশটিকে আবার জবাব দেওয়া হবে। গতকাল বিপ্লবী গার্ডসের জেনারেল আব্বাস নিলফোরুশানের জানাজায় অংশ নিয়ে হোসেন সালামি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘আপনারা (ইসরায়েল) যদি ভুল করে ফেলেন এবং এ অঞ্চলে বা ইরানে আমাদের লক্ষ্যবস্তুতে হামলা চালান, তবে আমরা আবারও যন্ত্রণাদায়ক হামলা চালাব।’ আরেক খবর অনুযায়ী, ইসরায়েলি নৌবাহিনীর কর্মকর্তারা স্বীকার করেছেন, হিজবুল্লাহর নৌশক্তি এখনো কার্যকর রয়েছে। তাদের হাতে ইসরায়েলে হামলা চালানো সম্ভব নেভাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। ইসরায়েলের দাবি, ইরানের সমর্থনে হিজবুল্লাহ একটি গোপন নৌ ইউনিট তৈরি করেছে। তবে আইডিএফ তাদের সক্ষমতার কিছু অংশ ধ্বংস করেছে। এর পরও তাদের অত্যাধুনিক সক্ষমতা রয়ে গেছে। তাদের কাছে উপকূলে অভিযান ও জাহাজে হামলা চালানোর মতো অস্ত্র রয়েছে। এ ছাড়া হিজবুল্লাহর উন্নত ক্ষেপণাস্ত্র ও রাডার রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানান, হুতিদের ব্যবহৃত নৌ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখে পশ্চিমা অনেক গোয়েন্দা সংস্থা অবাক হয়েছে। এটির নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার ইলেকট্রো-অপটিক্যাল ক্ষমতা রয়েছে; যা ব্যাপক উচ্চতা থেকে তীক্ষè কোণে জাহাজের ওপর নেমে আসে। ফলে নেভাল আয়রন ডোম দিয়ে এর মোকাবিলা করা নতুন চ্যালেঞ্জ।

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খানের ১৭ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছিলেন অভিনেত্রী। তবে, স¤প্রতি শোনা যাচ্ছে, তাদের মধ্যে সম্পর্কের অবস্থা নাকি বেশ নাজুক। গুঞ্জন উঠেছে, অর্জুন-মালাইকার সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির উপস্থিতি ঘটেছে, যা তাদের সম্পর্কের ছন্দপতনের কারণ হতে পারে।
বাবার মৃত্যুর পর জীবনের নানা সিদ্ধান্ত নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। কিন্তু অর্জুনের সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে কখনওই প্রকাশ্যে কিছু বলেননি মালাইকা। তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে মুখ খোলার আগ্রহ দেখাননি অর্জুনও।
স¤প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আমার জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা নিয়ে কোনো অনুশোচনা নেই। ওই সিদ্ধান্তগুলো আমার জীবনের রূপরেখা তৈরি করেছে। যা কিছু ঘটছে এবং যে ভাবে সবটা আমার চলার রাস্তায় এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ।’
মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ সূত্রের খবর, সম্পর্ক ভাঙলেও, নিজেদের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখবেন এই তারকা জুটি। সেই সূত্রের কথায়, ‘তাদের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, তাদের মধ্যে কোনো তিক্ততা তৈরি হয়েছে। তারা সব সময় পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময় পাশে থেকেছেন। সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই ওঁরা সব সময় অগ্রাধিকার দিয়েছেন।

ইমরানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, ২০ বছর পর মুখ খুলেন মল্লিকা

দুই যুগ আগে মুক্তি পেয়েছিল বক্স অফিসে সফলতা পাওয়া ছবি ‘মার্ডার’। এই সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত। পরিচালনা করেছিলেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেছিলেন মুকেশ ভাট। মুক্তির পর সিনেমাটির রসায়ন এবং অন্তরঙ্গ দৃশ্যগুলি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা তীব্র হয়।
তবে এরপর আর কোনও চলচ্চিত্রে জুটি বাঁধা তো দূর, একসঙ্গে কাজও করেননি তারা। বরং তিক্ত থেকে তিক্ততর হয় দুজনের সম্পর্ক। প্রকাশ্যেও একে অপরের উদ্দেশ্যে কটাক্ষ করতে দেখা গেছে তাদের। তবে সেসব বিবাদ মিটেছে বলেই মনে হচ্ছে এখন।
২০ বছর পর প্রযোজক আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি দেখা হতেই পরস্পরকে জড়িয়ে ধরেন ইমরান ও মল্লিকা। পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজও দেন তারা, সঙ্গে চলে সামান্য খুনসুটি।
এবার এক সাক্ষাৎকারে তাদের দীর্ঘ বছরের ঝামেলার মূল কারণ ফাঁস করলেন মল্লিকা শেরাওয়াত।
ইমরান হাশমির সঙ্গে তার ঝগড়ার প্রসঙ্গে মল্লিকা বলেন, ‘সেই সময় আমাদের দু’জনেরই বয়স অল্প। অল্পতেই মাথা গরম হয়ে যেত, দুজনেরই ইগো ছিল অনেকটাই। সঙ্গে বোকাও ছিলাম আমরা। এবং সেই সুযোগটাই নেয় ইন্ডাস্ট্রির অনেক মানুষ। আসলে এখানে কুমন্ত্রণা দেওয়া মানুষের অভাব নেই সেটাই হয়েছিল আমাদের ক্ষেত্রে। ’
সামান্য থেমে ইমরানের বিষয়ে মল্লিকা ফের বলে ওঠেন, ‘মানুষ হিসাবে ইমরান অসাধারণ খুব ভদ্র। মার্ডার সিনেমার শুটিংয়ে আমার সঙ্গে সেই সব ঘনিষ্ঠ দৃশ্যে ও নিজের চূড়ান্ত ভদ্রতাবোধ দেখিয়েছিল আমার বিন্দুমাত্র অস্বস্তি হতে দেয়নি। সেই সিনেমার পর থেকে আজ পর্যন্ত অভিনেতা হিসেবে নিজেকে যেভাবে ভেঙেচুরে গড়েছে ইমরান এক কথায় তা অবিশ্বাস্য।’
ভবিষ্যতে ফের একসঙ্গে জুটি বাঁধতে চান জানিয়ে মল্লিকা আরও বলেন, ‘আমি তো ভীষণভাবে চাই ইমরানের সঙ্গে জুটি বেঁধে ফের একবার পর্দায় আসতে। এরকম সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক।’ উল্লেখ্য, মল্লিকাকে সর্বশেষ দেখা গেছে ‘ভিকি-বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’ সিনেমায়। সদ্যই মুক্তি পেয়েছে সিনেমাটি। বেশ লম্বা সময় পর পর্দায় হাজির হলেন অভিনেত্রী।

টাকা না দিলে বাবার থেকেও খারাপ হাল হবে সালমানের, বিষ্ণোই গ্যাং

ফের সালমান খানকে হুমকি দিয়ে চিঠি দিয়েছে প্রভাবশালী গ্যাং বিষ্ণোই। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সালমানকে হত্যা করার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে এই গোষ্ঠিটি। এই হুমকি পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নাম্বরে হুমকি-চিঠিটি পাঠানো হয়। চিঠিতে লেখা হয়, সালমান খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। বিষয়টি হালকা ভাবে নেবেন না। যদি সালমান খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণোইর সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারির সুরে ওই বার্তায় লেখা হয়েছে, যদি টাকা না দেওয়া হয়, তবে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।
কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধস্বরূপই বিষ্ণোই দল তাকে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়েছে। কয়েক মাস আগে সালমানের বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার নেপথ্যেও বিষ্ণোই গোষ্ঠীর হাত ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। অন্যদিকে, গত ১২ অক্টোবর মুম্বাইয়ের নিকটবর্তী বান্দ্রায় এনসিপি নেতা বাবা সিদ্দিকে তার দপ্তরের বাইরে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।
মুম্বাই পুলিশ জানায়, এই খুনের পিছনেও রয়েছে লরেন্স বিষ্ণোই দলের হাত। বাবার সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল সালমানের। তার জন্যই শাহরুখ খানের সঙ্গে ফের মিটমাট হয়েছিল সালমানের। বিভিন্ন সমস্যায় বলিউড পাড়ায় প্রায়ই মুশকিল আসানের ভূমিকা পালন করে এসেছেন বাবা। প্রতি বছর ইফতারে পার্টির আয়োজন করতেন সাবেক এই কংগ্রেস নেতা বাবা। বলিউডের চাঁদের হাট বসত সেই পার্টিতে।
গত এপ্রিল মাসে সালমান খানের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মূলচক্রকারী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শার্পশুটা সুখাকে আটক করে পুলিশ। বহুদিন ধরে পুলিশের চোখের আড়ালে গা ঢাকা দিয়েছিলেন শুটার শুখা। এএনআই সংস্থার থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার অবশেষে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ে।
সালমানের বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের ঘটনায় স¤প্রতি সালমানের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। প্রায় ৪ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে কথা হয় সালমানের। শুধু সালমানই নয়, এই ঘটনায় সালমানের ভাই আরবাজেরও বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা যায়।

অবসরের ইঙ্গিত দিলেন মেসি

দীর্ঘ ক্যারিয়ারে অপ্রাপ্তি বলে কিছু নেই লিওনেল মেসির। কাতার বিশ্বকাপ জয়ের পরপরই সব আক্ষেপ দূর হয়েছে মেসির। এরপর জিতেছেন একটি ব্যালন ডি’অর ও সবশেষ কোপা আমেরিকা শিরোপাও। এমন সাফল্যের পর অবসরের পথে হাঁটেন কিংবদন্তিরা। তবে মেসি এখনও তেমনটি করেননি। এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ক্যারিয়ার নিয়ে মেসির ভাবনাটা আসলে কি? তিনি কোথায় থামবেন?
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মায়ামির চেজ স্টেডিয়ামে স্পেনের সংবাদমাধ্যম মার্কার ‘আমেরিকা লেজেন্ড’ পুরস্কার নেওয়ার সময় নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে কথা বলেন মেসি। দিয়েছেন অবসরের ইঙ্গিতও।
মেসি বলেন, ‘যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।’
২০২৬ বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না, এ বিষয়ে মেসি বলেন, ‘দেখা যাক কী হয়। আমি আগেভাগেই ভাবতে পছন্দ করি না। প্রতিটি দিন উপভোগের চেষ্টা করি। আশা করি এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারব, ভালো অনুভব করব এবং সুখী থাকব। যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।’
মার্কার হিসাব অনুযায়ী ক্যারিয়ারে ৪৬টি ট্রফি জয়ের পাশাপাশি ৫৬টি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন মেসি। যদিও ইএসপিএনের হিসাব অনুযায়ী, আর্জেন্টাইন তারকার মোট ট্রফিসংখ্যা ৪৮। ক্যারিয়ার জুড়ে এত ট্রফি জেতা মেসির প্রথম ট্রফি কোনটি। সেই স্মৃতি কি মনে আছে মেসির। এমন প্রশ্নে মেসি বলেন, ‘ছোটবেলায় জেতা প্রথম ট্রফির ছবি দেখেছি। কিন্তু মনে নেই সেভাবে। খুব অল্প বয়স থেকে ফুটবল উপভোগ করি। এটা আমার প্যাশন।’
অনেকের মতে, অবসর নিতেই ইন্টার মায়ামিতে এসেছেন মেসি। যদিও সেটা মানতে নারাজ আর্জেন্টাইন মহাতারকা। বলেন, ‘অবসর নিতে এখানে (মায়ামি) আসিনি। শিরোপা জয়ের মাধ্যমে এই দলটিকে বড় করে তুলতে আমরা এখানে এসেছি, যেটা আমরা করেছি এবং আরও শিরোপার কাছাকাছি আছি।’
আর্জেন্টিনার হয়ে খেলা কেমন উপভোগ করছেন এমন প্রশ্নে মেসি বলেন, ‘কিছুদিন আগে মনুমেন্তাল স্টেডিয়ামে (বলিভিয়া ম্যাচে) লোকে আমার এবং আমার সতীর্থদের নামে চিৎকার করেছে। আর্জেন্টিনার হয়ে অনেক খারাপ সময় পার করেছি, তবে বর্তমান সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আমি এটা উপভোগ করছি কারণ সময় ফুরিয়ে যাচ্ছে।’

ক্রিকেট নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়টি উড়িয়ে দিল ভারত

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির এই আসরে অংশ নেবে আটটি দল। যেখানে বাকি দলগুলো পাকিস্তানে যাওয়ার কথা জানালেও বাগড়া বাধিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যেতে চায় না দলটি। বিপরীতে তাদের চাওয়া ভারতের ম্যাচগুলো ভিন্ন কোথাও সরিয়ে নেওয়া।
এই অবস্থায় ধারণা করা হচ্ছিল, ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান সফর গেলে এ নিয়ে জটিলতা কেটে যাবে। এরপর খবর রটে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে জয়শঙ্করের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি। যেখানে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক পুনরায় চালুর ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।
তবে বিষয়টি যে সত্য নয় সেটি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
ক্রিকেটবিষয়ক খবরটি সঠিক নয় জানিয়ে জয়সোয়াল বলেন, ‘ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, আমি বলব এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি সঠিক নয়।’
তার এমন কথার পর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কেননা, ভারত সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে। এরপর নিরাপত্তার অজুহাত দেখিয়ে আর কখনোই পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। সবশেষ এশিয়া কাপেও ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানে না খেলে শ্রীলংকায় খেলেছে। এবারও সে পথেই হাঁটছে ভারত।

সাকিবের নিরাপত্তা ইস্যুতে এবার মুখ খুললেন উপদেষ্টা রিজওয়ানা

এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এদিকে শেষ পর্যন্ত স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, ঘরের মাঠে বিদায় টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। এতে করে কানপুর টেস্টই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইলো সাকিবের জন্য।
বৃহস্পতিবার সাকিবের দেশে ফেরার কথা থাকলেও তিনি দেশে ফিরছেন না। দুবাইয়ে পৌঁছানোর পর সাকিব বাংলাদেশ থেকে বার্তা পান, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে।
এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলতে গিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন,আমি যতটুকু জেনেছি তিনি নিজে বলেছেন নিরাপত্তার কারণে উনি আসছেন না। সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার কারণে আসবেন না এমন কোনো কথা ওনাকে বলা হয়েছে বলে আমাদের জানা নেই।
এর আগে সাকিবের দেশে না ফেরা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দিয়েছি।
এদিকে বাংলাদেশে না ফিরতে পারার বিষয়ে সাকিব জানিয়েছেন, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না তিনি। সাকিব বলেন, দেশে ফেরার কথা ছিলৃ কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যইৃ।
সাকিবকে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দল ঘোষণার পর গতকাল থেকে দেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়া শুরু করে। বিশেষ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে। সেই সঙ্গে হয়েছে দেয়াল লিখনও। এছাড়াও বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিকে সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেয়া হয়, সে দাবি নিয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শেরেবাংলায় স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। সেই সঙ্গে দল থেকে সাকিবকে বাদ দেয়ার কথাও জানায়।

সাকিবকে নিয়েই মিরপুর টেস্ট স্কোয়াড

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গতকাল সকালে ঢাকায় পা রাখেন ফিল সিমন্স। হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে ১২টায় চলে আসেন মিরপুর স্টেডিয়ামে। সেন্টার উইকেটে তখন অনুশীলন করছিলেন মুশফিকুর রহিম, লিটন দাস, সাদমান ইসলাম, জাকির হাসান, নাহিদ রানারা। তাদের অনুশীলন করাচ্ছিলেন বোলিং কোচ আন্দ্রে এডামস, ব্যাটিং কোচ জাস্টিন হেম্পরা। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম মাঠে প্রবেশ করেন টাইগারদের অন্তর্বর্তী কোচ সিমন্সকে নিয়ে। সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির মিডিয়া ম্যানেজার টাইগারদের নতুন কোচকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনুশীলনে উপস্থিত না থাকলেও মাঠে এসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক বেশকিছুটা সময় কথা বলেন সিমন্সের সঙ্গে। টাইগার কোচও ঘুরে ঘুরে দেখেন অনুশীলন। বিসিবি ক্যারিবীয় কোচকে দায়িত্ব তুলে দেয় চন্ডিকা হাতুরাসিংহকে বহিষ্কার করে। মঙ্গলবার হাতুরাসিংহেকে চুক্তির মেয়াদ শেষের চার মাস আগে বহিষ্কার করে বিসিবি। সিমন্সের বাংলাদেশ মিশন শুরু হচ্ছে ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজ দিয়ে। ২১-২৫ অক্টোবর মিরপুরে প্রথম টেস্টের জন্য গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। মিরপুর টেস্ট খেলে সাকিব লাল বল ও সাদা পোশাকের ক্রিকেটে আনুষ্ঠানিক বিদায় জানাবেন। স্কোয়াডে জায়গা হয়নি ফাস্ট বোলার খালেদ আহমেদের। যিনি পাকিস্তান ও ভারত সফরে ছিলেন। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলার আগে মিডিয়াকে সাকিব জানিয়েছিলেন, টি-২০ ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায়ের কথা। দেশের বাইরে কানপুরে খেলেছেন তার শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার চাইলেও বিষয়টি সহজ ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন গার্মেন্ট কর্মী হত্যার আসামি করা হয় তাকে। আওয়ামী সরকারের একজন সংসদ সদস্য হওয়ায় তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে ঘরের মাঠে খেলতে না দেওয়ারও আন্দোলন করে। কিন্তু সাকিব দেশে খেলার জন্য মরিয়া ছিলেন। তিনি বিসিবির সহায়তা চান। বিসিবি তাকে আইনি নিরাপত্তা দিতে পারবে না বলে জানায়। যদিও পরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁঁইয়ার সবুজ সংকেত পান সাকিব। তিনি জানান, দেশে ফেরা এবং যাওয়ার পথে কোনোরকম আইনি ঝামেলার মুখে পড়তে হবে না সাকিবকে। এর আগে অবশ্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিজের অফিশিয়াল ফেসবুকে পোস্ট দেন সাবেক অধিনায়ক। গতকাল তাকে নিয়েই বিসিবি মিরপুর প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করে। অবশ্য ২৯ অক্টোবর-২ নভেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে না খেলার সম্ভাবনাই বেশি।