আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে যোগ দিয়েছেন টেসলার কর্নধার এবং আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক। শনিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই জনসভায় অংশ নেন তিনি। গত জুলাইয়ে ট্রাম্পকে এখানেই হত্যার চেষ্টা করা হয়েছিল।
শনিবার (৫ অক্টোবর) মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েট প্রেস এ খবর জানিয়েছে।
সমাবেশে মার্কিন নাগরিকদের দ্রুত ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য আহবান জানিয়েছেন মাস্ক। তার ভাষ্য, এবার ট্রাম্পকে ভোটে জেতাতে না পারলে; ভবিষ্যতে আর ভোট দেওয়ার পরিস্থিতি থাকবে না মার্কিন রাজনীতিতে।
সমাবেশে ট্রাম্পের সমর্থনে মাস্ক বলেন, ‘সংবিধান রক্ষা করতে অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে জেতাতে হবে। আমেরিকায় গণতন্ত্রকে রক্ষা করতে তাকে অবশ্যই জিততে হবে। এটা মাস্ট-উইন পরিস্থিতি। তাই দর্শকদের আসনে যারা বসে আছেন, যারা এই ভিডিওটা দেখছেন, যারা লাইভস্ট্রিমিং দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ’।
‘এই একটা অনুরোধ খুবই গুরুত্বপূর্ণ। ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করুন। আপনারা যাদের চেনেন, তাদের সেটা জানান। আর যাদের চেনেন না, তাদের ধরে টেনে আনুন, যাতে তারাও ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেন। আর তারপর নিশ্চিত করুন যে তারা ভোট দিচ্ছেন। তারা যদি ভোট না দেন, তাহলে এটাই শেষ নির্বাচন হবে। এটাই আমার ভবিষ্যদ্বাণী।’
হোয়াইট হাউজের মসনদ নিশ্চিতে ইলন মাস্কের জনপ্রিয়তার ওপর ভর করতে যাচ্ছেন ট্রাম্প। গত আগষ্টে ট্রাম্প বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান যদি তিনি এ ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন।
২০২১ সালের নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর তার উগ্র সমর্থকেরা পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা করেছিল। ওই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রাম্পের এক্স (তৎকালীন টুইটার) অ্যাকাউন্ট। এরপর ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর নাম রাখেন ‘এক্স’ এবং ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন।
গণতন্ত্রকে রক্ষায় ট্রাম্পকে জেতাতে হবে: মাস্ক
পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নাকচ করল ভারত
প্রায় ৯ বছর পর ২০২৪ সালের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। এই সফরে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এস জয়শঙ্কর এ বিষয়ে কথা বলেন। খবর আল জাজিরার।
তিনি বলেন, দুই দিনের সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করার বিষয়ে ‘গণমাধ্যমের আগ্রহ’ থাকবে বলে আশা করছেন তিনি।
তিনি আরও বলেন, কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটি একটি বহুপাক্ষিক অনুষ্ঠান। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে যাচ্ছি না আমি।
এস জয়শঙ্কর বলেন, ‘আমি সেখানে এসসিও-এর একজন সদস্য হিসেবে যাচ্ছি, তবে যেহেতু আমি ভদ্র এবং সভ্য একজন মানুষ, আমি সেই অনুযায়ী আচরণ করব।’
এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওই সম্মেলনে যোগ দেবেন জয়শঙ্কর। তবে তিনি সম্মেলনের সাইডলাইনে কোনো পাকিস্তানি নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, তা উল্লেখ করেনি মন্ত্রণালয়।
২০১৯ সালে ভারত-শাসিত কাশ্মীরে এক মারাত্মক সশস্ত্র হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক গভীর সংকটে রয়েছে।
আগামী ১৫ ও ১৬ অক্টোবর এসসিও সম্মেলন অনুষ্ঠিত হবে।
ভারতে শুটিং রেঞ্জ ব্যবহারের অনুমতি চায় দিল্লির ইসরাইলি দূতাবাস
মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দিল্লি পুলিশের কাছে ‘অস্বাভাবিক’ অনুরোধ করেছে ভারতে অবস্থিত ইসরাইলি দূতাবাস। নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের জন্য পুলিশের শুটিং রেঞ্জ ব্যবহারের অনুমতি চেয়েছে তারা।
ভারতীয় কর্তৃপক্ষ বলছে, প্রথমবারের মত একটি দূতাবাস এই সুবিধা ব্যবহারের অনুমতি চেয়েছে। অনুরোধটি বর্তমানে পর্যালোচনাধীন।
শনিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদরে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
২৩ সেপ্টেম্বর, ইসরাইলি দূতাবাস থেকে একটি চিঠি পায় দিল্লি পুলিশের নিরাপত্তা বিভাগ ।যাতে কর্মীদের প্রশিক্ষণের উদ্দেশ্যে শুটিং রেঞ্জ ব্যবহারের অনুমতি চাওয়া হয়। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পরে, এটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অনুরোধটি দিল্লি পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে।
সূত্রের মতে, শুটিং রেঞ্জ নিউ পুলিশ লাইনে অবস্থিত এবং দিল্লি পুলিশ একাডেমি এটি পরিচালনা করে। দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দিল্লি পুলিশের আওতাধীন। তাই ইসরাইলি দূতাবাসের অনুরোধের প্রাথমিক আবেদন সেখানে পর্যালোচনা করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, অনুরোধটি প্রত্যাখ্যান করার একটি দৃঢ় সম্ভাবনা রয়েছে।
‘এটি অবশ্যই প্রথমবার কোনো দূতাবাস আমাদের শুটিং রেঞ্জ ব্যবহার এবং প্রবেশাধিকার প্রদান করতে বলেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি’।
উল্লেখ, দূতাবাসের চিঠিতে অনুরোধের কারণ বা প্রশিক্ষণে জড়িত নিরাপত্তা কর্মীদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
এ নিয়ে দিল্লি পুলিশের মুখপাত্র এবং পুলিশের বিশেষ কমিশনারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে, ইসরাইলি দূতাবাসও তাদের অনুরোধের পিছনে কারণ ব্যাখ্যা করেনি। যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য প্রদান করেনি।
২০২১ সাল থেকে, নয়াদিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে দুটি কম-তীব্রতার বিস্ফোরণ ঘটে। ওই বছর ভারত এবং ইসরাইলের কূটনৈতিক সম্পর্কের ২৯তম বছরপূর্তির দিন ইসরাইলি দূতাবাস থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি বোমা বিস্ফোরিত হয়েছিল।
দ্বিতীয় ঘটনাটি ঘটে গত বছরের ২৬ ডিসেম্বর। এ দিন দূতাবাসের কাছে কম মাত্রার বোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। উভয় ঘটনায় কেউ আহত হয়নি। গত বছর ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলি দূতাবাসের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়।
ইসরাইলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে: ইরান
তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রতই ইরানে হামলা চালাতে ‘জবাব প্রস্তুত’ বলে জানিয়েছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন। এমন আবহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরাইল যদি কোনো জবাব দিতে চায়, সেক্ষেত্রে তেহরানের প্রতিক্রিয়ার আরও শক্তিশালী হবে।
শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আরাগচি। খবর মেহর নিউজের।
দামেস্ক সফরে আরাগচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্য ইরানের পুরোনো নির্ভরযোগ্য মিত্র। ইরান সমর্থিত হিজবুল্লাহও আসাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিকÑউভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ।
মূলত সিরিয়া সফরে আরাগচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবিলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামেস্কে যান।
ইসরাইলের সম্ভাব্য হামলা নিয়ে আরাগচি বলেন, ‘ইসরাইলের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং কঠোর হবে। তারা আমাদের ইচ্ছার পরীক্ষা করতে পারে’।
ইরানের শীর্ষ কূটনীতিক আরো বলেন, ‘আমরা দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইসরাইলি আগ্রাসন মোকাবিলা চালিয়ে যেতে একমত হয়েছি’।
‘দামেস্ক এবং বৈরুতে আমার সফরের বার্তা হল ইরান যেকোন পরিস্থিতিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকবে’।
গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরাইলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরাইলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশির ভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।
এর আগে শুক্রবার বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরাইলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহর যখন পাল্টাপাল্টি হামলার বিরাজ করছে তখন মধ্যপ্রাচ্যে সিরিজ সফরে বেরিয়েছেন তিনি।
কলকাতার সেই উপস্থাপকের সঙ্গে চঞ্চলের ছবি, সমালোচনার ঝড়
অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে পশ্চিমবঙ্গের ‘বিতর্কিত’ সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছবির জেরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে চঞ্চল চৌধুরীকে।
স¤প্রতি ২০২২ সালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে চঞ্চলের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন ময়ূখ। সে ছবিতে পশ্চিমবঙ্গের এই বিতর্কিত উপস্থাপকের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় বাংলাদেশের অভিনেতাকে।
এই ছবি নেটদুনিয়ায় নতুন করে ছড়িয়ে পড়ার পর সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। মিল্লাত মেহেদী নামের একজন আলোচিত ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘কলকাতার সাম্বাদিক ময়ূখ, আর বাংলাদেশের চেতনা বিক্রেতা চাটুকার চঞ্চলৃকি দারুণ মানিয়েছে…!’
এইচ এম মাহাদী নামের একজনের মন্তব্য, ‘ময়ূখ তো আসলেই চঞ্চল।’
প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। স¤প্রতি বাংলাদেশ নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ বিচিত্র অঙ্গভঙ্গি দিয়ে উপস্থাপনের মাধ্যমে আলোচনায় এসেছেন।
এদিকে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মোশাররফ করিম, আজমেরি হক বাঁধনের মতো শিল্পীরা ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা পোষণ করলেও চঞ্চল একেবারেই নিশ্চুপ ছিলেন। নেটিজেনরা তখন থেকেই এই অভিনেতার সমালোচনায় মুখর। নতুন করে ময়ূখের সঙ্গে এই ছবি ছড়িয়ে পড়ায় ফের নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি।
‘মনে হয় মরে যাই, বেঁচে থেকে কী লাভ’
কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতে তোলপাড়।
সেই আন্দোলনে প্রথম থেকেই রাস্তায় নেমেছিলেন ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দিনের পর দিন তিনি কাটিয়েছেন রাজপথে। শুধু তাই নয়, দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় তাকে নিয়ে ক্রমাগত সমালোচনা হয়। অভিনেত্রীকে পুজোয় ছবি রিলিজের কারণেও সমালোচনা সহ্য করতে হয়।
স¤প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে প্রেম করেছেন। অভিনেত্রীকে সোজা বলে দিলেন, ‘না, এক্কেবারেই না। এ জীবনে আমি কোনদিন এই ইন্ডাস্ট্রিতে একটাও প্রেম করিনি। আর করবও না।’
যদিও স্বস্তিকার সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছিল অভিনেতা জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ের।
তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধু আছে? উত্তরে তিনি বলেন, এত বন্ধু রয়েছে যে আমি গুণে শেষ করতে পারব না। এরপরই তিনি বলেন, ‘সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই।’
আরজিকর আন্দোলনে তাকে নিয়ে ট্রোল করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এত কষ্ট পাই। মনে হয় মরে যাই। বেঁচে থেকে কী লাভ, এটাই মনে হয়।’
ভুল করে নিজের পায়ে গুলি
নিজের ভুলেই রিভলভার থেকে আচমকা গুলি বের হয়ে অঘটনের শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। পরে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে রাখা হয় অভিনেতাকে।
মঙ্গলবার ভোরবেলা পায়ে গুলি লেগে আহত হয়েছিলেন তিনি। তাকে মুম্বাইয়ের আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচার করে তার পা থেকে গুলি বের করা হয়েছিল। চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন।
পায়ে গুলি লাগা প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সঙ্গে কী হয়েছে। গুলি আমাকে গভীরভাবেই জখম করেছিল। তখন মনে হচ্ছিল আমার সঙ্গে এটা কী হলো। ঘটনাটি ঘটেছিল ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ। ওই সময় আমি কলকাতায় যাব বলে বের হচ্ছিলাম। কলকাতায় এক অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল। আমি বন্দুক পরিষ্কার করতে গিয়েছিলাম, আর ভুলবশত ট্রিগার দাবিয়ে ফেলি।
আর তখন গুলি সোজা আমার পায়ে এসে লাগে। আমি তখন দেখি যে আমার পা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে। এত রক্ত দেখে ভয় পেয়ে গেছি। আমি এ ঘটনার সঙ্গে কাউকে জড়াতে চাইছিলাম না, আর না আমি কাউকে বিরক্ত করতে চাইছিলাম। তাই কিছু ভিডিও বানিয়ে আমি ডাক্তার আগারওয়ালকে পাঠিয়েছিলাম। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, তখন ডাক্তার আগারওয়াল আমার সঙ্গে ছিলেন।’
গোবিন্দ আরও বলেছেন, ‘সকালে আপনি যখন তৈরি হন, তখন মনে হয়, সবকিছু ঠিকঠাক আছে। অন্যান্য দিনের মতো আমারও মনে হয়েছিল, সব ভালোই আছে। বাজে কোনো কিছু হতে পারে যে, তা মাথায় আসেনি। কিন্তু আমাদের সবার সতর্ক হওয়া প্রয়োজন। আমার সঙ্গে যা ঘটেছে, তা অন্য কারও সঙ্গে যেন না ঘটে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার থেকে সবার শিক্ষা নেওয়া প্রয়োজন।’
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, পুলিশ প্রশাসন, গণমাধ্যম ও আমার সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের সবার প্রার্থনার জোরে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমার জন্য যাঁরা যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই ম্যাচটি। সারা বছর দু’দলের এই ক্রিকেট যুদ্ধ দেখার অপেক্ষায় থাকে গোটা বিশ্ব। দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সেই ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে আজ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪ টায়।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যাত্রা অবশ্য সুখকর হয়নি। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। যা তাদের পয়েন্ট টেবিলের তলানিতে নিয়ে গেছে। অন্যদিকে নিজেদেরে প্রথম ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা শ্রীলংকাকে হারিয়েছে ৩১ রানের ব্যবধানে। গ্রুপ এ তে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান তৃতীয়।
এ ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে পাকিস্তান। তবে ভারতের মেয়েদের বিপক্ষে পেরে উঠা খুব একটা সহজ হবে না তাদের জন্য। কেননা, প্রথম ম্যাচে হারলেও এই ফরম্যাটে বেশ শক্তিশালী ভারত। তাছাড়া সেমির অন্যতম দাবিদারও তারা। তাই জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।
রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসির মায়ামি
এক ম্যাচ আগেই জোড়া গোল করে ইন্টার মায়ামিকে নিজেদের ইতিহাসের প্রথম সাপোর্টারস শিল্ড শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি। এবার তার দল আরও এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। টরন্টো এফসিকে ১-০ গোলে হারানোর পর এমএলএসের সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার পথে মায়ামি।
এমএলএসে আর এক ম্যাচ বাকি মেসির মায়ামির। যেখানে লিগের ইতিহাসে রেকর্ড পয়েন্ট ছুঁতে মায়ামির চায় ২ পয়েন্ট। অর্থাৎ রেকর্ড গড়তে শেষ ম্যাচে জিততে হবে মায়ামিকে। আর তা হলে তিন পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকতে পারবে তারা। আর সেটি করতে শেষ ম্যাচে নিউ ইংল্যান্ডকে হারাতে হবে মায়ামির।
এমএলএসের সর্বোচ্চ পয়েন্ট রেকর্ডটাও আবার নিউ ইংল্যান্ডের। ২০২১ সালে এই রেকর্ড গড়েছিল তারা। এবার তাদের বিপক্ষেই রেকর্ড গড়ার হাতছানি মেসির দলের। তার আগে অবশ্য টরন্টোকে হারিয়ে কাজটা সহজ করে রেখেছে মায়ামি।
রোববারের ম্যাচে টরন্টো এফসির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে মায়ামি। এই জয়ে মায়ামির পয়েন্ট হয়েছে ৩৩ ম্যাচে ৭১। আগেই প্লে-অফ আর সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করা মায়ামি অবশ্য আজ মেসির ওপর নির্ভর করে জেতেনি। ম্যাচের ৬১ মিনিটে মাঠে নামেন মেসি। এরপর অতিরিক্ত যোগ করা সময়ে লুইস সুয়ারেজের দুর্দান্ত ক্রস ঊরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ ভলিতে জালে জড়ান কাম্পানা। মায়ামিকে নিয়ে যান রেকর্ডের দ্বারপ্রান্তে।
ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল
চ্যাম্পিয়নস লিগে হারের ক্ষত মুছে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে টেবিল টপার বার্সাকে ছুঁয়ে ফেলেছে তারা। দু’দলেরই এখন পয়েন্ট সমান ২১। যদিও রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে এই পয়েন্ট বার্সার।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের জন্য ম্যাচটি ছিল নিজেদের ফিরে পাওয়ার। কেননা, কদিন আগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট খুয়ানোর পর চ্যাম্পিয়নস লিগে লিঁলের বিপক্ষে হেরেছে তারা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে এ ম্যাচে জয়টা বড্ড বেশি জরুরি ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের।
হতাশ করেনি আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ১৪ মিনিটেই লিড নেয় রিয়াল। লোকা মদ্রিচের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন ভালভার্দে। এরপর প্রথমার্ধে আর গোল না হলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
রিয়ালের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে উঠে কঠিন পরীক্ষা নিলেও জালের দেখা পায়নি ভিয়ারিয়াল। উল্টো ম্যাচের ৭৩ মিনিটে ভালভার্দের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। এ গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি ভিয়ারিয়াল। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তাতে বার্সাকেও ছুঁয়ে ফেলে তারা।


