ফ্রান্সের কান সৈকতে আবারও বসছে সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। ৭৭তম এই আসর ১২ দিনব্যাপী। চলবে ১৪ থেকে ২৫ মে পর্যন্ত। বরাবরের মতো এবারও লালগালিচায় আলো ছড়াবেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামি তারকারা। ‘ফুরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ ছবির উদ্বোধনী প্রদর্শনী থাকছেন ক্রিস হেমসওয়ার্থ।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে তুলে দেওয়া হবে ‘পাম ডি অর’ সম্মাননা।
এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি চলচ্চিত্র। এবারের উৎসবে আরও কিছু উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী হবেন সিনেপ্রেমীরা। দীর্ঘ ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’।
মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি। এটি নির্মাণ করেছেন পায়েল কাপাডিয়া। এ ছাড়া ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির সিনেমা ‘সন্তোষ’ উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমা দুটির পরিচালক দুজন নারী।
এর আগে ভারত থেকে একসঙ্গে শুধু নারী পরিচালকের মনোনয়নের খবর শোনা যায়নি। এবারের উৎসবে জায়গা করে নিয়েছে চীনের চলচ্চিত্রও। মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে নির্মাতা ঝাঁ জং কে পরিচালিত ‘কট বাই টাইড’।
এবার আসবেন দুবারের অস্কার বিজয়ী এমা স্টোন। তিনি ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবিটি নিয়ে কান উৎসবে হাজির হবেন। তার এই ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে। অতিথির তালিকায় থাকছেন কেট বø্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ তারকারা। প্রতি বছর ভারতীয় তারকারা কান উৎসবে হাজির হয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়ালের শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাঁটবেন। ঐশ্বরিয়া রাই কানে নিয়মিত হলেও, অদিতি গত দুই বছর ধরে এই উৎসবে আসছেন।
পর্দা উঠছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের
বিয়ে নিয়ে সোনাক্ষীর গলায় আক্ষেপের সুর
নেট দুনিয়ায় এ মুহূর্তে চর্চার কেন্দ্রে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ওয়েব সিরিজ হীরামন্ডি। স¤প্রতি কপিল শর্মার শোতে ‘হীরামন্ডি’র জন্য হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ ও শরমিন সেগাল। এ পর্বেই কথা ওঠে বিয়ে নিয়ে। সোনাক্ষী জানান, কীভাবে তার সমসাময়িক অভিনেতারা একের পরে এক বিয়ে করছেন। খবর আনন্দবাজার অনলাইনের।
কপিলই বিয়ে প্রসঙ্গে কথা তোলেন। কপিল আবার সোনাক্ষীকে মনে করিয়ে দেন আলিয়া ভাট ও কিয়ারা আদবানীও বিয়ে করে ফেলেছেন। উত্তরে সোনাক্ষী বলেন, ‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন?’ এর পর কপিলকে দেখিয়ে অন্যদের অভিনেত্রী বলেন, ‘ও জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।’
‘হীরামন্ডি’র অভিনেত্রীদের নিয়ে সোনাক্ষী বলেছেন, ‘আমাদের ‘হীরামন্ডি’র কাজ শেষ হয়ে গিয়েছে। আমার এখনও বিয়ে হয়নি। শরমিনেরও বিয়ে হয়ে গেল।’ মজা করেই মনীষা মনে করিয়ে দেন, ‘আর রিচারও বিয়ে হয়ে গিয়েছে। ও এ বার মা হতে চলেছে।’ এই ওয়েব সিরিজেরই আর এক অভিনেত্রী অদিতি রাও হায়দারিও স¤প্রতি বিয়ে করেছেন।
সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন। জল্পনা, খুব দ্রæতই সোনাক্ষী ও জাহিরকে বিয়ের পিঁড়িতে
সব চুল কেটে ফেললেন উরফি!
প্রতি মুহূর্তে আজব ফ্যাশনে নেটপাড়া চমক দিচ্ছেন সোশাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ। তার প্রত্যেকটা পোশাকই থাকে চর্চায়। কারণ তিনি কাপড় দিয়ে পোশাক প্রায় বানান না বললেই চলে! তবে এবার উরফি যেটা করলেন, তা দেখে সবাই হতবাক। মাথায় নেই একটিও চুল। হঠাৎ মাথা সম্পূর্ণ কামিয়ে ফেললেন উরফি। কিন্তু কেন? কী হয়েছে এই সোশ্যাল মিডিয়া তারকার? তিনি কি অসুস্থ নাকি নেপথ্যে আছে অন্য কোনও ঘটনা?
ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে বসে আছেন উরফি। সেখান থেকেই একটি সেলফি তুলে পোস্ট করেছেন তিনি। সেই ছবি দেখেই আঁতকে উঠলেন তার অনুরাগীরা। একজন মন্তব্য করলেন, ‘দয়া করে বলে দিন, এটা সত্যি নয়। আপনি কোনো ‘ফিলটার’ ব্যবহার করেছেন।’ উরফি তার চেনা মেজাজেই এ ছবির মাধ্যমে নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন।
সত্যিই কি উরফি সমস্ত চুল কেটে ফেললেন? অনেকেই মনে করছেন, উরফির জন্য এটা তেমন কঠিন কোনো কাজও নয়। তবে কয়েকজন অনুরাগীর চোখ এড়ায়নি আসল সত্যিটি। একজন মন্তব্য করেছেন, ‘বোঝাই যাচ্ছে ফিলটার ব্যবহার করেছেন। ঘাড়ের কাছে চুল দেখা যাচ্ছে।’
ছবিটি দেখলেই আন্দাজ করা যায়, উরফি মজার ছলে একটি ফিলটার ব্যবহার করে এ ছবি পোস্ট করেছেন।
প্রসঙ্গত বলা যায়, দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অওর ধোকা ২’ -তে আছেন উরফি। একটি খোলামেলা দৃশ্যে অভিনয় করছেন তিনি। তবে তার চরিত্রটি ‘ক্যামিয়ো’ বলে জানা যাচ্ছে।
পরিচালক বলেছেন, ‘আমার উরফির ‘ভার্চুয়াল অবতার’ বেশ লাগে। ওর সরাসরি চ্যালেঞ্জ করার দক্ষতা আছে। তিনি যেভাবে পোশাক পরে সাহসিকতার সঙ্গে- সেটা আমার ভালো লাগে।’ উরফির ব্যক্তিত্বও ভালো লাগে বলে জানিয়েছেন দিবাকর।
খারকিভে চলছে তুমুল লড়াই, ৯টি গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে তুমুল লড়াই চলছে, যেখানে রাশিয়ার বাহিনী শুক্রবার আকস্মিক অভিযান শুরু করার পর ৯টি গ্রাম দখল করার দাবি করেছে। এই অভিযানের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলে নতুন একটি রণাঙ্গন খুলেছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তের পাঁচটি এলাকায় রাশিয়া ২২টি হামলা চালায়, যার মধ্যে ১৪টি চলমান ছিল।
তারা বলছে, খারকিভ-এর পরিস্থিতি খুব জটিল এবং পরিবর্তনশীল।’
সোমবার খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ সামাজিকমাধ্যমে বলেন, বিগত ২৪ ঘণ্টায় ৩০টিরও বেশি শহর এবং গ্রামের ওপর শত্রুর আর্টিলারি এবং মর্টার আক্রমণ হয়েছে। যাতে কমপক্ষে ৯ জন আহত হয়েছে।
ওলেহ সিনিয়েহুবভ বলেন, কয়েকটি এলাকায় রুশ জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, অভিযান শুরু হবার পর থেকে প্রায় ছয় হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী শহর ভভচান্সকে মাত্র ২০০ থেকে ৩০০ বাসিন্দা রয়ে গেছে। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল দুই হাজার ৫০০।
সিনিয়েহুবভ বলেন, রোববার ভভচান্সকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়।
সোমবার ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা খারকিভের উত্তরে রাশিয়ার বাহিনীকে লুকিয়ান্টস্কি গ্রামের কাছে আসতে বাধা দিয়েছে।
তবে তারা বলেছে, রাশিয়ানরা সেখানে আংশিক সাফল্য অর্জন করেছে এবং ভভচন্সক শহরে পাঁচ ব্যাটালিয়নের মতো উল্লেখযোগ্য সংখ্যায় সেনা মোতায়েন করতে সক্ষম হয়েছে।
সিনিয়েহুবভ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, খারকিভ অঞ্চলে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এলাকা এবং রণাঙ্গনের এলাকা বেড়ে চলেছে।
তিনি বলেন, রাশিয়ানরা ইচ্ছা করে তা বাড়াচ্ছে, নতুন এলাকায় ছোট ছোট দলে আক্রমণ করছে।
সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী ইউক্রেনের খারকিভ অঞ্চলের চারটি লোকালয়ে তাদের অবস্থানের উন্নতি করেছে-ভেসেলে, নেস্কুচনে, ভভচান্সক এবং লিপ্টসি।
সামাজিকমাধ্যম টেলিগ্রামের চ্যানেল ডিপস্টেট, যারা বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে, জানায় যে, গত দুই দিনে মস্কোর বাহিনী ৪১ বর্গ মাইল বাঁ ১০৬ বর্গ কিলোমিটার এবং সাতটি গ্রাম দখল করেছে। গ্রামগুলো ইতোমধ্যে জনশূন্য হয়ে গেছে।
ডীপস্টেট চ্যানেল, যারা ইউক্রেন সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠ, বলে যে, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেনের বাহিনী উত্তর-পূর্বাঞ্চলে আটকে রাখা, যখন খারকিভের দক্ষিণ-পূর্বের দোনেৎস্ক অঞ্চলেও তুমুল লড়াই চলছে।
ঝড়ে বিলবোর্ড ভেঙে নিহত বেড়ে ১৪
বজ্রঝড়ে বিশাল আকৃতির একটি বিলবোর্ড ভেঙে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৪ জন। ভারতের অর্থনৈতিক শহর মুম্বাইয়ে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার বিকালের দিকে হঠাৎ শক্তিশালী ঝড় শুরু হলে বিলবোর্ডটি ভেঙে পড়লে এর নিচে বহু মানুষ চাপা পড়ে। কারণ বিলবোর্ডটি একটি ব্যস্ত সড়কের পাশে ছিল।
ঝড়ের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের ওপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোলপাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়।
দুর্ঘটনার পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিলবোর্ড সরানোর কাজ করে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত বিলবোর্ড সরানোর কাজ চলে। এ ঘটনায় কিছু সড়কে যান চলাচলা বন্ধ করে দেওয়া হয়। মুম্বাইয়ের ব্যস্ত বিমানবন্দরেও এর প্রভাব পড়ে।
এই ঘটনায় মহরাষ্ট্র সরকার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
মুম্বাই পৌর করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনায় ৭৪ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ৩১ জনকে ছেড়ে দেওয়া হয়।
সোমবার বিকালে এই ঝড় উঠার কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে। আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছিল মুম্বাই, পালঘর এবং থানের বাসিন্দাদের। তার পরেই কয়েক মিনিটের ওই ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর তছনছ হয়ে যায়। ধুলায় পুরো শহর ধূসর হয়ে যায়।
ইরানের সঙ্গে ভারতের চুক্তি, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে সোমবার একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তির মাধ্যমে ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব ১০ বছরের জন্য নিজের কাঁধে তুলে নিচ্ছে ভারত। এতেই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে, তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে।
জানা গেছে, সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলে ওয়াশিংটন।
বেদান্ত প্যাটেল বলেন, চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, সেই বিষয়ে আমরা অবগত। ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আমার কিছু বলার নেই। তবে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়ে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে।
এরপর তিনি বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার কথা ভাবেন, তাহলে তাদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই কথাটা যেন তারা মনে রাখেন।
এর আগে রাশিয়ার কাছে থেকে ভারত যখন এস৪০০ মিসাইল সিস্টেম কিনেছিল, তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ভারত নিজের অবস্থানে অনড় ছিল।
প্রসঙ্গত, ভারতকে চতুর্দিক থেকে ‘ঘিরে ফেলে’ বাণিজ্যিক করিডোর তৈরির পরিকল্পনা নিয়েছিল চীন। শি জিনপিংয়ের সেই স্বপ্নের ‘বেল্ট রোড ইনিশিয়েটিভ’-এরই অংশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর। সেই করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল বেলুচিস্তান প্রদেশে অবস্থিত গোয়াদার বন্দর। তবে এবার সেই গোয়াদার বন্দর যাতে ভারতের গলার কাঁটা না হয়, সেজন্য ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ১০ বছরের চুক্তি করল ভারত।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ইরানে যান চাবাহার বন্দর নিয়ে সেদেশের সরকারের সঙ্গে ১০ বছরের চুক্তি করার জন্য। এই বন্দরের মাধ্যমে আফগানিস্তানসহ মধ্য এশিয়া, এমনকি ইউরোপের সঙ্গেও সংযোগ স্থাপন করতে পারবে ভারত। ভারতের পরিকল্পনা, ইরানের চাবাহার বন্দরকে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোরের সঙ্গে যুক্ত করা। এই করিডোরের মাধ্যমে রাশিয়ার সঙ্গেও যুক্ত হতে পারবে ভারত।
এর আগে ২০১৬ সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানে গিয়েছিলেন, তখন চাবাহার বন্দর নিয়ে চুক্তি হয়েছিল দুই দেশের। এরপর ২০১৮ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি ভারতে আসেন। তখন চাবাহার বন্দরে ভারতের ভূমিকা বৃদ্ধি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের। এরপর চলতি বছরের জানুয়ারিতে ইরান যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। সেই সময়ও এই বিষয়ে আলোচনা হয়। আর সোমবার সর্বাননন্দ সোনওয়াল চাবাহার বন্দর নিয়ে চুক্তি সই করেন ইরানের মাটিতে দাঁড়িয়ে।
আইপিএল ছাড়ছেন ইংলিশ ক্রিকেটাররা
বিশ্বকাপের জন্য আইপিএল ছেড়ে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা। লিয়াম লিভিংস্টোনের পর দেশে ফিরছেন অধিনায়ক জস বাটলার।
বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখতে আইপিএলের বাকি অংশ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন লিয়াম লিভিংস্টোন। হাঁটুর ইনজুরিতে মিস করেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে প্রথম দুই ম্যাচ। পরবর্তীতে একাদশ থেকেও জায়গা হারিয়েছেন।
হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠা আর বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন এ অলরাউন্ডার। দেশের কথা চিন্তা করে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান ব্যাটার জস বাটলারও। প্লে অফের লড়াইয়ে থাকা ফ্র্যাঞ্চাইজিটি আর পাচ্ছে না ইংলিশ অধিনায়ককে।
এদিকে জমে উঠেছে আইপিএল প্লে-অফের লড়াই। কলকাতা ছাড়া কারো নিশ্চিত নয় সেরা চার। কাগজে কলমে টিকে আছে ৭ দলের সম্ভাবনা; এ তালিকায় আছে বিরাট কোহলির বেঙ্গালুরুও।
এবারের রান বন্যার আইপিএলের শিরোপা রেসে সবার আগে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। বাকি তিন স্পটের লড়াইয়ে টিকে আছে সাত দল।
দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। পাঞ্জাব ও কলকাতার সাথে এক ম্যাচ জিতলে নাম লিখবে প্রথম কোয়ালিফায়ারে। আবার দুই ম্যাচ হারলেও সুযোগ থাকবে। রানরেটে বেশ এগিয়ে সাঞ্জু স্যামসনের দল।
শেষ চারের দৌড়ে আছে চেন্নাই সুপার কিংসও। বেঙ্গালুরুকে হারালেই চলবে। তখন দুইয়ে থাকা রাজস্থান আর কোন ম্যাচ না জিতলে রানরেটে এগিয়ে প্রথম কোয়ালিফায়ারেও জায়গা করে নিতে পারে ধোনির দল। কিন্তু হেরে গেলে তাদের টপকে যাওয়ার সুযোগ থাকবে কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ ও লক্ষ্ণৌর।
চেন্নাইয়ের সমান ১৪ পয়েন্ট হায়দরাবাদেরও। নেট রানরেট ভালো থাকায় বাকি দু ম্যাচের একটিতে জিতলেই হবে। আর দুটি জিতলে থাকবে সেরা দুইয়ে থাকার সুযোগ। তবে গুজরাট ও পাঞ্জাবের কাছে হার তাদের ঠেলে দিতে পারে শঙ্কায়। তখন সামনে আসবে রানরেট।
টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের পথে টিকে আছে প্রথম ৬ ম্যাচ হারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ম্যাচে শুধু জিতলেই হবেনা। দুইশোর বেশি রান করে অন্তত ১৮ রানে হারাতে হবে চেন্নাইকে। সঙ্গে চাইতে হবে হায়দরাবাদ ও লক্ষ্ণৌর পরাজয়। কাগজে কলমে টিকে আছে পরের তিন অবস্থানে থাকা দিল্লি, লক্ষ্ণৌ ও গুজরাট।
তাসকিনকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
বিশ্বকাপের বাকি আর মাত্র ১৬ দিন। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোট-শঙ্কায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে, তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন।
মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোনো চমক নেই।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের প্রায় সবকিছুই যেন চূড়ান্ত। এমন সময়েই ‘বিনা মেঘে বজ্রপাত’ হয়ে এলো তাসকিন আহমেদের ইনজুরি। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের সবচেয়ে বড় ভরসা যিনি, তিনিই পড়েছেন ইনজুরিতে।
চোটে পড়া তাসকিনকে সহঅধিনায়ক বানিয়ে একটু হলেও চমকে দিয়েছেন নির্বাচকেরা। জিম্বাবুয়ে সিরিজে ডাক খেয়েওও খেলতে পারেননি আফিফ। তাঁর সঙ্গে হাসান মাহমুদকে বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে জিম্বাবুয়ে সিরিজে ৮ উইকেট পেলেও খরুচে বল করা সাইফউদ্দিন এবারও বিশ্বকাপ দলে ডাক পাননি।
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও তানভির ইসলাম।
রিজার্ভ
আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।
আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এর পর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া হবে তার।
উৎসবমুখর পরিবেশে ভিয়েতনামে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন
আজ এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভিয়েতনামে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণীর প্রবাসি বাংলাদেশি, স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের উপস্থিতে মুখরিত হয়ে উঠেউৎসবের প্রাঙ্গন-ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনটি।

ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের প্রথম পর্ব। এতে দূতাবাসের সকল কর্মকর্তা, ভিয়েতনামে অবস্থিত প্রবাসি বাংলাদেশীরা এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে এক আনন্দমেলার আয়োজন করা হয়। পহেলা বৈশাখের সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন আলপনা ও রঙে সাজিয়ে তোলা হয় উৎসব প্রাঙ্গন। বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের সমন্বয়ে স্থাপন করা হয় বেশ কয়েকটি স্টল।

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমানউপস্থিত সকলেরউদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন। তিনি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হল পহেলা বৈশাখ। এটা আমাদের প্রাণের উৎসব। আমাদের সংস্কৃতির শেকড়ের সন্ধান দেয় বাংলা নববর্ষ। ফেলে আসা বছরের সুখ-দুখ ভুলে মানুষ নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়। এ দিন জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে মিলে উৎসবে মেতে উঠে। এই উৎসব দেশ ও দেশের মানুষকে সারা বিশ্বে তুলে ধরে। তাই জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব অপরিসীম”।

তিনি আরো বলেন, গুরুত্বের গভীরতায় উৎসবটি ইতোমধ্যে আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছে। ২০১৬ সালে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে যা আমাদের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও গৌরব । আসুন আমরা সবাই এই দিবসের শিক্ষা নিয়ে সকল অশুভ ও অসুন্দরকে জয় করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি।

একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয় উৎসবের। বাংলাদেশ দূতাবাসের এবং স্থানীয়সাংস্কৃতিক সংগঠনের শিশুদের যৌথ অংশগ্রহণে নতুন বছরকে স্বাগত জানিয়েদলীয় নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের দূতালয় প্রধান নাসির উদদীন।
ফিলিস্তিনি বন্দিদের ডায়াপার পরতে বাধ্য করা হয়
গাজায় আগ্রাসনের সময় ইসরাইলি সেনাবাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের বন্দি অবস্থায় নির্যাতনের তথ্য ফাঁস করেছেন তিন ইসরাইলি। তারা প্রত্যেকেই গাজা থেকে ১৮ মাইল দূরে ইসরাইলের নাগেভ মরুভূমির ‘সেড তেইমান ডেজার্ট ক্যাম্পে’ ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের কথা তুলে ধরেছেন। শুক্রবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিএনএনকে তিন ইসরাইলির একজন বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি বন্দিদের চোখ বেঁধে রেখে এবং ডায়াপার পরতে বাধ্য করা হয়। তিনি এমন নির্যাতন নিজে চোখে দেখেছেন।
তিনি বলেছেন, ফিলিস্তিনি বন্দিদের নড়াচড়া করতে দেওয়া হয় না। তাদের সোজা বসিয়ে রাখা হতো। কোনো কথা বলতে দেওয়া হয় না। কথা বললেই কারারক্ষীরা বন্দিদের ‘চুপ কর’ বলে চিৎকার করে ওঠে। যারা এর পরও কথা বলার চেষ্টা করে, তাদের ধরে নিয়ে করা হয় নির্যাতন। এমনকি চোখ বাঁধা অবস্থাতেও বন্দিদের উঁকি দেওয়ার অনুমতি নেই। বন্দিদের পাহারায় নিয়োজিতদের চিৎকার করে নীরবতা বজায় রাখতে নির্দেশ দেওয়া ছিল। এছাড়া যারা নির্দেশ মানছে না তাদের চিহ্নিত করার দায়িত্বও প্রহরীদের দেওয়া হয়েছিল।
তারা ওই বন্দিশালার এমন একটি চিত্র তুলে ধরেছেন, যেখানে মাঝে মাঝে অনবরত হাতকড়া থাকার জখম বন্দিদের হাত অনেক সময় বিচ্ছিন্ন করে ফেলা হতো। আর এ কাজটি করত অদক্ষ টেকনিশিয়ানরা।
তিন ইসরাইলি জানিয়েছেন, ‘সেড তেইমান ডেজার্ট ক্যাম্প’ বন্দিশিবিরটি গাজা থেকে ১৮ মাইল দূরে অবস্থিত। এটি দুই অংশে বিভক্ত। এর একটিতে ৭০ জন ফিলিস্তিনি বন্দিকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে। তাদের নড়াচড়ার সুযোগও একেবারে কম। এছাড়া সেখানে একটি ফিল্ড হাসপাতালও রয়েছে। সেখানে ফিলিস্তিনি বন্দিদের ডায়াপার পরিয়ে বিছানার সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং খাবার দেওয়া হয় পাইপ দিয়ে।
ওই হাসপাতালে কাজ করেছেন এমন একজন বলেছেন, নিজেকে মানুষ বলে দাবি করতে পারেন, এমন সব কিছুই বন্দিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। তিনি বলেন, তথ্য উদ্ধার করতে তাদের সঙ্গে এমন আচরণ করা হয় না। বরং ক্ষোভ আর প্রতিশোধের নেশা থেকেই তাদের সঙ্গে এমন করা হয়। ৭ অক্টোবর ইসরাইলে হামলার প্রতিশোধ নিতেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয়।
৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাস যোদ্ধাদের হামলার পর গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। গাজায় বন্দি করা ফিলিস্তিনিদের রাখার জন্য তিনটি সামরিক স্থাপনাকে বন্দিশিবিরে পরিণত করা হয়।
সিএনএনের প্রতিবেদনের এসব অভিযোগ ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) খ্যাত ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে আইডিএফ সিএনএনকে জানিয়েছে, বন্দি থাকা জিম্মিদের সঙ্গে সব সময় উপযুক্ত আচরণ নিশ্চিত করা হয়।
আইডিএফের সেনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এতে আরও বলা হয়, বন্দিদের স্বাস্থ্যগত অবস্থা এবং ঝুঁকির মাত্রা বিবেচনা করে তাদের হাতকড়া পরানো হয়। ওই বন্দিশালায় অনৈতিকভাবে হাতকড়া পরানোর কোনো তথ্য কর্তৃপক্ষের জানা নেই।
বন্দিদের পরিধেয় কাপড় খুলে ডায়াপার পরিয়ে রাখার অভিযোগ আইডিএফ সরাসরি অস্বীকার করেনি। বরং তারা বলেছে, আইডিএফ যখন বিবেচনা করে কোনো ঝুঁকি নেই, তখন বন্দিদের পরিধেয় কাপড় ফেরত দেওয়া হয়।


