বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকিংয়ের চেষ্টা, সতর্কতা জারি

হ্যাকিংয়ের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। গত ১ নভেম্বর রাত থেকে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে হ্যাকাররা।

বিসিবি সূত্রে জানা গেছে, এরই মধ্যে অ্যাকাউন্টটি থেকে বোর্ডের খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং সাইট ও ফিশিং লিংকসংক্রান্ত বার্তা পাঠানো হচ্ছে।

এ ঘটনায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি সতর্কতা প্রকাশ করেছে বিসিবি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বোর্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক না করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে এসব বার্তা এড়িয়ে চলতে এবং কোনো লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা লগইনসংক্রান্ত তথ্য শেয়ার না করতে সতর্ক করেছে বোর্ড।

বিসিবি আরও জানিয়েছে, অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা দল কাজ করছে। অ্যাকাউন্টটি পুরোপুরি নিরাপদ হওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর