Home Blog

‘থ্যাঙ্কসগিভিং ডে’ শুরু হয়েছিল কীভাবে? রয়েছে দারুণ সব ইতিহাস

জন্মভূমি প্রতিবেদকঃ ‘থ্যাঙ্কসগিভিং ডে কীভাবে উদযাপন শুরু হয়েছিল এই দিনটির? জেনে নিন দারুণ সব কাহিনি।
আমেরিকা-সহ অনেক দেশে প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার ‘থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়। থ্যাঙ্কসগিভিং আনুষ্ঠানিকভাবে ছুটির মরসুমের সূচনাকে চিহ্নিত করে, যা জার্মানি, ব্রাজিল, কানাডা, জাপান এবং অন্যান্য দেশেও উদযাপিত হয়।

আমেরিকায় এই দিনটি বড়দিনের মতোই ধুমধাম করে পালিত হয়। এই দিনে মানুষ একে অপরকে ধন্যবাদ জানান এবং আগামী বছরের জন্য প্রার্থনা করেন। এই দিনটি উত্তর আমেরিকার একটি ঐতিহ্যবাহী উৎসব, যা এক ধরনের ফসল কাটার উৎসবও বটে। এই বছর ২৭ নভেম্বর থ্যাঙ্কসগিভিং ডে পালিত হচ্ছে। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল যে কোনও ধরনের সাহায্য বা সহযোগিতার জন্য কাছের বা অপরিচিত ব্যক্তিকে ধন্যবাদ জানানো। এই দিনে আপনি একটি বিশেষ উপায়ে তাঁদের ধন্যবাদ জানাতে পারেন। সাধারণত লোকেরা তাঁদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে এই দিনটি উদযাপন করেন এবং তাঁদের বাড়িতে একসঙ্গে ঐতিহ্যবাহী খাবার খান।থ্যাঙ্কসগিভিং ডে কখন শুরু হয়েছিল সে সম্পর্কে অনেক রকমের মত রয়েছে। তবে আমেরিকার লোকেরা বিশ্বাস করেন যে এটি প্রথম ১৫৬৫ সালে ফ্লোরিডায় শুরু হয়েছিল। সেন্ট অগাস্টিন এই উৎসব প্রথম উদযাপন করেন। কিছু লোক বিশ্বাস করেন, প্রথম থ্যাঙ্কসগিভিং দিবসটি ১৬২১ সালে ইংরেজ উপনিবেশবাদীরা উদযাপন করেছিল। ইউরোপীয় সেই সব মানুষ যাঁরা আমেরিকায় এসেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করেছিলেন, তাঁদের হাত ধরেই এটির সূচনা বলে মনে করা হয়। আমেরিকায় প্রথম সফল চাষ করার পর, তাঁরা তাঁদের প্রতিবেশীদের ধন্যবাদ জানাতে একটি পার্টির আয়োজন করেন, যা থ্যাঙ্কসগিভিং ডে নামে পরিচিত হয়। এমনই মত অনেকের।

অনেকে আবার মনে করেন, থ্যাঙ্কসগিভিং দিবস উদযাপন করা শুরু করেছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। ১৯৩৯ সালে তিনি শুরু করেন এর, যা পরবর্তীতে ১৯৪১ সালে মার্কিন কংগ্রেস দ্বারা স্বীকৃত হয়েছিল। থ্যাঙ্কসগিভিং ডে আমেরিকায় ক্রিসমাসের মতোই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই কারণেই এই দিনটি আমেরিকা জুড়ে একটি জাতীয় ছুটির দিন।বর্তমানে, কানাডায় অক্টোবর মাসে থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়, যেখানে আমেরিকায় এই উৎসবটি নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার পালিত হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় আকারে পালিত হয়। কানাডায় অত বড় আকারে পালন হয় না।

মূলত মার্কিনি সংস্কৃতির অংশ হলেও, বর্তমানে থ্যাঙ্কস গিভিং ডে পালন করছেন ভারতীয়রা। বন্ধুদের বা পরিবারের নিকটদের সঙ্গে যদি দেখা করার সুযোগ নাও পান, হোয়াটস অ্যাপ বা ফেসবুকের মাধ্যমেই তাঁদের কাছে পাঠিয়ে দিতে পারেন এই শুভেচ্ছা বার্তা। এটি মূল প্রতীকী একটি অনুষ্ঠান। আসলে পরস্পরের পাশে থাকা, আপাদে বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং আগামী দিনগুলির জন্য শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যেই বছরের পর বছর ধরে এই দিনটি পালিত হয়ে আসছে।

এর সঙ্গে খাওয়া খাওয়ার বিশেষ যোগ আছে। ঐতিহ্যবাহী নানা পদ এদিন রান্না হয়। সেটি ছাড়াও এদিন টার্কির মাংস খাওয়ারও চল। এদিন অনেকে আবার নতুন ফসলও রোপন করেন।

নড়াইলের ঘটনায় প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল

জন্মভূমি প্রতিবেদকঃ নড়াইলসহ সারা বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নীসংযোগ, অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আ.লীগ (পূর্বাঞ্চল) ও প্রবাসী বাংলাদেশী আমেরিকান সংগঠন যৌথভাবে নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ ২২ নভেম্বর বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র একজন বক্তার বক্তব্যকে কেন্দ্র করে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ এবং যুক্তরাষ্ট্র আ.লীগের (পূর্বাঞ্চল) মধ্যে হৈ-হট্টগোল-বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ তাদের সমাবেশের সমাপ্তি ঘোষনা করে। আওয়ামী লীগ ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং আব্দুল হাসিব মামুনের সঞ্চালনায় তাদের সমাবেশ চালিয়ে যায়।

ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রামদাশ ঘরামীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিতাংসু গুহ , স্বীকৃতি বড়ুয়া, ভজন সরকার, সুশিল সিনহা, ড. প্রদীপ রঞ্জন কর, মঞ্জুর চৌধুরী, বিদ্যুত সরকার ,সমীর রায়, নুরুজ্জামান সর্দার, দীলিপ কে. নাথ, জয়দেব কুমার গাইন,জামাল হোসেন,দীনেশ মজুমদার, জাহিদুল হক, জামাল হোসেন,মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, টি মোল্রা, শাহ বখতিয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র বক্তরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টিকে গুরত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার করার জন্য ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ও পশ্চীমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধীকারীর হস্তক্ষেপ কমনা করেন।
বক্তরা আরও বলেন,বাংলাদেশে যখন মৌলবাদ শক্তির উত্থান হয় এবং সংখ্যালঘুদের উপর নেমে আসে অত্যাচার নির্যাতন তখন কোন রাজনৈতিক দলই এগিয়ে আসে না। ৭৫ সালের পর সব সরকারের আমলেই সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে।

বর্তমান বিএনপি সরকারকে অবৈধ ও অসাংবিধানিক সরকার আখ্যায়িত করে সমাবেশ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়,এর পর যদি সংখ্যালঘুদের উপর এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোন রকম অত্যাচার-নির্যাতন নেমে আসে তবে বিদেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। বক্তরা অবিলম্বে তত্ত্ববধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচনের দাবী করেন।
সমাবেশের মাঝপথে ইউনাইটেড হিন্দু কাউন্সিলের বক্তা জয়দেব কুমার গায়েনের বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে শুরু হয় বিশৃঙ্খলা ও হৈ-হট্টগোল। জয়দেব গাইন তার বক্তব্যে বলেন, আনেকের ধারনা যে,বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক। সেই অবস্থায় এখানে আওয়ামী লীগের সাথে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র যৌথ সভা করার কারনে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার-নির্যাতন নেমে আসতে পারে। তাই আওয়ামী লীগের সাথে এই সমাবেশ না করলেই ভালো হতো। এই বক্তব্য দেয়ার পরেই শুরু হয় বিশৃঙ্খলা। আওয়ামী লীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। আওয়ামী লীগের দুই/একজন বক্তাকে বিএনপির দালাল বলে গালিগালাজ করেন। এবং তাকে জুতা দিয়ে পেটানো দরকার বলেও চিৎকার করেন। তা ছাড়াও জয়দেব গায়েনকে অশ্লীল ভাষায় গালি দেন। এসময় দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আওয়ামী লীগ তাদের সমাবেশ চালিয়ে যায়।

নিউইয়র্কে সংখ্যালঘুদের প্রতিবাদ সমাবেশে হিন্দু নেতাকে হুমকি আ. লীগ নেতার। সিদ্দিকুর রহমান ও হিন্দু কমিউনিটির নিন্দা
গত ২২ নভেম্বর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কে হট্টগোল, ইউনাইটেড হিন্দুস্ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এক হিন্দু নেতাকে ‘বিএনপির দালাল’ ও ‘জুতা দিয়ে পেটানোর’ হুমকি দেন যুক্তরাষ্ট্র যুবলীগের ( একাংশের) সাবেক সভাপতি।
এই অবাঞ্চিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এ ছাড়াও এই ঘটনায় নিউইয়র্কে অনেক সনাতন ধর্মাবলম্বী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

নড়াইলসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের(পূর্বাঞ্চল)যৌথ বিক্ষোভ সমাবেশে এই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।
সমাবেশের মাঝপথে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ-সংশ্লিষ্ট বক্তা জয়দেব কুমার গায়েনের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করে। একটি ভিডিও-তে দেখা যায়, এসময় হিন্দু নেতা জয়দেব গায়িনকে বিএনপির দালাল আখ্যা ও জুতা মারার হুমকি দেন যুক্তরাষ্ট্র যুবলীগের ( একাংশের) সাবেক সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী। এছাড়াও যুবলীগ নেতা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এই অনাকাঙ্খিত ঘটনার ব্যাপারে গত কাল রাত ১১টায় ফোনে সন্ধান২৪.কম‘র পক্ষথেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের মন্তব্য জানতে চাইলে, তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সন্ধান২৪.কম‘র প্রতিনিধিকে তিনি বলেন,আওয়ামী লীগের কোন কোন নেতার এমন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যেখানে এই সংকটময় সময়ে সবাইকে সাথে নিয়ে আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে, সেখানে দলের নেতারা হটকারী ঘটনা ঘটিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করছে যা মোটেই কাঙ্খিত নয়।
এ ছাড়াও ড. সিদ্দিকুর রহমান সন্ধান২৪.কম‘র প্রকাশিত এ সংক্রান্ত নিউজ শেয়ার করে সেখানে মন্তব্য করেন, “যৌথ ভাবে বিক্ষোভ সমাবেশ আয়োজন সঠিক হয়নি। আমাদের সতর্কতার সাথে অসাংবিধানিক পাতানো সাজানো নির্বাচনে নির্বাচিত সরকারের হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলনে সবার অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।
ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে না ঘটে উভয় পক্ষেকে আহ্বান জানাচ্ছি।”

এদিকে সন্ধান ওয়েবসাইড থেকে এই ঘটনার সংবাদ ও ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও নিউইয়র্কের সনাতন কমিউনিটির অনেক নেতা এই প্রতিনিধিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা আওয়ামী লীগের ওই নেতার ঔদ্ধত্যেকে ক্ষমার অযোগ্য হিসেবে মনে করছেন।
রোববার বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল) এবং প্রবাসী বাংলাদেশি আমেরিকান যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
একপর্যায়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে তা হৈচৈ, পাল্টাপাল্টি বক্তব্য ও বিশৃঙ্খলায় রূপ নেয়। পরে উভয় পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বর্নাঢ্য আয়োজনে স্টার ফার্নিচারের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জন্মভূমি প্রতিবেদকঃ বর্নাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্টার ফার্নিচারের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
গত ২০ নভেম্বর লং আইল্যান্ডের ফারমিংডালে অবস্থিত অভিজাত ব্যাংকুয়েট দ্যা রয়েল পাম রেস্টুরেন্ট মিলনায়তনে ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও লায়ন রকি আলীয়ানের গ্রন্থনাও পরিকল্পনায় ও ফাতেমা শাহাব রুমা’র প্রানবন্ত ও সাবলীল উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টার ফার্নিচারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল হোসেন মাল,বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ , বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম,সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, লায়নস ক্লাবের প্রেসিডেন্ট এ জেড এম রাসেল, এটর্নি মঈন চৌধুরী,সাংবাদিক মুহাম্মদ সাঈদ,জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যবসায়ী এসোসিয়েশনের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, ও জেবিবিএ সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান প্রমুখ ।

WhatsApp Image 2026 11 27 at 2.00.44 AM 3
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, চিত্রনায়ক অমিত হাসান, ফকরুল ইসলাম দেলুয়ার, আজমল হোসেন কুনু, ফিরোজ আহমেদ, লায়ন আহসান হাবিব, তারেক হাসান খান, লায়ন হাসান জিলানী, ডিউক খান, মিয়া মোহাম্মাদ দুলাল, লায়ন এম, মফিজুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আক্তার হোসেন, লায়ন মাসুদ রানা তপন, মনির হোসেন, মহিউদ্দিন দেওয়ান, মশিউর রহমান মজুমদার, কাজী শাকাওয়াত হোসেন আজম,ব্যবসায়ী আব্দুর রশীদ বাবু, জে মোল্লা সানি, লায়ন এম, এস,আলম প্রমুখ ।
সুন্দর ও পরিচ্ছন্ন অনুষ্ঠানে দেশের জনপ্রিয় গান পরিবেশন করেন চন্দন চৌধুরী,নাজু আখন্দ, রোকসানা মির্জা, লিমন চৌধুরী, কামরুজ্জামান বকুল,ও আবতাব জনি ।
গত ১৫ বছর যাবত স্টার ফার্নিচার ইর্ষনীয় সাফল্যের সাথে ব্যবসা করে আসছেন । স্টার ফার্নিচারের যাত্রা শুরু ২০১১ সালে। লক্ষ্য ছিল পরিবারগুলোর জন্য সুন্দর, আরামদায়ক এবং মানসম্মত আসবাবপত্রের ব্যবস্থা করা। প্রতিষ্ঠানটির প্রকাশিত ইতিহাস অনুযায়ী, ২০১২ সালে ব্রঙ্কসের পার্কচেস্টারে শোরুম স্থাপনের মধ্য দিয়ে ব্যবসার সম্প্রসারণ শুরু হয়। ২০১৫ সালে জ্যাকসন হাইটস, ২০১৭ সালে নর্থ ব্রঙ্কস ও রিচমন্ড হিল এবং ২০২৩ সালে আরও একটি শোরুম যুক্ত হয় তাদের ব্যবসায়িক কার্যক্রমে। ২০২৪ সালে বাংলাদেশের শরীয়তপুরেও প্রতিষ্ঠানটি নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২০ হাজার ক্রেতা তাদের শোরুমগুলোতে আসেন। যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মেক্সিকো ও ব্রাজিলসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে সংগ্রহ করা আসবাবপত্র রয়েছে তাদের পণ্যের সম্ভারে। বাংলাদেশি কমিউনিটির একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়ার এই পথচলা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন।এই অর্জন সামনের দিনগুলোতে নিরবচ্ছিন্ন ভাবে অব্যাহত থাকবে এই প্রত্যাশা সবার ।

লুইসভিল সিটি হলের আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ‘ডালাস বাংলা উৎসব-৫

জন্মভূমি প্রতিবেদকঃ ডালাস বাংলা উৎসবকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে লুইসভিল সিটি হল। এ উপলক্ষে লুইসভিল সিটি কাউন্সিল একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র জারি করে, যাতে স্বাক্ষর করেন মেয়র টি. জে. গিলমোর। বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য উদ্যাপন, স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং কমিউনিটির মধ্যে সংযোগ জোরদারে উৎসবের অবদানের স্বীকৃতি দেওয়া হয় ওই ঘোষণাপত্রে। শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, লুইসভিল গ্র্যান্ড থিয়েটারে বইমেলা, সাহিত্য আড্ডা, নাটক, সংগীত ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উৎসবের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়।
থিয়েটারের লবিতে দর্শনার্থীদের নজর কাড়ে ঢাকার বাংলাবাজার ও নিউইয়র্কের ব্রুকলিনের বইয়ের দোকান নিয়ে তৈরি দৃশ্যপট। উৎসবের প্রতিষ্ঠাতা কেন কাদেরের নকশায় জন্মভূমির স্মৃতি ও প্রবাসের দৈনন্দিন জীবন পাশাপাশি উঠে আসে। বিকেল ৩টায় বইমেলা শুরু হয়।

বিকেল ৪টায় জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতা আবৃত্তি করে সাহিত্য আড্ডার সূচনা করেন সঞ্চালক মারুনা রাহী। আলোচনায় অংশ নেন চৌধুরী সালাহউদ্দীন মাহমুদ, মোহাম্মদ কবির, আবদুর রব, জাহিদ রেজা, সাঈদা আনোয়ার ডিভা, ইসতিয়াক রুপু, লোপামুদ্রা ব্যানার্জি, কানিজ মওলা, নজরুল ভূঁইয়া ও ফরহাদ হোসেন। কবিতা আবৃত্তি করেন শাহীন সাদাত, লোপামুদ্রা ব্যানার্জি ও ইসতিয়াক রুপু। আড্ডার শেষ পর্বে কেন কাদের তাঁর প্রয়াত মা বেগম নুরজাহান কাদেরের হাতে সেলাই করা বাংলাদেশের পতাকা প্রদর্শন করেন। তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তাঁদের বাড়ির ছাদে পতাকাটি উত্তোলন করা হয়।

সন্ধ্যার মূল অনুষ্ঠান মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডালাস বাংলা উৎসবের অনুষ্ঠান পরিচালক সাবেরা কাদের। এরপর অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারহানাজ রেজা। সাংস্কৃতিক পর্বের শুরুতে শিক্ষিকা আফরিন সুমীর তত্ত্বাবধানে BANT বাংলা স্কুলের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে।
অস্টিন থেকে আসা Baul Prog Collective শেখ দীনার নেতৃত্বে তাদের প্রথম সরাসরি মঞ্চ পরিবেশনায় বাউলগানের সঙ্গে প্রগ্রেসিভ রকের মেলবন্ধন তুলে ধরে। নাট্যদল রঙ্গমঞ্চ তাদের দ্বিতীয় প্রযোজনা, হুমায়ূন আহমেদের একাঙ্কিকা ‘স্বপ্ন’, মঞ্চস্থ করে। ফরহাদ হোসেনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন সাইফুল হক রুমি ও সালমা রোজী। উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন নাবিলা কুহু।

শেষ পর্বে SANM TV-Gi JULY 4TH স্বাধীনতা দিবস পুরস্কার তুলে দেন উৎসবের প্রতিষ্ঠাতা কেন কাদের। পুরস্কার পান খান আনিসুজ্জামান, নাসরিন সানি, আলী তারেক, ফরহাদ হোসেন ও নাদিম আহমদ। বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে অবদানের জন্য নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন ইওচঅ-কেও পুরস্কার দেওয়া হয়।
২০২১ সালে গান ও কবিতার আসর দিয়ে ডালাস বাংলা উৎসবের যাত্রা শুরু হয়। পরের বছর যুক্ত হয় পূর্ণাঙ্গ বাংলা বইমেলা। এবারের উৎসব উপস্থাপন করে SANM TV & Media Services, LLC। টাইটেল স্পনসর ছিল kenkader.com Mortgage Services । আয়োজন শেষে কেন কাদের দর্শক, শিল্পী, সাহিত্যিক, স্বেচ্ছাসেবক, বিক্রেতা ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান এবং ২০২৭ সালে ষষ্ঠ ডালাস বাংলা উৎসবে সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

কক্সবাজারের মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি সম্পন্ন

জন্মভূমি প্রতিবেদকঃ কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি-২০২৬’ সম্পন্ন হয়েছে। গত ২১ নভেম্বর শনিবার সকালে ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃত্তির আয়োজন করা হয়। সকালে বৃত্তি অনুষ্ঠিত হয়ে দুপুরে ফলাফল প্রকাশ এবং বিকেলে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির।
নিউইয়র্কের সাগর ফাউন্ডেশন এবং সাগর গ্রুপের কর্ণধার এবং সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক শাহাব উদ্দিন সাগর ভার্চুয়ালি বৃত্তির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানের তার উপর নির্মিত একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান, সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ।
বৃত্তি পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাছরিন। সহ হল সুপারের দায়িত্ব পালন করেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকক রোকেয়া বেগম। পরিচালনা কমিটির সদস্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য উছমান গণি, উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ ও ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন।
বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির জানান, ঢেমুশিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় উৎসাহ প্রদানে এ মেধা বৃত্তি চালুর উদ্যোগ নেয়া হয়। বৃত্তির সম্পূর্ণ খরচ বহন করেছে নিউইয়র্কেও সাগর গ্রুপ এবং সাগর ফাউন্ডেশন। বৃত্তির জন্য জনপ্রতি নামমাত্র ৫০ টাকা শুভেচ্ছা ফি নেয়া হয়। এই ফিসও অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর ৬ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তৃর্তীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৯০ জন শিক্ষার্থী। তাদের সকলকেই সনদ এবং সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত ৩০জন শিক্ষার্থী উপহার হিসেবে পায় আর্থিক অনুদান, মেডেল, সনদ এবং স্কুল ব্যাগ। বেস্ট স্টুডেন্টকে দেয়া হয়েছে ক্রেস্ট। অংশগ্রহণকারী স্কুলগুলোকেও দেয়া হয়েছে ক্রেস্ট।

WhatsApp Image 2026 11 27 at 2.00.44 AM 6
বৃত্তি প্রদান কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ বলেন, বৃত্তি পরিচালনা কমিটির সম্মানি, বৃত্তির অর্থ, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের আপ্যায়নসহ সব খরচ বহন করেছে সাগর ফাউন্ডেশন। বৃত্তি পরীক্ষার পরীক্ষক এবং খাতা দেখার দায়িত্ব দেয়া হয়েছিল পাশ্ববর্তী ইউনিয়নের বিদ্যালয়গুলোর শিক্ষকদের। যার কারণে স্বচ্ছতার মাধ্যমে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, সাগর ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জনহিতৈষীমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এটির কার্যালয় নিউইয়র্কে এবং এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সাগর গ্রুপের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সাগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাব উদ্দিন সাগর একজন প্রতিথযশা সাংবাদিক, নিউইয়র্কের অগ্রবর্তী অংশের প্রতিনিধিত্বশীল কমিউনিটি নেতা এবং সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজার পাড়া। তাঁর সাংবাদিকতার শেকড় এবং হাতেখড়ি চকরিয়া, কক্সবাজার তথা বাংলাদেশ। তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও শেকড়ের কথা ভুলেননি। ফলে শাহাব উদ্দিন সাগর এলাকাবাসীর জন্য নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে গরীবদের মাঝে নানা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। এবার তিনি বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিলেন।
মোহাম্মদ আমান উল্লাহ আরো জানান, এবারের বৃত্তি পরীক্ষার কেন্দ্রে নির্ধারণ করা হয়েছিল মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে। আগামী বছর পুরো উপজেলা নিয়ে বৃত্তি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিকেও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
বক্তারা বলেন, সাগর ফাউন্ডেশন মেধাবৃত্তিকে এলাকার মডেল বৃত্তি হিসেবে বিবেচনা করে যেতে পারে।

নাসাউ বাংলাদেশি কমিউনিটি (এনবিসি) কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন

জন্মভূমি প্রতিবেদকঃ নিউইয়র্কের লং আইল্যান্ডে নাসাউ বাংলাদেশি কমিউনিটির (এনবিসি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২২ নভেম্বর ২০২৬, রবিবার, হিকসভিলের মেহফিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ নির্বাচনে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কমিউনিটি নেতৃবৃন্দ, আজীবন সদস্য, সাধারণ সদস্য ও শুভানুধ্যায়ীসহ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিসির প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, উপদেষ্টা নূর মোহাম্মদ ও ড. আসাদুর মিয়া, নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা ও পরিচালনা করেন নবনির্বাচিত প্রচার ও গণমাধ্যম সম্পাদক মো. সোহেল রানা। অনুষ্ঠান পরিচালনায় তাঁকে সহযোগিতা করেন নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক শাহনূর বেগম।
নির্বাচনী কার্যক্রম শুরুর আগে সংগঠনের নতুন ১৯ জন আজীবন সদস্যকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও আজীবন সদস্যপদের সনদ প্রদান করা হয়। কমিউনিটির সেবা ও সংগঠনের দীর্ঘমেয়াদি উন্নয়নে তাঁদের সম্পৃক্ততা এবং সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল একটি অসহায় পরিবারের হাতে ৫০ হাজার মার্কিন ডলারের আর্থিক সহায়তা তুলে দেওয়া। কমিউনিটির সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায় সংগৃহীত এই অর্থ মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এনবিসির অঙ্গীকারের প্রতিফলন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আওকাত হোসেন খানের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। কমিশনের অন্য সদস্যরা ছিলেন মিজান রহমান, মীর মাহবুব, ফজলুল হক ও শাহজাহান মাহমুদ।
নির্বাচনী কার্যক্রম শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে।
নর্বনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোতাসির মিয়া, সিনিয়র সহসভাপতি সৈয়দ জাহিদুল ইসলাম, সহসভাপতি চৌধুরী ফারুকী, মোহাম্মদ হাবিব, আব্দুল আজিজ ও মো. আমিনুল হক; সাধারণ সম্পাদক মো. শামীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ফারুক আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ মো. জিয়াউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসিব হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হোসেল বাপ্পী, প্রচার ও গণমাধ্যম সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম প্রচার ও গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ সোহেল রহমান, সাংস্কৃতিক সম্পাদক শাহেনুর বেগম, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক রাফিয়া খান নিশি, ক্রীড়া সম্পাদক মোমিন হুসাইন (মনির), যুগ্ম ক্রীড়া সম্পাদক আজমল হোসেন, নারী বিষয়ক সমন্বয়ক রুমানা আখতার এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ তালুকদার (নাঈম), এস এম জাহাঙ্গীর হোসেন, মো. ফিরোজ আহমেদ ও মাকসুদা ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, নাসাউ বাংলাদেশি কমিউনিটি লং আইল্যান্ডের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠন বছরব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি কমিউনিটির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আওকাত হোসেন খান নবনির্বাচিত সকল কার্যনির্বাহী সদস্যকে অভিনন্দন জানিয়ে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ২০২৭-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি মোতাসির মিয়া তাঁর বক্তব্যে বলেন, “এনবিসি শুধু আনন্দ-উৎসবের সংগঠন নয়, মানুষের দুঃসময়েরও ভরসার জায়গা হয়ে উঠুক। এই ধরনের মানবিক কাজ আরও বেশি করে করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।”
সাধারণ সম্পাদক মো. শামীবুর রহমান নতুন প্রজন্মকে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমি সকল অভিভাবকদের অনুরোধ করব, আপনারা আপনাদের তরুণ ছেলেমেয়েদের এই গ্রুপে যুক্ত করুন, যাতে তারা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকে এবং ভবিষ্যতে আমাদের কমিউনিটির নেতৃত্ব দিতে পারে।”
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশ, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
নির্বাচন ও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংগঠনের উপদেষ্টা পরিষদ, নির্বাচন কমিশন, সকল সদস্য, স্বেচ্ছাসেবক, দাতা ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে নাসাউ বাংলাদেশি কমিউনিটি।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান

জন্মভূমি প্রতিবেদকঃ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সাহস, আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারত্বের অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী নয়, বরং জাতীয় উন্নয়ন, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায়ও এক নির্ভরযোগ্য অংশীদার।
বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রথম সমন্বিত অভিযানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত আইরিন খান বলেন, তিন বাহিনীর সেই সম্মিলিত অভিযান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতীয় সক্ষমতা ও সহনশীলতার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে উঠেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং অবকাঠামো উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় তাঁদের অবদান বাংলাদেশের শান্তি, মানবিকতা ও আন্তর্জাতিক সংহতির মূল্যবোধকে বিশ্বদরবারে তুলে ধরছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এতে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা ও প্রতিরক্ষা অ্যাটাশেগণসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথিদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত আইরিন খান জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একে একে তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরের একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভাইবোন লিমা পারভীন (২৬) ও হোসেন আলী (২৪) মারা যান। ‎এ নিয়ে ওই দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হলো।

নিহত লিমা পারভীন ও হোসেন আলী নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঙালিপুর নিচপাড়া এলাকার তৌসির উদ্দিনের সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লিমা পারভীন এবং সকাল ১০টার দিকে তার ছোট ভাই হোসেন আলী মারা যান। এর আগে দুর্ঘটনার দিন দিবাগত রাতে মারা যান লিমা পারভীনের স্বামী শাহীন আলম (৩০)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় শাহীন আলমের ছোট ভাই শাহেদ আলী (২৫) দগ্ধ হয়েছিলেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। নিহত ও আহত চারজনই ফতুল্লার একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন এবং একই ফ্ল্যাটে বসবাস করতেন।

‎ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লিমা পারভীন ও হোসেন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুরে অবস্থানরত তাদের বড় ভাই স্বপন আলী ও মামা মোহাম্মদ আলী।

‎পুলিশ ও স্বজনরা জানায়, গত শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকার সরদারবাড়ি মসজিদসংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস লাইনের লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়।

‎ভোরে রান্নার জন্য লিমা পারভীন দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ফ্ল্যাটে থাকা চারজন দগ্ধ হন এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পরে দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

০

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের স‌ঙ্গে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর পৃথক পৃথক বৈঠক নয়, জাতীয় ঐক্যের জন্যস সর্বদলীয় সংলাপ চায় জামায়া‌তে ইসলামী। সর্বদলীয় সংলাপ হ‌লে তা‌তে জামায়াত ১১ দলীয় ঐক্যনকে নি‌য়ে অংশ নেবে।

বৃহস্প‌তিবার রাজধানীর মগবাজার কার্যায়ল‌য়ে জামায়াত আমির শফিকুর রহমানের সভাপ‌তি‌ত্বে দল‌টির নির্বাহী প‌রিষ‌দের সভায় এই সিদ্ধান্ত হয়। সভা সূত্র সমকাল‌কে এ তথ্য  জা‌নি‌য়ে‌ছে। শুক্রবার ১১ দ‌লের লিয়া‌জোঁ ক‌মি‌টির বৈঠক হ‌বে। এরপর আনুষ্ঠা‌নিকভা‌বে জো‌টের অবস্থান জানা‌নো হ‌বে।

জামায়াতের বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, নির্বাহী পরিষদের বৈঠকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জামায়াতের সাথে মতবিনিময় প্রসঙ্গ, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ বিষ‌য়ে আলোচনা করা হয়।

জামায়া‌তের সহকারী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল হা‌মিদুর রহমান আযাদ সমকাল‌কে বল‌ছেন, ফ্যা ‌সিবা‌দের বিরু‌দ্ধে জাতীয় ঐক্যত গড়‌তে জামায়াত একমত। এর জন্য  জুলাই গণঅভ্যুাত্থা‌নের প‌ক্ষের দলগু‌লোর সর্বদলীয় সংলাপ প্রয়োজন। সংলাপ কোথায় হ‌বে, এ প্রশ্নও র‌য়ে‌ছে। ঐক্যের জন্য গণ‌ভো‌টে রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নও জরু‌রি। এসব বিষ‌য়ে ১১ দ‌লের শ‌রিকদের আলোচনায় অবস্থান নির্ধারণ করা হ‌বে।

গত ১৮ নভেম্বর সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক বৈঠক করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে। ১৫ মিনিটের ওই বৈঠকে প্রধানমন্ত্রী সব দলকে নাশকতার বিরুদ্ধে একমঞ্চে আসার কথা জানান। ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা সর্বদলীয় সংলাপের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী সংসদ অধিব‌বেশ‌নের সমাপনী ভাষ‌ণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। বি‌রোধীদলীয় নেতা জুলাই সনদ বাস্তবায়‌নের মাধ্যচমে ঐক্যর সুদৃঢ় করার আহ্বান জানান।

গত ২৩ ন‌ভেম্বর স‌চিবালয় কার্যাল‌য়ে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সংলা‌পে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এতে উপ‌স্থিত ছি‌লেন দল‌টির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এন‌সি‌পি জামায়াত নেতৃত্বাধীন ১১ দ‌লেরও শ‌রিক। আনুষ্ঠানিক সংলাপের আগেই এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় নাখোশ জামায়াত। এনসিপিও প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সংলা‌পে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বললেও কোনো সুনির্দিষ্ট বার্তা পায়নি।

১৯ নভেম্বর ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়– প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দেবেন। তারা জোটবদ্ধভাবে সংলাপে যাবেন। তবে গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দেবেন। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছাড়া ঐক্য করবে না ১১ দল। ওই বৈঠকে এনসিপির প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এন‌সি‌পি এককভা‌বে বৈঠক করার না‌খোশ জামায়াত জোটবদ্ধভা‌বে সংলা‌পে অংশগ্রহ‌ণের সিদ্ধা‌ন্তে অনড় র‌য়ে‌ছে ব‌লে দল‌টির সূত্র জা‌নি‌য়ে‌ছে। একজন জ্যেষ্ঠ নেতা সমকাল‌কে ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ে তার স‌ঙ্গে বৈঠক নয়, রাষ্ট্রীয় অতিয‌থি যমুনা বা এই রকম কো‌নো স্থা‌নে ফ্যা ‌সিবাদ বি‌রোধী সংলাপ হ‌তে হ‌বে। যেখা‌নে সব দ‌লের মত বিএন‌পিও থাক‌বে।

এর আগে আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হওয়ার সম্ভাবনা আলোচনায় আসে। তবে আজ বৃহস্প‌তিবার রাত পর্যন্ত সংলাপের দিনক্ষণ নিশ্চিত হওয়া যায়নি। সংলা‌পের জন্য‌ বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নির্ধা‌রিত সম‌য়ের একদিন আগে গত বুধবার দে‌শে ফির‌লেও, এখনও নি‌শ্চিত নয় সংলাপ হবে কিনা।

সংলা‌পের জন্যন বি‌রোধী দলগু‌লোর স‌ঙ্গে দূ‌তিয়া‌লি কর‌ছেন বিএন‌পির হুইপ আশরাফ উদ্দিন নিজান। তি‌নি সমকালকে বলেছে, সংলাপ চলছে। ফ্যা ‌সিবা‌দের বিরু‌দ্ধে সব দল ঐক্যকবদ্ধ র‌য়ে‌ছে।

ক‌বে নাগাদ আনুষ্ঠা‌নিক সংলাপ হ‌বে- প্রশ্নে তি‌নি ব‌লে‌ছেন, শিগ‌গিরই সবকিছু দৃশ্যিমান হ‌বে।

আগামী ২৮ ন‌ভেম্বর শাহবাগে জুলাইপ‌ন্থি‌দের এক‌টি অনুষ্ঠা‌নে আওয়ামী লী‌গের পতন ঘটা‌নো দলগু‌লোর নেতা‌দের এক ম‌ঞ্চে দেখা যে‌তে পা‌‌রে ব‌লে এক‌টি সূত্র জা‌নি‌য়ে‌ছে।

সংলাপ না হ‌লেও কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএন‌পি, জামায়াত, এন‌সি‌পিসহ অধিাকাংশ দল রাজপথে সক্রিয় র‌য়ে‌ছে। বিএন‌পি ১ ডি‌সেম্বর বিজয়ের মাস উপল‌ক্ষে প্রধানমন্ত্রীর উপ‌স্থি‌তিতে বড় জমা‌য়ে‌তের কর্মসূ‌চি পালন কর‌বে।

জামায়াত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করে মহানগ‌রের পর জেলা পর্যা‌য়ে বি‌ক্ষোভ ক‌রে‌ছে। উপ‌জেলা ও থানা পর্যা‌য়েও অনুরূপ কর্মসূ‌চি কর‌বে।

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা

মস্কোর পূর্বদিকে রাশিয়ার একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপে ব্যবহৃত পাঁচটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ।

তিনি জানান, রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান ও দুটি এসইউ-৩৪ ফাইটার বম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, মস্কোর যুদ্ধ প্রচেষ্টা ‘পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে’ চালানো সর্বশেষ দূরপাল্লার হামলার অংশ হিসেবে এ বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এর আগে লিবিয়ার জলসীমায় দুটি রুশ জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার আরেকটি নৌযানে হামলা চালানো হয়।

গত সপ্তাহে ইউক্রেন হামলা চালিয়ে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযুক্ত রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটির সড়ক অংশ ধ্বংস করে দেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে উদ্যোগ নেওয়া সত্ত্বেও লড়াই অব্যাহত রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। জ্বালানি ব্যবস্থার ওপর নতুন করে চালানো হামলা এবং বিভিন্ন শহরে রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মুখে হিমশিম খেতে থাকা কিয়েভ এখন মস্কোর সামরিক শক্তিতে ফাটল ধরানোর চেষ্টা করছে।

প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা চলতি সপ্তাহে জানান, ইউক্রেনীয় বাহিনী ওই সব হামলার অনেকটিতে ব্যবহৃত রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র খুঁজে বের করে ধ্বংস করছে। গত কয়েক মাসে তারা এমন ১৬টি উৎক্ষেপণযন্ত্রে আঘাত হেনেছে।

জ্বালানি খাতের সূত্রে জানা গেছে, গত অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর পরিশোধন ক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে। কিয়েভ জানিয়েছে, মস্কো হামলা বন্ধ করলেই কেবল তারা রাশিয়ার জ্বালানি স্থাপনায় আঘাত হানা বন্ধ করবে।

যুদ্ধ এড়াতে রাশিয়াকে ট্রাম্প ও রুটের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা প্রতিরক্ষা জোট ন্যাটোপ্রধান মার্ক রুটে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউক্রেন যুদ্ধের আরও বিস্তৃতি ঘটায় এমন পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলা উচিত। বুধবার ফ্লোরিডায় অনুষ্ঠিত এক বৈঠকের পর তারা এই বিবৃতি দেন। বৈঠকে তাদের মধ্যে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে।
ট্রাম্প গত সপ্তাহে এশিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং তাদের প্রত্যেককে নিজের ‘বন্ধু’ বলে জাহির করেন। এরপর তিনি ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক করলেন। আমেরিকার রিপাবলিকান নেতা ট্রাম্প পশ্চিমা মিত্রদের সমালোচক হিসেবে পরিচিত বলে লিখেছে রয়টার্স।

যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রুটে বলেন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়ায় এমন যে কোনো পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলার গুরুত্ব এবং যত দ্রুত সম্ভব এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও আমরা আলোচনা করেছি।