দাঁড়িয়ে পানি খাচ্ছেন? যেসব সমস্যা হতে পারে

0
7

পানি পান করলে শুধু তৃষ্ণাই মেটে না, সেই সঙ্গে শরীরে পানির  মাত্রা বা ভারসাম্যও বজায় থাকে। চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে দিনে পর্যাপ্ত পানি খাওয়া প্রয়োজন। কিন্তু সঠিক পদ্ধতিতে পানি পান না করলে অনেকসময় তা শরীরের জন্য বিপদজনক হতে পারে। অনেকেই খুব তাড়াহুড়োতে দাঁড়িয়ে পানি পান করেন। এতে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন-

প্রতিদিন আমাদের কমপক্ষে দেড় লিটার পানি খাওয়া উচিত। কিন্তু দাঁড়িয়ে থাকলে একবারে বেশি পানি খাওয়া যায় না , এর ফলে শরীরে জলের ঘাটতি দেখা যায়। তাই অনেকে শরীরে অস্বস্তিভাব লক্ষ্য করেন।

দাঁড়িয়ে পানি পান করার শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে এটা হতে থাকলে আর্থারাইটিসের সমস্যা দেখা দিতে পারে।

দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ভিতরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়। তখন শরীরের কার্যক্রম বিঘ্নিত হয় এবং শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে।

পানি কিডনিকে সচল রাখতে সাহায্য করে। কিন্তু দাঁড়িয়ে পানি খেলে সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে ক্ষতিকর প্রভাব ফেলে । পরে রক্তের সঙ্গে মিশে শরীরের ক্ষতি করে।

অনেকসময় দাঁড়িয়ে পানি পানে বুকের পেশিতে চাপ পড়ে। তখন আমাদের হৃৎপিণ্ডের উপরেও চাপ সৃষ্টি হয় যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

দাঁড়িয়ে পানি খাওয়ার ফলে নার্ভের সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে মানসিক চাপ বা অ্যাংজাইটি বাড়তে শুরু করে।

পানি পানের কিছু সঠিক পদ্ধতি রয়েছে। যেমন-

১. সবসময়ই বসে পানি পান করা উচিত

২. এক ঢোঁকে না খেয়ে ছোট ছোট চুমুকে পানি পান করা স্বাস্থ্যকর।

পানি পানের ক্ষেত্রে এই পদ্ধতি মেনে চলতে পারলে সহজেই সুস্থ থাকা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here