শেখ হাসিনা ভাষণ দিয়েছেন। গুরত্বপূর্ন ভাষণ। তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা পুনরায় ব্যক্ত করেছেন। ভুলে গেলে চলবে না যে, তত্বাবধায়ক সরকারের আমলে তিনি জোর করেই দেশে ফিরে গিয়েছিলেন। এবার কি তিনি মৃত্যুদন্ড মাথায় নিয়ে দেশে ফিরে যাবেন? তাঁর রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে দেখা যাবে যে তিনি যা বলেন তা করেন। তাই স্পষ্টত: বোঝা যাচ্ছে তিনি দেশে ফেরত যাবেন। মৃত্যুদন্ড? শেখ হাসিনা’র মৃত্যুদন্ড কার্যকর করে এমন আদালত, সরকার বাংলাদেশে নেই! তিনি দেশে ফিরে যাবেন, বিজয়ীর বেশেই যাবেন। দেশ ও জনগণকে রক্ষায় নিজের জীবন বিপন্ন করে হলেও তিনি যাবেন। তিনি দেশে যাবেন, দেশ বাঁচাবেন, জনগণকে বাঁচাবেন, দল বাঁচাবেন, কর্মীদের বাঁচাবেন, এবং নিজের জন্যে, বঙ্গবন্ধু পরিবারের জন্যে গৌরবজ্জ্বল অধ্যায় রচনা করবেন। প্রমান করবেন তিনি দেশপ্রেমিক, দেশের জন্যে উৎসর্গিত প্রাণ। জয়বাংলা।
শেখ হাসিনা দেশে ফিরবেন
0
37
Previous article
আরো খবর


