বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে: পাটওয়ারী
বিএনপি গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায় : জামায়াত
গাজায় ১০০ জনকে হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের
ভারতকে কোণঠাসা করে পাকিস্তানের সুরেই কথা বলছেন ট্রাম্প
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হলেন চার কর্মকর্তা
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আকবরের নেতৃত্বে হংকং সিক্সেসে খেলবে বাংলাদেশ
২০২৫ সালের হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান আকবর আলী। বাংলাদেশ এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের শিরোপা জেতে পারেনি।
তবে ২০২৪ সালে সেমিফাইনালে পৌঁছানোর পর এবার দলের লক্ষ্য আরও ভালো করা। দলে ফিরেছেন অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি, ওপেনার জিশান আলমও তার স্থান ধরে রেখেছেন। এছাড়া দলে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, বাঁহাতি স্পিনার রকিবুল হাসান এবং পেস-বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।
নায়িকা থেকে গায়িকার পথে
অভিনয়ের পাশাপাশি গান নিয়েও সরব থাকেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৮ সালে প্রকাশ পেয়েছে তার প্রথম গান ‘পটাকা’। এখন পর্যন্ত চারটি গান প্রকাশ পেয়েছে এই অভিনেত্রীর। গত বছরের শুরুতে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে রেকর্ড করেছিলেন নতুন গান। সেসময় জানিয়েছিলেন, দ্রুতই গানটি শুনতে পারবেন শ্রোতারা। দেড় বছর পার হয়ে গেলেও এখনো প্রকাশ পায়নি সেই গান।
সম্প্রতি এক অনুষ্ঠানে গান প্রকাশের দেরি হওয়ার কারণ, সেই সঙ্গে গান নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান ফারিয়া। গান প্রকাশের বিলম্ব হওয়ার কারণ জানিয়ে ফারিয়া বলেন, ‘আসলে অনেকগুলো মানুষের সমন্বয়ে একটি ভালো কাজ হয়। তাই একটু সময়ে লেগে যায় গান প্রকাশের ক্ষেত্রে। আর আমি তো শুধু গান প্রকাশ করি না, একটা মিউজিক ভিডিও তৈরি করি। দর্শকের কাছে যেন একটু ভিন্ন রকম লাগে। এ কারণেই দেরি হচ্ছে। নতুন বেশ কয়েকটি গান রেডি করা আছে। ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ করা হয়েছে। ভবিষ্যতে নিজের পছন্দের শিল্পীদের সঙ্গে কোলাবরেশন করার ইচ্ছা আছে। পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর কী হয়।’
গানের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ততা বাড়ছে এই অভিনেত্রীর। এ মাসের শেষ দিকে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে ফারিয়ার। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
ঢালিউডের পাশাপাশি টালিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। তবে কয়েক বছর ধরে সেই ইন্ডাস্ট্রির কোনো কাজে দেখা যায়নি তাকে। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ওপার বাংলায় কাজ করছি না, বেশ কয়েক বছর হয়ে গেছে। বিশেষ কোনো কারণ নেই। ভিসা জটিলতা, ট্রাভেল সব কিছু মিলিয়েই এখন ওখানে কাজ করা কঠিন।’
মেহজাবীনের নতুন সিনেমার গুঞ্জন
নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তারপর থেকেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এবার পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। তার অভিনীত প্রথম নির্মিত সিনেমা ‘সাবা’ মুক্তি পায় গত ২৬ সেপ্টেম্বর। মাকসুদ হোসাইন পরিচালিত ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচক– দুই মহল থেকেই প্রশংসা কুড়ায়। যদিও এটি ছিল তার প্রথম শুটিং করা সিনেমা, তবে মুক্তির দিক থেকে ‘প্রিয় মালতি’- দর্শকের সামনে আসে আগে, গত বছরের শেষ দিকে। সেই ছবির মাধ্যমে বড়পর্দায় নতুন যাত্রা শুরু হয় মেহজাবীনের।
এই দুই সিনেমা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছেন তিনি। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘সাবা’ ও ‘প্রিয় মালতি’। দুটি ছবিই তাকে এনে দিয়েছে সম্মাননা ও স্বীকৃতি। তবে এই দুই সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে যুক্ত হচ্ছেন কি না, তা নিয়ে ছিল রহস্য। অবশেষে ভক্তদের জন্য এলো নতুন সুখবর–মেহজাবীন চৌধুরী এবার যুক্ত হয়েছেন আলোচিত সিনেমা ‘দম’-এ।
সিনেমাটির পরিচালনায় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। দীর্ঘ প্রায় এক দশক পর তিনি নতুন সিনেমা নির্মাণে ফিরছেন। জানা গেছে, ‘দম’ একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবেন দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ক্যামেরার সামনে ও পেছনে এই দুই অভিনেতার মেলবন্ধন নিয়ে প্রত্যাশা তুঙ্গে।
রেদওয়ান রনি জানিয়েছেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। আমি এমন একটি চরিত্র খুঁজছিলাম, যার ভেতরের শক্তি দর্শককেও নাড়া দেবে। এই সিনেমায় সেই অনুপ্রেরণার গল্প বলব।
গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুধু বাংলাদেশে নয়, সৌদি-আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। নির্মাতা কিছুদিন আগে নিজের সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন–‘দম এর দম পরীক্ষা।’ এরপর থেকে জল্পনা শুরু হয়, কাজাখস্তানেই চলছে ছবির কাজ।
এর আগে গুঞ্জন উঠেছিল, সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। গণমাধ্যমেও সে খবর ছড়িয়ে পড়ে, তবে প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পূজা চেরি থাকলেও এবার সামনে এসেছে নতুন নাম–মেহজাবীন চৌধুরী। যদিও নির্মাতা রেদওয়ান রনি এখনই বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ। সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে–মেহজাবীন অভিনয় করছেন এই সিনেমায়।
বুধবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে ‘দম’-এর আনুষ্ঠানিক মহরত। প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এর আগে এই তিন প্রতিষ্ঠান মিলে বানিয়েছে, সুড়ঙ্গ, দাগী ও তুফান। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দম।
রেদওয়ান রনির এটি তৃতীয় চলচ্চিত্র। তার প্রথম সিনেমা ‘চোরাবালি’-তে তিনি জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর নির্মাণ করেন ‘আইসক্রিম’। প্রায় ১০ বছর পর ‘দম’-এর মধ্য দিয়ে বড়পর্দায় ফিরছেন তিনি। সেই প্রত্যাবর্তনের সঙ্গী হচ্ছেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে ৪,২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব
দেশের রেলওয়ে খাতে এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পে অর্থ বরাদ্দের সম্ভাব্যতা যাচাই করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার কারখানার বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সরকারের অতিরিক্ত সচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর এডিবি উইং চিফ এস এম জাকারিয়া হক এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হুই ইউন জিওং।
কারখানা পরিদর্শনে এসে প্রতিনিধিদলকে স্বাগত জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ, কর্মব্যবস্থাপক (ডাব্লিউএম) মমতাজুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এডিবির প্রিন্সিপাল ফিনান্সিয়াল সেক্টর অফিসার মারুফ হোসাইন, সিনিয়র প্রজেক্ট অফিসার (আরবান) অমিত দত্ত রায়, অ্যাসোসিয়েট ওয়াটার রিসোর্স অফিসার সোহেল রানা, অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার (এনার্জি) মশিউর রহমান, সিনিয়র অপারেশন অ্যাসিস্ট্যান্ট নাশিয়াত আল সাফওয়ানা চৌধুরী এবং অপারেশন অ্যাসিস্ট্যান্ট দিপা হেমব্রোম।
পরিদর্শনকালে দলটি কারখানার বগি ও ওয়াগন শপ, ক্যারেজ কনস্ট্রাকশন শপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পরে বিভাগীয় তত্ত্বাবধায়কের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তারা।
সভায় ডিএস শাহ সুফি নুর মোহাম্মদ ও ডাব্লিউএম মমতাজুল হক কারখানার সার্বিক কর্মকাণ্ড, চ্যালেঞ্জ, উন্নয়ন সম্ভাবনা এবং প্রস্তাবিত প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
ডিএস শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, কারখানার দুটি উপকারখানা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এডিবি প্রতিনিধিদল সেই প্রকল্পে অর্থ বরাদ্দের সম্ভাব্যতা যাচাই করতে এসেছে। তারা আমাদের প্রস্তাবনায় সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ও অবকাঠামোতে যুগান্তকারী পরিবর্তন আসবে। স্থানীয়ভাবে রেল কোচ, বগি ও ওয়াগন উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জনের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন রেলওয়ে ওয়ার্কশপ। বর্তমানে কারখানাটি পুরোনো যন্ত্রপাতি দিয়ে রেল কোচ ও বগির রক্ষণাবেক্ষণ করে আসছে। আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়িত হলে এটি একটি পূর্ণাঙ্গ রেল ইঞ্জিনিয়ারিং হাবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।


