Home Blog Page 365

সাবেক আর্সেনাল ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের ৫ মামলা

সাবেক আর্সেনাল ফুটবলার ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিন নারী। এর মধ্যে দুই নারী তার বিরুদ্ধে ৫টি ধর্ষণের মামলা ও  তৃতীয় এক নারী করেছেন যৌন নিপীড়নের অভিযোগ।

শুক্রবার মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনজন নারীর করা অভিযোগের ভিত্তিতে এসব মামলা দায়ের করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযোগ পাওয়ার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে তদন্ত শুরু হয়। দীর্ঘ তিন বছর তদন্ত শেষে পার্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার মক্কেল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তদন্তের পুরো সময়জুড়ে পুলিশ ও প্রসিকিউশন কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। এখন তিনি আদালতের মাধ্যমে নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পেয়ে স্বস্তি অনুভব করছেন। কারণ মামলাটি এখন বিচারাধীন, তাই তিনি আর কোনো মন্তব্য করবেন না।’

থমাস পার্টে আর্সেনাল ছেড়েছেন মাত্র চার দিন আগে। এরপরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো। আগামী ৫ আগস্ট লন্ডনের একটি কেন্দ্রীয় আদালতে হাজিরা দিতে হবে তাকে।

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ বচ্চন

মা’ – অভিধানের হয়তো সবচেয়ে ছোট শব্দ, তবে এই শব্দের শক্তি আকাশ ছোঁয়া। এই শক্তিকে উপজীব্য করে ওপার বাংলার জনপ্রিয় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে নতুন চলচ্চিত্র ‘ডিয়ার মা’। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে এবং দর্শক মহলে সাড়া ফেলেছে। বর্তমানে গোটা টিম সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে তুঙ্গে ব্যস্ত।

এরই মধ্যে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছবিটিকে ঘিরে একটি পোস্ট নজর কেড়েছে, যা সিনেমার মুক্তির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এই সিনেমাটি ‘মা’ এবং সন্তানের সম্পর্কের গভীরতা নিয়ে দর্শককে ভাবাবে বলে আশা করা হচ্ছে।

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন ‘ডিয়ার মা’ এর ট্রেলার। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থমকে গিয়েছিল পরিচালক ও অভিনেত্রীর। বিশ্বাস করতে পারছিলেন না, সব ঠিক দেখছেন তো? একরাশ আনন্দ, উচ্ছ্বাস কণ্ঠে কী বললেন অনিরুদ্ধ রায়চৌধুরী ও জয়া আহসান?

সিনেমার ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।’ সাতসকালে এমন শুভেচ্ছায় খানিক বাকরুদ্ধ পরিচালক। পুরো টিমের কাছেই এটা বড় প্রাপ্তি বলেও মনে করেন তিনি।

অনিরুদ্ধর কথায়, ‘এটা শুভেচ্ছা নয়, আমাদের কাছে আশীর্বাদ। গোটা টিমের জন্য খুব বড় প্রাপ্তি। এমন একজন মানুষের আশীর্বাদ পেলাম, যা সত্যিই অনুপ্রেরণার। এই আনন্দ ভাগ করার কোনও ভাষা আমার নেই। ঠিক যেন কাঁধে হাত রেখে কেউ একজন বললেন এগিয়ে যেতে। মনটা ভরে গিয়েছে।’

বিমানবন্দরে বসে তখন সোশ্যাল মিডিয়ায় একের পর পর এক শুভেচ্ছাবার্তা পড়ছেন জয়া তিনি। গণমাধ্যমকে জয়া আহসান বলেন, ‘আমি ভাষাহীন এমন একজন মানুষ আমাদের সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করেছেন, আমি তো বলব এটা পরম পাওয়া।’

‘পাশাপাশি বাংলা সিনেমার জন্যও খুব বড় প্রাপ্তি। অমিতাভ বচ্চনের সিনেমা দেখে কত মানুষ ইন্ডাস্ট্রিতে এসেছেন। সবচেয়ে বড় কথা আমাদের বড় হয়ে ওঠা তাকে দেখে তিনি তো স্টার। আজ সেই মানুষটা আমার কাজের জন্য আশীর্বাদ করছেন, এটা যে কত বড় আনন্দের বলে বোঝাতে পারব না।’

প্রসঙ্গত, মায়ের সঙ্গে সন্তানের আত্মার টান। তবু জীবনের কিছু কঠিন সময়ে বাস্তবের মুখোমুখি হতে হয় অনেককেই। এক অদ্ভুত টানাপোড়েনের মুহূর্ত উঠে এসেছে ‘ডিয়ার মা’-এর ট্রেলারে। যেখানে মা হিসেবে একেবারে অন্যরূপ ধরা দিয়েছেন জয়া আহসান।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

তাণ্ডব’ মুক্তির পর থেকেই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা নিয়ে চলছিল নানা গুঞ্জন। নির্মাতাদের তালিকায় রায়হান রাফী, মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, আসিফ আকবরসহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।  নির্মাতা হিসেবে বেছে নিলেন আবু হায়াত মাহমুদকে। অ্যাকশন ঘরানার এই সিনেমা ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

গত বছর ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ। সে সময় নায়কের নাম ঘোষণা না দিলেও গুঞ্জন শোনা গিয়েছিল, এতে অভিনয় করবেন মোশাররফ করিম কিংবা শরিফুল রাজ। কয়েক দিন ধরে নতুন গুঞ্জন ছড়ায়, নব্বইয়ের দশকের অপরাধজগতের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। গুঞ্জন সত্যি হলো। গত ২ জুলাই আবু হায়াত মাহমুদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। তবে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নয়, তাঁকে দেখা যাবে ভিন্ন গল্পের এক সিনেমায়। আজকের পত্রিকাকে এমনটাই জানালেন নির্মাতা।

আবু হায়াত মাহমুদ জানান, নতুন এই সিনেমার সঙ্গে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমার কোনো সম্পর্ক নাই। নতুন গল্পের কোনো মিলও থাকবে না। ভিন্ন একটা প্রেক্ষাপটের গল্প নিয়ে এটি। অ্যাকশনের সঙ্গে এ সিনেমায় একটি মানবিক গল্প থাকবে বলে জানান নির্মাতা।

জানা গেছে আগামী অক্টোবরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আগামী বছরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হবে সিনেমাটি। এখন চলছে অন্যান্য অভিনয়শিল্পী চূড়ান্তের কাজ। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নাম চূড়ান্ত না হওয়া সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীর নাম।

দেশের এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন, আমার আর বলার নাই। পাটগ্রাম আমাদের চোখের সামনে না? এখন, দেশে এই পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের? কি নির্বাচন হবে? এ জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে।’

আজ শুক্রবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন জামায়াতের আমীর।

এ সময় ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটি ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।’

জামায়াতে ইসলামী সব সময় মবের ঘোরবিরোধী উল্লেখ করে এই নেতা বলেন, ‘মব সর্বকালে বাংলাদেশে ছিল, এটা ৭২ সাল থেকেই শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে। কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোরবিরোধী। দেখবেন যে, এসব মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।’

আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলে দাবি করেছে। শুক্রবার পাকিস্তানের সেনবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের মধ্যে একাধিক সীমান্ত ক্রসিং আছে পাকিস্তানের। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত ক্রসিংয়ের দিয়ে একদল আফগান সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করেছিল। ব্যাপারটি আঁচ করতে পেরে সেই সন্ত্রাসীদের লক্ষ্য করে পাকিস্তনের সেনাসদস্যরা গুলি ছোড়ে এবং এতে ১০ জন নিহত হয়।

নিহতদের কাছ থেকে পর্যাপ্ত সংখ্যক অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। আরও বলা হয়েছে নিহত এই সন্ত্রাসীরা পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পর্কিত।

প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। এতে নিহত হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ১৩ জন সেনাসদস্য।

প্রসঙ্গত, পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। দুই গোষ্ঠীরই লক্ষ্য খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করা।

২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

পাকিস্তান সন্ত্রাবাদের এই উল্লম্ফণের জন্য আফগানিস্তানকে দায়ী করে আসছে। ইসলামাবাদ বেশ কয়েক বার বলেছে যে টিটিপি ও পাকিস্তানের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নিয়মিত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কাবুল। তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গত মে মাসে পাকিস্তান-আফগান সীমান্তে ব্যাপক সংঘাত হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী ও আফগান সেনাবাহিনীর মধ্যে। এতে দু’পক্ষে মোট নিহত হয়েছিলেন ৭০ জন।

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পর বৃহস্পতিবার  রাতভর ইউক্রেনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তথ্য অনুযায়ী, রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের ভূখণ্ডে মোট ৫৩৯টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ১১টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে এর আগে কখনও এক রাতে এত বেশি সংখ্যক ড্রোন রুশ বাহিনী নিক্ষেপ করেনি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর নিক্ষিপ্ত ড্রানগুলোর মধ্যে ৪৭৬টিকে এয়ার ডিফেন্সের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে। বাকি ৬৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় আবাসিক এলাকায় আঘাত হেনেছে এবং সারা রাত ধরে চলা এই হামলায় নিহতের কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছেন অন্তত ২৩ জন।

ইউক্রেনের জরুরি পরিষেবা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের মূল শহর ও উপশহরগুলোর বেশ কিছু এলাকায় কয়েক ডজন বহুতল ভবন আংশিক কিংবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের অনেকগুলোই আবাসিক ছিল।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা বলেছেন, “শুক্রবার সন্ধ্যার পর ১৩ ঘণ্টা ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। হাজার হাজার মানুষ মেট্রোরেল স্টেশন, ভূগর্ভস্থ পার্কিং লট ও খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। শুক্রবার ভোর পর্যন্ত পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। গতকালের রাতটি কিয়েভের জন্য খুবই ভয়াবহ এবং নির্ঘুম রাত ছিল। এত বাজে রাত এর আগে কখনও কিয়েভের বাসিন্দারা দেখেনি।”

পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, “এ যাবৎকালের সবচেয়ে বড় হামলাগুলোর একটি আমরা গতকাল রাতে দেখলাম। এখানে উল্লেখ্য যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ফোনালাপের সংবাদ নিয়ে যখন সংবাদমাধ্যমগুলো ব্যস্ত— সে সময়েই আমরা প্রথম সাইরেনের শব্দ শুনতে পেয়েছি। এই হামলার মধ্যে দিয়ে রাশিয়া আরও একবার প্রমাণ করল যে তারা সন্ত্রাস এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়।”

এ ব্যাপরে রাশিয়ার সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

বৃহস্পতিবার পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প। বিভিন্ন ইস্যুতে দীর্ঘসময় ধরে কথা বলেছেন তারা। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে এই ফোনালাপে রাশিয়া-ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধবিরতি ইস্যুটির অগ্রগতি হবে বলে তিনি আশা করেছিলেন, কিন্তু তা হয়নি।

চট্টগ্রাম চিড়িয়াখানার ৩৩ অজগর ছানা অভয়ারণ্যে অবমুক্ত

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া ৩৩টি বার্মিজ রক পাইথন প্রজাতির অজগরের ছানা ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে সাপগুলো অবমুক্ত করা হয়।

এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ফুটানো ১১৩টি অজগর ছানা বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হলো।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, কৃত্রিম উপায়ে জন্ম নেওয়া ৩৩টি অজগর ছানার বয়স, স্বাস্থ্য ও পরিবেশ উপযোগিতা বিবেচনায় নিয়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এটি বন্যপ্রাণী সংরক্ষণে একটি কার্যকর পদক্ষেপ।

অবমুক্তকরণ কার্যক্রম শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, এ অভয়ারণ্যই সাপগুলোর আসল ও নিরাপদ আবাসস্থল। এখানে তারা প্রকৃতির অনুকূল পরিবেশে  বেড়ে উঠতে পারবে।

অজগর ছানাগুলো অবমুক্ত করার সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমানসহ চট্টগ্রাম চিড়িয়াখানার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় ২৮ বছরেই নিভে গেল লিভারপুল তারকার জীবনপ্রদীপ

স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

২৮ বছর বয়সী এই তারকার সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ।

স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’র বরাতে স্কাই স্পোর্টস বলছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার সকালে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় বেলা ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোতা।

এই অপ্রত্যাশিত মৃত্যুতে ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৮ বছর বয়সেই থমকে গেল এক প্রতিভাবান ফুটবলারের জীবন।

অথচ মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। সেই বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। আকস্মিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলভক্তরা। একই ঘটনায় নিহত ভাই আন্দ্রে জোতার চেয়ে মাত্র দুই বছরের ছোট, তিনিও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলতেন।

জোতার জন্ম পর্তুগালের পোর্তোতে। পাসোস দে ফেরেইরার যুব একাডেমিতে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়। এরপর ২০১৬ সালে তিনি স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন।

২০১৭ সালে তিনি প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে আসেন। তবে তার ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে লিভারপুলে। ২০২০ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন জোটা। ইউর্গেন ক্লপের অধীনে তিনি এফএ কাপ ও লিগ কাপ জেতেন। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ডাবল সেঞ্চুরিতে শুভমান গিলের রেকর্ড

ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যান শুভমান গিলের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির (১৪৭) নজির গড়েন গিল।

গতকাল বুধবার এজবাস্টনে শুরু হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনের খেলায় ১১৪ রান করে অপরাজিত ছিলেন গিল।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের পর ফের ব্যাট করতে নেমে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। এদিন ২২২ রান করার মধ্য দিয়ে গিল ছাড়িয়ে যান ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়কে।

ইংল্যান্ডের মাঠে অতীতে ২২১ রানের ইনিংস খেলে তালিকার শীর্ষে ছিলেন সুনীল গাভাস্কার। তিনি ১৯৭৯ সালে ওভালে ৪৪৩ বল মোকাবেলা করে ২১টি বাউন্ডারির সাহায্যে ২২১ রান করে ইতিহাস গড়েছিলেন। গাভাস্কারের সেই রেকর্ডটি ৪৬ বছর টিকে ছিল।

আজ সেই রেকর্ড ভেঙে দিলেন ২৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার শুভমান গিল। তিনি ৩১১ বলে ২১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।

ইংল্যান্ডের মাঠে গাভাস্কার ছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ডাবল সেঞ্চুরি করেন ভারতীয় সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি ২০০২ সালে ওভালে ৪৬৮ বল মোকাবেলা করে ২৮টি বাউন্ডারির সাহায্যে খেলেন ২১৭ রানের ইনিংস।

আমি নিজেই তো ছোট মানুষ, শাকিবকে ছোট করতে যাব কেন: জাহিদ হাসান

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে তার ভক্তরা ভালোবেসে ‘কিং খান’, ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ উপাধি দিয়ে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশের স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান। সেখানে তিনি ‘মেগাস্টার শাকিব খান’ বিশেষণটি নিয়ে আপত্তি জানিয়েছেন।

জাহিদ হাসান কেন এই বিশেষণে আপত্তি জানিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ না থাকলেও, তার এই মন্তব্য চলচ্চিত্র পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ওই সাক্ষাৎকারে শাকিব খান বলেন, তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে ‘মেগাস্টার শাকিব খান’। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।

জাহিদ হাসানের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়। বিশেষ করে শাকিব ভক্তরা তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান। কেউ কেউ আবার সমালোচনাতেও মেতে ওঠেন।

বিষয়টি নিয়ে জল ঘোলা হওয়ার আগেই নিজের আগের বক্তব্যের সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেছেন, ‘আমি নিজেই তো ছোট মানুষ। তাকে (শাকিব খান) ছোট করতে যাব কেন। আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।’

এই অভিনেতা স্পষ্ট করেন, কাউকে হেয় করা তার উদ্দেশ্য ছিল না। বরং তিনি বোঝাতে চেয়েছেন, ‘যে নাম নিজেই অনেক বড়, তার আগে বাড়তি কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, বা ম্যারাডোনা। তাদের নামই যথেষ্ট। এটাই বোঝাতে চেয়েছি। হয়তো অনেকে ভুল বুঝে কষ্ট পেয়েছেন।’

তিনি বলেন, ‘আমি কাউকে ছোট করতে চাইও না, আমি পাগল নাকি! আমি নিজেই মানুষ হিসেবে অনেক ছোট। আর আমাদের শাকিব তো আমাদেরই সম্পদ। আমাদের তার পাশে থাকতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে তোলা কখনোই উচিত না।’