শুরু হয়েছে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। এর আগেই দেশি ও বিদেশি খেলোয়াড়দের মূল্যতালিকা এবং ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। প্রথমবারের মতো বিপিএলের ড্রাফটে অংশগ্রহণ করেছেন ঢাকা ক্যাপিটালসের কর্ণধার নায়ক শাকিব খান।
ড্রাফটের লড়াই জমিয়ে তুলতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশাপাশি উপস্থিত আছেন দলের অধিনায়ক বা আইকন ক্রিকেটাররা। তবে এবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বিসিবি। এবারে ড্রাফট মাতাতে এসেছেন দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান। তার সঙ্গে রয়েছেন আরেক জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। এরই মধ্যে দলটির নাম ঘোষণা করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে অংশ নিচ্ছে দলটি।
এ ছাড়া ড্রাফটে উপস্থিত হয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান, খুলনার আফিফ হোসেন ধ্রুব, রংপুরের নুরুল হাসান সোহান।
এবারের আসরে ড্রাফটের আগেই একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তি এবং দুজনকে রিটেইন করার সুযোগ পেয়েছেন পুরোনো ফ্র্যাঞ্চাইজিরা। আর সরাসরি চুক্তিতে তিনজন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পেয়েছে নতুন তিন ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। আর বাকি ক্রিকেটারদের ড্রাফট থেকে সংগ্রহ করতে হবে।
ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য ‘এ’ শ্রেণির সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম উঠেছে। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ ক্রিকেটার। এ ছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।
এবার ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে, যা এর আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেনÑ সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।
‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এ ছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।
উল্লেখ্য, সাতটি দল বিপিএল ২০২৫ একাদশ আসরে অংশগ্রহণ করছে। ঢাকা ক্যাপিটাল, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম কিংস।
পুরোনোদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী।
প্রথমবারের মতো বিপিএলের ড্রাফটে শাকিব খান
ট্রাম্পের সমাবেশ থেকে অস্ত্রধারী গ্রেফতার
ক্যালিফোর্নিয়ার কোচেল্লায় রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসভা থেকে শনিবার অস্ত্রধারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি শটগান, একটি গুলিভর্তি হ্যান্ডগান, গোলাবারুদ ও একাধিক জাল পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েট প্রেস (এপি)।
সিক্রেট সার্ভিস বলেছে, যে তারা গ্রেফতারের বিষয়ে সচেতন ছিল এবং শনিবার ঘটে যাওয়া ঘটনার সময় ট্রাম্প বা সমাবেশে অংশগ্রহণকারীরা কেউই কোনো বিপদে পড়েনি।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, তবে ওইদিনই পাঁচ হাজার মার্কিন ডলার মুচলেকায় সন্দেহভাজন ওই ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়। ২০২৫ সালের ২ জানুয়ারি তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
রোববার এক সংবাদ সমেলনে রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো বলেছেন, ‘সন্দেহভাজন (৪৯) ব্যক্তি লাস ভেগাসের বাসিন্দা। লোকটি একটি অনিবন্ধিত কালো এসইউভি চালাচ্ছিলেন। তাকে জনসভার বাইরের একটি নিরাপত্তা চৌকিতে থামানো হয়।
তিনি আরও বলেন, ‘পরে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন ওই ব্যক্তি। কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা ও গাড়ির অভ্যন্তরের অগোছালো অবস্থা দেখে তল্লাশি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তখনই অস্ত্র-গোলাবারুদ, একাধিক জাল পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স খুঁজে পান তারা’।
এর আগে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনি সমাবেশে গুলিবর্ষণের মাধ্যমে প্রথমবার তাকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। যদিও গুলি সেসময় ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয়বার হামলার চেষ্টা করা হয়। যদিও এবার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া বা আহত করার ঘটনা ঘটেনি। তবে জনসভাস্থল থেকে অস্ত্রসহ গ্রেফতার হওয়া ওই সন্দেহভাজনের কার্যকলাপকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না’।
শেরিফ সাংবাদিকদের বলেন, ‘আপনি যদি এখনই আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলবÑ আমাদের ডেপুটিরা সম্ভবত (ট্রাম্পকে) তৃতীয়বারের মতো হত্যার চেষ্টাকে প্রতিরোধ করেছে’।
এদিকে গ্রেফতারের বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির মন্তব্যের অনুরোধে ট্রাম্পের প্রচারণা শিবির তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
শান্তিরক্ষীদের ওপর ইসরাইলের হামলা ‘যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধ হতে পারে বলে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। রোববার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেছেন।
সা¤প্রতিক সময়ে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর তিন দফা হামলা করেছে ইসরাইল। এতে দেশটির শান্তিরক্ষা মিশনে অবদান রাখা ৪০টি দেশ ইসরাইলি হামলার নিন্দা জানায়।
কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অবিলম্বে জাতিসংঘ শান্তিরক্ষী যেনো লেবানন থেকে সরিয়ে নেওয়া হয়। তার মতে, শান্তিরক্ষীদের মানবঢাল হিসেবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে হিজবুল্লাহ। এ জন্য ইসরাইলের সমালোচনা করা উচিত নয় বলেও দাবি করেন তিনি।
এমন আবহে জাতিসংঘ এবং ইসরাইল মুখোমুখি অবস্থানে। বিবৃতিতে জাতিসংঘ মুখপাত্র বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষী এবং এর প্রাঙ্গণকে কখনই লক্ষ্যবস্তু করা উচিত নয়।’
বিবৃতিতে স্টিফেন ডুজারিক আরও বলেন, ‘লেবাননে নিয়োজিত শান্তিরক্ষীরা তাদের সব অবস্থানে রয়েছে এবং জাতিসংঘের পতাকা এখনও উড়ছে।’
তিনি বলেন, ‘মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন যে ইউএনআইএফআইএলের কর্মী এবং এর স্থাপনাগুলোকে কখনোই লক্ষ্যবস্তু করা উচিত নয়। শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই আইনের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার আইনও অন্তর্ভুক্ত। এগুলো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।’
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইল সা¤প্রতিক দিনগুলোতে অন্তত পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছে।
এদিকে ইসরাইলের আক্রমণ সত্তে¡ও ইউএনআইএফআইএল তাদের অবস্থান ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। তাদের মুখপাত্র আন্দ্রেয়া তেনেনতি শনিবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এ অঞ্চলে জাতিসংঘের পতাকা সমুন্নত রাখা এবং নিরাপত্তা পরিষদে রিপোর্ট করার জন্য এখানে থাকা গুরুত্বপূর্ণ।’
প্রায় সাড়ে ৯ হাজার সদস্য নিয়ে গঠিত ইউএনআইএফআইএল মিশন ১৯৭৮ সালে তৈরি হয়।
‘ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক’
ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ জামাল রশিদ বলেছেন, তার দেশ ইরানসহ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার জন্য ‘লঞ্চ প্যাড’ হিসেবে ব্যবহৃত হবে না। সা¤প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে আক্রমণের ছক কষছে ইসরাইল। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অজানা আশঙ্কা বিরাজ করছে।
রোববার বাগদাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে ইরানে সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ার এই মন্তব্য করেন ইরাকি প্রেসিডেন্ট। তেহরানকে আশ্বস্ত করে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলায় ইরাক তার ভূখণ্ড কাউকে ব্যবহার করার সুযোগ দেবে না।
সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ইরাকি প্রেসিডেন্ট লেবাননে এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
গাজা এবং লেবানন যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে একে অপরকে হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান ও ইসরাইল। গত ১ অক্টোবর হিজবল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বদলা নিতে ইসরাইলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কোনও প্রক্সি নয়, সরাসরি ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরানে।
প্রতিশোধ হিসেবে ইরানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের সম্ভাব্য হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে সিরিজ বৈঠকে নেমেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস।
মধ্যপ্রাচ্যে ইরাকসহ বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটি রয়েছে। ইসরাইলকে সমর্থন দিতে সেখানে রীতিমতো শক্তি বাড়াচ্ছে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের আশঙ্কা, এই অঞ্চলে মার্কিন উপস্থিতি উত্তেজনা আরো বাড়াবে।
এছাড়া উপসাগরীয় দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, যদি কোনো দেশ ইরানে হামলার জন্য তার আকাশব্যবস্থা উন্মুক্ত করে দেয়, তাহলে ওই দেশকে হামলা করা ‘নায্য পদক্ষেপ’ হিসেবে ধরে নিবে তেহরান। অর্থ্যাৎ, ইরানের বিরুদ্ধে হামলায় ইসরাইলকে কোনো রকম সাহায্য করলে তার ফল ভুগতে হবে।
ইতোমধ্যে আরব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে, ইরানের তেল খনিতে হামলা না করতে। দেশগুলো জানিয়েছে, তাদের মাটি কিংবা সেনাঘাঁটি ব্যবহার করে যেন তেহরানে হামলা চালানোর পরিকল্পনা থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যদি এমনটা হয়, তাহলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
ইসরাইলে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গত ১ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা গেলেও, বেশকিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরাইলের নেভাটিম সামরিক বিমান ঘাঁটিতে। এতে তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে ইরানভিত্তিক সংবাদমাধ্যমগুলো।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলকে একের পর এক সামরিক সহায়তা এবং অর্থ যোগান দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার ইসরাইলকে রক্ষায় ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে পেন্টাগন।
পেন্টাগনের প্রেসসচিব প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নির্দেশ অনুযায়ী টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ও সামরিক সদস্যদের ইসরাইলে পাঠানো হচ্ছে।
ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা অনেক পর্যায়ের রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা এটি বিশেষ অস্ত্র। তবে টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী বলে ভাবা হয়। আর সেটিই ইসরাইলকে সরবরাহকে করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এমনিতেই ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ‘আয়রন ডোম সিস্টেম’ গোটা বিশ্বের মধ্যে আধুনিক ব্যবস্থা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন সরবরাহ করা এই প্রযুক্তি তেল আবিবকে আরো বেশি সুরক্ষা দিবে।
ভারতে পূজামণ্ডপে ৪ জন গুলিবিদ্ধ
দুর্গাপূজার শেষ দিনে ভারতের বিহারে পূজামণ্ডপের সামনে গুলি চালানো হয়েছে। এতে আহত হয়েছেন চারজন। রোববার বিহারের ভোজপুর জেলার সদর শহর আরার নওয়াদা থানার অন্তর্গত মওলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর অনুসারে, ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে দুর্গাপূজার মণ্ডপের কাছে আসে দুই হামলাকারী। এলাকার চার যুবককে লক্ষ্য করে গুলি করে তারা। হামলাকারীদের পরিচয় ইতোমধ্যেই জানা গেছে বলে দাবি পুলিশ প্রশাসনের।
ভোজপুরের পুলিশ সুপার রাজ জানিয়েছেন, ‘এদিন সকালবেলা আমাদের কাছে এই ঘটনার খবর আসে। আমরা জানতে পারি, আরা এলাকার নওয়াদা থানার অন্তর্গত মওলাবাগে একটি দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। রোববার ভোরে সেই পূজামণ্ডপের কাছেই একটি গুলির ঘটনা ঘটে। তাতে চারজন আহত হন। তাদের মধ্যে দু’জন সংশ্লিষ্ট পূজা কমিটির সদস্য।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তের পর জানা গেছে, এই পূজা কমিটির সদস্যদের মধ্যে পুরনো একটি ঝামেলা চলছিল। তার জেরেই এদিন এই হামলা চালানো হয়। যারা গুলি চালিয়েছে, ইতোমধ্যেই তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে।
প্রতিমা বিসর্জন ও শোভাযাত্রায় শেষ দুর্গাপূজা, পুণ্যার্থীদের ঢল
প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। গতকাল শঙ্খনাদ-উলুধ্বনি, ঢাকের বাদ্যি এবং সধবাদের সিঁদুর খেলার আচারে দেবী দুর্গাকে অশ্রুভেজা ভালোবাসায় বিদায় দিয়েছেন তার ভক্তরা। এবারের দুর্গোৎসবে তিথির কারণে নবমীর দিনই বিহিত পূজা এবং ‘দর্পণ বিসর্জন’ হলেও, গতকাল দশমীর দিন সিঁদুর খেলা, দুর্গাকে মিষ্টি মুখ করানো এবং প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার আয়োজন করা হয়।
গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বেলা ১১টা থেকে দুর্গার কপালে এবং অন্যের গালে-কপালে সিঁদুর মাখানোর আনুষ্ঠানিকতায় মেতে ওঠেন ভক্তরা। বিজয়া দশমীতে পূজা উদ্যাপনের প্রধান আচারের অংশ হিসেবে এদিন নারীরা সিঁদুর খেলায় অংশ নেন। শহরের মণ্ডপ ও মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করেন, যা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার অংশ। এই আচারটি দেবী দুর্গার শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তারপর হিন্দু নারীরা একে অপরের গায়ে সিঁদুর মাখিয়ে জীবনে সমৃদ্ধি কামনা করেন। এ সময় নাচে-গানে আনন্দময়ীর বন্দনা করেন তারা। দুর্গার নামে জয়োধ্বনিও তোলেন। দেবীকে বিদায় জানাতে রাজধানীতে বুড়িগঙ্গা নদীর তীরে জড়ো হন হাজারো ভক্ত। শহরের বিভিন্ন মন্দির ও পাড়া থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয় সেখানে। এ ছাড়া স্থানীয় বিভিন্ন দীঘিতেও প্রতিমা বিসর্জন দেয়া হয়। প্রতিমা বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত থাকেন। আবার অনেকেই ক্ষণটিকে সুন্দর করে কাটাতে নেচে-গেয়ে উদ্যাপন করেন। বিসর্জনের আয়োজন দুর্গাপূজার স্থায়ী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ের কৈলাসে স্বামীর বাড়িতে। দেবীর অবস্থানকালে এই পাঁচ দিন পৃথিবীতে ভক্তরা দেবীর বন্দনা করেন। হিন্দু শাস্ত্রমতে এবার দেবী দুর্গা মর্ত্যে এসেছিলেন পালকিতে চড়ে। আর ঘোড়ায় চড়ে কৈলাসে ফিরলেন।

সিঁদুর হলো সধবা নারীর প্রতীক। সধবা নারীরা সিঁদুর দিয়ে সংসারের জন্য কল্যাণের প্রার্থনা করেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, আমরা কর্মের প্রয়োজনে নানা জায়গায় ছড়িয়ে থাকি। মায়ের আগমনের সঙ্গে সঙ্গে সংসারের সকলে একত্রিত হয়েছি। মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে আমরাও আবার ছড়িয়ে যাবো। এই বিদায় মুহূর্তে আমরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি এবং সকলের যেন কল্যাণ হয় তার জন্যই এ সিঁদুর খেলি। বিশেষ করে সধবা নারীরা সংসারের কল্যাণের জন্য এই সিঁদুর খেলায় অংশ নেন। এটি আমাদের পারস্পরিক ঐক্য, সোহার্দ্য বজায় রাখার বার্তা দেয়।
মহালয়ার মধ্যদিয়ে ২রা অক্টোবর এবারের দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়েছিল। ওইদিন থেকেই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার সূচনা হয়। এরপর গত বুধবার ষষ্ঠী থেকে পাঁচ দিনের যে দুর্গোৎসব শুরু হয়েছিল, এদিন প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা শেষ হলো। মাঝে বৃহস্পতিবার নবপত্রিকায় প্রবেশ ও স্থাপনে হয় মহাসপ্তমী। পরদিন শুক্রবার সকালে কুমারী পূজার পাশাপাশি মহাঅষ্টমীর বিহিত পূজা এবং সন্ধিপূজা হয়। শনিবার নবমী এবং দশমীর বিহিত পূজার পাশাপাশি শাস্ত্রীয় মতে ‘দর্পণ বিসর্জন’ করা হয়।
হিন্দু ধর্মের অনুসারীদের দেবী দুর্গাকে বিদায় দিয়ে এই উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। শাস্ত্রীয়ভাবে দুর্গাপূজা শনিবারই শেষ। তবে প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হয় গতকাল। এবার দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে পূজা হয়েছে। আর ঢাকা মহানগরে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে ২৫২টি।
ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে ‘জুয়া খেলতে বাধা দেওয়ায়’ ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক সরদার (২৬) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব ম লের পাড়ার শহীদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে হুমায়ন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের ভাগ্নে সোহাগ রহমান বলেন, বেশ কয়েকদিন আগে পোরাভিটায় মাদক ও জুয়া খেলায় বাধা দেন ফারুক। এ নিয়ে মোহন ম লের লোকজন তাকে হত্যার হুমকি দেয়। শনিবার রাতে পোড়াভিটার পাশে ফারুককে পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি সূত্র থেকে নিশ্চিত করেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্ব›দ্ব ছিল। ফারুক জুয়া খেলায় নিষেধ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক কাজ করতেন ফারুক। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হুমায়ন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হত্যার নেপথ্যের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে হাসিনা
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। নেতাদের প্রায় সবাই আত্মগোপনে। গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ। জেলা-উপজেলার নেতাকর্মীদেরও দেখা মিলছে না। টানা ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এই হাল নিয়ে নানা আলোচনা। নানা প্রশ্ন। আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে? ফিরলে কীভাবে, কোন কৌশলে ফিরবে? এসব প্রশ্নের চটজলদি জবাব হয়তো কারও কাছে নেই। তবে দলের নির্ভরযোগ্য একাধিক সূত্রের বরাতে মানবজমিন জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন শেখ হাসিনা। তার ধারণা ওই নির্বাচন আওয়ামী লীগের কোনো সুযোগ তৈরি করে দিতে পারে। সুযোগের বিপরীতে হতাশার বার্তাও নিয়ে আসতে পারে মার্কিন মুলুকের নির্বাচন। আসছে ৫ই নভেম্বর গণতান্ত্রিক পৃথিবীর অন্যতম দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রাথমিকভাবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু গত জুলাইয়ে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে সমর্থন দেয়ায় নয়া দৃশ্যপট তৈরি হয়েছে। এরপর থেকেই ডেমোক্রেটিক ও রিপাবলকান শিবির প্রচারণায় নেমে পড়েছে। ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিসের সামনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার হাতছানি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই নির্বাচন আওয়ামী লীগের জন্যও বিশেষ বার্তাবহ হতে পারে। বাইডেন প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের সরকারের সম্পর্কের বৈরিতার বিষয়টি প্রকাশ পেয়েছে সময়ে সময়ে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে যুক্তরাষ্ট্র এবং দেশটির কর্মকর্তাদের হেয় করে কথা বলা হয়েছে। সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের তরফেও বহু চেষ্টা চালানো হয়েছে আওয়ামী লীগের সরকারের সময়ে। দফায় দফায় কর্মকর্তারা সফর করেছেন। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গেও নানা সময়ে আলোচনা চালিয়েছে বাইডেন প্রশাসন। আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সরকারের এই চেষ্টাকে ভালো চোখে দেখেনি বরং গণতান্ত্রিক এই চেষ্টাকে অবজ্ঞা করে স্বৈরতান্ত্রিক ভাবধারায় সরকার পরিচালনা করা হয়েছে। জুলাই-আগস্টের বিপ্লবে বিদেশি শক্তির হাত থাকতে পারে এমন কথাও বলা হয়েছে আওয়ামী লীগের কারও কারও তরফে। যদিও যুক্তরাষ্ট্র স্পষ্ট করেই জানিয়েছে, জুলাই-আগস্টের বিপ্লব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখানে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না।
আওয়ামী লীগ মনে করছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেট শিবির জয় পেলে বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান পরিবর্তন হবে না এবং ভারত সরকারের সঙ্গেও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক অপরিবর্তিত থাকবে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বাংলাদেশ নিয়ে মার্কিন অবস্থানের হেরফের হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নতুন বাতাবরণ তৈরি হতে পারে। সুযোগ তৈরি হতে পারে আওয়ামী লীগের জন্যও। যদিও কূটনৈতিক বোদ্ধারা মনে করেন, নির্বাচনে সরকার পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রর নীতি পরিবর্তন খুব একটা হয় না।
এসব দিক চিন্তা করে যুক্তরাষ্ট্রে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদেরও ওই দেশের নির্বাচন নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকার কামরাঙ্গীরচরের সাবেক ছাত্রলীগ নেতা তানভীর কায়সারের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার টেলিফোন আলাপে এমন একটি ইঙ্গিত মিলেছিল। যদিও ওই টেলিফোন আলাপ প্রকাশ হওয়ার পর তানভীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ওই ফোনালাপে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে স্থানীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৫ই নভেম্বরের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খুব একটা হেরফের হচ্ছে না। এরপর পরিস্থিতি বিবেচনায় দলীয় নির্দেশনা আসতে পারে। পরিবর্তন আসতে পারে দলের নেতৃত্বেও।
ওদিকে শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছন্ন চাপে পড়েছে ভারত সরকার। দেশটিতে আশ্রয় নেয়ার পর শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টে অবস্থানের নির্ধারিত ৪৫ দিন পেরিয়ে গেছে আরও আগেই। এমন অবস্থায় তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা যুক্তরাষ্ট্রের তরফে জানতে চাওয়া হয়েছে। এরই মধ্যে চাউর হয়েছে ভারতে ট্র্যাভেল ডকুমেন্ট পেয়েছেন শেখ হাসিনা। এই ট্র্যাভেল ডকুমেন্ট ব্যবহার করে তিনি তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে পারবেন। যদিও এই ডকুমেন্ট পাওয়ার বিষয়ে ভারত বা বাংলাদেশ কোনো পক্ষ থেকেই স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ বিষয়ে জানিয়েছেন, ‘ট্র্যাভেল ডকুমেন্ট যেকোনো দেশ যেকোনো ব্যক্তিকেই ইস্যু করতে পারে। আমাদের তা ঠেকানোর কোনো উপায় নেই। ভারত ‘ট্র্যাভেল ডকুমেন্ট’ দিলে দেশটির সঙ্গে সম্পর্ক নষ্ট বা অবনতি হবে এমন আশঙ্কা নেই বলেও তিনি জানান।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনাকে ট্র্যাভেল ডকুমেন্ট নিয়েই ভারতে অবস্থান করতে হবে। এই ডকুমেন্ট দিয়ে তিনি তৃতীয় কোনো দেশেও যেতে পারবেন।
ওদিকে বিভিন্ন সূত্রে বিদেশি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে- ভারতের বাইরে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় পাওয়ার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। কিন্তু আমিরাত তাকে গ্রহণ করেনি। তাকে বিমানবন্দরে ১৭ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় কাটাতে হয়েছে এমন খবরও এসেছে। যদিও এসব খবরের সত্যতা কোনো সরকারি সূত্র নিশ্চিত করেনি।
ভারতে অবস্থান করা শেখ হাসিনার বিরুদ্ধে দেশে ইতিমধ্যে গণহত্যার দায়ে অনেক মামলা দায়ের হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে দ্রæতই। এসব মামলায় পরোয়ানা জারি হলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে করা ভারতের চুক্তির আওতায়ই এটির সুযোগ রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে দুই দেশের মধ্যে নতুন করে টানাপড়েন হতে পারে এমন আশঙ্কাও রয়েছে। দলীয় সূত্রের দাবি যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর দলীয় অনেক বিষয় খোলাসা হতে পারে। শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি অবস্থান পরিবর্তন করবেন সেটিও এরই মধ্যে নিশ্চিত হতে পারে।
বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা উদযাপন
নিউইয়র্ক (ইউএনএ): বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য নিয়ে নিউইয়র্কে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন ‘শারদীয় দুর্গোৎসব’ উদযাপিত হলো। এ উপলক্ষ্যে আয়োজিত পূজা মন্ডপগুলোতে ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুর ধ্বনির মাধ্যমে পূজাকর্ম পালন করা হয়। শারদীয় উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের ঘরে যেমন আনন্দ উৎসব, তেমনই পূজা মন্ডপগুলোতে নানা ধর্ম ও বর্ণের মানুষের সমাগম ঘটে। সনাতন ধর্মাবলম্বীরা রং বে রং-এর নতুন নতুন পোষাক পড়ে পূজা অনুষ্ঠানে যোগ দেন। ফলে পূজামন্ডপগুলোএবং এর আশাপাশ এলাকায় ভিন্ন পরিবেশ বিরাজ করে। প্রতিদিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো পূজা অর্চনা, আরতী, দিনভর প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে ‘শারদীয় দুর্গোৎসব’ অনুষ্ঠাগুলোতে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী ‘সেলিম-আলী’ ও ‘রুহুল-জাহিদ’ প্যানেলের প্রার্থীরা যোগ দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এসময় তারা দোায়া কামনার পাশাপাশি ভোট প্রার্থনাও করেন। খবর ইউএনএ’র।
বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে শারদীয় দুর্গাপূজা
এদিকে নিউইয়র্কের সনাতনী হিন্দু সম্প্রদায়ের উৎসাহ উদ্দীপনায় বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো উদযাপিত হলো শারদীয় দুর্গাপূজা। ফলে ভিন্ন রূপ নিয়েছিল টাইমস স্কয়ার (৪৫ ও ৪৬ স্ট্রিটের মাঝে ব্রডওয়ের ওপর)। এ অনুষ্ঠানের আয়োজক সংগঠন ছিল বেঙ্গলী ক্লাব ইউএসএ ও হিন্দু কমিউনিটি অব নিউইয়র্ক। গত ৫ ও ৬ অক্টোবর যথাক্রমে শনি ও রোববার টাইমস স্কয়ারে দুর্গাপূজা, নবরাত্রি/দুসেরা উদযাপন করা হয়। টাইমস স্কয়ারে দু’দিনই মন্ডপ খোলা ছিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। শত শত প্রবাসী সপরিবারে এই অনুষ্ঠানে যোগ দেন।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিতাংশু গুহ। অনুষ্ঠানে দুর্গোৎসবে দশ বিশিষ্ট প্রবাসী বাঙালীকে বিশেষ সম্মাণনা সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন ড. কালী প্রসাদ চৌধুরী, সুশীল সাহা, স্বপন চ্যাটার্জি, রথীন্দ্রনাথ রায়, রতন তালুকদার, কুমার বিশ্বজিত, ড. দেবাশীষ মৃধা, প্রবীর রয়, তাজুল ইমাম ও মনোরঞ্জন চক্রবর্তী (মরণোত্তর)। অনুষ্ঠানের প্রধান স্পন্সর আশা হোম কেয়ার সার্ভিস-এর কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান বলেন, আগামীতে এমন পূজায় তারা সবসময় পাশে থাকবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার ও দীনেশ মজুমদার।
টাইমস স্কয়ারের দুর্গাপূজা সকালে তিথি মেনে পূজা হয়, অঞ্জলী চলে দুপুর পর্যন্ত। প্রসাদ বিতরণ, খিচুড়ি/লাবড়া সবই ছিলো। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ছাড়াও কলকাতা ও প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ছিলো দীপ চ্যাটার্জি’র লাইভ কনসার্ট। নিউইয়র্কেওর অনুপ দাশ ড্যান্স একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারমিনা সিরাজ।
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ ৮ অক্টোবর মঙ্গলবার থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত পূজা অনুষ্ঠানের আয়োজন করে। উডসাইডের দিব্যধাম সেবাশ্রম মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত কর্মকান্ড চলে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো বিজয়া দশমীতে ‘মহিলাদের সিদুঁর খেলা’। এই আয়োজনের উল্লেখযোগ্য কর্মকতা ছিলেন চেয়ারম্যান শ্রী প্রবীর কুমার রায়, সভাপতি প্রভাষ চন্দ রায়, মেম্বার সেক্রেটারী স্বপন ধর, সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাস, পূজা কমিটির আহŸায়ক ইঞ্জিনিয়ার প্রবীর বিশ্বাস ও সদস্য সচিব নারায়ন দেবনাথ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নিউইয়র্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নিউইয়র্ক উডসাইডের গুলশানট্যারেসে অনুষ্ঠানের আয়োজন করে। ৯ অক্টোবর বুবার থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত এসব অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয় পূজা পর্ব। অনুষ্ঠানমালা চলে রাত ১১টা পর্যন্ত। এবারের পূজা সফল করায় পরিষদের সভাপতি বিকাশ সরকার ও সাধারণ সম্পাদক নিত্যন্দন রায় সংশ্লিস্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক গত ১২ ও ১৩ অক্টোবর ফ্রেসমেডোর গুজরাটি সমাজ হলে অনুষ্ঠানের আয়োজন করে। পূজা পর্ব ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ছিলো অঞ্জলী, বেলা ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পূজা সফল করায় সংশ্লিস্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান সমিতির সভাপতি রনজিৎ পরকায়স্ত বিজু ও সাধারণ সম্পাদক বিপ্লব কে পাল।
ওম শক্তি মন্দির: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ওম শক্তি মন্দির ৮ অক্টোবর মঙ্গলবার থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত মন্দির প্রাঙ্গনে পূজা অনুষ্ঠানের আয়োজন করে। পূজা অর্চনা ছাড়াও উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে ছিলো: দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূষ্পাঞ্জলী, বেলা আড়াইটা থেকে রাত ১১টা পর্যন্ত মহাপ্রসাদ, সন্ধ্যা ৭টায় আরতি এবং রাত ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পূজা সফল করায় মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ রায় ও সাধারণ সম্পাদক স্বরূপ সাহা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ সংগঠনের কার্যালয়ে ৮ অক্টোবর মঙ্গলবার থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত পূজা অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবারের কর্মসূচীর মধ্যে ছিলো দুর্গাষষ্ঠী, বুধবার ছিলো সপ্তমী, বৃহস্পতিবার ছিলো মহাষ্টমী ও সন্ধি পূজা, শুক্রবার ছিলো মহানবমী আর শনিবারের কর্মসূচী ছিলো দশমী।
এছাড়াও হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৮ অক্টোবর মঙ্গলবার থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত সাউথ রিচমন্ড হীলের শ্রী শ্রী হরি মন্দিরে অনুষ্ঠানমালার আয়োজন করে।
অপরদিকে হিন্দু মিলন মেলা নিউইয়র্ক, উডসাইডের কুইন্স প্যালেসে সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন করে। ১২ অক্টোবর শনিবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত এখানে পূজা অনুষ্ঠান চলে। কর্মসূচীর মধ্যে ছিলো: মহাষষ্টী ও মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমী ও বিজয়া দশমী। এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও ভারতের শিল্পী ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানমালা চলে। এই আয়োজনের উল্লেখযোগ্য কর্মকতা ছিলেন চেয়ারম্যান ডা. আশোক সাহা, প্রধান উপদেষ্ঠা গোপাল সাহা, সভাপতি আর পি দত্ত স্বপন, আহŸায়ক রঞ্জিত দেব, যুগ্ম আহŸায়ক ভবতোষ মিত্র, প্রধান সমন্বয়কারী সুমিতা বিশ্বাস, সাধারণ সম্পাদক রূপক নন্দী ও সদস্য সচিব অসীম চন্দ্র দাস।


