সূর্য চোখ রাঙাচ্ছে। বাড়ছে তাপপ্রবাহ। আগামীকাল পহেলা বৈশাখে যারা দিনভর স্বস্তিতে থাকতে চান, তারা বাসায় বানিয়ে নিন পুদিনা-কাঁচা আমের শরবত। এতে পানিশূন্যতা পূরণ হবে, সেইসঙ্গে আপনার প্রাণও জুড়াবে। সহজ উপায়ে পুদিনা-কাঁচা আমের শরবতের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার।
উপকরণ: কাঁচা আম ২টি, পুদিনা পাতা ১ মুঠো, চিনি ৩/৪ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, পানি পরিমাণমতো, বরফ কুচি আধা কাপ, কাঁচামরিচ ২টি
প্রস্তুত প্রণালি: প্রথমে কাঁচা আম পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার বরফ কুচি বাদে একে একে সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। বরফ কুচি দিয়ে মাটির গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন পুদিনা-কাঁচা আমের শরবত।




