নকলসহ বিভিন্ন অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬০ শিক্ষার্থীর শাস্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পরীক্ষা বাতিলের পাশাপাশি এক থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জাতীয় সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/ পরীক্ষক/ পর্যবেক্ষক/ প্রধান পরীক্ষক কর্তৃক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অসদুপায় অবলম্বনকারী ২৬০ পরীক্ষার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনার পর গত ২০ সেপ্টেম্বরের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তক্রমে ও একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হলো।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, কৈফিয়তপত্রের জবাব এবং নকলের আলামত পর্যালোচনা করে অপরাধের ধরন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রেগুলেশন অনুযায়ী এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর